মন্ত্রিসভার বৈঠকে ১৫৩টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষা দপ্তর এবং খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে মোট ১৫৩টি শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১০ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, শিক্ষা দপ্তরের অধীন রাজ্যের বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের মধ্যে পঠনপাঠন সহ কম্পিউটার সম্পর্কে জ্ঞান বর্ধনে টিআরবিটি-র মাধ্যমে ১১৮টি (পিজিটি) কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে নিয়োগ করা হবে।

খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরে ৩৫টি সিনিয়র স্টোর গার্ড (গ্রুপ-সি) শূন্যপদে নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। তিনি জানান, জেআরবিটি-র মাধ্যমে সিনিয়র স্টোর গার্ড পদে নিয়োগ করা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...