দীপাবলীর রাতে বিধ্বংসী আগুনে নিঃস্ব ২ পরিবার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আকাশ প্রদীপের দীপশিখায় পুরে ছাই এক বসত বাড়ি। ঘটনা দীপাবলীর রাতে রাজধানীর মাস্টার পাড়া এলাকায়। রাত এগারোটা নাগাদ সবেমাত্র ছোট্ট শিশু পুত্রকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মাস্টারপারা এলাকার বিশাল দেব এবং শিপ্রা দেব। হঠাৎ আগুনের লেলিহান শিখা গোটা বসত ঘরটি গ্রাস করে ফেলে ।স্থানীয়দের চিৎকার চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে বরাত জোরে শিশু পুত্রকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছেন দম্পতি । তিনজনের অক্ষত প্রাণ ছাড়া আর কিছুই বাঁচেনি ঘরে। খবর পেয়ে দমকল দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়তে আনেন ।নতুবা আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী বাড়ি ঘরও গ্রাস করতে পারতো। এদিন বাড়ির মালিক বিশাল দেব জানান, ঘরের চালে একটি শুকনো নারকেল গাছের ডাল পড়া ছিল ।ওই শুকনো ডালে আকাশ প্রদীপের আগুন এসে পড়ে এবং তা থেকে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...