Connect with us

Uncategorized

জামাই ষষ্ঠীর আগে বাজারে এলো মাছের রাজা ইলিশ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসছে জামাই ষষ্ঠী। জামাই বাবাজীদের তুষ্ট রাখতে বছরে এই একটা দিন কোনো রকম কার্পণ্য করেন না শ্বশুর শাশুড়ীরা। আর ভোজন রাশিক বাঙালির বেলা তো কথাই নেই। তাই সেদিকে লক্ষ রেখে বাজারে এসেছে জিভে জল আনা ইলিশ। তবে দাম অনেকটাই বেশি। বাংলাদেশ থেকে ইলিশ আসলেও তা বৈধ উপায়ে নয়। স্বীকার করছেন বেবসায়ীরাই।

তাই বাঁকা পথে কি ভাবে এলিচ ঢুকছে সেটাও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। বাজারে ইলিশ থাকলেও পরিমান কম। তাই দামও বেশি। সাতশ্যে থেকে আটশো গ্রামের ইলিশ প্রতি কেজি বারোশো টাকা। এক কেজি থেকে এক কেজি একশো ওজনের ইলিশের দাম প্রতি কেজি দেড় হাজার টাকা। আর এক কেজি চারশো গ্রামের ইলিশ প্রতি কেজি দুই হাজার টাকা দাম হাকাচ্ছেন বেবসায়ীরা।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে বৈধ পথে আসছে না ইলিশ। তাই কত জন বাঙালির পাতে ইলিশ পড়বে সেটাই বড় প্রশ্ন। তবে অসুবিধা নেই, বাজারে অন্যান্য প্রজাতির মাছের যোগান যথেষ্টই আছে।

Continue Reading