জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পারিবারিক অশান্তির জেরে এবার এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা অমরপুরের পোড়ামাটি এলাকায়। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম লিপিকা দাস। লিপিকা বর্তমানে অগ্নিদগ্ধ অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, পুরা মাটি এলাকার বাসিন্দা পেশায় ডেকোরেটর শ্রমিক সুকান্ত দাসের সাথে লিপিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এক বছরও হয়নি। বিয়ের পর থেকেই শশুর বাড়ির লোকজন গৃহবধূ লিপিকার উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ। এর মধ্যেই লক্ষ্মীপুজোর দিন শাশুড়ি এই গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ অগ্নিদগ্ধ গৃহবধূর। পরে গৃহবধূর বাবার বাড়ির লোকজন এই খবর পেয়ে লিপিকার শশুর বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জিবিতেই চলছে লিপিকার চিকিৎসা। জানা যায়, গৃহবধূ লিপিকা বর্তমানে সাত মাসের গর্ভবতী। লিপিকার অভিযোগ তাকে প্রতিনিয়তই শাশুড়িসহ শ্বশুরবাড়ি লোকজন নানা অছিলায় নির্যাতন করে আসছে। যদিও তার শাশুড়ি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহবধূর আনা অভিযোগ খন্ডন করে দেয়। গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগকে ঘিরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য দেখা দেয়।
Monthly Archives
October 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলায় ফ্লাই ওভার ব্রিজ। এই ব্রিজ নিয়ে কত কিছু। এর প্রত্যেকটি রাজ্যবাসীর জানা। শেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই ফ্লাই ওভার ব্রিজের যাত্রা শুরু হয়। কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন সাক্ষাৎ মৃত্যু দুত হয়ে প্রতিভাত হচ্ছে এই ব্রিজ। ইদানিং একের পর এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে এই ফ্লাই ওভার ব্রিজকে কেন্দ্র করে। বিভিন্ন ধরনের যান দুর্ঘটনায় মৃত্যুর খবরও সামনে এসেছে। সোমবার ফের এই ফ্লাই ওভারে এক দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। যতদূর জানা গেছে নিজের মোবাইল ফোন হাত থেকে স্লিপ কেটে যায় আর তা ধরতে গিয়ে ফ্লাই ওভার ব্রিজ থেকে নীচে পড়ে যায় এক যুবক। এই সময় তার সাথে সেখানে তার বন্ধুও ছিল বলে জানা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আসে। জানা যায় আহত যুবকের নাম উত্তম দাস। তার বাড়ি বর্ডার গোলচক্কর সংলগ্ন রামনগর এলাকায়। এই বিষয়ে আগরতলা জি বি হাসপাতালে অবগত করেন তার সাথে থাকা এক যুবক। এদিকে এই ঘটনার খবর পেয়ে তরিঘড়ি হাসপাতালে ছুটে আসে তার বাবা। তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। তবে যতদূর খবর আহত যুবকের অবস্থা আশংকা জনক। কিন্তু এই ঘটনায় সচেতন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ফ্লাই ওভারে একের পর এক দুর্ঘটনা ঘটে চললেও প্রশাসন এ ব্যাপারে যেন নিরব দর্শকের ভুমিকায়। যেখানে বহিঃ রাজ্যে দেখা যায় যে এই ধরনের ফ্লাই ওভারে দুর্ঘটনা এড়ানোর জন্য এর দু ধারে ব্যারিকেড দেওয়া হয়ে থাকে। সেখানে রাজ্যের এই ফ্লাই ওভারে এমন কোন ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট মহলের অভিমত রাজ্যের এই ফ্লাই ওভারে যদি এমন ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করা হত তবে ফ্লাই ওভার থেকে নীচে পড়ে যাবার সম্ভাবনা একেবারেই শূন্যের কোঠায় নামিয়ে আনা যেত। সুতরাং দেখার বিষয় প্রশাসন এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আগামী দিন কি ব্যবস্থা গ্রহণ করে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের অন্যতম সরকারি প্রধান হাসপাতাল জিবিপি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফের আরো একবার উঠলো প্রশ্ন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন না রোগে আক্রান্ত হয়ে প্রচুর সংখ্যক মানুষ ছুটে আসেন সরকারি স্বাস্থ্যপরিসেবা নিতে। আর এই পরিষেবা নিতে এসে প্রতিনিয়তই নানা অসুবিধার সম্মুখীন হচ্ছে রোগীসহ তার পরিজনেরা। এমনিতেই রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে রয়েছে বহুবিধ সমস্যা। সমস্যা সমাধানে কোন ধরনের হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এবার অসুরক্ষিত রিপোর্ট কার্ড নিয়ে বিপাকে পড়ছেন রোগীর পরিজনেরা। হাসপাতাল থেকেই মোটা অংকের অর্থের বিনিময়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীরা করছেন সিটি স্ক্যান থেকে শুরু করে এমআরআই এক্সরে সহ আরো বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করার পর রুগীর পরিজনদের হাতে কর্তৃপক্ষ তুলে দিচ্ছে অসুরক্ষিতভাবে রিপোর্ট কার্ড।যে রিপোর্ট কার্ড হাতের ছাপে নষ্ট হয়ে পড়ছে। এতে করে অনেককেই আবার নতুন করে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। কোন ধরনের আবরণ ছাড়াই এভাবে রিপোর্ট কার্ড প্রদানের ফলে স্বাভাবিকভাবেই দ্বিতীয়বার পরীক্ষা নিরীক্ষার জন্য আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন রোগীর পরিজনেরা। অভিযোগ গত বেশ কিছুদিন ধরেই চলছে এধরনের ঘটনা। আর এতে করে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন অনেকে। তাই বিষয়টি গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পহেলা নভেম্বর উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত আগরতলা আখাউড়া রেল সংযোগ । সকাল সাড়ে ১১ টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই রেল সংযোগের সূচনা করবেন ।আগরতলা আখাউড়া রেল প্রকল্পে বাংলাদেশের গঙ্গাসাগর থেকে আগরতলা নিশ্চিন্তপুর রেল স্টেশন পর্যন্ত ট্রায়াল রান হয়েছে সোমবার । প্রসঙ্গত এই প্রকল্পে বাংলাদেশের দিকে আগেই ট্রায়াল রান সম্পন্ন হয়েছে । সোমবার ত্রিপুরার ভিতরে প্রবেশ করেছে ৫ বগি মিটারগেজ ট্রেন। আপাতত মাল বাহি ট্রেনটি নিশ্চিন্তপুরে এসেছে । এদিকে এই রেলপথের কাজ ত্রিপুরার অভ্যন্তরে অর্থাৎ রাজধানীর সিদ্ধি আশ্রম এলাকায় কিছুটা বাকি রয়েছে । এখানে একটি ওভার ব্রিজের কাজ সম্পন্ন হলেই আগরতলা পর্যন্ত পরিষেবা চালু হবে । তবে আগরতলা আখাউড়া রেল লিঙ্ক প্রকল্পটি আপাতত পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হবে । পরবর্তীতে ধীরে ধীরে এই রেলপথ দিয়ে যাত্রী পরিষেবাও চালু হবে । যাত্রী পরিষেবা চালু হলে আগরতলা থেকে কলকাতা যেতে সময় লাগবে 10 থেকে সাড়ে ১০ ঘন্টা । বাংলাদেশের গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর ট্রায়াল রানে সময় নিয়েছে ২০ মিনিট । তবে পুরো দমে চালু হলে সময় নেবে মাত্র 10 মিনিট । এই পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে সম্প্রসারিত হবে বাণিজ্য পাশাপাশি পর্যটন ও চিকিৎসা ক্ষেত্রে উপকৃত হবে দুই দেশের বাসিন্দারা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রেল পরিচালক আব্দুর রহিম ।এদিন বাংলাদেশ রেলওয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন , উদ্বোধন হয়ে গেলে দুই দেশের সদিচ্ছায় খুব দ্রুতই নিয়মিত চলাচল করবে ট্রেন । পরবর্তীতে যাত্রী ট্রেন পরিষেবও চালু করা হবে । আপাতত নিশ্চিন্তপুর স্টেশন পর্যন্ত রেল আসলেও সংযোগ হবে আগরতলা রেলওয়ে স্টেশনের সঙ্গে । পরবর্তীতে চিটাগাং এর সঙ্গে সংযোগ স্থাপন হবে ।আখাউড়া আগরতলা রেল প্রকল্পের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুহিন্দ্র চৌধুরী জানিয়েছেন আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত রেলপথের দৈর্ঘ্যহবে ১৫ দশমিক ০৬৪ কিমি । আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য হয়েছে ৫.০৫ কিলোমিটার । আগরতলা আখাউড়া রেলপথের জন্য ভারত সরকার এক হাজার কোটি টাকা অনুমোদন দিয়েছিল । সোমবারের ট্রায়াল রান নির্বিঘ্নেই সমাপ্ত হয়েছে । ট্রায়াল শেষে বাংলাদেশের 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ফের আখাউড়া স্টেশনে ফিরে গিয়েছে ।এদিকে প্রথম দিনের টায়ালে এসে নিজেকে গর্বিত মনে করছেন বাংলাদেশের ট্রেন লোকো মাস্টার । তার সঙ্গে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো মাস্টার ।প্রসঙ্গত দুই দেশের মধ্যে ট্রেন সংযোগ স্থাপন হয়ে গেলে আখেরে লাভবান হবে দুই দেশের ব্যবসায়ী মহল । পাশাপাশি কর্মসংস্থান হবে বিশাল অংশের বেকার যুবক-যুবতীদের । আগরতলা আখাউড়া রেল সংযোগ এবং সাবরুম হয়ে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে এক নতুন দিগন্ত খুলে যাবে ত্রিপুরার । রেল সংযোগ, বাস সংযোগ ও বিমান পরিষেবা পুরো দমে চালু হয়ে গেলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন যে আর থেমে থাকবে না সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার সকালে উদয়পুর রাধাকিশোরপুর থানা অন্তর গত মহারানী আউট পোস্টে খবর আসে মহারানী জামতলা ব্রিজ সংলগ্ন কেনেলের পারে এক যুবকের মূত দেহ পড়ে রয়েছে।খবর পেয়ে মহারানী আউট পোস্ট থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে এলাকার লোকজন যুবকটি কে চিনতে পারে নি। পরবর্তী সময়ে পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে কিল্লা থানাধীন ডাকমুড়া এলাকার মূত মলিন্দ্র জমাতিয়ার ২২ বছরের ছেলে মত সিং জমাতিয়া ওরফে চিকন।পুলিশ জানিয়েছে গতকাল বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে যায় নি। পুলিশ তদন্ত শুরু করেছে।ময়না তদন্তের পর মূতের আসল রহস্য জানা যাবে বলে জানান। বর্তমানে মূতদেহ মহারানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।মত সিং জমাতিয়ার মূত্যুর খবরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও দালাল চক্রের হাত ধরে তারকাটা ভেড়া ডিঙ্গিয়ে এপারে প্রবেশ করে বিএসএফের চোখে ধুলো দিয়েও বাঁচতে পারেনি। পরবর্তী সময়ে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশের যুবক। তার নাম সোহেল আহমেদ। বাবার নাম শহিদুল্লাহ। বাড়ি নোয়াখালী এলাকায়। সেই যুবকের বক্তব্য এই পারে কাজের উদ্দেশ্যে আসে দালাল চক্রের হাত ধরে ওইপারের কয়েকজন যুবক মোটা অংকের টাকা তার কাছ থেকে নিয়ে তারকাটার উপর দিয়ে তাকে এপারে পাঠিয়ে দেয়।পরবর্তী সময়ে বিএসএফের হাতে ধরা খেয়ে যাই পরে বিএসএফ তাকে আটক করে তার কাছ থেকে একটি বৈধ পাসপোর্ট বাংলাদেশি, বাংলাদেশে কিছু মুদ্রা এবং বাংলাদেশী সিমসহ একটি মোবাইল উদ্ধার করে। পরবর্তী সময়ে কৈয়াডেপা বিএসএফ ক্যাম্পের বিএসএফরা রবিবার রাতআটটা নাগাদ মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। যদিও সেই যুবকের বক্তব্য টাকা পয়সা বেশি না থাকার ধরুন এপারে প্রবেশ করেছে কাজের উদ্দেশ্যে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। উৎসবের মরশুমে অপেক্ষা ১১ নভেম্বরহিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব দীপাবলি। এটা আলোর উৎসব। ১৪ বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরেছিলেন শ্রী রাম ও সীতা। তাঁর আগমনের খুশিতেই উদযাপিত হয় দীপাবলি উৎসব। ধনের দেবী লক্ষ্মী ও সমৃদ্ধিদাতা গণেশ পূজিত হন।এই দিন বাড়ি বাড়ি বাড়ি আলোকিত করে মোম জ্বলিয়ে। রাজ্যের বিভিন্ন মোম ব্যবসায়ীরা ব্যস্ত এখন মোম তৈরী তে। আগরতলার জয় নগরেও একই ব্যস্ততা চলছে মোম তৈরি গত বছর বৃষ্টির কারণে এরকম ব্যবসা হয়নি কিন্তু এবছর মোমের চাহিদা বেশি কিন্তু আগের তুলনায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ী সুজন ব্যানার্জি তিনি আরো বলেন আগের তুলনায় দাম দিয়ে মাল কিনতে হয় তাই মোমের দাম ও বেড়েছে কিন্তু অন্যান বারের তুলনায় এই বার অনেক আগে থেকেই মোমের চাহিদা বেশি পাশাপাশি মাটির প্রদীপ এর চাহিদা একরকম মোমের চাহিদা সবসময়ই আছে বলে জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দলিত কন্যা দ্বীপাশ্রী দাসের হত্যাকাণ্ডে অভিযুক্তের বিচার চাইছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি । সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অভিযোগ সাবরুমের বিজেপি নেতা বিপ্লব সেন দলিত কন্যা দীপাশ্রী দাসকে হত্যা করেছে । এই অভিযোগ নিয়ে সিপিআইএম নেতা রতন দাসের নেতৃত্বে পুলিশ মহানির্দেশক কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এদিনের বিক্ষোভ কর্মসূচির শেষে সিপিআইএমের ৫ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল পুলিশ মহা নির্দেশক অফিসের পুলিশ আধিকারিকদের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছে ।এই ডেপুটেশন থেকে সিপিআইএম আওয়াজ তুলেছে দলিত কন্যা হত্যাকারীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা ।
৫০/৬০ টাকায় বিক্রি হচ্ছে পেয়াজ,পকেট কেটে চলেছে সাধারণ ক্রেতাদের, কোথায় প্রশাসন?
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উৎসবের মরশুমে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজার গুলিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রির দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। কোন ধরনের কারণ ছাড়াই একাংশ কালোবাজারির সাথে যুক্ত ব্যাপসায়ীরা বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে পকেট কেটে চলেছে সাধারণ ক্রেতাদের। আর এতে করে বিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের। যদিও এই কালোবাজারিদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান থাকলেও নেই তাঁদের বিরুদ্ধে কোন ব্যবস্থা। আর বাজারে পেয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে মহকুমা প্রশাসনের নেইকোন উদ্যোগ। রাজধানী আগরতলার মহারাজগঞ্জে পেঁয়াজ ৩৮থেকে ৪০টাকা দাম ছিলো কিছুদিন আগে কিন্তু এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে পেয়াজ। বাজারের এক দোকানি বলেন বেশি দামে কিনতে হচ্ছে কিন্তু জনসাধারণের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদ্ধার বিপুল পরিমাণ নেশা সামগ্রী । যার বাজার মূল্য হবে আনুমানিক ১০ লক্ষ টাকা । সংবাদে প্রকাশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশালগড় জাঙ্গালিয়া ফরেস্ট অফিসের পেছনে মামুন মিয়ার বাড়ি থেকে নেশা সামগ্রীগুলি উদ্ধার করেছে পুলিশ । রবিবার রাতে বিশালগড় থানার পুলিশ ও গকুলনগর বিএসএফের উদ্যোগে জাঙ্গালিয়া ফরেস্ট অফিসের পেছনে মামন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে নেশা সামগ্রী এস্কপ, ফেন্সি ও নেশার ট্যাবলেট উদ্ধার করেছে।এদিকে আগাম খবর পেয়ে কুখ্যাত নেশা কারবারি মামন মিয়া অপর নেশা কারবাড়ি ভুট্টো ঘটনা স্থল থেকে গা ঢাকা দেয়। এ নিয়ে বিশালগড় থানার ওসি তাপস দাস একটা মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছেন বলে জানায় ।
