জনতার কলম প্রতিনিধিঃ- পুনরায় বাড়ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমলেও, তা আজও ১৬ হাজার ছুঁইছুঁই। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৩৩৬।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ২৩৪।
দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৭৭৯।
অন্যদিকে পশ্চিম বাংলায়ও চোখ রাঙাচ্ছে করোনা। ভয় ধরাচ্ছে ডেঙ্গিও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
June 2022
জনতার কলম প্রতিনিধিঃ- শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বাংলাদেশের অহংকার পদ্মা সেতুর। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশ ক্যাবিনেট সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিন উদ্ধোধনী সম্ভাষণে বক্তব্য রাখার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “কোটি কোটি বাংলাদেশবাসীর মতো আমিও আজ আনন্দিত এবং দেশের এই কৃতিত্বে গর্বিত। অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে এবং ষড়ষন্ত্রকে পরাস্ত করে পদ্মা নদীর বুকে আজ এই সেতু দাঁড়িয়ে রয়েছে।”বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “নব নির্মিত এই সেতু শুধুমাত্র সিমেন্ট, স্টিলের মতো বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি কোনও একটি নির্মাণ নয়, এই সেতু বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক। পদ্মা সেতু সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের, এর সঙ্গে আমাদের জেদ, আবে, ভালবাসা জড়িয়ে রয়েছে, ষড়যন্ত্রের ফলে আমাদের সেতু নির্মাণ কাজে বেশ খানিকটা বিলম্ব হয়েছিল, কিন্তু কোনওভাবেই আমরা ভেঙে পড়িনি, বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন সত্যি করে শেষমেশ আমরা বিজয়ী হয়েছি।”
বিশালগড় নিচের বাজারের মুদির দোকানগুলি থেকে উদ্ধার মেয়াদোত্তীর্ণ দ্রব্য, আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে দোকানদারদের বিরুদ্ধে
জনতার কলম ত্রিপুরা, বিশালগড় প্রতিনিধি : প্রশাসনিক হানায় বিশালগড় নিচের বাজারস্থিত মুদির দোকান গুলো থেকে উদ্ধার প্রচুর মেয়াদোত্তীর্ণ দ্রব্য। জানা গেছে বিশালগড় মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের কাছে খবর ছিল বিশালগড় নিচের বাজারের বিভিন্ন মোদির দোকানে মেয়াদোত্তীর্ণ প্রচুর দব্য সামগ্রী মজুদ রয়েছে। সেই খবরের উপর ভিত্তি করে শুক্রবার সেই সমস্ত দোকানগুলোতে হানা দেয় বিশালগড় মহকুমা প্রশাসন। প্রশাসনিক হানায় সমস্ত দোকানগুলো থেকে প্রচুর পরিমাণে মেয়াদউত্তীর্ণ সামগ্রী উদ্ধার করা হয়। আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় দোকান মালিকদের বিরুদ্ধে। এদিনের এই অভিযানে ছিলেন বিশালগড় মহকুমা প্রশাসনের DCM টিপনি কলই, বিশালগড় থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় মজুমদার, বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক সহ বিশাল পুলিশ ও TSR বাহিনী।
হাসপাতাল চত্বর থেকে চুরি গেল নগদ টাকা, হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ রোগীর আত্মীয়ের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- চিকিৎসা গাফিলতির পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির বিরুদ্ধে। ঘটনা সুত্রে জানা যায় জিবি হাসপাতালে চিকিৎসা করতে আসা উদয়পুর এলাকার সুজাতা চক্রবর্তী নামে এক গৃহবধূ তার বোনকে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। যথারীতিভাবে লাইনে দাড়িয়ে কাটেন টিকেটও। তারপর ওষুধের দোকানে ঔষধ কিনতে গিয়ে তিনি টের পান যে তার ব্যাগ থেকে ৫০০০ টাকা চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। তারপর ওই গৃহবধূ সেখানে কর্মরত পুলিশ কর্মীদের এবং বেসরকারি নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানান। কিন্তু তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পায়নি বলেই ওই গৃহবধূ জানান। চিকিৎসা করতে আসা ওই গৃহবধূ ৫০০০ টাকা হারিয়ে হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ে। প্রতিনিয়ত এই ধরনের চুরির ঘটনা সংঘটিত হয় জিবি হাসপাতাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ওই গৃহবধূ। রাজধানীর প্রধান হাসপাতাল জিবির বিরুদ্ধে নিত্যদিনই এ ধরনের কোন না কোন অভিযোগ রয়েছে, তা সত্ত্বেও কেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার এ বিষয়ে কেন কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের মধ্যে।
জনতার কলম প্রতিনিধিঃ- দেশের প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু এনডিএ-র প্রার্থী হিসাবে মনোনীত হবার পর শুক্রবার রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিলেন। শুক্রবার দুপুরে সংসদ ভবনে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিন সংসদ ভবনে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পেশ করার পূর্বে সংসদ চত্বরে জাতির জনক মহাত্মা গান্ধী, ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর ও বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিতে হলে অন্তত ৫০ জন সাংসদ কিংবা সমসংখ্যক বিধায়ককে প্রস্তাবক হতে হয়। বিজেপি সূত্রের মতে, দ্রৌপদীর প্রস্তাবক হিসাবে একেবারে তালিকার প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। যে ভাবে দ্রৌপদীর সমর্থনে এনডিএ শিবিরের বাইরের দলগুলি এগিয়ে এসেছে, তাতে দ্রৌপদীর জয় কার্যত নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। তাঁর প্রতিপক্ষ যশবন্ত সিন্হা আগামী ২৭ জুন মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।
কড়া নিরাপত্তার বেষটনীতে রয়েছে রাজ্যের দুই হেভিওয়েট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ইভিএম
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা সদরের উপভোটের নির্বাচনের পর আগরতলার উমাকান্ত স্ট্রং রুমে রাখা হয়েছে ইভিএম গুলো, শুক্রবার স্ট্রং রুমে অবজারভার স্কুটিনি করেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার অসীম সাহা বলেন প্রত্যেকবারই নির্বাচনের পর ইভিএম গুলো সংগ্রহে রাখা হয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপের মধ্যে ৬ আগরতলা এবং ৮ টাউন বড়দোয়ালী উপভেটের সমস্ত ইভিএম গুলো সিল মারা অবস্থায় আছে গতকালকে অবজারভারের উপস্থিতিতে ইভি এমগুলো যখন রিসিভ করা হয় তখন দুই আর ও স্ট্রং রুমে রাখা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ২৪ ঘন্টা টহলদারিতে আছেন, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ তারাও যাতে দেখতে পারেন তার জন্য সিসি ক্যামেরা অনলাইন খোলা হয়েছে এবং উনারা স্ট্রং রুমে নজর দারি রাখবেন। তাদেরকে পাস দেওয়া হয়েছে সম্পূর্ণ অবজারভেশনে আছে বলে জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গতকাল ভোট দিতে এসে সমীর সাহা নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছিল, বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন, শুক্রবার তাকে দেখতে জিবি হাসপাতাল যান বিরোধী দলনেতা মানিক সরকার, সি আই টি ইউ সভাপতি মানিক দে, তপন চক্রবতী সহ সিপিআইএম নেতৃত্বরা। এদিন মানিক সরকার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এভাবে পার পাবে না কেউই, সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র অবাক করার মতো বিষয়। মানুষের চিন্তা ভাবনা বদলেছে নাহলে “বাইরে থেকে লোক ভাড়া করে আনার দরকার কি”! যিনি আহত হয়েছেন তিনি একজন প্রশাসনের কর্মী। উনাকে তো প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- হিন্দুধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব এই অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব, ‘রজঃউৎসব’ নামেও পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। একই ভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকে। অম্বুবাচী তিন দিন ব্রহ্মচারী, সাধু,সন্ন্যাসী, যোগীপুরুষ এবং বিধবা মহিলারা ‘অশুচি’ পৃথিবীর উপর আগুনের রান্না করে কিছু খান না। অম্বুবাচী চলাকালীন সমস্ত সতীপীঠ সহ বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঘরের মাতৃ শক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।অম্বুবাচী উপলক্ষে আগরতলার লাক্সমি নারায়ন মন্দিরে বিবাহিত মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন বিগত বছর গুলিতে কোভিড থাকার কারনে সিঁদুর খেলা হয়নি এবার করোনা মুক্ত এিপুরা হওয়াতে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন এবং পরিবারের মঙ্গল কামনা করেন।
জনতার কলম প্রতিনিধিঃ- রান্নার গ্যাসের দামে এমনিতেই নাভিশ্বাস সাধারণ মানুষের। তার উপর হুরহুরিয়ে বেড়েছে ভোজ্য তেলের দাম। এর জেরে চরম বিপাকে পড়েছেন গৃহস্থরা। ভাল-মন্দ তো দূরের কথা। সাধারণ ভাত-ডালের সঙ্গে একটা মাছ বা তরকারি রান্নার করার জন্যও অনেককে চিন্তা-ভাবনা করতে হচ্ছে। তবে সাধারণ মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দিতে উদ্যোগী হয়েছে সরকার। বাজারের নজরদারি ও রফতানিতে রাশ টানতেই কিছুটা দাম কমেছে ভোজ্য তেলের। এবার আরও বড় সুখবর, এক ধাক্কায় অনেকটা কমতে পারে তেলের দাম। প্রতি লিটারেই দাম ১০ থেকে ১৫ টাকা কমতে পারে। বুধবারই কেন্দ্রের খাদ্য সচিব সুধাংশু পাণ্ডে জানান, সরকারের সঠিক সময়ে হস্তক্ষেপ ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমতেই দেশের বাজারেও বেশ কিছুটা হ্রাস পেয়েছে ভোজ্য তেলের দাম। সরকারি তথ্য অনুযায়ী, বাদামের তেল বাদ দিয়ে প্য়াকেট করা বাকি ভোজ্য তেলের দাম সামান্য হলেও কমেছে। বর্তমানে ১৫০ থেকে ১৯০ টাকা প্রতি লিটারেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল। গত সপ্তাহেই তৈল উৎপাদক সংস্থা আদানি উইলমার ও মাদার ডেয়ারি সংস্থার তরফে রান্নায় ব্যবহৃত একাধিক তেলের দাম কমানো হয়েছিল। প্রতি লিটারে তেলের দাম প্রায় ১০ থেকে ১৫ টাকা কমানো হয়েছে। দুই সংস্থার তরফেই জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই নতুন দামের এই তেলের প্যাকেট বাজারে পৌঁছে যাবে। খাদ্য সচিব জানান, সরকারের সঠিক সময়ে সদর্থক পদক্ষেপের জন্যই ভোজ্য় তেলের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
জনতার কলম প্রতিনিধিঃ- বিশ্বের একাধিক দেশে তীরের বেগে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। এহেন পরিস্থিতিতে বৈঠক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। কারণ মাঙ্কিপক্সের জেরে বিশ্ব স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মুখে হু। গত মে মাসে পশ্চিম এবং মধ্য আফ্রিকা থেকে আচমকাই লাগামছাড়াভাবেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। সংখ্যাগরিষ্ঠ মাঙ্কিপক্সের সংখ্যা ইউরোপের পশ্চিমাংশে দেখা গিয়েছে। এদিকে জুন মাসের শেষে তা এবার মাত্রা ছাড়িয়েছে। এরপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা প্রাইভেটে বৈঠক করেন। মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্যের জন্য জরুরী অবস্থা হিসাবে বিবেচনা করা হবে কিনা, তা নির্ধারণের জন্য ২৩ জুন বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষকর্তা ট্রেডস অ্যাডানম গেব্রিয়েসাস, সারা পৃথিবীর মানুষের স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনায় ইতিমধ্যেই তৈরি করেছেন একটি জরুরী কমিটি। উল্লেখ্য, গত মে মাসে পশ্চিম এবং মধ্য আফ্রিকা থেকে আচমকাই লাগামছাড়াভাবেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স। এই পর্যন্ত ২৯ টি দেশ পার করেছে মাঙ্কিপক্স। বৃহস্পতিবারের একান্ত বৈঠকে অনেক দিন চলে আসা আফ্রিকার এই ভয়াবহ রোগটি নিয়ে উদ্বেগের মুখে পড়েছেন হু-র প্রতিনিধিরাও। আফ্রিকার দেশগুলির বাইরে এ পর্যন্ত এক হাজার জনেরও বেশি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।
