জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬৭ তম জাতীয় স্কুল যোগায় বালক ও বালিকা উভয় বিভাগেই দলগতভাবে ভারত সেরার শিরোপা অর্জন করেছে রাজ্য দল।সোমবার রাজধানীরএনএসআরসিসিতে এই প্রতিযোগিতা সমাপ্ত হয়। ৬৭তম জাতীয় স্কুল যোগা প্রতিযোগিতা সোমবার এন এস আর সি সিতে সমাপ্ত হয়েছে ।৫ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা উভয় বিভাগে দলগতভাবে ভারত সেরা হয়েছে রাজ্য দল। বালকদের বিভাগে রাজ্য দল মোট ১৭৮ পয়েন্ট সংগ্রহ করেছে ।এই বিভাগে ১৬৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় হয়েছে পশ্চিমবঙ্গ ।১৬৫.৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় হয়েছে দিল্লি ।বালিকাদের বিভাগেও দলগতভাবে ভারত সেরা হয়েছে রাজ্য দল। বালিকা বিভাগে রাজ্য দলের সংগৃহীত পয়েন্ট ১৭৫.৮৩ ।এই বিভাগে ১৬২.৬৬ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় হয়েছে পশ্চিমবঙ্গ । ১৫৯. ১ ৬ পয়েন্ট দখল করে তৃতীয় স্থান অর্জন করেছে মহারাষ্ট্র। সোমবার বিকেলে ৫ দিনব্যাপী এই জাতীয় প্রতিযোগিতা সমাপ্ত হয় ।সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সচিব ডাক্তার পিকে চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন স্কুল গেইম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি এবং পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্জী।
Monthly Archives
November 2023
৬ দফা দাবিতে শ্রম মটরের অধিকর্তার নিকট ডেপুটেশন অল ত্রিপুরা অসংঘটিত শ্রমিক কংগ্রেসের
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প পুনরায় চালু করা ,সমস্ত অসংঘটিত শ্রমিকদের করোনাকাল বিশেষ আর্থিক সহায়তা প্রদান ,সমস্ত নির্মাণ শ্রমিকদের শ্রম দপ্তরে নিবন্ধিকৃত লেবার কার্ড অবিলম্বে প্রদান করাসহ ৬ দফা দাবিতে বিশাল মিছিলের মধ্য দিয়ে শ্রম মটরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান অল ত্রিপুরা অসংঘটিত শ্রমিক কংগ্রেসের। মিছিলটি প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয়। এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল বলেন সম্প্রতি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আর.এম.এস চৌমুহনি শাখা থেকে শ্রমিক কল্যাণ পর্ষদের ৯১ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৬০৮ টাকা অজানা কারণে ত্রিপুরা পরিকাঠামো বিনিয়োগ তহবিলে সরিয়ে নেওয়া হয়। নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের অর্থ রাশি মূলত: শ্রমিকদের রক্ত ও ঘামের বিনিময়ে অর্জিত অর্থের দ্বারা গঠিত তহবিল। এতে জড়িয়ে আছে তাদের প্রভূত আশা-আকাঙ্ক্ষা। এভাবে নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের টাকা গ্রামীণ ব্যাংক থেকে অন্যত্র সরিয়ে নেওয়া বিধি সক্ষত কাজ নয়। অথচ সবকিছু জেনে বুঝেও কোন এক অজ্ঞাত কারণে শ্রম দপ্তরের অধিকর্তা এই বেআইনি কাজটি করেছেন। বিশ্বাসঘাতকতা করেছেন নির্মাণ শ্রমিকদের সাথে, রাজ্যের শ্রম দপ্তরকে করেছেন কালিমালিপ্ত। তাই এ বিষয়ে দপ্তরের অধিকর্তা যেন শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন এ দাবি চেয়ে আজকে ডেপুটেশন প্রদান করেছেন বলে জানিয়েছেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বটতলা বাজারে রবিবার গভীররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই প্রায় দেড়শ সবজির দোকান ও ১৫ থেকে ২০টি মুদির দোকান। ঘটনাটি সংগঠিত হয় রাত আনুমানিক প্রায় ১টা নাগাদ । ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ব্যবসায়ীরা। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল কর্মীদের ছয়টি গাড়ি। দপ্তরের কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে আগুন। তবে কিসের থেকে এই আগুনের সূত্রপাত সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।এই ঘটনার খবর জানতে পেরে আজ সকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। ঘুরে দেখেছেন গোটা বাজারটি। এদিন সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে এসে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকান্ডে। ইতিমধ্যেই জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন তিনি। সঠিক হিসাবের পরেই ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঠিক সময়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনার জন্য তিনি অগ্নি নির্বাপক কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তাছাড়া ব্যবসায়ীদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিভাবে তারা শীঘ্রই পুনরায় ব্যবসা বানিজ্য শুরু করতে পারেন সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আত্মসমর্পণকারী উগ্রবাদীদের অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে আত্মসমর্পণকারী উগ্রপন্থী নেতা রঞ্জিত দেববর্মা ।রঞ্জিত দেববর্মা জানিয়েছে যে সমস্ত উগ্রবাদীরা আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে অনেকেই ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে । যেখানে আত্মসমর্পণ করলেই এককালীন আর্থিক সহায়তা প্রদানের কথা ছিল সেখানে উগ্রবাদীদের নগদে ২০-৩০ হাজার টাকার বেশি কাউকেই দেওয়া হয়নি । বর্তমানে আত্মসমর্পণকারী উগ্রবাদীদের এক অংশ পুনরায় তাদের দাবি দাওয়া পূরণ করার জন্য দাবি জানিয়েছে । আত্মসমর্পণকারী উগ্রবাদী নেতা রঞ্জিত দেববর্মা রীতিমতো হুমকির সুরে জানিয়েছে যতদিন না পর্যন্ত তাদের দাবিদাওয়া পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত জারি থাকবে আন্দোলন কর্মসূচি ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর মহারাজগঞ্জ বাজারে রাসলীলা উৎসবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন রাসলীলা ও উৎসবের সমাপ্তিও ঘোষণা করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার । সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত , ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা । অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, রাস উৎসব হচ্ছে আমাদের কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরা গত একটি ঐতিহ্য । প্রতি বছ রাস উৎসবের মাধ্যমে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয় । পুরো একমাস ব্যাপী মহারাজগঞ্জ বাজারে রাস পূর্ণিমা ও উৎসব অনুষ্ঠিত হয় । প্রসঙ্গত মহারাজগঞ্জ বাজারের রাজ উৎসব ও রাস পূর্ণিমার বরাবরই একটি ঐতিহ্য রয়েছে । প্রতিবছর হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে শামিল হয় । এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত পুলিশ ইন্সপেক্টর এর স্মৃতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পুলিশ আধিকারিকরা । প্রসঙ্গত ২০২১ সালে শহীদ হয়েছিলেন খোয়াই থানার ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। প্রয়াত সত্যজিৎ মল্লিকের দ্বিতীয় শহীদ শহীদান দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় খোয়াই থানাতে ।অনুষ্ঠানের শুরুতে খোয়াই জেলার অতিরিক্ত সুপার রাজিব সূত্রধর পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পরে খোয়াই থানার ওসি সুবীর মালাকার, মহিলা থানার ওসি সহ সমস্ত পুলিশ কর্মীরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। উল্লেখ্য ২০২১ সালের আজকের দিনে খোয়াই থানা এলাকার পূর্ব রামচন্দ্রঘাটের শেওড়াতলী গ্রামে এক ঘাতকের হাতে নৃশংস ভাবে খুন হন খোয়াই থানায় কর্মরত ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক। সেই দিন রাতে ঘাতকের হাতে সত্যজিৎ মল্লিক সহ পাঁচজন খুন হয়েছিল। এই পাঁচজনকে নৃশংসভাবে খুন করে ঘাতক প্রদীপ দেবরায়। এই মামলার এক বছর পূর্ণ হওয়ার আগেই এই ঘাতককের মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করে খোয়াই জেলা দায়রা আদালতের আদালতের বিচারক।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বটতলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করেছেন প্রাক্তন মন্ত্রী মানিক দে । কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে । ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পর প্রাক্তন মন্ত্রী মানিক দিয়ে জানান , অগ্নিকাণ্ডের কারণ জানতে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন । কেননা কিছুদিন পরপর বটতলা বাজারে এভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে । বটতলা বাজারে যেভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণের দাবি তুলেছে সিপিআইএম । সকালে সিপিআইএমের এক প্রতিনিধি দল বাজারের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছে । আশ্বাস দিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার । প্রসঙ্গত বটতলা বাজারটি এমনিতেই একটি পরিবেশ ঘিঞ্জি পরিবেশ । তারপরে প্রত্যেকটি দোকানের সংযোগ একই ছাদের তলায় । যার ফলে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পুরো বাজার থেকে রক্ষা করা মুশকিল হয়ে দাঁড়ায় । তারপরেও বাজারের ব্যবসায়ীরা যে যেরকম ভাবে পেরেছে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার চেষ্টা করেছে । তবে বাজারের প্রায় 85 শতাংশ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায় । বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ চাইছে সরকারিভাবে কিছুটা সাহায্যের হাত প্রসারিত করা হোক ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাস মেলা হল শ্রী কৃষ্ণ ও রাধার ঐশ্বরিক প্রেম উদযাপন করা একটি উৎসব। রাস যাত্রার আগে মাসব্যাপী এই উৎসব উদযাপন করা হয়। কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় রাসযাত্রা ।ভগবান কৃষ্ণ এবং রাধার মাটির দেবতাদের সাথে একটি শোভাযাত্রা। কুচকাওয়াজ ভগবান কৃষ্ণের জীবন এবং তার বিভিন্ন অলৌকিক কাজ প্রদর্শন করা । রাশ মেলা হল একটি বার্ষিক মেলা । কার্তিকের পূর্ণিমা রাতে এসে মানুষ রাধা ও কৃষ্ণের প্রেমে বিমোহিত হয়। পবিত্র গ্রন্থে রাসযাত্রার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। পরবর্তী শরৎকালে, নৃত্য ও গানের সাথে গোপিনীদের সাথে শ্রী কৃষ্ণের মিলন রাসলীলায় প্রকাশিত হয়। ‘মেলা’ শব্দের অর্থ ‘মিলন’। রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক প্রেম উদযাপন করতে বিভিন্ন ধর্মের ভক্তরা একত্রিত হন । রাস মেলা বাংলার সবচেয়ে জনপ্রিয় বার্ষিক উৎসব। ভগবান কৃষ্ণ এবং তাঁর চিরন্তন প্রেম শ্রী রাধিকার সম্মানে উদযাপিত, উত্সবটি সুরেলা গান, নৃত্য এবং লোকগল্পের সাথে উদযাপিত হয়।রাস যাত্রা নামে জনপ্রিয় শোভাযাত্রার পর এক মাস ধরে রাস মেলা শুরু হয়। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের গৌরবময় দিনগুলিকে স্মরণ করার জন্য শোভাযাত্রার আয়োজন করা হয় রাধাজির সাথে গভীরভাবে হারিয়ে যাওয়া তাদের চিরন্তন প্রেমে। এটি পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ কারণ যাত্রায় কাদামাটির মডেল রয়েছে যা ভগবান কৃষ্ণের জীবনের কাজ এবং বিভিন্ন পর্যায়কে চিত্রিত করে।উৎসব হল সাম্প্রদায়িক উদযাপনের রূপ।
ভারতের মাটিতে ভারতের মানুষের মধ্যে বিয়ে পালন করুন তাহলে দেশের টাকা দেশেই থাকবে : মোদী
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :-প্রত্যেক মাসের শেষ রবিবারের মতো ২৬ নভেম্বরেও রেডিও-তে নিজের বক্তব্যের অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১টায় সম্প্রচারিত এই শো-তে আজ প্রধানমন্ত্রী কথা বললেন দেশীয় পণ্যদ্রব্যের প্রসার নিয়ে। দেশবাসীকে স্থানীয় পণ্যদ্রব্যের চাহিদা বাড়ানোর পরামর্শ দিলেন মোদী।
সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের জন্য মানুষের কাছ থেকে বিভিন্ন পরামর্শ চেয়েছিলেন, যার জন্য তিনি ‘আমার গভর্নমেন্ট’ বা ‘নমো’ অ্যাপে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পরামর্শ দেওয়ার আবেদন করেছিলেন। আজ তিনি কথা বললেন দেশের অর্থনীতির বিকাশ নিয়ে।
প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ভারতে এটা দ্বিতীয় বছর, যখন দীপাবলি উপলক্ষ্যে নগদ অর্থ দিয়ে কিছু জিনিস কেনার প্রবণতা ধীরে ধীরে কমছে। এর মানে এখন মানুষ আরও বেশি করে ডিজিটাল পেমেন্ট করছে। এটাও খুবই উত্সাহের কথা। তিনি বলেন যে, আপনাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে, এক মাসের জন্য আপনি কেবল ইউপিআই বা কোনও ডিজিটাল মাধ্যমে অর্থপ্রদান করবেন এবং নগদ অর্থপ্রদান করবেন না। এভাবেই আসবে ভারতে ডিজিটাল বিপ্লবের সাফল্য।
ভারতের মানুষকে দেশের অন্দরেই বিবাহের মতো ব্যক্তিগত বন্ধন গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, বিদেশে বিয়ে করলে দেশের টাকা বিদেশে চলে যাবে, দেশের অন্দরে বিয়ে করলে দেশের অর্থ দেশেই থাকবে। তিনি বলেছেন, আজকাল কিছু পরিবার বিদেশে গিয়ে বিয়ে করতে শুরু করেছে। এর জেরে তৈরি হচ্ছে নতুন পরিবেশ। এটার কি খুব দরকার আছে? আমরা যদি ভারতের মাটিতে, ভারতের মানুষের মধ্যে বিয়ে পালন করি, তাহলে দেশের টাকা দেশেই থাকবে। আপনার বিয়েতে দেশের মানুষ কিছু সেবা করার সুযোগ পাবে, এমনকি ছোট গরিব মানুষও তাঁদের সন্তানদের কাছে গিয়ে আপনার বিয়ের কথা বলবেন।
