জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন শারদ উৎসব, লক্ষ্মী পূজা ও দীপাবলির দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ রাখার জন্য প্রায় দুই কোটি টাকার বিদ্যুৎ কিনছে বিদ্যুৎ নিগম। বাড়িঘর ও ক্লাবের পূজা উদ্যোক্তাদের বিদ্যুৎ নিগম থেকে সঠিক তথ্য দিয়ে বিদ্যুৎ নেওয়ার আহ্বান মন্ত্রী রতনলাল নাথের। বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার দিনগুলি ও লক্ষী পূজা এবং দীপাবলীর দিন যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যায় তার জন্য বহির রাজ্যের বিভিন্ন এক্সচেঞ্জ সেন্টার থেকে প্রায় দুই কোটি টাকার বিদ্যুৎ কিনবে রাজ্য সরকারের বিদ্যুৎ নিগম। শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত বিদ্যুৎ নিগমের এক রিভিউ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য তুলে ধরেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য সরকার বিদ্যুৎ দপ্তরের সচিব থেকে শুরু করে সমস্ত শ্রেণীর কর্মচারীদের ছুটি বাতিল করেছে। তাছাড়া দ্রুততার সঙ্গে বিদ্যুৎ পরিষেবার সংযোগ ঘটাতে নিগম পূজা উপলক্ষে আলাদা লোক সংখ্যা ও যানবাহন হায়ার করবে। এদিন বিদ্যুৎ মন্ত্রী সমস্ত পূজা উদ্যোক্তা ও ক্লাবগুলোর প্রতি আবেদন রেখে জানিয়েছে , ক্লাবগুলি যাতে বিদ্যুতের লোড কতটুকু লাগবে তার সঠিক হিসেব করে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদন করে। নতুবা অতিরিক্ত বিদ্যুৎ পরিবাহীর জন্য যেকোনো সময় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে। এছাড়াও দশমীর দিনে ক্লাবগুলি কোন রোড দিয়ে মূর্তি বিসর্জন করতে যাবে তার যেন আগাম তথ্য নিগমে দেওয়া হয় সে বিষয়ের উপরও গুরুত্ব আরোপ করেছেন বিদ্যুৎ মন্ত্রী। বলেন কুমারঘাট থেকে আমাদের শিক্ষা হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে আর রাজ্যে না ঘটে। পাশাপাশি বিদ্যুৎ মন্ত্রী হোক লাইন ব্যবহার না করার জন্যও সমস্ত পূজা উদ্যোক্তা, ক্লাব এবং সাধারণ নাগরিকদের কাছে আবেদন রেখেছেন। এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও।
Monthly Archives
September 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন শাহ আলম। এদিন হজভবনে তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। নতুন দায়িত্বভার গ্রহণ করে হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম বলেন, মুকুট পরা সহজ কিন্তু সেই মুকুট ধরে রাখাটা বড়ই কঠিন। আমার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর সরকার যে দায়িত্ব অর্পণ করেছে আমি তা অক্ষরে অক্ষরে পালন করতে সচেষ্টা থাকবো।
তৃনমূল কংগ্রেসে যোগদান করেন প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তীর ভাই পার্থ চক্রবর্তী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। আগরতলার প্রদেশ তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি শান্তুনু সাহা রাজ্যের শাসক দলীয় সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি বিষয় নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। একদিকে যেমন দ্রব্য মুল্য বৃদ্ধির ইস্যুতে এদিন সরব হন তিনি তেমনি রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়েও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর প্রতি এই বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন এক দিকে দ্রব্য মুল্য বৃদ্ধির জন্য জনগণ নাজেহাল, এর ওপর আবার বিদ্যুৎ মাসুলে বৃদ্ধি। পাশপাশি আগরতলা পুর নিগম কর আদায়ের জন্য পুর বাসীর বাড়ি বাড়ি নোটিশ পাঠাচ্ছে। যারা কর প্রদান করেছে তাদের বাড়িতেও কর দেবার জন্য নোটিশ পাঠাচ্ছে। এই অবস্থায় একের পর এক করের বোঝা জনগণের উপর চাপানো হচ্ছে বলে এদিন তিনি এর তীব্র প্রতিবাদ করেন। এদিন তৃনমূল কংগ্রেসে যোগদান করেন প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তীর ভাই পার্থ চক্রবর্তী এবং যুব কংগ্রেস কর্মী মিঠুন দাস। এদের দলে বরন করে নেন প্রদেশ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি শান্তুনু সাহা। এই সাংবাদিক সম্মেলনে এদিন তৃনমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাস্তার মাথা ছিনতাই কান্ডে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ। সংবাদে প্রকাশ গত ১০ই সেপ্টেম্বর রাস্তার মাথা বন্ধন ব্যাংকের সামনে ছিনতাই এর ঘটনাটি ঘটেছিল। পুলিশ এই ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা নিয়ে আসামিদের আদালতে তুলেছে। পরে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ অপর আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এদিকে অপর আরেকটি ঘটনায় পুলিশের উপর আক্রমণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে চার জনকে। তাদের প্রত্যেককেই আদালতে তোলা হবে। প্রসঙ্গত এই দুটি ঘটনা সংঘটিত হওয়ার পর অনেকটাই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ওসি তাপস দাস জানান এই কাণ্ডে জড়িত বাকিদেরও কিছুদিনের মধ্যে গ্রেফতার করা সম্ভব হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৩রা অক্টোবর সারা দেশের সাথে ত্রিপুরায়ও কালো দিবস পালন করবে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। একই সঙ্গে সমস্ত জেলা মহকুমাতে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করার বার্তা জানিয়েছে কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর। পবিত্র কর অভিযোগ করে আরো বলেন এই দিনটিতেই উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে কৃষক আন্দোলনে পাঁচজন কৃষক সহ এক সাংবাদিককে গাড়ি দিয়ে পিষে মেরেছিল এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে। তারপরেই গর্জে উঠেছিল সমস্ত কৃষক সংগঠনগুলি। আজও এই মামলার কোনও সুরাহা হয়নি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এভারগ্রীন লীগ কাম নকআউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ২০ তম আসরের শিরোপা দখল করল ভগৎ সিং সামাজিক সংস্থা। বৃহস্পতিবার কমলপুর কালীবাড়ি মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ । কানায় কানায় দশকে ভর্তি মাঠে এদিন ফাইনালে ম্যাচের সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন নগর পিতা প্রশান্ত সিনহা, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, দুর্গা চৌমুহনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল সহ অন্যান্যরা । এরপর সেরার শিরোপা দখলের লড়াই শুরু করে মহাবীর অফিস টিলা ও ভগৎ সিং সামাজিক সংস্থা। ভিড়ে ঠাসা মাঠে ৩০ মিনিট করে দুই হাফে কোন গোল হয়নি । গোল শুন্য থাকে । নির্ধারিত খেলার পর শুরু হয় ট্রাই বেকার। পাঁচটি শর্টেও বজায় থাকে দুইদলের সমতা। সাইডেন ডে তে টাই ব্রেকারে সঞ্জন ডেকার একমাত্র গোলে ভগৎ সিং সামাজিক সংস্থা জয়লাভ করে ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাইবার ক্রাইমের শিকার হলেন রামনগরের শিক্ষিকা। এসবিআই অ্যাকাউন্ট থেকে চার ধাপে প্রতারক চক্র তুলে নিয়ে গেল ৯৯ হাজার টাকা। গত ২৩ সেপ্টেম্বর রামনগর চারের ঝুমা চক্রবর্তী নামে এক শিক্ষিকা হঠাৎই দেখতে পান তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে। সঙ্গে সঙ্গে ফোন আসে এসবিআই থেকে। মহিলাকে জানানো হয় আপনার একাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে প্রতারক চক্র। পরে মহিলা এসবিআই মেলার মাঠ ব্রাঞ্চ ও পশ্চিম থানার দ্বারস্থ হয়েছেন। থানা পুলিশে জানানোর ৬ দিন অতিক্রান্ত হয়ে গেলেও টাকার কোন হদিস পায়নি ওই মহিলা। শেষ পর্যন্ত হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর। আশ্চর্যের বিষয় হল মহিলা টাকার জন্য হন্য হয়ে থানা পুলিশ ও ব্যাংকে দৌড়াদৌড়ি করেও কোন লাভ হচ্ছে না।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মায়েরা শুধু রান্না করতেই পারে না, রাষ্ট্র গঠনেও মায়েদের ভূমিকা অপরিসীম। নারীদের ভিতর অনেক শক্তি রয়েছে। নারীদের শক্তি শুধুমাত্র জাগিয়ে তুলতে হবে। বৃহস্পতিবার আমি অপরাজিতা সামাজিক সংস্থার প্রথম বর্ষপূর্তিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। অনুষ্ঠানে শ্রীমতি ভৌমিক চন্দ্রায়ণের বিশেষ সাফল্যের ক্ষেত্রেও মহিলাদের ভূমিকা ছিল অপরিসীম বলে মন্তব্য করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
গোপন সংবাদের ভিত্তিতে একটি পিস্তল, নয় রাউন্ড গুলি, এবং ৪ কেজি গাঁজা উদ্ধার
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোহনপুর মহকুমা হেজামারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এক গাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, নয় রাউন্ড গুলি, এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা সক্ষম হয়েছে। সাথে এক যুবককে আটক করা হয়েছে। জানা যায়, গতকাল রাত ১২ টা নাগাদ সিধাই থানায় খবর আসে গাড়ি করে নেশা সামগ্রী পাচার করা হবে। সেই মোতাবেক মোহনপুর মহকুমা হেজামারা এলাকায় অভিযান চালিয়েছে। তখন টিআর০১বিউ০৩৮৭ নম্বর সন্দেহজনক একটি গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তল, নয় রাউন্ড গুলি, এবং ৪ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে লেফুঙ্গা থানার অন্তর্গত অভিচরণ এলাকার রঞ্জন দেববর্মা নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।
সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়,তার পরও সরকার চেষ্টা করছে চাকরির ব্যবস্থাও করছে : মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা আরবান লাভলীহুড মিশন এর পক্ষ থেকে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে লাভা র্থি পরিবার মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা , নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এর ঝলক এখানে দেখা গিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে ধরনের কাজ ত্রিপুরাতে শুরু হয়েছে এতে সময় কম কিন্তু মিশন মুডে কাজ করতে হবে। সে ভাবেই কাজ চলছে। আগামী দিনও সে ভাবে চলবে। এদিন আধিকারিকদের তিনি বলেন কোথাও কোন সমস্যা হলে তা যাতে সরকারের নজরে নেওয়া হয়। এদিন তিনি বলেন এখানে যে সকল উদ্যোগীরা এসেছেন তাদের কারুর অ্যান পি এ নেই। যা তাকে খুবই আনন্দিত করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত দিনদয়ালের চিন্তা ভাবনা যে অন্তিম ব্যাক্তি পর্যন্ত সুযোগ পৌঁছুতে হবে সে অনুযায়ী কাজ করছেন। প্রধানমন্ত্রী যে শ্লোগান দিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ , সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। তিনি নিজেও এখানে উপস্থিত হয়ে উপস্থিত প্রত্যেকের মধ্য দেখেছেন এরই প্রতিচ্ছবি। এদিন ডাঃ সাহা বলেন মানুষ যদি আনন্দে থাকে এর চেয়ে বেশী কিছু আর হয় না। তবে এদিন মুখ্যমন্ত্রী বলেন সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। তার পরও সরকার চেষ্টা করছে। চাকরির ব্যবস্থাও করছে। সমান্তরাল ভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের আত্ম নির্ভর করার উপর এদিন গুরুত্ব আরোপ করেন তিনি। এই অনুষ্ঠানে এদিন বিভিন্ন ছোট উদ্যোগীরা তাদের পসরার ডালি উপস্থাপিত করেন। মুখ্যমন্ত্রী সহ অতিথিরা এবং তাদের উদ্যোগগুলি ঘুরে দেখেন। এদিন স্বরোজগারি করে গড়ে তোলার জন্য বেশ কয়েকজন মাহিলাদের অটোর পারমিট প্রদান সহ অনেককেই লোণ প্রদান করা হয় বলে জানা যায়। এই অনুষ্ঠানকে ঘিরে এদিন লাভার্থিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
