Monthly Archives
September 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। এতে করে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানিয়েও কোন সুফল হচ্ছেনা। এরকমই একগুচ্ছ অভিযোগ এনে এবার রাস্তায় নামল প্রদেশ মহিলা কংগ্রেস। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে একগুচ্ছ অভিযোগ এনে এবং বিভিন্ন দাবিদারকে সামনে রেখে বুধবার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো মহিলা কংগ্রেসের কর্মীরা। সংগঠনের প্রদেশ সভানেত্রীর নেতৃত্বে মহিলা কংগ্রেসের কর্মীরা বেশ কিছু সময় পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখানোর পর এক প্রতিনিধি দল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করে তাদের দাবী সনদ তুলে দেন। একই সাথে দাবি জানান মহিলাদের উপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। ডেপুটেশন প্রদান করে এসে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান, রাজ্যের বর্তমান সরকার মুখে নারী সুরক্ষার কথা বললেও নারীদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সেই সঙ্গে নেশা মুক্ত ত্রিপুরা করার কথা বললেও গোটা ত্রিপুরা রাজ্য এখন নেশার সাগরে ভাসছে। নেশার কারণেই বাড়ছে নারী গঠিত সহ নানা অপরাধ। পুলিশ প্রশাসন এইসব অপরাধ দমনে ব্যর্থ। তাই নারীদের সুরক্ষা নিশ্চিত করা সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার দাবিতে এদিনের এই ডেপুটেশন ও বিক্ষোভ।দাবি গুলি পূরণের জন্য পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে মহিলা কংগ্রেস আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-২৪ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে জয়ের লক্ষ্যে মানুষের ঘরে ঘরে যুবকদের সংযোগ স্থাপন করার জন্য আহ্বান রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বলেন বিপদগামী যুবকরা ঘরে ফেরার সাহস পাচ্ছে না। তাদেরকে ঘরে ঘরে গিয়ে সাহস যুগিয়ে বের করে এনে প্রথম সারিতে হাঁটতে দিন। তবেই চাঙ্গা হয়ে উঠবে যুবসংগঠন। মানুষ যে ভুল করেছিল তার মাশুল এখন গুনতে শুরু করেছে। এই জায়গা থেকে শোষিত বঞ্চিত মানুষদের ফিরিয়ে আনার আহ্বান রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজধানীতে যুব সম্মেলন উপলক্ষে আয়োজিত হয়েছে এক রেলি। রেলিটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে এসে মিলিত হয় প্রকাশ্য সমাবেশে। এখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব ও ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ যৌথভাবে এদিন এই প্রকাশ্য সমাবেশের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন টিওআইএফ এর নেতৃবৃন্দও।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার কাছে মানবিক আবেদন রেখেছে আইটিআই পাম্প অপারেটর কাম মেকানিক পাস আউট ছাত্র সংগঠন। তাদের দাবি রাজ্য সরকার যাতে জেআরবিটির মেরিট লিস্টে যাদের কাছে আইটিআই পাম্প অপারেটর কাম মেকানিক পাস আউট সার্টিফিকেট রয়েছে তাদেরকেই প্রাধান্য দেয়। তবে যারা সত্যি কারের যোগ্য প্রার্থী তাদের ভাগ্যে চাকরি জুটবে। অন্যথায় রাজ্য সরকারের চাকরি দেওয়ার নিয়ম নীতির সঙ্গে ইন্টারভিউ নেওয়ার নিয়ম নীতির কোনও মিল থাকবে না। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আইটিআই পাম্প অপারেটর কাম মেকানিক পাস আউট বেকার ছাত্রদের কাছে কোন পথ খোলা থাকবে না। সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে বিষয়টি সহানুভূতি সঙ্গে বিবেচনা করেন এই আবেদন রেখেছে সংগঠনের কর্মকর্তারা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেডের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন টোটন দাস। এদিন দায়িত্ব গ্রহণ করেই ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতিকে। একই সঙ্গে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য অঙ্গীকার করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় বরাবরই অঙ্গীকারবদ্ধ আগরতলা পুর নিগম। যারা হাজারো রোগ জীবাণুর হাত থেকে পুর এলাকার সাধারণ নাগরিকদের জীবন রক্ষা করছে তাদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার বিভিন্ন সময়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে। সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় সরকার চালু করেছে সাফাই মিত্র সুরক্ষা অভিযান। এই অভিযানের মাধ্যমে আগরতলা পুর নিগম সহ রাজ্যের সব কয়টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকায় আয়োজন করা হচ্ছে সাফাই মিত্র স্বাস্থ্য শিবির। শুক্রবার আগরতলা পুর নিগমে আয়োজন করা হয় সাফাই মিত্র স্বাস্থ্য শিবির |এদিন স্বাস্থ্য শিবিরের পাশাপাশি সাফাই কর্মীদের মধ্যে ড্রেস ও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ। উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি কমিশনারও।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করেছে প্রায় পাঁচ লক্ষ টাকার নেশা সামগ্রী। সোনামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশ টি এস আর এবং ডিআইবির যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুর থানাধীন বেজিমারা গ্রামের সবুজ রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫০বোতল এসকফ এবং ফেনসিডিল উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে জলিল মিয়া এবং আলমগীর হোসেন নামে দুই যুবককে। পুলিশ এন ডিপিএস আইনে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ অধিকারীক পরিতোষ দাস ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হার্ট হচ্ছে মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হার্ট অ্যাটাকের কারণে বিশ্বে প্রতিবছর প্রচুর সংখ্যক লোকের মৃত্যু হচ্ছে। সুতরাং মানব দেহের এই অঙ্গটিকে সুরক্ষিত রাখতে প্রত্যেককে সচেতন ভাবে চলতে হবে। হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হলে স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু বিধি নিষেধ মেনে চলতে হয় প্রত্যেক মানুষকে। আজকাল হার্টের উন্নত চিকিৎসা পরিষেবা বের হলেও কিছু কিছু মানুষের অজ্ঞতার কারণে হার্ট অ্যাটাক করে অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তার জন্য প্রতিবছর এই দিনটিকে বিশ্ব হার্ট ডে হিসেবে পালন করা হয়ে থাকে। সরকারি বেসরকারিভাবে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার রাজধানীর দুর্জয়নগরস্থিত ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স এর উদ্যোগে বের হয় এক সচেতনতা রেলি।রেলিতে ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীদের উপস্থিতির পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ও প্রফেসরগণ। রেলিটি ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ফের ইনস্টিটিউটের সামনে এসে শেষ হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন ইনস্টিটিউট এর প্রিন্সিপাল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দায়িত্ব গ্রহণ করেছে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সমীর রঞ্জন ঘোষ। পুরনো চেয়ারম্যান সন্তোষ সাহার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন নবনিযুক্ত চেয়ারম্যান এডভোকেট শ্রী ঘোষ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের চা শিল্পের বিকাশে যা যা উন্নয়ন করা প্রয়োজন তার সর্বাত্মক প্রয়াস গ্রহণ করবে নবনিযুক্ত চেয়ারম্যান। প্রসঙ্গত গত ২৫ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী এক বিজ্ঞপ্তিতে বেশকিছু নিগম, কমিশন ও কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যানদের নতুন নিযুক্তি দিয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৩০ সেপ্টেম্বর তিপরা মথার ডাকা ত্রিপুরা বনধকে পূর্ণ সমর্থন করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে ডাকা সাংবাদিক বৈঠকে এই সমর্থনের কথা জানিয়েছে টি এস এফ এর সাধারণ সম্পাদক সম্রাট দেববর্মা। বলেন এই বনধকে সমর্থন জানানোর পেছনে কারণ বিগত বহু বছর ধরে বঞ্চিত হয়ে আসছে এই রাজ্যের উপজাতিরা। তাদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যেই এই বনধকে পূর্ণ সমর্থন করার উদ্দেশ্য।প্রসঙ্গত ৩০ সেপ্টেম্বর গ্রেটার তিপরা ল্যান্ডের দাবিতে বনধ ডেকেছে তিপরা মথা।
