জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যে প্রায় 14 লক্ষ লোক সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এখন পর্যন্ত এক লক্ষ 65 হাজার লোক আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেয়ে গেছে। বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2018 সাল থেকে শুরু করেছিলেন আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারন গরিব মানুষ তার চিকিৎসার জন্য বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত সরকারিভাবে সহায়তা পাওয়ার স্থান রয়েছে।মূলত কেন্দ্রীয় সরকারের আর এস বি ওয়াই প্রকল্পে যাদের কার্ড ছিল তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। নতুন করেও অনেক সাধারন গরিব মানুষ এই প্রকল্পের আওতায় এসেছে। এবছর প্রকল্পের 4 বছর পূর্তি হয়ে পঞ্চম বছরে পা দিয়েছে। এই উপলক্ষে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানী আগরতলায় বের হয়েছে বর্ণাঢ্য এক রেলি mসকালে রেলিতে অংশগ্রহণ করে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শ্রী মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই প্রকল্পে এখন পর্যন্ত এক লক্ষ 65 হাজার লোক সুবিধা পেয়েছে। এদিনের রেলিতে অংশগ্রহণ করে স্বাস্থ্য সচিব দেবাশীষ বাসু বলেন , গোটা রাজ্যে এখন পর্যন্ত 95 শতাংশ কভারেজ হয়ে গেছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। প্রায় 35 কোটি টাকা বেনিফিট পেয়েছে সাধারণ মানুষ। রেলিটি রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। জনসচেতনতা মূলক এই রেলিতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Monthly Archives
September 2022
পদত্যাগ করলেন করবুক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুর্ব মোহন ত্রিপুরা নম্বর ৫
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার পদত্যাগ করলেন ৪৩ করবুক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুর্ব মোহন ত্রিপুরা।শুক্রবার সকালে অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্র জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। বিজেপি থেকে পদত্যাগ করে বুর্ব মোহন ত্রিপুরা যোগ দিচ্ছেন তিপ্রা মথার সঙ্গে। দীর্ঘদিন ধরেই দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল সে। বুর্ব মোহন ত্রিপুরা নাম লেখিয়ে ছিলেন সংস্কারপন্থীতেও।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কর্তব্যরত অবস্থায় বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় আহত ট্রাফিক ডিএসপি। ঘটনায় বাইকচালক ওই স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ।ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই কমলপুর সড়কস্থিত সিঙ্গিছড়া বেলতলী এলাকায়। এদিন বেলতলী এলাকায় ট্র্যাফিক ডিএসপির নেতৃত্বে নাকা চেকিংয়ে বসেছিল। সড়কেরপাশে বসে বাইক ও গাড়ীর কাগজপত্র চেকিং করছিল ডিএসপি। এ নিয়ে ট্র্যাফিক ডিএসপি বিক্রমজিত শুক্লদাস জানান ,সে যখন,ডিউটি করছিল তখন দ্রুতগামী একটি বাইক ধাক্কা মারে তাঁকে। আহত বিক্রমজিত শুক্লদাসকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযুক্ত বাইক চালকের পিছু ধাওয়া করে পুলিশ। বাইক আরোহী নাবালক স্কুল ছাত্রকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনেক ভালো ভালো প্রকল্প সম্পর্কে ন্যূনতম ধারণা নেই সাধারণ জনগণের। শুধু প্রকল্প নয় সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কিভাবে সহজে আদায় করা যায় সে দিকে না হেঁটে সাধারণমানুষ বাঁকা পথে হাটতে শুরু করেছে। যার ফলে পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে। তার জন্য সরকার শুরু করেছে সুশাসন কর্মসূচি। প্রতিটি ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। বললেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস।
এস সি,দের উপর ভগবানের দয়া ঋণ দেওয়া হচ্ছে সহজ শর্তে যেকোন ঋণের জন্য আবেদন জমা দিন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে তপশিলি জাতি উন্নয়ন নিগমের মাধ্যমে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে তপশিলি জাতি ভুক্ত সাধারণ জনগণকে। বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে ও তপশিলি জাতি ভুক্ত ছাত্র-ছাত্রীরা উচ্চশিক্ষার জন্য খুব সহজেই এই ঋণ গ্রহণ করতে পারে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। শ্রী দাস জানান, ঋণ নিতে গেলে কোন ধরনের জটিল শর্ত রাখা হয় না , পূর্বেকার সরকারের আমলে যে ধরনের জটিলতা ছিল সেগুলিকে অনেক সরলীকরণ করা হয়েছে। এখন থেকে যে কোন ব্যক্তি তপশিলি জাতি উন্নয়ন নিগম থেকে সহজ শর্তে ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 2018 সালের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটেছে রাজ্যসভার উপনির্বাচনে। 58 টি ভোটের মধ্যে 43 টি ভোট পেয়ে রাজ্যসভার সাংসদ পদে নির্বাচিত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার প্রতিদ্বন্দ্বি সিপিআইএম প্রার্থী ভানু লাল সাহা পেয়েছেন 15 টি ভোট। সাংসদ পদে বিপ্লব দেব এর নাম ঘোষণা হতেই আনন্দ-উচ্ছ্বাসে নেমে পড়েছে বিজেপি কর্মী সমর্থকরা। জনজোয়ারে ভাসলেন বিপ্লব কুমার দেব। বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য , মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা , প্রদেশ বিজেপি রাজ্য প্রভারি ড: মহেশ শর্মা ও বিজেপি জাতীয় মুখপাত্র ড: সম্বিত পাত্র রাজ্যসভার সাংসদকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।এদিন রীতিমতো আপ্লুত হয়ে পড়েছেন বিপ্লব কুমার দেব। বলেন বর্তমান মুখ্যমন্ত্রীর প্রফেসর ড: মানিক সাহার সঙ্গে মিলেমিশে কাজ করে রাজ্যকে এগিয়ে নিতে যেতে হবে আমাদের। প্রদেশ বিজেপি কার্যালয় ফলাফল ঘোষণার পর রীতিমতো উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পার্টি অফিস বন্দী বিরোধী দলনেতা মানিক সরকার সহ প্রায় 200 সিপিআইএম কর্মী।প্রতিবাদে পুলিশ মহানির্দেশক অফিস ঘেরাও করেছে সিপিআইএম নেতৃবৃন্দ। নেতৃত্বে রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা সি আই টি ইউ নেতা মানিক দে। শ্রী দের অভিযোগ , ঢুকলি পার্টি অফিসে সিপিআইএম দলের এক কর্মসূচিতে আক্রমণ চালিয়েছে দুস্কৃতিকারীরা। দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পায়নি দলের মহিলা কর্মী-সমর্থকরাও।পুলিশের এসপিকে বারবার জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করছে না। যার কারণে সিপিআইএম সমর্থিত আইনজীবীরা সহ প্রাক্তন মন্ত্রী মানিক দে ঘেরাও করেছে পুলিশ মহানির্দেশক অফিস।
রাজ্য বিধানসভা ও লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি সরকার : রাজ্য প্রভারি ড: মহেশ শর্মা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 2023 শে রাজ্য বিধানসভা নির্বাচন , এবং 2024 লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি সরকার জোর দাবি প্রদেশ বিজেপি রাজ্য প্রভারি তথা সাংসদ ড: মহেশ শর্মার। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংগঠনিক বৈঠক পৌরোহিত্য করেছেন বিজেপি রাজ্য প্রভারি ড: মহেশ শর্মা, উপস্থিত ছিলেন দলের জাতীয় মুখপাত্র ড: সম্বিত পাত্র। এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য কেন্দ্রীয় দুই নেতাকে সম্বর্ধনা জানান।মূলত 20 23 বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক বলে জানা যায়।
নির্বিঘ্নে শেষ হল রাজ্যসভার ভোট নিজের ভোটাধিকার থেকে বিরত সুদীপ রায় বর্মন ভোট দিলেন মেবার
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যসভার পাশাপাশি 2023 বিধানসভা নির্বাচনে দ্বিগুণ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি।রাজ্যসভার উপনির্বাচনে নিজের ভোটদান পর্ব শেষ করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার চারটি আসনের নির্বাচনের সঙ্গে ত্রিপুরার একটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। একে একে ভোটদান পর্ব সমাপ্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা , উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন , রাজ্যসভার প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , বিরোধী দলনেতা মানিক সরকার , রাজ্যসভার সিপিআইএম প্রার্থী ভানুলাল সাহা , রাজ্য বিধানসভার মহিলা সদস্যরা ও আইপিএফটি দলের এনসি দেববর্মা , মেবার কুমার জমাতিয়া প্রমূখ। এদিন ভোটদান পর্ব শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বলেন , সব নির্বাচন বিজেপি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন রাজ্যসভার নির্বাচন সহ 2023 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি জোট।এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আরও বলেন, আমি দৃঢ় আশাবাদী আইপিএফটি সহ শাসকদলের সমস্ত বিধায়করা স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাজ্যসভার প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করাবে। রাজ্যসভার উপনির্বাচনে নিজের ভোটদান পর্ব শেষ করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার বলেন , গত 52 মাসে এই প্রথম রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছি। বিরোধী দলনেতা এদিন শাসক দলের উপর তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন , বর্তমান সরকারটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালাচ্ছে সাধারণ মানুষের উপর , ছাপ্পা ভোটের জয়ী হয়ে আসতে হচ্ছে রাজ্য বিধানসভা , হরণ করছে মানুষের গণতান্ত্রিক অধিকার। রাজ্যসভার উপ নির্বাচনের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন নিজের ভোটদান পর্ব শেষ করে , স্পষ্ট জানিয়েছেন রাজ্যের মানুষ গত সাড়ে চার বছরে বুঝে গেছে ডেভলপমেন্ট কাজ কাকে বলে।ত্রিপুরার বিকাশের জন্য কাজ করে চলছে বর্তমান রাজ্য সরকার। সামনের দিকে মানুষ আরো বুঝতে পারবে উন্নয়ন কাকে বলে।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে এদিন বিপ্লব কুমার দেব ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , গৃহ মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।বলেন, কেন্দ্র আমাকে যখন যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব তন মন দিয়ে রূপায়িত করব। রাজ্যসভার উপ নির্বাচনকে কেন্দ্র করে এদিন আঁটোসাঁটো নিরাপত্তা বলয় রাখা হয়েছে বিধানসভার লবিতে। শাসক-বিরোধী শরিক দল সহ প্রত্যেক বিধায়করা স্বতঃপ্রণোদিত ভাবে ভোটদান পর্ব সম্পন্ন করেছে। ভোটদান থেকে বিরত রয়েছেন কংগ্রেসের একমাত্র বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপ রায় বর্মন এর অভিযোগ বিরোধী শাসক কোন দলের প্রার্থীই তার কাছে ভোট চায়নি। তার জন্য ভোটদান থেকে বিরত রইলেন সুদীপ রায় বর্মন।সারা দেশের সাথে রাজ্যের একটি আসনের উপনির্বাচনের শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।নির্বিঘ্নে ভোট দান পর্ব শেষ করে সন্তোষ ব্যক্ত করেছেন সব দলের নেতারা।
SDPO অজয় কুমার দাস ও পূর্ব থানার OC রানা চ্যাটার্জীর খেলা শুরু করল দুই বাংলাদেশী চোর আটক করে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুখ্যাত দুই পেশাদার চোরকে বুধবার রাতে শহরের চন্দ্রপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হয় আগরতলা পূর্ব থানার পুলিশ।জিজ্ঞাসাবাদে তারা জানায় বাংলাদেশে তাদের বাড়ি। তাদের সঙ্গে আরও লোকজন রয়েছে। থানা স্তরে কিছু রদবদল ঘটিয়ে পুলিশ প্রশাসন একটু তৎপর হতেই সাফল্যও আসতে শুরু করেছে।বুধবার গভীর রাতেই টহলদারীর সময় দুই বাংলাদেশি চোরকে শহরের চন্দ্রপুর মোটর স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। টহলের সময় পুলিশ ওই দুইজনকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং চ্যালেঞ্জ করে। তারা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। থানায় এনে জিজ্ঞাসাবাদ এর সময় তারা জানায় একজনের নাম জাহিদ হাসান ,তার বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়।অপরজনের বাড়ি বাগেরহাট জেলায় , নাম সুমন শেখ। বৃহস্পতিবার পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনে সদরের এস ডি পি ও অজয় কুমার দাস জানান এখন পেট্রোলিং টিম খুব ভালো , রাতে শহরের প্রতি ইঞ্চি ইঞ্চি এখন পেট্রোলিং চলবে , পাবলিক নিশ্চিন্তে থাকতে পারেন। বৃক্ষের পরিচয় ফলে …বহু চর্চিত , বহুপঠিত , বহুকথিত , বহুশ্রুত কথাই আবার নতুন করে শোনালেন বর্তমান এস ডি পি ও সদর। তিনি বলেন এখন পেট্রোলিং টিম খুব ভালো , ইঞ্চিতে ইঞ্চিতে পেট্রোলিং চলবে। বুঝালেন ,চোরের বংশে বাতি দেওয়ার জন্যও কাউকে ছাড়া হবে না। নগরবাসী অপেক্ষায় থাকলো।
