জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেসের আশঙ্কাই সত্যি হল। শনিবার কর্নাটকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর পয়লা দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগত আক্রমণ নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন । এই ব্যাপারে নাম না করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পাশাপাশি রাহুল গান্ধীকেও নিশানা করেন প্রধানমন্ত্রী।রাহুলের তাঁর সম্পর্কে মন্তব্যগুলি পর পর ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, প্রথমে বলা হল ‘চৌকিদার চোর হ্যায়’। তারপর বলল, ‘মোদী চোর’। ‘শেষে বলা হল, ওবিসি চোর।’প্রধানমন্ত্রী বলেন, ‘একজন আমাকে একটা তালিকা পাঠিয়েছে। তাতে দেখা গেল কংগ্রেস এপর্যন্ত মোট ৯১ বার আমাকে গালমন্দ করেছে।’ এরপরই ব্যক্তিগত আক্রমণ নিয়ে পুরনো কথা বলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এ সব কথা গায়ে মাখি না। কিন্তু মানুষ ঠিক ভোটের বাক্সে জবাব পাবে । কংগ্রেসকে জবাবের অপেক্ষা করতে হবে।’প্রধানমন্ত্রী শনিবার কর্নাটকের বিদারে সভা করেন। আগে ঠিক হয়েছিল, মোদী প্রথম সভা করবেন শুক্রবার। কিন্তু বৃহস্পতিবার রাতে দিন বদল করা হয়।এবার ব্যক্তিগত আক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীর সরব হওয়ার পিছনে মুখ্য কারণ কংগ্রেস সভাপতির তাঁর সম্পর্কে ‘মোদী বিষধর সাপ’ মন্তব্য। গত পরশু শুক্রবার খাড়্গে ওই মন্তব্য করার পরই অবশ্য ব্যাখ্যা দিয়েছিলেন কথাটি তিনি ব্যক্তি প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে চাননি।তিনি বিজেপির আদর্শকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছেন।কিন্তু বিজেপি ওই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তাঁরা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ ঠুকেছে। যদিও প্রধানমন্ত্রী এই সুযোগে রাহুলকেই নিশানা করেছেন বেশি। মোদী তাঁর সম্পর্কে রাহুলের বলা কথাগুলি এক এক করে উল্লেখ করেন ভাষণে।প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস ব্যক্তিগত আক্রমণ বন্ধ করে দেশ সেবার কাজ করলে ভাল করত। কিন্তু শতাব্দী প্রাচীন দলটির উদ্দেশ্যই হল যারা কাজ করে তাদের মুণ্ডপাত করা।’ মোদী আরও বলেন, ‘আমি কাজ করি। তাই বারে বারে আমাকে নিশানা করছে কংগ্রেস।’কংগ্রেস নেতৃত্বের ধারণা ছিল, প্রধানমন্ত্রী ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটবেন। খাড়্গের মন্তব্য নিয়ে দলে একাধিকবার আলোচনা হয়েছে। ভুল করেছেন বুঝে খাড়্গে আগেভাগে ব্যাখ্যা দিয়ে রেখেছিলেন নিজের বক্তব্যের। কিন্তু প্রধানমন্ত্রীর কথায় স্পষ্ট, গুজরাতের পর তিনি কর্নাটকেও ব্যক্তিগত আক্রমণকেই হাতিয়ার করতে চলেছেন। এখন দেখার কংগ্রেস মোদীর অভিযোগের কী জবাব দেয়।
Monthly Archives
April 2023
জনতার কলম ওয়েবডেস্ক :- জাতীয় পরিষদে আস্থা ভোটে জয় পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ন্যাশনাল অ্যাসেম্বলির আস্থা ভোটে ১৮০ জন সদস্য প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্বের ওপর ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করেছেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, জাতীয় পরিষদে রেজ্যুলেশন উত্থাপন করেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।প্রস্তাবে শাহবাজ শরিফের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন পরিষদের ১৮০ সদস্য। নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টের সঙ্গে সরকার যখন দ্বন্দ্বে, এর মধ্যেই এ জয় পেলেন শাহবাজ।রেজ্যুলেশনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করছে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের জাতীয় পরিষদ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্ত পরিস্থিতি দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে চিনকে বার্তা দিয়েছিলেন রাজনাথ সিং। সেই বার্তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতে পাল্টা বার্তা দিল বেজিং। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির জন্য নয়াদিল্লিকে পরামর্শ দিলেন চিনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু।চিনা প্রতিরক্ষামন্ত্রী এক বার্তায় নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের সমান দায়িত্ব আছে বলে জানান।দুই দেশের সেনা পর্যায়ে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলেও আশাপ্রকাশ করেন লি শাংফু। সেই সঙ্গে পারস্পরিক আস্থা ফেরাতে ভারতের কাছে সহযোগিতার আর্জি জানান। চিনা প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে বর্তমানে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয়পক্ষ কূটনৈতিক স্তরেও আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে জোর দেন।এরপরেই নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির কথা বলেন লি। এদিকে, রাজনাথের সঙ্গে চিনা প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক ইতিবাচক হয়েছে বলে চিনের তরফে দাবি করা হয়েছে। বৈঠকে উভয় দেশই সামরিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মতামত বিনিময় করেছে বলে চিনা প্রতিরক্ষামন্ত্রকের দাবি।প্রসঙ্গত, সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার ভারতে আসেন চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। এসসিও-র বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় ৪৫ মিনিট দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে দীর্ঘ বৈঠক হয় বলে জানা যায়। ২০২০ সালে গালওয়ান সংর্ঘষের পর প্রথম কোনও চিনা প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে আসেন।এর আগে রাজনাথ দাবি করেছিলেন যে দুই সম্পর্কের উন্নতিতে বাধা হয়ে দাঁড়াছে সীমান্ত পরিস্থিতি। শান্তি বজায় থাকলে, তবেই পরিস্থিতি উন্নতি হবে বলে চিনা প্রতিরক্ষামন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন তিনি। দুই দেশের মধ্যে যে সীমান্ত চুক্তি রয়েছে, তার মধ্যে সমস্যার সমাধান করতে হবে বলে বার্তা দেন রাজনাথ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গড়িয়া উৎসব এখন সর্বজনীন উৎসবের রূপ নিয়েছে। বাবা গড়িয়া শক্তির দেবতা। এক সময় গড়িয়া উৎসব জনজাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও আজ এই উৎসব রাজ্যের সকল জাতি ও জনজাতি অংশের মানুষের উৎসব। আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার আজ স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া ও চিরাচরিত খাদ্য উৎসবের উদ্বোধন করে একথা বলেন। আগরতলা শহরে এ ধরনের একটি উৎসবের আয়োজন করায় মেয়র দীপক মজুমদার উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গড়িয়া পূজা রাজ্যের ঐতিহ্যবাহী পূজা। এই পূজা শস্য উৎপাদন, পরিবার, সমাজ ও রাজ্যের কল্যাণে আয়োজন করা হয়। গড়িয়া উৎসব উপলক্ষে আয়োজিত চিরাচরিত খাদ্য উৎসবে মোট ২০টি স্টল খোলা হয়েছে। স্বউদ্যোগী জনজাতি মহিলারা নিজ হাতে তৈরি নানা সুস্বাদু খাবার এই স্টলগুলিতে প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করেছেন। এতে রয়েছে চাখুই, বাঙ্গুই, আমের চাটনি, জুস, কেক, পাছড়া, চুড়ি, গয়না, হস্ততাঁত ও হস্তশিল্প সামগ্রী। উৎসবে ৪টি সাংস্কৃতিক দল গড়িয়া ও মামিতা নৃত্য পরিবেশন করে। যা দর্শকদের মন জয় করে নেয়। আস্তাবলস্থিত পানতীয় স্পোর্টিং সোসাইটির উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তর, জনজাতি গবেষণা সংস্থা এবং টিটিএএডিসির যৌথ সহায়তায় এই উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কৃপা সিন্ধু জমাতিয়া ও তার দল। সভাপতিত্ব করেন পানতীয় স্পোটিং সোসাইটির সভাপতি সুভাষ দেববর্মা।
তপশিলী জাতিভুক্ত জনগণের আর্থিক মনোন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে : মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তপশিলী জাতিভুক্ত জনগণের আর্থিক মনোন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। এক্ষেত্রে তপশিলী জাতি কল্যাণ দপ্তরকে বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সাধন করে পরিকল্পনা রূপায়ণে উদ্যোগী হতে হবে। আজ সচিবালয়ের ২ নং সভাকক্ষে তপশিলী জাতি কল্যাণ দপ্তরের পর্যলোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। সভায় তপশিলী জাতি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের পর্যলোচনা করে মুখ্যমন্ত্রী (ডা.) সাহা বলেন, তপশিলী জাতিভুক্ত দিব্যাঙ্গজনদের চিহ্নিত করে তাদের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদানে দপ্তরকে আরও আন্তরিক হতে হবে। প্রি-মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কোনও ছাত্রছাত্রী যাতে বঞ্চিত না হয় সে বিষয়েও দপ্তরকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। সভায় তপশিলী জাতি অংশের মানুষ বেশি বসবাস করেন এমন ৩২টি আদর্শ গ্রামে এখন পর্যন্ত কি কি কর্মসূচি রূপায়ণ করা হয়েছে সে বিষয়েও বিস্তারিত খোঁজখরব নেন মুখ্যমন্ত্রী। সভায় তপশিলী জাতি কল্যাণ দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা জানান, রাজ্যে বর্তমানে তপশিলী জাতিভুক্ত লোকসংখ্যা রয়েছেন ৬ লক্ষ ৫৪ হাজার ৯১৮ জন। যা রাজ্যের মোট জনসংখ্যার ১৭৮ শতাংশ। রাজ্যে তপশিলী জাতি অধ্যুষিত বসতি রয়েছে ৪০৪টি। রাজ্য সরকার ৩২টি এসসি অ্যুষিত গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেছে। সেই গ্রামগুলিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করা হচ্ছে। সচিব জানান, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ এই পাঁচটি অর্থবর্ষে ৩৯ হাজার ৪৫৫ জন তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীকে প্রি-মেট্রিক স্কলারশিপ (নবম ও দশম শ্রেণী) প্রদান করা হয়েছে। তাতে মোট ব্যয় হয়েছে ১১ কোটি ২২ লক্ষ টাকা। এছাড়াও রাজ্য প্রকল্পে পাঁচ মেট্রিক স্কলারশিপ (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী) প্রদান করা হয়েছে ৯২ হাজার ৬৩৭ জন ছাত্রছাত্রীকে। সচিব জানান, কেন্দ্রীয় প্রকল্পে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ এই পাঁচ অর্থবর্ষে ৮৫ হাজার ৩০৫ জন ছাত্রছাত্রীকে পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে। এছাড়া 2023-24 অর্থবর্ষে ২২ হাজার ৯০০ জনকে পোস্ট মেট্রিক স্কলারশিপ প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর। তিনি জানান, প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনায় (পিএম-অজয়) ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের ১৬১টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্পে গত পাঁচ বছরে ৫০ হাজার ১৯৫ জন সুবিধাভোগীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ২০২৩-২৪ অর্থবর্ষে ২৩ হাজার ৩০০ জনের রোজগার সৃষ্টির লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সচিব জানান, দপ্তরের মাধ্যমে গত পাঁচ বছরে ৪৬৮৭ জনকে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া চলতি অর্থবর্ষে ২০৯২ জনকে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এছাড়া বাবু জগজীবনরাম ছাত্রাবাস যোজনায় ২০২৩-২৪ অর্থবর্ষে ৩টি ছাত্রাবাস নির্মাণেরও লক্ষ্যমাত্রা নিয়েছে দপ্তর।
সচিব জানান, রাজ্য সরকারের প্রকল্পে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষে ৩০ হাজার ৮৩৭ জন ছাত্রছাত্রীকে ড. বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে ২০২২-২৩ অর্থবর্ষে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ১৩৩২ জনকে। তিনি জানান, গত বছর ১০২৬ জন ছাত্রছাত্রীকে বোর্ডিং হাউস স্টাইপেন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও গত পাঁচ বছরে ৯৩৫২ জন সুবিধাভোগীকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে। সচিব জানান, তপশিলী জাতিভুক্ত ৬৪৫৯ জন সুবিধাভোগীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে সংশ্লিষ্ট নিগমগুলি থেকে মোট ৫৬ কোটি ৩৩ লক্ষ টাকার ঋণ দেওয়া হয়েছে। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, মুখ্যসচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব ড. প্রদীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং
আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে চিকিৎসা পরিষেবার ব্যাপক পরিবর্তন এসেছে : বিপ্লব
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
খোয়াই নতুন টাউন হলে আজ সাংসদ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে দেশের বিখ্যাত হাসপাতালের শিশুরোগ, স্নায়ুরোগ, হৃদরোগ, স্ত্রীরোগ, দত্ত, অস্থি, চর্ম, চোখ, নাক, কান, গলা ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন। তাছাড়া রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকগণও এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করেন। শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৪২৮ জন রোগীর চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ দেন। এছাড়া রোগীদের বিভিন্ন ধরনের পরীক্ষাও বিনামূল্যে করা হয়। উল্লেখ্য, রাম মনোহর লোহিয়া, সফদরজং, পিজিআই ও ম্যাক্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ শিবিরে রোগীদের চিকিৎসা করেন।
সাংসদ বিপ্লব কুমার দেব আজ এই স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সাংসদ শ্রী দেব স্বাস্থ্য শিবিরে রোগী ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। শিবিরে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে চিকিৎসা পরিষেবার ব্যাপক পরিবর্তন এসেছে। ভারতের স্বনামধন্য হাসপাতাল থেকে চিকিৎসকগণ স্বেচ্ছায় স্বাস্থ্য পরিষেবা দিতে এসেছেন। এতে স্থানীয় জনসাধারণ খুব সহজেই উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।
শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, খোয়াই পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথশর্মা, জিলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুব্রত, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দাস, খোয়াই জেলার জেলাশাসক ডি কে চাকমা, মহকুমা শাসক বিজয় সিনহা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নির্মল সরকার প্রমুখ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নৃশংস স্ত্রী হত্যাকারী কাইয়ুম মিয়াকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে শনিবার আদালতে তুলেছে পুলিশ।আদালত সবকিছু খতিয়ে দেখে আগামী তিন তারিখ পর্যন্ত স্ত্রী হত্যাকারী কাইয়ুম মিয়ার পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। প্রসঙ্গত গত ২৭ এপ্রিল ১৭ বছরের নাবালিকা গৃহবধূ সোনিয়া বেগমকে নৃশংসভাবে হত্যার পর দেহ দুই টুকরো করে পরিত্যক্ত স্থানে ব্যাগে ভরে মাটির নিচে লুকিয়ে রেখেছিল স্বামী কাইয়ুম মিয়া। পরে পুলিশি তদন্তক্রমে কাইয়ুম মিয়াকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে পুলিশ নাবালিকা গৃহবধূর মৃতদেহের দুই টুকরো আড়ালিয়া সুভাষপল্লি কচুক্ষেত থেকে উদ্ধার করে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আড়ালিয়া সহ গোটা রাজধানীতে। খুনের পর রক্তমাখা কাপড় সহ কিছু জিনিস ঘরের পেছনে পায়খানার গর্তে ফেলে দিয়েছিল খুনি কাইয়ুম। শনিবার সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানান, আগামী তিন মে আসামিকে ফের আদালতে তোলা হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবেশ পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় আগরতলায় কাজ করতে এসেছে দক্ষিণ কোরিয়ার একটি সামাজিক সংস্থা। সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে মেয়র দীপক মজুমদারের সাথে। পরিবেশ রক্ষার পাশাপাশি , অসহায় বৃদ্ধা, কৃষক সর্বোপরি পৃথিবীর রক্ষায় সারা পৃথিবীর ১৭৫ টি দেশে কাজ করে চলছে সাউথ কুরিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। মূলত পৃথিবীকে মায়ের মত রক্ষা করতে চাইছে স্বেচ্ছাসেবী সংস্থাটি। সেই লক্ষ্যেই সারা পৃথিবীতে ৩৫ লক্ষের উপরে স্বেচ্ছাসেবী পৃথিবী রক্ষার জন্য কাজ করে চলছে। ভূমিক্ষয় রোধ, বন্যা নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করছে সংস্থাটি।দেশের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে উদ্বুদ্ধ করে কাজ করে চলেছে। শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই তথ্য তুলে ধরেছেন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। জানিয়েছেন মেয়র,এদিকে সংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, ভারতের আগরতলা শহরে এসে তাদের খুব ভালো লেগেছে। শহরের কোথাও ময়লা দেখতে না পাওয়ায় সন্তোষ প্রকাশ করে মেয়র দীপক মজুমদারকে ময়লা আছে এরকম একটি জায়গা চিহ্নিত করে দেওয়ার জন্য অনুরোধ করেন , বলেন আমরা সাতদিন আগরতলায় আছি। আগরতলার ছেলেমেয়েদের নিয়ে পরিবেশ পরিচ্ছন্ন কাজ করে তাদেরকে জাগ্রত করতে চাইছি আমরা। প্রসঙ্গত বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর বহু দেশ বিপদজনক স্থানে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা গুলি পরিবেশ রক্ষার উপর কাজে মনোযোগী হলে পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেকটা উপযোগী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুব শীঘ্রই রাজ্যের শিলান্যাস হতে চলছে সেন্ট্রাল ভেটেনারি ইউনিভার্সিটির। যার ফলে উপকৃত হবে রাজ্যের ছাত্র-ছাত্রীসহ গোটা উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা। ঘোষণা করলেন মৎস্য. পশুপালন ও তপশিলি জাতি কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। স্বাধীনতার ৭৫ বছর পরেও খাদ্যের স্বয়ংবর হতে পারেনি ত্রিপুরা রাজ্য। এখনো মাছ মাংস, ডিম দুধ বহির রাজ্য থেকে আমদানি করতে হয়।তার একমাত্র কারণ সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের মধ্যে কাজ করার অনীহা। দায়িত্ব সহকারে কেউ এমন কোনও কাজ করছেন না, যে রাজ্যকে অন্তত খাদ্যে স্বয়ংবর করে তোলা যায়।মাছ মাংস ও ডিম দুধে রাজ্যকে স্বয়ংবর করে তুলতে পারলে মানুষ যেমন আর্থিকভাবে লাভবান হবে তেমনি মিটে যাবে রাজ্যের বৃহৎ অংশের একটা বেকার সমস্যা। সেদিকে গুরুত্ব দিয়ে মৎস্য ও পশুপালন দপ্তরের কর্মচারীদের নিষ্ঠা সহকারে কর্তব্য পালন করার অনুরোধ জানান দফতরের মন্ত্রী সুধাংশু দাস। শ্রী দাস রাজ্যের ভেটেনারি পড়ুয়া ছাত্রছাত্রীদের দাবি মেনে দিল্লিতে আবেদন করেছিল রাজ্যে সেন্ট্রাল ব্যাটারি ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য। মন্ত্রীর দাবি মেনে সঙ্গে সঙ্গেই অল ইন্ডিয়া ভেটেনারি কাউন্সিলের প্রেসিডেন্ট খুব শীঘ্রই রাজ্যে সেন্ট্রাল ভেটেনারি ইউনিভার্সিটির শিলান্যাস করবেন বলে আশ্বস্ত করেন। শনিবার বিশ্ব ভেটেনারি ডে উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য তুলে ধরেছেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সরকারি কর্মচারীদের প্রতিও করা হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি অনুরোধ জানিয়ে বলেন মৎস্য ও পশুপালন দপ্তরের কোনও কর্মচারীর বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ আঙ্গুল না তুলতে পারে সেদিকে নজর রাখতে হবে সমস্ত কর্মচারীদের। মন্ত্রী এদিন আরো বলেন, কর্মচারীরা শুধুমাত্র অফিসে নিজের ইচ্ছাতে এসে আবার নিজের ইচ্ছেতে চলে যাওয়া এবং কোনও কাজ না করে শুধুমাত্র নিজেদের সুবিধার জন্য মিছিল মিটিং আন্দোলন করা আর বরদাস্ত করা হবে না।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিওিক সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল শান্তির বাজার ও সদর-এ মহিলা ক্রিকেট দল। শনিবার দু’টি মাঠে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন নড়সিংগড়স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে মুখোমুখি হয় তেলিয়ামুড়া ও শান্তির বাজার মহিলা ক্রিকেট দল। ম্যাচে তেলিয়ামুড়া মহিলা ক্রিকেট দলকে ৫ উইকেটে পরাজিত করে শান্তিরবাজার মহিলা ক্রিকেট দল। সেমিফাইনাল এই ম্যাচে তেলিয়ামুড়া মহিলা ক্রিকেট দলের দেওয়া ৭২ রানের জয়ের লক্ষ্য মাত্রাকে সামনে রেখে খেলতে নেমে শান্তির বাজার মহিলা ক্রিকেট দল ১৯ অভার ১ বলে দলের ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দিনের অন্য সেমিফাইনাল ম্যাচে খোয়াই মহিলা ক্রিকেট দলকে ৮১ রানে পরাজিত করে সদর-এ মহিলা ক্রিকেট দল। এম.বি.বি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে সদর-এ ক্রিকেট দল নির্ধারিত ২০ অভারে ২ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। বীপরিতে ব্যাট করতে নেমে খোয়াই মহিলা ক্রিকেট দল ২০ অভারে ৩ উইকেট হারিয়ে ৮৬ রান তুলতে সক্ষম হয়।
