তেলিয়ামুড়ায় প্রাণিসম্পদ দপ্তরের নতুন অফিস ও শুকর প্রজনন খামারের উদ্বোধন

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- খোয়াই জেলা, তেলিয়ামুড়া: মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার হাওয়াই বাড়িতে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত সহকারী পরিচালকের অফিস ভবন এবং শুকর প্রজনন খামারের উদ্বোধন করেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর এবং দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে শুধু পশুপালন নয়, মানুষের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুদৃঢ় করা হচ্ছে। বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের আর্থিক উন্নয়নের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতককল্যাণী রায় বক্তব্যে জানান, “তেলিয়ামুড়া ও হাওয়াই বাড়ি অঞ্চলের মানুষ এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবেন। এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বিভিন্ন যোজনায় প্রাণী পালকদের অন্তর্ভুক্ত করে দপ্তর তাদের সার্বিক কল্যাণে কাজ করছে, যা মানুষের আয় বৃদ্ধি করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস পাঁচ জন সুবিধাভোগীর হাতে মোরগ ছানা তুলে দেন। স্থানীয়রা আশাবাদ প্রকাশ করেছেন যে, এই অফিস ও খামারের কার্যক্রম চালু হওয়ায় এলাকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...