আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবসে আগরতলায় সচেতনতামূলক শোভাযাত্রা

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- “আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস-২০২৫” উপলক্ষে সোমবার আগরতলা পশ্চিম জেলার উদ্যোগে একটি সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা।

এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, সহকারী জেলা শাসক অরূপ দেব, জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং অন্যান্য কর্মী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সময়ে ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা অত্যন্ত প্রয়োজনীয়, তাই প্রশাসনের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...