Connect with us

Uncategorized

ফের এক ভারতীয় মানব পাচারকারী আটক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের এক ভারতীয় মানব পাচারকারী আটক। বেলাবর পাল পাড়া থেকে গ্রেপ্তার এক ভারতীয় মানব পাচারকারি। বিএসএফ ও আমতলি থানার পুলিশের সহযোগিতা নিয়ে তাঁকে গ্রেপ্তার করে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত মানব পাচারকারির নাম রাজু মিয়া।

আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান আগরতলা জিআরপি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে রাজু মিয়ার নাম উঠে আসে। সে বাংলাদেশী নাগরিকদের রাজ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে সাহায্য করে থাকে।

তাই বৃহস্পতিবার রাতে বিএসএফ ও আমতলি থানার পুলিশের সহযোগিতা নিয়ে বেলাবর পাল পাড়া থেকে রাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত রাজু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Continue Reading