খেলা

ডাবল সুপার ওভারের রুদ্ধশ্বাস লড়াই, আফগানিস্তানকে ৪ রানে হারাল দক্ষিণ আফ্রিকা
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর অন্যতম রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ওভারের নাটকীয় লড়াইয়ে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভার শেষে ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারেও দু’দল সমান রান করলে ফল নির্ধারিত হয় দ্বিতীয় সুপার ওভারে। সেখানে শেষ পর্যন্ত ৪ রানে জয় পায় প্রোটিয়ারা। দ্বিতীয়…

টি-২০ বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডস
জনতার কলম স্পোর্টস ডেস্ক:- দিল্লিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আগের ম্যাচে পাকিস্তানের কাছে হতাশাজনক হারের ধাক্কা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করল নেদারল্যান্ডস। অলরাউন্ডার বাস দে লিডের অনবদ্য পারফরম্যান্সে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নেয় ডাচরা। বল হাতে গুরুত্বপূর্ণ দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন দে লিডে।…

টপ অর্ডার ভাঙলেও সূর্যের ঝোড়ো ইনিংসে ভারতের জয়
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী দিনে চরম নাটকীয়তার মধ্যে দিয়ে অভিযান শুরু করল ভারত। মুম্বইয়ের মন্থর উইকেটে যুক্তরাষ্ট্র (USA)-র বিরুদ্ধে শুরুতেই বিপর্যয়ে পড়ে টিম ইন্ডিয়া। পাওয়ারপ্লেতেই ৪৬ রানে চার উইকেট হারিয়ে বসে ভারত। অভিষেক শর্মা শূন্য রানে ফেরেন, ঈশান কিষান ও তিলক বর্মা দ্রুত সাজঘরে ফেরায় চাপে পড়ে যায় ব্যাটিং লাইন-আপ।…

হেটমায়ারের ব্যাট ও শেফার্ডের আগুনে বোলিংয়ে স্কটল্যান্ড ধরাশায়ী
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে স্কটল্যান্ডকে ৩৫ রানে পরাজিত করে দাপুটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ১৮.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। স্কটল্যান্ডের হয়ে অধিনায়ক রিচি বেরিংটন ঝোড়ো ইনিংস খেলেন। তিনি মাত্র ২৪ বলে ৪২ রান…

রেকর্ড গড়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, বৈভব সূর্যবংশীর ঐতিহাসিক ১৭৫ রানের ঝড়
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- বৈভব সূর্যবংশীর ব্যাটে ভর করে রেকর্ড গড়ে ষষ্ঠবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নিল ভারত। ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে টিম ইন্ডিয়া। মাত্র ১৪ বছর বয়সী বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে নজিরবিহীন ব্যাটিং করে ৮০ বলে বিধ্বংসী ১৭৫ রান করেন, পথে ভেঙে দেন একাধিক রেকর্ড। ম্যাচের শুরুতেই সেমিফাইনালের নায়ক অ্যারন…

মান্ধানার ব্যাটে ইতিহাস, দ্বিতীয়বার WPL চ্যাম্পিয়ন আরসিবি
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। টানটান উত্তেজনার এই ফাইনালে অধিনায়ক স্মৃতি মান্ধানার বিধ্বংসী ব্যাটিংই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে ২০৩ রান তোলে। অধিনায়ক জেমিমাহ রড্রিগেস খেলেন ঝকঝকে ৫৭ রান (৩৭ বলে)।…

৪-১! নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল ভারত
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- পুরুষদের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয় করল ভারত। গতকাল রাতে কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ রানে ব্ল্যাক ক্যাপসদের পরাজিত করে মেন ইন ব্লু। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে…

নেশা মুক্ত ত্রিপুরা গড়ার বার্তায় ফুটবল জোয়ারে ভাসল বিলোনিয়া
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুই মাসব্যাপী ‘নেশা মুক্ত ফুটবল টুর্নামেন্ট ৩.০’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো বিলোনিয়া বিদ্যাপীঠ প্লে-গ্রাউন্ডে। দিবারাত্রি এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি, ফুটবলপ্রেমীদের ঢল নামে গোটা মাঠজুড়ে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—সাত চাঁদ…

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুখবর, সেরে ওঠার পথে ওয়াশিংটন সুন্দর; আশাবাদী নির্বাচকরা
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরে স্বস্তির খবর। চোট কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। নির্বাচক কমিটির সূত্রে জানা গেছে, বিশ্বকাপে তাঁর খেলার ব্যাপারে আপাতত কোনও সংশয়ের কারণ নেই। ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার গত ১১ জানুয়ারি বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম…

বাংলাদেশের বদলে স্কটল্যান্ড, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বড় পরিবর্তন
জনতার কলম স্পোর্টস ডেস্ক :- আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আইসিসি মেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর শনিবার (২৪ জানুয়ারি) চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আইসিসি। আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—এমন দাবিদাওয়া করায়…