জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্কুল ব্যাগে করে মদ বিক্রি করছে ১২ বছরের এক স্কুল পড়ুয়া ছাত্র ! ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত কাঠালিয়া ব্লকের রবীন্দ্রনগর নমঃ পাড়া এলাকায়। অভিযোগ ওই ছাত্রের বাবা এলাকাটিকে রীতিমত নেশার আখড়ায় পরিণত করে ফেলেছে। পুলিশের নীরব ভূমিকার ফলে বাধ্য হয়ে এলাকাকে নেশা মুক্ত করতে ময়দানে নেমেছে প্রমীলা বাহিনী। বৃহস্পতিবার স্কুল ব্যাগে মদসহ ছাত্রটিকে আটক করেছে মহিলারা। পরে পুলিশের হাতে তুলে দিয়েছে।
Monthly Archives
April 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মেঘালয় রাজ্যের খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য টিটুস্টার ওয়েলছিলের নেতৃত্বে ৮ জনের প্রতিনিধি দল খুমুলুঙ পরিদর্শনে এসেছে বৃহস্পতিবার । পরিদর্শন কালে খাসি হিলসের মুখ্যনির্বাহী সদস্য ওয়েলছিলে নেতৃত্বে খুমুলুঙস্থিত প্রধান প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এডিসির মুখ্যনির্বাহী সদস্য পূনচন্দ্র জমাতিয়া সাথে এক সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন এবং এডিসির পক্ষ থেকে প্রতিনিধি দলকে রিসা ও পুস্পস্তবক দিয়ে বরণ করেন। এরপর এডিসির মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাসি হিলস স্বশাসিত জেলা পরিষদের নির্বাহী সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।
মাধ্যমিক ও উচ্চ্ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখা হবে মোট ৬টি বিদ্যালয়ে : পর্ষদ সভাপতি
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহাসহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমকে সভাপতি জানান এ বছরের মাধ্যমিক ও উচ্চ্ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখা হবে মোট ৬টি বিদ্যালয়ে। যার মধ্যে উচ্চ্ মাধ্যমিকের খাতা দেখা হবে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় এবং বড়দোয়ালি উচ্চ্ মাধ্যমিক বিদ্যালয়ে এবং মাধ্যমিকের খাতা দেখা হবে বাণী বিদ্যাপীঠ, বোধজং গার্লস , নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন এবং উমাকান্ত ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে। তাছাড়া এ বছর এক্জামিনার ও স্ক্রুটিনিজার নিয়োগ করা হয়েছে ২৬৫২ জন ও হেড এক্জামিনার নিয়োগ করা হয়েছে ১১০ জন বলে জানিয়েছেন তিনি। তাছাড়া এদিন তিনি আরো জানান এ বছর প্রায় উচ্চ্ মাধ্যমিকের ২ লক্ষ উত্তরপত্র দেখা হবে এবং মাধ্যমিকের ২ লক্ষ ৬০ হাজার উত্তরপত্র দেখা হবে বলে।
জনতার কলম ওয়েবডেস্ক :- বিধানসভা ভোটকে কেন্দ্র করে সরগরম কর্ণাটক। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। এরই মাঝে ভোটমুখী রাজ্যে বিজেপির কার্যকর্তাদের মনোবল বাড়ালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যেই আমি কর্ণাটক সফর করব এবং রাজ্যের মানুষের আশীর্বাদ গ্রহণ করব।রাজ্যে যেসব নেতারা প্রচার চালিয়েছেন তাঁরা জানিয়েছেন যে কর্ণাটকের মানুষের কাছ থেকে তাঁরা অনেক স্নেহ পেয়েছেন। এটা বিজেপির প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ।’প্রধানমন্ত্রী আরও বলেন, “বিজেপি এবং অন্যান্য দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল দৃষ্টিভঙ্গি। আমাদের বিরোধীদের এজেন্ডা হচ্ছে ক্ষমতা দখল করা। আর আমাদের এজেন্ডা হচ্ছে আগামী ২৫ বছরের মধ্যে দেশকে উন্নত করা, দারিদ্র্য মুক্ত করা এবং যুবশক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।বিজেপি কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদী কর্ণাটকে একটি স্থিতিশীল ও সংখ্যাগরিষ্ঠ সরকারের জন্য ভোট চাইতে বলেছেন। সেইসঙ্গে জনগণকে অস্থিতিশীলতার সমস্যাগুলি বোঝাতে বলেছেন। তিনি বলেন, ‘ডাবল ইঞ্জিন’ সরকার উন্নয়নের গতি বাড়ায়।
২০২৩ সালের ১০ মে কর্ণাটক নির্বাচন রাজনৈতিক দলগুলির জন্য একটি বড়সড় পরীক্ষার চেয়ে কম নয়। সবচেয়ে বড় পরীক্ষা বিজেপির জন্য… কারণ দলটি দক্ষিণ ভারতে তাদের একমাত্র দুর্গ বাঁচানোর জন্য ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এদিকে কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই একেবারে আত্মবিশ্বাসের সুরে বলেছেন যে, রাজ্যে ফের একবার বিজেপির শক্তিশালী ঢেউ আসতে চলেছে। বিজেপি বহু আসনে জিতবে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার উমাকান্ত একাডেমী এন এস এস ইউনিটের স্পেশাল শিবিরে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এদিন উক্ত শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায় পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। এদিন সংবাদ মাধ্যমকে রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় জানান রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তস্বল্পতা দূরীকরণে সকলকে এগিয়ে আসার আহবান রেখেছিলেন কেননা রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে অনেক রক্তস্বল্পতা দেখা দিয়েছিল তাই। কিন্তু নির্বাচনের পরে বহু ক্লাব সংগঠন এই রক্তদান উৎসবে মেতে উঠেছেন , তাছাড়া আজ এখানে যারা এন এস এসের ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি এবং আগামীদিনেও এই রক্তদান উৎসব জারি থাকে তার কামনা করেন তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
জনতার কলম ওয়েবডেস্ক :-
জনতার কলম ওয়েবডেস্ক :- সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার অর্থাত্ আজ দিল্লিতে পৌঁছালেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার (২৭ ও ২৮ এপ্রিল) পর্যন্ত চীনের প্রতিরক্ষামন্ত্রী এসসিওতে অংশ নেবেন এবং অন্যান্য দেশের প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে ভাষণ দেবেন এবং বৈঠক করবেন।উল্লেখ্য, ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এই প্রথম কোনও চীনা প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে এলেন। এক মাস আগে চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ হয়েছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত জেনারেল লি শাংফু। ২০১৮ সাল থেকে লি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন এবং বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের সময়ে তাকে নিয়োগ দেওয়া হয়। বিদায়ী প্রতিরক্ষা প্রধান ওয়েই ফেংহে’র স্থলাভিষিক্ত হওয়ার জন্য দেশটির রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, ন্যাশনাল পিপলস কংগ্রেস সর্বসম্মতিক্রমে লি সাংফুকে ভোট দিয়েছে।চীন ও ভারতের সীমান্ত লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সাম্প্রতিক একটি ঘটনা ২০২২ সালের ডিসেম্বরে অরুণাচল প্রদেশে দেখা গেছে। এর আগে, ২০২০ সালের জুন মাসে গালওয়ানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল যখন চীনা সেনারা পূর্ব লাদাখের এলএসি-তে স্থিতাবস্থা পরিবর্তন করার চেষ্টা করেছিল। ২০২০ সালের ১৫ ও ১৬ জুন রাতে শূন্যের নিচে তাপমাত্রায় গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়। চার দশকেরও বেশি সময়ের মধ্যে ভারত ও চীনের মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের একবার ডেপুটেশন প্রদান করে এসটিজিটি ২০২২ এর জনজাতি ছাত্র-ছাত্রীরা। এসটিজিটি পরীক্ষার্থীদের ফলাফল অবিলম্বে ঘোষণা করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে পরীক্ষার্থীরা। এদিন তারা টি আর বি টি-র চেয়ারম্যান এর কাছে জানতে চান কবে তাদের ফলাফল ঘোষণা করা হবে। চাকরি প্রার্থীরা জানিয়েছে এর আগেও বেশ কয়েকবার তারা পরীক্ষার ফলাফল ঘোষণার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছিল এব্যাপারে মামলা হওয়ায় ফলাফল ঘোষণার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তারা জানায় বর্তমানে সে সমস্যা মিটে গেছে। অবিলম্বে ফলাফল ঘোষণা করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভষ্মীভূত চারটি দোকান। এছাড়াও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরো একটি দোকান। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার নাগাদ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এক দোকানে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়। সাথে সাথে ব্যবসায়ীরা খবর দেয় দমকল কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে যায় দুটি দমকলের ইঞ্জিন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ছুটে যায় আরো দুটি দমকলের ইঞ্জিন। তারপরেও চারটি দোকান রক্ষা করা যায়নি। এরমধ্যে রয়েছে চন্দন পাল, সঞ্জয় সাহা, ঝুটন পাল এবং বিপ্লব পালের দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় এই দিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে।
মে মাস থেকে তৃতীয় রেল লাইন স্থাপনের দাবী জানিয়ে ডেপুটেশন এর তৈয়ারী কংগ্রেসের
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা, প্রদেশ কংগ্রেসের সুশান্ত চক্রবর্তী, শান্তনু পাল সহ অন্যান্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনের প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন আগামী মে মাস থেকে সাত দিনব্যাপী তৃতীয় রেল লাইন স্থাপনের জন্য গুহাটি গিয়ে ৮ই মে গুহাটি রেল জেনারেল ম্যানেজারের নিকট ডেপোটেশন প্রদান করবে রাজ্য প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলো। পাশাপাশি তিনি আরো বলেন ভারত সরকারের কাছে আগেই দ্বিতীয় রেল লাইন স্থাপনের জন্য দাবি করে আসছিলেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন উত্তর পরিস্থিতিতে বিভিন্ন জেলা মহকুমা সফর করছে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার লংথরাইভেলি সহ গ্রাম পাহাড়ের চিত্র ঘুরে দেখে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি সরকার ও এডিসির প্রশাসন মথাকে একপ্রকার তুলোধুনো করলেন। বলেন, গ্রাম পাহাড়ে কাজ ও খাদ্যের জন্য হাহাকার করছে মানুষ। অবিলম্বে রাজ্য প্রশাসন সাধারণ গরিব মানুষের দিকে না তাকালে অভুক্ত মানুষ বেঘুরে মরতে হবে।
