মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- দেশের প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু এনডিএ-র প্রার্থী হিসাবে মনোনীত হবার পর শুক্রবার রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিলেন। শুক্রবার দুপুরে সংসদ ভবনে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিন সংসদ ভবনে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন পেশ করার পূর্বে সংসদ চত্বরে জাতির জনক মহাত্মা গান্ধী, ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর ও বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানান দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিতে হলে অন্তত ৫০ জন সাংসদ কিংবা সমসংখ্যক বিধায়ককে প্রস্তাবক হতে হয়। বিজেপি সূত্রের মতে, দ্রৌপদীর প্রস্তাবক হিসাবে একেবারে তালিকার প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। যে ভাবে দ্রৌপদীর সমর্থনে এনডিএ শিবিরের বাইরের দলগুলি এগিয়ে এসেছে, তাতে দ্রৌপদীর জয় কার্যত নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। তাঁর প্রতিপক্ষ যশবন্ত সিন্‌হা আগামী ২৭ জুন মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...