Home Blog Page 472

সরকারি খাদ্যদ্রব্য নষ্ট এবং মর্জি মাফিক স্কুল পরিচালনার অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনির বিরুদ্ধে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অঙ্গনওয়াড়ি সেন্টার ঠিকমতো পরিচালনা করা হয় না বলে অভিযোগ। আরও অভিযোগ সময়মতো সঠিক পরিমাণে শিশুদের খাবার মিলে না। মর্জিমাফিক সেন্টার পরিচালনা করছেন অঙ্গনওয়াড়ি কর্মী। তাই বাধ্য হয়ে স্থানীয়রা সেন্টারে তালা ঝুলিয়ে দেন। ঘটনা পশ্চিম প্রতাপগড় এলাকার সুভাষনগর নবীন পল্লী অঙ্গনওয়াড়ি সেন্টারে। এই সেন্টারের কর্মী শর্মিষ্ঠা পাল।

এলাকাবাসীর অভিযোগ যে উদ্দেশ্যে অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হয়েছে তা বাস্তবায়ন হচ্ছে। অভিযোগ অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী ঠিকমতো আসছেন না। নিজেদের মর্জিমতো আসছেন আবার বাড়ি চলে যাচ্ছেন। এমনকি ঠিক মতো খাবার বিলি করছেন না অঙ্গনওয়াড়ি সেন্টারের অধীন শিশু ও গর্ভবতী মায়েদের। স্থানীয়দের প্রশ্ন এভাবে সেন্টার রেখে কি লাভ।

তাদের আরও অভিযোগ ঠিক ভাবে খাদ্য সামগ্রী বিলি না করায় সেন্টারে নষ্ট হচ্ছে চাল-ডাল ডিম। এই সমস্যা নিয়ে তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। অবশেষে শনিবার স্থানীয়রা সেন্টারে তালা ঝুলিয়ে দেয়। এদিকে অভিযুক্ত সেন্টারের কর্মী শর্মিষ্ঠা পাল সব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান সঠিক সময়ে সেন্টারে আসেন। তবে ওজন করার যন্ত্র তাদের না দেওয়ায় নির্দিষ্ট পাত্রের মাধ্যমে খাদ্য সামগ্রী বিলি করা হয়।

ঘটা করে রাজ্যেও পালিত হলো মহাপ্রভু জগন্নাথের স্নান যাত্রা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রথা রীতি নীতি মেনে প্রতিবছরের মতো এবছর জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় রাজ্যে। এদিন রাজধানীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি আগরতলা ইসকন মন্দিরের তরফেও হয় স্নানযাত্রা। ভক্তদের ব্যাপক সমাগম ঘটে দুই জায়গায়। কথিত আছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভূত ঘটেছিল।

সেই কারণে এই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন মনু স্বয়ং। জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ তিথিতে তাই স্নানযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার ১৫ দিন আগে স্নানযাত্রা পালন করা হয়।

প্রথমে জগন্নাথ, তারপর বলভদ্র, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়েতরা। তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নানবেদীতে। প্রতিবছর মহাসমারোহে স্নানযাত্রা উৎসব হয় আগরতলা জগন্নাথ মন্দির ও ইসকন আগরতলায়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শনিবার নিয়ম নিষ্ঠার সঙ্গে ইসকন আগরতলার তরফে জগন্নাথের স্নান যাত্রার অনুষ্ঠান হয় পূর্বাশার মাঠে।প্রচুর ভক্ত এতে শামিল হন।

উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যরা। এদিকে আগরতলা জগন্নাথ বাড়িতেও হয় নিয়ম মেনে স্নানযাত্রা। ব্যাপক সংখ্যায় ভক্ত সমাগম ঘটে। স্নানযাত্রার ১৫ দিন পরেই অনুষ্ঠিত হবে জগন্নাথের রথযাত্রা। জগন্নাথ ভাই-বোনকে নিয়ে মাসির বাড়িতে যাবেন।

 

 

শিক্ষক-কর্মচারীদের উপরে প্রতিনিয়ত আক্রমণের প্রতিবাদে সরব হলো ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি অফিসে শিক্ষক-কর্মচারীদের উপরে প্রতিনিয়ত আক্রমণ সংগঠিত হচ্ছে বলে অভিযোগ। এসবের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল বাম শিক্ষক-কর্মচারী সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোড। শুক্রবার বিকেলে অফিস ছুটির পরে আগরতলায় বিক্ষোভ কর্মসূচী হাতে নেয় সংগঠন। এদিন মেলারমাঠ থেকে সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন প্যারাডাইস চৌমুহনীতে।

সেখানে হয় বিক্ষোভ সভা। উপস্থিত ছিলেন শিক্ষক নেতা রণজিত রুদ্রপাল, কর্মচারী নেতা মহুয়া রায় সহ অন্যরা। তাদের অভিযোগ শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা কর্মক্ষেত্রে কর্মচারীদের উপর আক্রমণ সংঘটিত করছে।

সম্প্রতি ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অভ্যন্তরে কতিপয় কর্মচারীর উপর হামলা করে বহিরাগত দুষ্কৃতকারীরা। ঘটনা জানিয়ে পুলিশে মামলা করা হলেও অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। অভিযোগ অভিযুক্তরা নাকি পলাতক।এসব ঘটনার প্রতিবাদে আন্দোলন জারি থাকবে বলে সংগঠনের নেতৃত্ব সাফ জানিয়ে দেন।

 

 

মডেল ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে চাকরি মেলা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বাড়ছে দিন দিন বেকারের সংখ্যা। তাই বেকার ছেলে-মেয়েরা সরকারি চাকরির পাশাপাশি যাতে বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ পান সেজন্য বিভিন্ন সময়ে চাকরি মেলার আয়োজন করা হচ্ছে রাজ্যে। মডেল ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে চাকরি মেলা হচ্ছে। এতে বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের কোম্পানিতে লোক নিয়োগ করে থাকেন।

এতে অনেক ছেলে- মেয়েদের কর্মসংস্থান হচ্ছে। শুক্রবার ফের চাকরি মেলা হয় শ্রম ভবনে। সেখানে রাজ্যের পাঁচটি বেসরকারি সংস্থায় বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেওয়া হয়। প্রায় ৭৪ টি পদের জন্য লোক নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়।

এই চাকরি মেলায় প্রচুর ছেলে- মেয়ে বিভিন্ন জায়গা থেকে অংশ নেন। এক আধিকারিক জানান তাদের চেষ্টা চলছে রাজ্যের ছেলে- মেয়েদের যাতে বেশি করে চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় সেজন্য বাইরের বিভিন্ন সংস্থাকে এনে চাকরি মেলা করার।

নিয়মিত যোগা করলে একজন মানুষ শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকতে পারেন : রাজ্যপাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়মিত যোগা করলে একজন মানুষ শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকতে পারেন। যোগার মাধ্যমে মানুষ প্রথমে নিয়ম-শৃঙ্খলার সম্পর্কে অবগত হয়। তারপর আত্মনির্ভর হওয়ার জন্য মানুষের মধ্যে একটা আস্থা গড়ে ওঠে। আন্তর্জাতিক যোগা দিবসে আসাম রাইফেলস সেক্টরে এক অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে একথা বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস প্রতিবছর উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটে না। সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরে হয় যোগা দিবসের অনুষ্ঠান। শুক্রবার সকালে যোগা দিবসে আগরতলা আসাম রাইফেলস সেক্টরে হয় কর্মসূচী।

উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ আসাম রাইফেলসের আধিকারিকরা।রাজ্যপাল যোগায় অংশ নেন আসাম রাইফেলস আধিকারিক ,জওয়ান ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে।অনুষ্ঠানকে ঘিরে বেশ সাড়া পড়ে।

উমাকান্ত কোচিং সেন্টারকে ৮-০ গোলের ব্যবধানে পরাজিত করে বিবেকানন্দ ক্লাব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিবেকানন্দ ক্লাব ও উমাকান্ত কোচিং সেন্টার।

বি-গ্রুপের এই লড়াইয়ে বিবেকানন্দ ক্লাব উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। জুয়েল দেববর্মার হ্যাট্রিক সহ ৪ গোলের সুবাদে উমাকান্ত কোচিং সেন্টারকে ৮-০ গোলের ব্যবধানে পরাজিত করে।

জুয়েল দেববর্মার সাথে বিবেকানন্দ ক্লাবের হয়ে ১ টি করে গোল করে বিপুল জমাতিয়া, পল্টু চৌধুরী, রাজচন্দ্র জমাতিয়া, জগৎ কিশোর জমাতিয়া। দিনের অন্য ম্যাচে এ- গ্রুপের লড়াই হয় ঐকতান যুব সংস্থা ও কেশব সংঘ।

ঐকতান যুব সংস্থা ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে কেশব সংঘকে। ম্যাচে ঐকতান যুব সংস্থার হয়ে হ্যাট্রিক করে ভৌতাজ কুমার জমাতিয়া। ভৌতাজ কুমার জমাতিয়া খেলার ৪৩, ৫৩ ও ৬৫ মিনিটে পর পর ৩ টি গোল করে। কলম ত্রিপুরা আগরতলা protini

যোগার মাধ্যমে এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ চিন্তাধারা আরও সমৃদ্ধ হবে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যতের কথা সবসময় বলে থাকেন। যোগার মাধ্যমে এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ চিন্তাধারা আরও সমৃদ্ধ হবে। দেশের সংস্কৃতি ও পরম্পরকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের যোগা দিবস পালনের দাবি জানান রাষ্ট্রসংঘ। অবশেষে ২১ জুনকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা দেয়।

দশম আন্তর্জাতিক যোগা দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রতিবছর ২১ জুন বিশ্ব যোগা দিবস উদযাপন করা। এবছর দশম জাতীয় যোগা দিবসে রাজ্যজুড়ে হয় অনুষ্ঠান। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও স্টেট আয়ুশ মিশনের সহযোগিতায় হয় শুক্রবার রাজ্যভিত্তিক যোগা দিবসের অনুষ্ঠান।

এদিন সকালে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, সমবায়মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মুখ্য সচিব জে কে সিনহা, ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, পদ্মশ্রী দীপা কর্মকার, পুলিসের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশিষ্টজনেরা।

এদিন আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যতের কথা সবসময় বলে থাকেন। যোগার মাধ্যমে এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ চিন্তাধারা আরও সমৃদ্ধ হবে। যোগার বিভিন্ন দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যোগা দিবসের সঙ্গে সঙ্গে মিলেটের গুণাবলী এর কর্মসূচী রাখার জন্য প্রধানমন্ত্রী বলেছেন। তা যাতে মানুষের কাছে পৌঁছে যায়।

তিনি বলেন, যোগা হল দেশের ঐতিহ্য ও পরম্পরা। তাই নিয়মিত যোগাভ্যাসের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। যোগা দিবসের অনুষ্ঠানে সরকারি বিভিন্ন স্তরের কর্মী- আধিকারিক ছাড়াও বি এস এফ, সি আর পি এফ জওয়ান, বিভিন্ন স্কুল- কলেজের ছাত্র- ছাত্রী সহ সমাজের বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। বেশ সাড়া পড়ে। এদিন মুখ্যমন্ত্রী সহ অন্য অতিথিরা যোগায় অংশ নেন।

ট্রেনের ধাক্কায় আহত এক ব্যক্তি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিকেলে বাড়ি থেকে বের হয়ে ট্রেনের ধাক্কায় আহত এক ব্যক্তি। ঘটনা পশ্চিম ডুকলি এলাকায়। স্থানীয় বাসিন্দা আনিস মিয়া। বয়স আনুমানিক ৬০ বছর। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে তিনি স্থানীয় চৌমুহনীতে বের হন। তখনই ট্রেনের ধাক্কায় রাস্তার পাশে পড়ে যান বলে লোকজনের কাছ থেকে জানতে পারেন আনিস মিয়ার ছেলে।

ঘটনা জানতে পেরে তারা ছুটে এসে প্রথমে আই জি এম হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে রেফার করা হয়। আনিস মিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানান উনার স্ত্রী। তবে কিভাবে ট্রেনের ধাক্কা লাগে এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

 

মোদী সরকার হল প্রশ্ন পত্র ফাঁসের সরকার, তাদের একটাই উদ্দেশ্য মোটা অর্থ কামাতে হবে : সুদীপ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পাশাপাশি ইউজিসি নেট পরীক্ষা নিয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। অভিযোগ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এভাবে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় সরগরম গোটা দেশ। পথে নেমে এর প্রতিবাদে শামিল হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন। দাবি উঠছে এন টি এ বাতিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের। ত্রিপুরায়ও আন্দোলনে নেমেছে বিরোধী ছাত্র-যুব সংগঠন গুলি।

শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রতিবাদ কর্মসূচীতে শামিল হয়। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে শহরে। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা অন্যরা।

মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ অভিযোগ করেন,মোদী সরকার হল প্রশ্ন পত্র ফাঁসের সরকার। তাদের একটাই উদ্দেশ্য মোটা অর্থ কামাতে হবে। মোদী সরকার বেকার শিক্ষিত যুবদের অন্ধকারের দিকে থেকে দেওয়ার সরকার।

 

 

নেশা নামক অভিশাপ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে : সুধাংশু 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যোগাভ্যাস শুধুমাত্র শারীরিক বিকাশ ঘটায় তাই নয়, এর সঙ্গে মানসিক এবং ব্যক্তি জীবনে সমৃদ্ধ হওয়ার জন্য সহায়তা এই যোগ ব্যায়াম থেকে পাওয়া যায়। শুক্রবার বিশ্ব যোগা দিবসে এক অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে একথা বললেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ২১ জুন বিশ্ব যোগা দিবস উদযাপন করা হয়।

এবছর দশম যোগা দিবস পালন করা হয় সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও।সরকারি-বেসরকারি ভাবে হয় অনুষ্ঠান। শুক্রবার সকালে প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয়। এদিন সকালে রাজধানীর এনএসআরসিসি হলে হয় যোগা দিবসের কর্মসূচী। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার।

এদিন যোগা দিবসের অনুষ্ঠানে এনএসআরসিসি-তে প্রশিক্ষণ নেওয়া ছেলে-মেয়ে সহ যুব সংগঠনের সদস্য-সদস্যারা অংশ নেন। যোগাতে অংশ নেন মন্ত্রী সহ অতিথিরা। আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের যুবরা বর্তমানে নেশার দিকে ধাবিত হচ্ছে। এটা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই নেশা সুস্থ শরীরকে নিমেশে ধ্বংস করে দেয়। তিনি বলেন, এই নেশা নামক অভিশাপ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য ,আগামী ভবিষ্যতকে বাঁচানোর জন্য একটা সুস্থ- সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস।

তিনি যুবদের উদ্দেশ্যে আহ্বান রাখেন নিজের পরিচিত কোন বন্ধু যদি নেশার রাস্তায় গিয়ে থাকে তাকে বুঝিয়ে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে। কোনভাবেই যেন ছেলে- মেয়েরা নষ্ট হয়ে যায়।