জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সারা বছরব্যাপী সংঘটিত হয় আজাদীকা অমৃত মহোৎসব। এবছর দেশের প্রতিটি বাড়িঘরে জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রত্যেকেই যাতে সেদিন নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন, তার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার। যে কর্মসূচির নাম দেওয়া হয় হর ঘর তেরেঙ্গা। আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। বৃহস্পতিবার পশ্চিম জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এদিন তিনি আরো জানান এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য প্রশাসনিকভাবে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যেকেই যাতে সেদিন জাতীয় পতাকা উত্তোলন করতে পারে তার জন্য ন্যায্য মূল্যের দোকান কিংবা পঞ্চায়েত অফিস, নগর ও পুর ওয়ার্ড থেকে ন্যূনতম মূল্যে জাতীয় পতাকা ক্রয় করতে পারবেন।
Monthly Archives
July 2022
জনতার কলম ত্রিপুরা,কল্যাণপুর প্রতিনিধি :- বৃহস্পতিবার দুপুরে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল খোয়াই জেলা কংগ্রেস কমিটি। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের দাঁড়া ইডির তলবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন কল্যাণপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস কমিটি। এই কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন কংগ্রেস দলের খোয়াই জেলা কমিটির সভাপতি বিক্রম কিশোর সিনহা, অশোক দেব, কার্তিক দেবনাথ সহ জেলার কংগ্রেস দলের ছয়টি ব্লক কমিটির সভাপতি গন সহ অনন্যরা। পাশাপাশি এদিন একটি সভা হয় কল্যাণপুর কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে। মূলত আগামী আগস্ট মাস আন্দোলনের মাস। এই আগস্ট মাসে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি সোনিয়া গান্ধীর নির্দেশে আগামী ৯ আগস্ট থেকে গোটা দেশ জুড়ে পদযাত্রা শুরু হবে সমস্ত জায়গায়। এই পদযাত্রা কে খোয়াই জেলায় সম্পূর্ণ করতে বিভিন্ন কমিটি গঠন করা হয় এবং পদ যাত্রা কে সফল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় কংগ্রেস দলের তরফ থেকে।
জনতার কলম ওয়েবডেস্ক :-গ্রেপ্তারের ৬দিন পর কোটি কোটি টাকা কেলেঙ্কারির দায়ে বৃহস্পতিবার বাংলার স্বরাষ্ট্র দপ্তর থেকে এক নোটিফিকেশনের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়কে অপসারিত করেন। বর্তমানে তিনি তিনটি দপ্তরের মন্ত্রী ছিলেন শিল্প -বাণিজ্য -তথ্য প্রযুক্তি দপ্তরের পাশাপাশি তৃনমুল কংগ্রেসের সচিব ও ছিলেন। যদিও আজ রাজ্য মন্ত্রীসভার বৈঠক ছিল নবান্ন সূত্রে খবর আজ নেওয়া হয়নি কোন ধরনের সিদ্ধান্ত।
জনতার কলম ত্রিপুরা সোনামুড়া প্রতিনিধি :-
সোনামুড়া বাঁশপুকুর এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অমানবিক ঘটনা। বৃদ্ধা আনজমা খাতুনকে সকালবেলা বারান্দায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে শরীরে কুপিয়ে রক্তাক্ত করে স্বামী এবং ছেলে। ঘটনা জানাজানি হলে প্রতিবেশী সহ ওই মহিলার ভাই ছুটে আসেন। রক্তাক্ত মহিলা সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকেন। এই সুযোগে অভিযুক্ত স্বামী নুর ইসলাম (৭০) এবং ছেলে আসানুল্লাহ পালিয়ে যায়। আহত মহিলাকে স্থানীয় হাসপাতাল থেকে রেফার করা হয় হাঁপানিয়া হাসপাতালে। পরবর্তীতে জানানো হয় পুলিশকে এবং অতিসত্বর দোষীদের খোঁজে শাস্তির দাবি জানান আহত মহিলার ভাই।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পরিকল্পনামাফিক এই উন্নয়ন কর্মযজ্ঞের মধ্যেই আগরতলা শহরের স্বচ্ছতা আরো কিভাবে বৃদ্ধি করে আগরতলাকে নতুন ভাবে সাজিয়ে তোলা সম্ভব, সে বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এদিনের বৈঠকে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপির রাজ্য প্রভারী বিনোদ সোনকর, দলের কেন্দ্রীয় সংগঠন মন্ত্রী তথা উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ফণীন্দ্রনাথ শর্মা। এছাড়াও ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ কর্পোরেটররা। বৈঠকে শহরের স্বচ্ছতা আরো কিভাবে বৃদ্ধি করে সুন্দর করে তোলা যায় তা নিয়ে আলোচনা হয়। একই সাথে আলোচনা হয় সামনেই দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। এই দিবসটিতে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পৌরনিগমের প্রতিটি বাড়িতে তেরঙ্গা ঝান্ডা উড়ানোর বিষয় নিয়েও আলোচনা করেন কেন্দ্রীয় নেতৃত্ব সহ পৌরনিগমের মেয়র ও অন্যান্য কর্পোরেটররা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-গত সাড়ে চার বছরে তাদের বেতন ভাতা এক টাকাও বৃদ্ধি করা হয়নি। বেতন-ভাতা বৃদ্ধির দাবি বারবার জানিয়ে আসা সত্ত্বেও কোন ধরনের সদুত্তর নেই প্রশাসনের। তাই আগামী দিনের বৃহত্তর আন্দোলনকে সামনে রেখে আরো একবার সোচ্চার হল অঙ্গনওয়ারী কর্মীরা। বেতন ভাতা বৃদ্ধি, অবসরের সময়সীমা বাড়ানো, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী গ্র্যাজুয়েট প্রদান, কর্মক্ষেত্রে পদোন্নতি সহ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার দপ্তরের মন্ত্রীর উদ্দেশ্যে প্রতিনিধি মূলক স্মারকলিপি পেশ করল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী গোস্বামীর নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন দপ্তরের মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেয়। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদিকা জানান বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবী দাওয়া, খুব শীঘ্রই পূরণের আশ্বাস দেওয়া হয়। তবে পূজোর আগে যদি তাদের দাবিগুলি পূরণের ক্ষেত্রে দপ্তর কিংবা সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে, সংগঠন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্রতিবছরের মতো এবারও রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত বিশ্ব হেপাটাইটিস দিবস। সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজিত হয় নানা সচেতনতামূলক কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে ইউনিটি গ্যাস্ট্রো কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক বাইসাইকেল রেলি। আগরতলা টিআরটিসি সংলগ্ন এই সেন্টার থেকে সকালে বাইসাইকেল রেলি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সকালে সচেতনতামূলক এই রেলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিকিৎসক দেবাশীষ রায়। উপস্থিত ছিলেন চিকিৎসক ও অমিতাভ রায় ও চিকিৎসক দেবলীনা দেববর্মন সহ আরো অনেকে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্থ এখন সচেতন নাগরিকরা। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোণায় আক্রান্ত হলেন ৪০৪ জন। এর চেয়েও উদ্বেগের বিষয় হলো যে, বাড়ছে এখন মৃত্যুর সংখ্যাও। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হল দুজনের। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পশ্চিম জেলায়। তবে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সুস্থতার হারও বেড়ে চলেছে। রাজ্যে এই সময়ের মধ্যে সুস্থ হলেন ৩৭৮ জন। করোনার সার্বিক এই পরিস্থিতির মধ্যেই একে প্রতিরোধ করার জন্য চলছে এখন করোনার বুস্টার ডোজ প্রদান কর্মসূচি। সরকারিভাবে বিভিন্ন সংস্থার সহযোগিতায় গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন এই টিকাকরণ। যারা আগে করোনার দুটি টিকা নিয়েছেন তাদেরকেই দেওয়া হচ্ছে এবার বুস্টার ডোজ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-করোনাকে প্রতিরোধ করার জন্য সারা দেশের সাথে রাজ্যেও চলছে এখন সম্পূর্ণ বিনামূল্যে কোভিড ১৯ বোস্টার ডোজের টিকাকরণ। যারা আগে দুটি টিকা নিয়েছেন, তাদেরকেই দেয়া হচ্ছে এবারকার এই বোস্টার ডোজ। বিগত দিনের মতোই এবারও শহরে কর্মরত সংবাদ মাধ্যমের কর্মীদের সুরক্ষার প্রশ্নে এই টিকা প্রদানের আয়োজন করে আগরতলা প্রেস ক্লাব। পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় আগরতলা প্রেসক্লাবে আয়োজিত বিশেষ এই টিকাকরণ শিবিরে সংবাদ মাধ্যমের কর্মীরা ছাড়াও তাদের পরিবারের লোকজন গ্রহণ করলেন বুস্টার ডোজ। এদিকে বৃহস্পতিবার এই শিবিরের সূচনা পর্বে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও সহ-সম্পাদক রমাকান্ত দে সহ আরো অনেকে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কৃতি ছাত্রীদের উৎসাহিত করতে এবার সংবর্ধনা জ্ঞাপনের আয়োজন করল মহিলা মোর্চার সদর শহর জেলা কমিটি। সংগঠনের অন্তর্ভুক্ত এলাকায় যে সমস্ত ছাত্রীরা এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে সংবর্ধনা দেয় সংগঠন। প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃতি ছাত্রীদের হাতে পুষ্পস্তবক ও স্মারক উপহার তুলে দেয় নেতৃত্ব। অনুষ্ঠানে বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য ছাড়াও ছিলেন মহিলা মোর্চার সদর শহর জেলার সভানেত্রী ঝুমা বিশ্বাস সহ আরো অনেকে।
