Monthly Archives
November 2023
জনজাতিদের সার্বিক উন্নয়নে সাংবিধানিক দাবী আদায়ের লক্ষে একে মিশ্রর নিকট তিপ্রা মথা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তি আলোচনা নয়, জনজাতিদের সার্বিক উন্নয়নে সাংবিধানিক দাবী আদায়ই লক্ষ্য তিপ্রা মথার ।মঙ্গলবার ইন্টারলোকিউটরের সাথে বৈঠক শেষে এই কথা জানান মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।অবশেষে দীর্ঘ আট মাস বাদে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতাকারী নিকট উপজাতিদের সার্বিক কল্যাণে ষোল দফা দাবি সনদ পেশ করেছে তিপ্রা মথা দল মঙ্গলবার সকালে রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উত্তর পূর্বাঞ্চলীয় পরামর্শদাতা একে মিশ্রের সাথে মত পনের সদস্যের এক প্রতিনিধি দল বৈঠকে মিলিত হয় তিপ্রামথা দলের নেতৃত্বে ছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন , এছাড়া প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা সিইএম মথার রাজ্য নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা, প্রমূখ উপস্থিত ছিলেন। এদিন তিপ্রা মথা প্রতিনিধি দলের প্রায় ৩৫ মিনিট বৈঠক হয় বৈঠকে জনজাতিদের সার্বিক স্বার্থে ষোল দফা দাবি ইন্টারলুকিয়েটর একে মিশ্রের কাছে তুলে ধরে তিপ্রা মথার সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। এই ষোলো দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হলো সংবিধানের 1 এবং 2 নম্বর ধারা মতে ইউনিয়ন টেরিটরি সংবিধানের ২৪৪ এ ধারা মতে স্টেট বিধানসভায় জনজাতিদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ এলাকায় ইনার লাইন পারমিট, কেন্দ্র থেকে সরাসরি অর্থ প্রদান, পুলিশ নিয়োগের ক্ষমতা প্রদান প্রভৃতি। জানা গেছে তিপ্রা মথা দলের উত্থাপিত দাবি গুলি ঘটিয়ে দেখার আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর পূর্বাঞ্চলের পরামর্শদাতা একে মিশ্র। এদিন দীর্ঘ বৈঠক ছেড়ে বেরিয়ে এসে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জানান ইন্টার লুকিয়েটরের সাথে পুরনো ইস্যু নিয়েই কথা হয়েছে এখন জনজাতিদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার বলে জানান তিনি।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মথা সুপ্রিমো আরো জানান গ্রেটার তিপ্রাল্যান্ড তাদের প্রধান দাবি এটা ত্রিপুরা ফাইনাল সলিউশন এই দাবির সংবিধানের বহির্ভূত নয়, তিনি আরো জানান শান্তি আলোচনা নয়, জনজাতিদের কল্যাণের দাবি পূরণই তাদের প্রধান লক্ষ্য। প্রসঙ্গত উল্লেখ্য যে বিজেপি আইপিএফটি দ্বিতীয় জোট সরকার শপথ গ্রহণের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি সামনেও একই দাবি পেশ করেছিলেন তিত্রা-মথা সুপ্রিমো। এরপর দীর্ঘ আট মাস বাদে মঙ্গলবার পুনরায় একই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির কাছেও উত্থাপন করে তিপ্রামথা সুপ্রিমো। দাবি আদায়ের লিখিত প্রতিশ্রুতি চেয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে সেটা এখন দেখার। দাবি আদায়ে কেন্দ্রীয় সরকারের সুস্পষ্ট এবং লিখিত সম্মতি পেলেই রাজ্য মন্ত্রিসভায় যোগ দিতে পারে তিপ্রামথাদল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা শ্রমিক কৃষক সহ জন স্বার্থবাহী ২১ দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজভবন অভিযান সংগঠিত করেছে সংযুক্ত কিষান মোর্চা। কৃষাণ মোর্চার দাবি গুলির মধ্যে অন্যতম হল কৃষির কাজে বিদ্যুতের বিল কমাতে হবে । পাশাপাশি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ক্রয় করা ও কৃষিসামগ্রী ক্রয় এ ভর্তুকির ব্যবস্থা করা । বাস্তবে দেখা গেছে কৃষকদের সাথে প্রতারণা করেছে কেন্দ্রীয় সরকার । প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বাতিল করেনি কৃষি আইন । যার পরিপ্রেক্ষিতে দেশব্যাপী গর্জে উঠেছে কৃষকরা । কৃষকরা ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পালন করেছে টানা ধর্মঘট । বর্তমানে তাদের দাবি অবিলম্বে বাতিল করতে হবে শ্রমিক স্বার্থ বিরোধী কৃষি আইন ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার রাজধানী আগরতলার গোর্খাবস্তিস্থিত খাদ্য ও ভোক্তা ভবনের কনফারেন্স হলঘরে রাজ্য প্রশাসন ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এর উচ্চপদস্থ আধিকারিকগণের উপস্থিতিতে সেকেরকোটে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর নির্মানাধীন প্রজেক্ট সাইটের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আহুত এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে এই প্রকল্পের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আধিকারিকেরা তাদের বক্তব্য মন্ত্রীর সম্মুখে উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনার পর বৈঠকে উপস্থিত আধিকারিকদের এই প্রকল্পের কাজকে আরও ত্বরান্বিত করে দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।এদিন মন্ত্রী সংবাদ নাধ্যমকে জানান প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় করে সেকেরকোটে গড়ে উঠছে ৮৫ একর জায়গার উপর তেলের ডিপো । যেখানে পেট্রোল ডিজেল ও কেরোসিন তেল মজুদ রাখা হবে। যার মাধ্যমে পরবর্তীকালে বাংলাদেশেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।মন্ত্রী শ্রী চৌধুরী এদিন আরও জানান বর্তমানে রাস্তা সংস্কারসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে ২০২৪ সালের মধ্যে এই কাজ সম্পন্ন করা যাবে । বর্তমানে ধর্মনগরে যে তেলের ডিপোটি রয়েছে সেটা ২০২৪ সালের পর সেকেরকোটে স্থানান্তরিত করা হবে বলে জানান। আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চিফ জেনারেল ম্যানেজার ( অপারেশনস) নীতিন ভাটনাগর, ডেপুটি জেনারেল ম্যানেজার ( অপারেশনস) দীপক কুমার পাঠক, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা, খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এর অধিকর্তা নির্মল অধিকারী সহ অন্যান্য আধিকারিকেরা।
এসটি কমিউনিটিদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে সরকার, গভীর ষড়যন্ত্র চলছে : সুদীপ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সরকার বিভাজনের রাজনীতি শুরু করেছে । রাজ্যের জাতি উপজাতি মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইছে । যেটা মোটেই শুভনীয় নয় । কেননা রাজ্যের খৃষ্টান ধর্মালম্বীদের মধ্যে একটা বিভাজন তৈরি করার লক্ষ্যে ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের কাছ থেকে এসটি কমিউনিটিটি কেড়ে নেওয়ার প্রয়াস নিয়েছে । কংগ্রেস দল তার প্রতিবাদে গর্জে উঠেছে। কেননা কংগ্রেস মনে করছে তাতে করে এসটি কমিউনিটিদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে সরকার । গভীর ষড়যন্ত্র চলছে খ্রিস্টানদের কাছ থেকে এসটি কমিউনিটি ছিনিয়ে নেওয়ার । এ দিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন দাবি জানিয়ে বলেন , প্রয়োজনে সংবিধান সংশোধনীর মাধ্যমে টিটিএডিসিকে প্রদান করা হোক। যাতে করে পাহাড়ি এলাকাগুলিতে সাধারণ মানুষ কাজ খাদ্যের জন্য হাহাকার করতে না হয় । বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী যাতে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করেন । নতুবা রাজ্যে তৈরি হবে একটি বিভাজন ।
৩ ডিসেম্বর থেকে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে উইকেন্ড ট্যুরিস্ট হাব শুরু : পর্যটনমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার দুপুরে সচিবালয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিস কক্ষে রাজধানী আগরতলার রাজ্য সংগ্রহশালা উজ্জয়ন্ত প্রাসাদ এর সম্মুখভাগে চালু হওয়া সপ্তাহান্তিক পর্যটক কেন্দ্র (উইকেন্ড ট্যুরিস্ট হাব) এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী । তিনি এই বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে এই উইকেন্ড ট্যুরিস্ট হাব চালু হওয়ার পর থেকে এর পক্ষে-বিপক্ষে বিভিন্ন মহল থেকে জনগণের প্রতিক্রিয়া তথা এটি চালু হওয়ার পর উদ্ভূত নানা ধরনের সুবিধা-অসুবিধা, যানজট নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় সম্বন্ধে বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে সবিস্তারে অবগত হন এবং এর সাথে সম্পৃক্ত অন্যান্য বিভিন্ন বিষয় খতিয়ে দেখে নিকট ভবিষ্যতের জন্য উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ ও পরামর্শ প্রদান করেন। এদিনের বৈঠক শেষে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩ ডিসেম্বর থেকে পুনরায় উজ্জয়ন্ত প্রাসাদের সম্মুখে উইকেন্ড ট্যুরিস্ট হাব শুরু হবে। উইকেন্ড ট্যুরিস্ট হাব উপলক্ষে প্রতি মাসের দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার ও প্রতি রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উইকেন্ড ট্যুরিস্ট হাবে আগরতলা পুরনিগম থেকে রকমারি খাবার সামগ্রী নিয়ে ৩০টি খাবারের গাড়ি থাকবে। আজকের এই বৈঠকে পশ্চিম জেলার পুলিশ সুপার, ট্রাফিক পুলিশের পুলিশ সুপার, সদর মহকুমা শাসক সহ বৈঠকে উপস্থিত আধিকারিকেরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন। আজকের এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাডিশনাল কমিশনার মুহাম্মদ সাজাদ.পি, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য, পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক সুভাষ চন্দ্র সাহা, সদর মহকুমার মহকুমা শাসক অরূপ দেব, পশ্চিম জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট কিরণ কুমার কে, ট্রাফিক পুলিশের সুপারিনটেন্ডেন্ট মানিক দাস, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যুগ্ম অধিকর্তা অনিরুদ্ধ রায়, নির্বাহী বাস্তুকার উত্তম পাল সহ অন্যান্য আধিকারিকেরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী একে মিশ্রের সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার ।আলোচনা কালে যে সমস্ত বিষয়গুলি প্রাধান্য পেয়েছে তার মধ্যে অন্যতম হলো জনজাতিদের শিক্ষা স্বাস্থ্য সার্বিক পরিকাঠামো উন্নয়ন সহ সড়ক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে । এছাড়াও জনজাতিদের আর্থিক উন্নয়ন সহ বেশ কয়েকটি বিষয় আলোচনায় প্রাধান্য পেয়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের দেশের ঐতিহ্য। বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলেন। তাদের ধর্ম আলাদা- সংস্কৃতিও আলাদা। এত বিভিন্নতার মাঝেও আমরা সবাই ভারতবাসী। আমরা সবাই এক। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজ সন্ধ্যায় স্বামী বিবেকানন্দ ময়দানে গুরুনানক জন্মজয়ন্তীর উদ্বোধন করে একথা বলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমাদের বিশ্বগুরু হতে হবে। আমাদের এই শক্তি নিয়েই বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে যেতে হবে। দেশের যুবশক্তি এই কাজে সামিল হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী গুরুনানকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, গুরুনানক সমানাধিকারের কথা বলেছেন। তিনি ছিলেন মানবতার প্রতীক।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং যুব বিকাশ কেন্দ্রের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। সংক্ষিপ্ত আলোচনায় তিনি গুরুনানকের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। স্বাগত বক্তব্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, গুরুনানক ছিলেন মানবতাবাদের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। আজকের দিনটি শিখ ধর্মাবলম্বীদের একটি পবিত্র দিন। বক্তব্য রাখেন ইন্দোনেশিয়া থেকে আগত পদ্মশ্রী ড. ইন্দ্ৰ উদয়ন। গুরুনানকের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন সর্দার গুরপ্রীত সিং। অনুষ্ঠান শুরুর আগে অতিথিগণ গুরুনানকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীগণ। মঞ্চে উপস্থিত ছিলেন যুব বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা দেবাশিস মজুমদার
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা টাউন হলে সোমবার থেকে শুরু হল দুই দিন ব্যাপী রাজ্য ভিত্তিক কলা উৎসব। এদিন এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এদিন মেয়র দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন ২০১৫ সাল থেকে কলা উৎসব করা হয়। কলা উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকশিত করা। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রিদের নিয়ে এই কলা উৎসব করা হয়। শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে রাজ্য ও কেন্দ্র সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে বর্তমানে। উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। রাজ্য ভিত্তিক কলা উৎসবে বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিমানে করে বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পরল এক গাঁজা কারবারী। একই সাথে বিমানে পাচারের ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আটক বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর এক কর্মী। ঘটনা আগরতলায় এমবিবি বিমানবন্দরে। ধৃত দুই ব্যক্তির নাম সুদীপ দেববর্মা ও নেলসন জমাতিয়া। গোপন সূত্রের ভিত্তিতে বিমানবন্দর থেকে সুদীপকে তল্লাশি চালিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ উদ্ধার করে ২০ কেজি গাঁজা। আর এই খবর ছড়িয়ে পড়তে নতুন করে যেন চর্চা শুরু হয়ে গেছে সচেতন মহলে। সড়ক পথ ও রেলপথের পাশাপাশি এবার বিমানে করেও বহির রাজ্যে যে গাঁজা পাচার হচ্ছে তা আরো একবার প্রমাণিত হলো এয়ারপোর্ট থানার পুলিশের এই সাফল্যের মধ্য দিয়ে। রবিবার এনসিসি থানার এসডিপিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানান। এসডিপিও জানান, গতকাল রবিবার গোপন সূত্রের ভিত্তিতে এয়ারপোর্ট থানার ওসির নিকট খবর আসে বিমানে করে বহির রাজ্যে গাঁজা পাচার হতে চলেছে। আর এই খবরের ভিত্তিতে পুলিশ এমবিবি বিমানবন্দরে ছুটে গিয়ে সিধাই থানার এলাকার বাসিন্দা সুদীপ দেববর্মাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করে কুড়ি কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা। পড়ে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ বিমানে বহির রাজ্যের গাঁজা পাচার করার ক্ষেত্রে সহায়তা করার জন্য ইন্ডিগোর কর্মী নেলসন জমাতিয়াকে গ্রেফতার করে। বিমানে গাঁজা পাচারের পেছনে বড় ধরনের চক্র সক্রিয় রয়েছে। তাই এই চক্রটিকে জালে তুলতে সোমবার ধৃত দুজনকে পুলিশি রিমান্ডে আদালতে তোলা হয়।
