উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে রাজ্যপালের পরিদর্শন, ত্রিপুরাবাসীর কল্যাণে প্রার্থনা

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু মঙ্গলবার উদয়পুরে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পরিদর্শন করেন এবং পূজা অর্চনা করেন। এদিন তিনি ত্রিপুরার মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানান।

পরিদর্শনকালে রাজ্যপাল নব কলেবরে গড়ে তোলা মন্দির চতুর দৌর করে দেখেন। তিনি মাতা ত্রিপুরাসুন্দরী গ্যালারী, মেডিটেশন হল, পূণ্যার্থীদের বিশ্রামের স্থান এবং অন্যান্য নবনির্মিত সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

গোমতী জেলার জেলাশাসক রিস্ক লাখের রাজ্যপালকে মন্দিরের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।

এই সময় রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে, রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। রাজভবন সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...