জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ।নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ রূপে পূজিত হন। শাক্তধর্ম মতে, তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা।প্রাচীন কিংবদন্তি অনুযায়ী, দেবী কাত্যবংশীয় ঋষি কাত্যায়নের কন্যারূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিতা হন। মতান্তরে, কালিকা পুরাণে বলা হয়েছে, ঋষি কাত্যায়ন প্রথম দেবীর পূজা করেন তাই তিনি কাত্যায়নী নামে অভিহিতা হন। কার্তিক মাসের সংক্রান্তি দিন ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয় এবং অগ্রহায়ণ মাসের ১ তারিখ সপ্তমী পুজো। শনিবার অগ্রহায়নের ১ তারিখ আজ দুর্গা বাড়িতে ঘটা করে অনুষ্ঠিত হয় কাত্যায়নী পূজা।এই পূজাকে কেন্দ্র রাজধানীর দূর্গা বাড়িতে ভক্তজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
রাজ্য
দুর্গা বাড়িতে ঘটা করে অনুষ্ঠিত হলো কাত্যায়নী পূজা
- by janatar kalam
- 2023-11-18
- 0 Comments
- Less than a minute
- 2 years ago


Leave feedback about this