ছুটিতে বাড়িতে এসে রহস্যজনক ভাবে মৃত্যু এক সেনা জওয়ানের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৩ দিনের জন্যে ছুটিতে বাড়িতে এসে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক সেনা জওয়ানের। নাম খোকন বোস, বয়স ৫২। তিনি সুবেদার মেজর পদে কর্মরত ছিলেন। গত ৭ এপ্রিল ছুটিতে বাড়িতে আসার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর বাড়ির মানুষ গুর্ণাবস্তিস্থিত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তিনি সুস্থ না হওয়ায় বাড়ির লোকেরা অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

কিন্তু শেষ রক্ষা হয়নি। বুধবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন সেনা জওয়ান খোকন বোস। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন। হঠাৎ করে কি ভাবে তিনি অসুস্থ হলেন, কি কারণে এই মৃত্যু তা স্পষ্ট নয়। তাঁর মৃত্যুতে রাজধানীর গুর্ণাবস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভারতীয় সেনার তরফে প্রয়াত জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তবে পরিবারের দাবি তার রোগ নির্নয় ও যথার্থ চিকিৎসা করাতে ব্যর্থ হয়েছে রাজ্যের চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...