আমাকে নার্স হতে সাহায্য করুন মুখ্যমন্ত্রী :মাম্পি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নুন আনতে পান্তা ফুরায় পরিবারে মাম্পির নার্স হওয়ার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন। দারিদ্রতার সঙ্গে লড়তে সাহায্যের কাতর আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা ঋষি কলোনির দিনমজুর পরিমল ঋষি দাসের মধ্যম মেয়ে মাম্পি ঋষি দাস স্বপ্ন দেখেছিল নার্স হয়ে সেবা করবে মানুষের। কিন্তু দারিদ্রতার চরম কষাঘাতে পিছু হটাতে চাইছে মাম্পিকে। লক্ষ্যে অবিচল মাম্পি হার মানতে নারাজ। চলতি মাসের শেষ সপ্তাহে ব্যাঙ্গালোরে তার ফাইনাল পরীক্ষা। বাবা বড় বোনকে বিয়ে দিয়ে সংসারে নিঃস্ব হয়ে পড়েছে। দিনমজুরি করে মাম্পিকে ব্যাঙ্গালোরে নার্সিংপড়তে পাঠিয়েছিল। বাড়িতে ছোট মেয়ে পড়াশোনা করছে একাদশ শ্রেণীতে। বর্তমানে আর্থিক অনটনে মাম্পি বাড়িতে বসেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ভুগছে ধোঁয়াশায়, কে জানে কখন টাকা জোগাড় হবে, নাকি নাই হবে। আদৌ কি দিতে পারবে পরীক্ষা। এরকম নানা প্রশ্নের সরগোলে দুচোখ বেয়ে জল পড়ছে মাম্পির। কাতর আবেদন রেখেছে মুখ্যমন্ত্রীর কাছে। যেন বাড়িয়ে দেয় সাহায্যের হাত। এদিকে মাম্পির মা ভবানী ঋষি দাস মানুষের বাড়িতে কাজ করে সংসারে কিছুটা সাহায্য করতে চাইলেও পেরে উঠতে পারছে না। ঘরে ফিরেই দেখতে পায় পড়তে পড়তে অঝরেই দুচোখ দিয়ে জল ঝরাচ্ছে মেয়ে মাম্পি। তার মুখপানে চেয়ে মা-বাবা কারোরই যেন মুখে ভাত উঠছে না। শেষ পর্যন্ত মাম্পির অনুরোধেই দ্বারস্থ হয়েছে সংবাদমাধ্যমের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাম্পির মা ভবানীও শেষ ভরসা স্থল মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানিয়েছেন। যেন মেয়ের স্বপ্ন বাস্তবায়নে সাহায্যের হাত বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় অনেক মেধাবী ছেলে-মেয়ে উচ্চশিক্ষায় ব্রতী হয়েছে। মুখ্যমন্ত্রী সমীপেষু অনুষ্ঠানের মাধ্যমে অনেক অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা। মাম্পিদের আশা এ যাত্রায়ও হয়তো তাদেরকে বিমুখ করবে না মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...