জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্য মন্ত্রিসভার প্রবীন সদস্য নরেন্দ্র চন্দ্র দেববর্মা । সন্ধ্যায় হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, হাসপাতালে উপস্থিত এমসি দেববর্মার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছে।
December 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা হবে ওয়ান অফ দা বেস্ট সিটি ইন নর্থইস্ট জোন। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ কার পারকিং কাম মাল্টিপ্লেক্স বিল্ডিং হচ্ছে আগরতলা। যেটা শহরের সৌন্দর্যায়নকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলবে। বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা।উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর শহরের রূপ নিচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলা। আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যবাসী সুফল ভোগ করতে পারবে আগরতলার মাল্টিলেভেল কার পারকিং অ্যান্ড কমার্শিয়াল কমপ্লেক্সের।যেখানে থাকবে শপিং মল, ফুড কোর্ট, মাল্টি প্লেক্স,কিডস প্লে এরিয়া, এন্ড গেমিং জোন, রেস্টুরেন্ট এন্ড হোটেল ও ব্যাংকুয়েট হল এছাড়াও থাকবে 280 টি গাড়ি পার্কিংয়ের জায়গা। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, রাজ্যের জাতীয় সড়ক উন্নয়নে কেন্দ্রীয় সরকার 10 হাজার 222 কোটি টাকা বরাদ্দ করেছে , বর্তমানে 6টি জাতীয় সড়কের কাজ চলছে, কেন্দ্রীয় সরকার আরও সাতটি জাতীয় সড়কের অনুমোদন দিয়েছে, এছাড়াও চারটি রউফওয়ে হবে রাজ্যে। আগরতলার পুরনো মোটর স্ট্যান্ডে এই মাল্টিপ্লেক্স কমপ্লেক্সের ভূমি পুজন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , কর্পোরেটর রত্না দত্ত , নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পুর নিগমের কমিশনার ডা: শৈলেশ যাদব এবং নির্মাণ সংস্থা তিরুপতি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর প্রেম কুমার আগরওয়াল সহ পুর নিগমের অন্যান্য কর্পোরেটর গন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বার্ধক্যজনিত রোগ ভোগের পর পরলোকে পাড়ি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোকাহত গোটা দেশ।রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাই টুইটে জানিয়েছেন শোক বার্তা। সকালে এই খবর পেয়েই গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা। ডা: সাহা পিএম ওতে ফোন করে খোঁজখবর নিয়েছেন। শোক বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রীকে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নতুন বছরের প্রথম দিন থেকে একযোগে রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রে সভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করে দেবে বিজেপি দল।শুক্রবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই কর্মসূচিকে সফল রূপায়নের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে বক্তা প্রশিক্ষণ কার্যক্রম। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য বাড়ি মহেন্দ্র সিং , বিজেপি উত্তর-পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী , প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস এবং সম্পাদক রতন ঘোষ। এই কর্মসূচি থেকেই দলের নির্বাচনী প্রচারের রণকৌশল ঠিক করা হবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা শহরের নতুন করে শুরু হল রাম পূজা। হনুমান পূজা, গণেশ পূজার প্রচলন রাজ্যে শুরু হয়েছিল অনেক আগে থেকেই বর্তমানে একদল উৎসুক জনতা নতুন করে শুরু করেছে রাম পূজা। পূজার আয়োজন করেছে শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সম্পাদক কমল দেব জানান , মূলত রাজ্যবাসীর কল্যাণ কামনার্থেই নতুন করে নাম পূজার আয়োজন করেছে দক্ষিণাঞ্চল ক্লাব কমিটি। দু দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সমাজের সকল অংশের মানুষ কে ভগবান শ্রী শ্রী রামের আশীর্বাদ গ্রহণ করার অনুরোধ জানিয়েছে ক্লাব কমিটি। শুক্রবার সন্ধ্যায় বিতরণ করা হবে মহাপ্রসাদ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের ছাত্র ফেডারেশনের ৫৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে শুক্রবার । রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র-যুব ভবনে প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেছে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এরপর ছাত্র নেতৃবৃন্দ একে একে শহীদ বেদীতে মাল্যদান করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে।
জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। দিল্লি থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ঋষভ পন্থের গাড়ি।শোনা যাচ্ছে, তাঁর চোট গুরুতর হওয়ায় প্লাস্টিক সার্জারি করানো হবে। ইতিমধ্যে তাঁকে দিল্লিতে রেফার করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, ঋষভ পন্থের মাথায়, পিঠে চোট লেগেছে।
জনতার কলম ওয়েবডেস্ক :- প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। মৃত্যু কালে বয়স হয়েছিল ১০০ বছর।হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন মোদী।উল্লেক্ষ,গত মঙ্গলবার আচমকা শরীর খারাপ হওয়ায় তাঁকে আমদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি। যে দিন তাঁকে ভর্তি করানো হয়েছিল সে দিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন।প্রধানমন্ত্রী নিজেই মায়ের মৃত্যুর সংবাদ টুইটে জানিয়েছেন।মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর টুইটে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন,’ একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।
জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকা পেলের জীবনাবসান। বয়স হয়েছিল ৮২ বছর। তিন বারের বিশ্বকাপ জয়ী বিশ্বের একমাত্র ফুটবলার প্রয়াত হলেন বিশ্বকাপের পরেই। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।ফিফা’ ম্যাগাজিনের পাঠক এবং জুরি বোর্ডের বিচারে তিনিই বিংশ শতাব্দীর ‘শ্রেষ্ঠ’ ফুটবলার।তবে ইন্টারনেটে সাধারণ ফুটবলপ্রেমীদের ভোট গিয়েছিল দিয়েগো মারাদোনার পক্ষে। ফিফা শেষ পর্যন্ত যুগ্ম ভাবে শতাব্দীসেরা ঘোষণা করে দু’জনকেই। মারাদোনা ২০২০ সালে ৬০ বছর বয়সে প্রয়াত হন আচমকাই। এ বার পেলেকেও হারাল বিশ্ব।
পেলের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। বাবার দেওয়া নাম এডসন আরান্তেস দি নাসিমেন্তো। সে নামে অবশ্য বিশ্ব তাঁকে চেনেনি। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে বৃহস্পতিবার রাজভবন অভিযানে গেল বিজেপির জনজাতি মোর্চা। মুল দাবি এ ডি সি তে ব্যাপক আর্থিক ঘোটালার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। অনেকদিন ধরেই বি জে পি এবং দলের জনজাতি মোর্চা এ ডি সি তে ব্যাপক আর্থিক ঘোটালা নিয়ে সরব রয়েছে। সবগুলি জোনাল এবং সা-ব জোনালেও এই ঘটনার প্রতিবাদে এবং তদন্তের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়েছিল জনজাতি মোর্চার পক্ষ থেকে। বৃহস্পতিবার সাংসদ বিপ্লব দেব-এর নেতৃত্বে রবীন্দ্র ভবনের সামনে থেকে এ ডি সি-তে ব্যাপক আর্থিক ঘোটালার তদন্তের দাবিতে মিছিলের মাধ্যমে রাজভবন অভিযান করা হয়। এই অভিযানের বিষয়ে বিপ্লব দেব জানান রাজ্য সরকার থেকে এডিসিকে দেওয়া ফান্ডের সঠিক ব্যয় করা হয়নি , অনেক এডিশনাল ফাণ্ডও দেওয়া হয়েছে। এসব টাকার সঠিক কোনো হিসাব পাওয়া যায়নি। সেজন্য কমিশন বসিয়ে তদন্ত করার দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি। রাজভবন অভিযানে সাংসদ বিপ্লব দেব ছাড়াও ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা , প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য , মন্ত্রী সান্তনা চাকমা এবং প্রচুর সংখ্যায় জাতী এবং জনজাতি অংশের লোকজন। যারা এই ঘোটালায় যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত। অন্যথায় কদিন পরেই এরা বলবে জনজাতিদের কোন উন্নয়ন হয়নি,কেন্দ্র রাজ্য সরকার টাকা দেয়নি।
