জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত তিনটি অর্থবছরে টি.এন.জি.সি.এল. এবং এন.ই.জি.ডি.সি.এল. রাজ্যে ১২টি নতুন সি.এন.জি, স্টেশন চালু করেছে। চলতি অর্থবছরে টি.এন.জি.সি.এল. রাজ্যে অতিরিক্ত চারটি নতুন সি.এন.জি. স্টেশন খুমুলুঙ, বনদুয়ার, কাকড়াবন এবং হতাইকতর চম্পকনগরে চালু করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া এন.ই.জি.ডি.সি.এল. চারটি নতুন সি.এন.জি. ডি.বি.এস. স্টেশন চালু করার পরিকল্পনা নিয়েছে। এগুলি হবে খোয়াই জেলায় ২টি এবং সিপাহীজলা জেলায় ২টি।
বর্তমানে ত্রিপুরা রাজ্যে মোট ৩৪ টি.সি.এন.জি. স্টেশন রয়েছে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ১৫টি, গোমতী জেলায় ৯টি, সিপাহীজলা জেলায় ৬টি এবং খোয়াই জেলায় ৪টি সি.এন.জি. স্টেশন চালু রয়েছে। আজ বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এই তথ্য জানিয়েছেন।
Leave feedback about this