জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পূর্বতন সরকারের তুলনায় বর্তমান সরকার খেলাধুলা ও শরীরচর্চার উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে সর্বস্তরে বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাজ্যের খেলাধুলার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে রাজ্য সরকার। একটা সময় ছিল পরিকাঠামোগত উন্নয়নের জন্য খেলোয়াড়েরা নিজেদের শরীরচর্চা পর্যন্ত করতে পারত না। জাতীয় স্তরে ত্রিপুরার ছেলেমেয়েদের অবস্থান ছিল শূন্যের কোঠায়। গত কয়েক বছরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বেশ সুনাম অর্জন করছে রাজ্যের খেলোয়াড়। মূল ভিত্তি হল রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। রবিবার ইন্ডিয়ান টি বোর্ড এর সহযোগিতায় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে রান ফর টি আয়োজন করা হয়। বীরচন্দ্র স্টেট লাইব্রের সামনে থেকে এদিন পুরুষ বিভাগে পাঁচ কিলোমিটার এবং মহিলা বিভাগে ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এখানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি তুলে ধরেন শ্রী মজুমদার। পুর নিগমের মেয়র এদিন টি বোর্ড অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার জন্য সমস্ত কার্যকর্তাদের সাধুবাদ জানিয়েছেন। বলেন শরীর চর্চার মাধ্যমেই সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব। তাই প্রতিনিয়ত এই ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।এদিনের প্রতিযোগিতায় এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী , ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।
Monthly Archives
August 2022
বিজেপি, আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন বেড়ে চলেছে : ঝরনা দাস বৈদ্য
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ঢুকলি বিভাগীয় কমিটির সম্মেলন শুরু হয়েছে রবিবার। পশ্চিম জেলা সিপিআইএম সদর দফতরে আয়োজিত সম্মেলনে সংগঠনের চুলচেরা বিশ্লেষণ হবে। কিকি দুর্বলতা রয়েছে , 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন কি কি রণকৌশল গ্রহণ করবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এদিন সম্মেলন শুরুর আগে বামপন্থী নারী নেত্রীরা রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করে বলেন,নারী নির্যাতনের পাশাপাশি এরাজ্যে গণতন্ত্রকেও খুন করা হয়েছে।তার বিরুদ্ধে আগামী দিনে গর্জে উঠবে মহিলারা। এদিনের সম্মেলনে প্রাক্তন সাংসদ ঝরনা দাস বৈদ্য নারী নির্যাতন রোধে নেশার বিরুদ্ধে গর্জে উঠার আহ্বান জানান ,পাশাপাশি অভিযোগ করে বলেন এই রাজ্যের সরকারকে বহুবার বলা হয়েছিল নারী নির্যাতন রোধে একটি সর্বদলীয় কমিটি গঠন করার জন্য। সরকারবিরোধীদের কোন বক্তব্য শোনেনি যার ফলে উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে নারী নির্যাতন। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির এই সম্মেলন থেকে 2023 বিধানসভা নির্বাচনে রণকৌশল ঠিক করা হবে বলে দলীয় সূত্রে খবর। এখন থেকেই নারীর সমিতি ময়দানে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববমা, বিজেপি ত্রিপুরা প্রভারি সাংসদ বিনোদ সোনকর। বিজেপি রাজ্য সভাপাতি রাজিব ভট্টাচার্য্য।সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এমবিবি বিমানবন্দরে মন কিবাত অনুষ্ঠান শুনবেন বিজেপি নেতৃত্বদের নিয়ে তারপর তিনি রাজ্য অতিথিসালার উদ্দেশ্যে রওনা হবেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৭ থেকে ৩০ হাজার লোকের জমায়েত করার টার্গেট নেওয়া হয়েছে খুমুলঙে নাড্ডার জনসমাবেশে। জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সফরকে ঘিরে জোর প্রস্তুতি চলছে খুমুলঙে। শনিবার জনসমাবেশ স্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন,কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সহ অন্যান্য নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, এই প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ ত্রিপুরায় আসছেন।যদিও এর আগে আরো দু’বার আসার প্রস্তুতি ছিল কিন্তু সে যাত্রায় অধ্যক্ষের সফর বাতিল হয়ে যায়। জনজাতি ও রিয়াং শরণার্থীদের পূনর্বাসনের বিষয়েও এদিন মুখ্যমন্ত্রী বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। ধারণা করা হচ্ছে বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকার উন্নয়নকল্পে কোন ভালো ঘোষণা করবে।উপজাতি এলাকা গুলি থেকে প্রচুর সংখ্যক মানুষের জমায়াত করার জন্য মাঠে রয়েছে পার্টির সর্বস্তরের কর্মীবৃন্দরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজধানী আগরতলার উমাকান্ত ময়দানে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” ফুটবল মাঠ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। আগরতলার ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে ৫ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” তৈরীর কাজ চলছে। যদিও কাজ ইতিমধ্যেই প্রায় শেষের পথে। শনিবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উমাকান্ত মিনিষ্টেডিয়াম পরিদর্শন করলেন ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সুবিকাশ দেববর্মা, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগজী, বিপ্লব দত্ত সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে এদিন ক্রীড়া মন্ত্রী অত্যাধুনিক ভাবে গড়ে উঠতে যাওয়া মাঠের কাজ খতিয়ে দেখলেন। একই সাথে তিনি এই বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ” মাঠ এর নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করে নির্মাণের সাথে যুক্ত আধিকারিকদের সাথে কথা বলে অতিদ্রুত এই “সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ক্রীড়া মন্ত্রী বলেন,
ফুটবলকে জাগাতে, ফুটবলের পরিকাঠামোর উন্নয়নে এবং নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি ফুটবলের গুণমান বাড়ানোর লক্ষ্যে আন্তরিক বর্তমান সরকার। রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর পরিকাঠামোগত উন্নয়নের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে এবং এরই অঙ্গ হিসেবে রাজ্য সরকারের আর্থিক আনুকূল্যে রাজধানী আগরতলার উমাকান্ত ময়দানে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” ফুটবল মাঠ নির্মাণের কাজও প্রায় শেষের পথে। রাজধানী আগরতলার ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে ৫ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের “সিন্থেটিক ফুটবল টার্ফ” তৈরীর কাজ প্রায় শেষ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দেশের ৪৯তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদায়ী প্রধান বিচারপতি এনভি রমণার উপস্থিতিতে প্রধান বিচারপতি ললিতকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিচারপতি ললিতের বাবাও। শপথ নেওয়ার পরে প্রধান বিচারপতি তাঁর বাবার কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করেন।প্রধান বিচারপতি ললিত অবশ্য তিন মাসেরও কম সময়ের জন্য পদে থাকবেন। চলতি বছরের ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। প্রসঙ্গত, প্রধান বিচারপতি হিসাবে ললিতই হবেন দ্বিতীয় ব্যক্তি, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে সরাসরি শীর্ষ আদালতের বিচারপতি এবং পরে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। এর আগে ১৯৬৪ সালে বিচারপতি এসএম সিকরি শীর্ষ আদালতের আইনজীবী থেকে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি এবং পরে প্রধান বিচারপতি হন। প্রথা অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি অবসরগ্রহণের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা করে যান। তা মেনে আইনমন্ত্রক পরবর্তী প্রধান বিচারপতির নাম জানতে চেয়ে প্রধান বিচারপতি রমণাকে চিঠি পাঠিয়েছিল। দস্তুর মেনেই অবসরগ্রহণের এক মাস আগে আইনমন্ত্রককে জবাবি চিঠিতে নিজের উত্তরসূরির নাম জানিয়ে দিয়েছিলেন তিনি। রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চেও ছিলেন বিচারপতি ললিত। এই বেঞ্চের নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তবে ২০১৯ সালের ১০ জানুয়ারি, ওই মামলার চূড়ান্ত শুনানি হওয়ার আগে নিজেকে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলা থেকে সরিয়ে নিয়েছিলেন ললিত।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর মানোন্নয়নে ত্রিপুরা সরকারের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক আনুকূল্যে মজলিশপুরবাসীর দীর্ঘবছরের স্বপ্ন পূরণের পথে।মজলিশপুর বিধানসভা কেন্দ্রের শচীন্দ্রনগর স্কুলের মাঠে বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ নির্মাণের কাজ প্রায় শেষের পথে। উল্লেখ্য ২০১৮ সালে বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরই বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরীর স্বপ্ন ছিল মজলিশপুরে একটি বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ তৈরি করার। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী হিসেবে দ্বায়িত্বভার গ্রহণের পর শ্রী চৌধুরী এখানে সিন্থেটিক ফুটবল টার্ফ মাঠ তৈরীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মজলিশপুর বাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের সিন্থেটিক ফুটবল টার্ফ তৈরীর কাজ এখন প্রায় শেষ। শীঘ্রই হবে মাঠটির উদ্বোধন। শনিবার দুপুরে এই বিশ্বমানের সিন্থেটিক ফুটবলটার্ফ”-মাঠ এর নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছে মন্ত্রী। এই সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের সাথে যুক্ত আধিকারিকদের সাথে কথা বলে যথাশীঘ্র এই “সিন্থেটিক ফুটবল টার্ফ” নির্মাণের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেয়।এদিন মন্ত্রী বলেন, রাজ্যে অনেক ভালো ভালো ফুটবলার আছে, সবার সহযোগিতায় তাদের এগিয়ে নিয়ে যেতে চায় সরকার।এদিন পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, যুগ্ম অধিকর্তা পাইমং মগ,উপ-অধিকর্তা বনজিৎ বাগজী, বিপ্লব দত্ত, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে গোটা দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট এন্ড অ্যাক্টিভিটিস তথা নিফা। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার আগরতলা প্রেস ক্লাবে নিফা ত্রিপুরা শাখার উদ্যোগে এবং সংগীত নৃত্য সোসাইটির সহযোগিতায় আয়োজন করা হয় এক রক্তদান শিবির। সর্বভারতীয় এই সংগঠনটি টানা ৭৫ দিন ৭৫০ টি রক্তদান শিবিরের মাধ্যমে ৭৫ হাজার ইউনিট রক্ত সংগ্রহের উদ্যোগ নেয়। আর তারই অঙ্গ হিসেবে এদিনের এই রক্তদান শিবির।এই রক্তদান শিবিরকে ঘিরে আয়োজক সংস্থার কর্মকর্তা থেকে শুরু করে সদস্যদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
জনতার কলম ত্রিপুরা,আগরতলা প্রতিনিধি ত্রিপুরা মেডিকেল কলেজকে এইমসের আদলে গড়ে তোলার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে।ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তার অনুমোদন পাওয়া যাবে , বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডঃ বি আর আম্বেদকর টিচিং হসপিটালকে এইমসের আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।তার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ত্রিপুরায় একটি এইমস হাসপাতাল গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল। সেজন্য ত্রিপুরা রাজ্য সরকারও ত্রিপুরা মেডিকেল কলেজ এন্ড ডঃ বি আর আম্বেদকর টিচিং হসপিটালকে বেছে নিয়েছে। শনিবার কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ছাত্র-ছাত্রীদের তুলনায় কোনও অংশে কম নয় ত্রিপুরার ছাত্রছাত্রীরা। অন্য রাজ্যের ছাত্রছাত্রীদের সঙ্গে সমানতালে এগিয়ে রয়েছে ত্রিপুরার ছাত্র-ছাত্রীরাও। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজের চেয়ারম্যান ড: প্রমতোশ রায় , সি ই ও স্বপন সাহা , প্রফেসর ড: অরিন্দম দত্ত , ডঃ দেবাশীষ বাসু , ড: মিহির কুমার দাস প্রমূখ।
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :-দুইটি গাড়ি থেকে উদ্ধার প্রায় 11শ কেজি গাঁজা।যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। একই দিনে দুই চুরাইবাড়ি থানার পুলিশের হাতে ধরা পরলো দুটি গাঁজা বোঝাই লরি। পৃথক পৃথক দুটি তল্লাশি অভিযান সংঘটিত হয় দুই থানাতে। শনিবার দুপুর ২ টা নাগাদ একই সঙ্গে দুটি থানাতে দুটি লরি থেকে প্রায় এক টনের উপর গাঁজা উদ্ধার করে অসম ও ত্রিপুরা পুলিশ। প্রথমে অসম চুরাইবাড়ি ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন দাস একটি গাড়িকে আটক করে তল্লাশি করতেই গাড়িতে থাকা ফলের ট্রে থেকে ৩৫টি প্যাকেটে কুড়ি কেজি করে মোট সাতশো কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার কালোবাজারি মূল্য প্রায় সত্তর লক্ষ টাকা বলে জানান ইনচার্জ। এদিকে গাড়ির চালক হেমরাজ শিং ও সহচালক সন্তোষ কুমারকে বুক ভরা যৌবনের রসআটক করে এনডিপিএস আইনে মামলা রুজু করে তাদের তদন্ত অব্যাহত রয়েছে। তাদের চালকের বাড়ি উত্তরপ্রদেশে এবং সহ চালকের বাড়ি রাজস্থানে। চালক জানায় সে এক লক্ষ টাকার বিনিময়ে আগরতলা থেকে এই গাঁজা গুলি শিলং এর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।অপরদিকে, একইভাবে ত্রিপুরা চুরাইবাড়ি থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে রাবার বোঝাই লরি আটক করে রাবার শিডের ভেতরে থাকা প্রায় ৪০০ কেজি গাঁজা উদ্ধার করে। গাঁজা গুলির কালোবাজারি মূল্য চল্লিশ লক্ষ টাকা বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। এক্ষেত্রেও চালক শ্রীকান্ত ও সহচালক অনিল কুমারকে আটক করা হয়েছে। আটক দুজনের বাড়ি হিমাচল প্রদেশে। তাদের বিরুদ্ধেও এনডিপিএস আইনে মামলার রুজু করেছে চুরাইবাড়ি পুলিশ।উল্লেখ্য চলতি মাসে রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রায় পাঁচ কোটি টাকার গাঁজা উদ্ধার হয়েছে বলে জানা যায় । বিপুল পরিমাণ গাজা ধরা পরল সক্রিয় রয়েছে গাজা পাচারকারীরা।
