2026-02-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ ও সামাজিক ভাতার অনুদান বিতরণ, রাণীরবাজারে সরকারি কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কেন্দ্র সরকারের উদ্যোগ অটল বায়ু অভ্যুদয় যোজনা (AVYAY)–এর আওতায় রাণীরবাজার পুর পরিষদের উদ্যোগে আয়োজিত সচেতনতা-সহ-যোগাযোগ শিবিরের শুভ সূচনা হল আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

উল্লেখ্য, Atal Vayo Abhyuday Yojana (AVYAY) এপ্রিল ২০২১ সালে চালু করে কেন্দ্রের Ministry of Social Justice and Empowerment। এই প্রকল্পের মূল লক্ষ্য ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা, তাঁদের আর্থিক সহায়তা প্রদান এবং সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করা।

আজকের অনুষ্ঠানে মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, প্রবীণদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, এই ধরনের শিবিরের মাধ্যমে সরাসরি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

অনুষ্ঠান মঞ্চ থেকেই ‘মুখ্যমন্ত্রী কণ্যা বিবাহ’ প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকার চেক উপভোক্তার হাতে তুলে দেন মন্ত্রী। পাশাপাশি দিব্যাঙ্গজনদের সামাজিক ভাতার অংশ হিসেবে ৫ হাজার টাকার অনুদানও প্রদান করা হয়। উপভোক্তাদের মুখে ছিল সন্তোষের হাসি।

রাণীরবাজার পুর পরিষদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service