জনতার কলম ওয়েবডেস্ক: ইউক্রেন যুদ্ধের ব্যাপারে এল এক আশ্চর্য মন্তব্য।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নারী হলে ইউক্রেন আক্রমণ করতেন না বলে মন্তব্য করলেন বরিস জনসন।ক সাক্ষাৎকারে এ কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওই সাক্ষাৎকারে লিঙ্গসাম্য ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে নানা কথা বলেন বরিস। তিনি বলেন পুতিন যদি নারী হতেন, তাহলে এভাবে উন্মত্ত-পৌরুষপূর্ণ একটি যুদ্ধ ও হিংস্রতা তিনি কোনও ভাবেই শুরু করতেন না। আসলে বরিস বলেন, আপনি যদি বিষাক্ত পৌরুষের এক উৎকৃষ্ট উদাহরণ চান, তবে পুতিন ইউক্রেনে যা করছেন, সেটিই হতে পারে সেই উদাহরণ।এ প্রসঙ্গে আরও কথা বলতে গিয়ে বরিস জানান, ইউক্রেন যুদ্ধ শিগগির শেষ হওয়ার বিষয়ে তিনি কোনো আশার আলো দেখছেন না। যুদ্ধ অবসানে মস্কো ও কিয়েভের মধ্যে সম্ভাব্য কোনো চুক্তির দেখাও এখন পর্যন্ত মেলেনি।
Monthly Archives
June 2022
কেন ? এই অস্ত্রোপচার তাঁর জীবনে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেন এক চিকিৎসক বিস্তারিত পড়ুন
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক: এক ব্যক্তির পাকস্থলী থেকে এই সব পাওয়া গিয়েছে। যা দেখে, যাঁরা এগুলি বের করেছেন, সংশ্লিষ্ট চিকিৎসকেরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন! ঘটনাটি ঘটেছে তুরস্কে।পেটে তীব্র ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন বছর পঁয়ত্রিশের একজন রোগী। কিছুতেই ব্যথা কমছিল না। পরীক্ষা-নিরীক্ষার পরই চিকিৎসকের চোখ কপালে! ওই ব্যক্তির পেটে তাঁরা এই সব অদ্ভুত বস্তুগুলি দেখতে পান। পরে অস্ত্রোপচার করে সেগুলি বের করা হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি, কবে তাঁর অস্ত্রোপচার হয়েছে—সেসবও বিস্তারিত জানা যায়নি। অস্ত্রোপচার করে একে একে বের করে আনা হয় ২৩৩টি ধাতব মুদ্রা, নখের টুকরো, ব্যাটারি, চুম্বক, স্ক্রু, কাচের টুকরোও! চিকিৎসকেরা শুধু জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন তিনি।
টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন ২ ব্যাটার স্যামসন ও দীপক হুডা
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নেমে রেকর্ড পার্টনাশিপ গড়লেন সঞ্জু স্যামসন ও দীপক হুডা । জুটিতে ১৭৬ রান বোর্ডে যোগ করলেন দুজনে। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি হাঁকালেন দীপক হুডা। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সঞ্জু স্যামসনও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২২৭ রান তুলে নিল ভারত।ওপেনে ঈশান কিষাণ ও সঞ্জু স্যামসন নেমেছিলেন। মাত্র ৩ রান করে ঈশান ফিরে গেলেও দীপক হুডাকে নিয়ে দলের স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন ২ ব্যাটার। ১৭৬ রানের পার্টনারশিপ গড়েন তাঁরা। স্যামসন ৪২ বলে ৭৭ রান করে ফিরে গেলেও আটকানো যায়নি হুডাকে। তিনি নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরানটি করে ফেলেন মাত্র ৫৫ বলে। স্যামসনের ঝুলিতে ছিল ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। অন্যদিকে হুডার ঝুলিতে ছিল ৯টি বাউন্ডার ও ৬টি ছক্কা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন হুডা। নিজে অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠে ছেড়েছিলেন তিনি।
জনতার কলম ওয়েবডেস্ক : বুধবার ভারতে উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হল। আগামী ৬ অগাস্ট ভারতে উপ রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করা হল। একই দিনে হবে ফল ঘোষণা। প্রয়োজনে একদিন পিছনো হতে পারে। ৫ জুলাই জারি হবে বিজ্ঞপ্তি। ১৯ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ২২ জুলাই। ৬ অগাস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ওই দিনই ফলঘোষণা করা হতে পারে। কোনও ভাবে তা সম্ভব না হলে ৭ অগাস্ট ফলাফল ঘোষণা করা হবে।বর্তমান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট। তার আগেই তাঁর উত্তরাধিকারী বেছে নেওয়া হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত ১৫ দিন যাবত ধরে হাঁপানিয়া কলেজে কর্মরত ইন্টার্ন ছাত্র-ছাত্রীরা স্টাইপেন্ড বাড়ানোর দাবিতে কর্মবিরতি করছিলেন শেষ পর্যন্ত ত্রিপুরা মেডিকেল কলেজের মেডিকেল সুপারসহ হাসপাতালের অন্যান্য আধিকারিকদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আশ্বাস দেয়ার পরিপ্রেক্ষিতে বুধবার থেকে কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে বলে সাংবাদিক সম্মেলন করে একথা জানান হাঁপানিয়া কলেজের ইন্টান ছাত্র-ছাত্রীরা। বুধবার হাপানিয়া মেডিকেল কলেজের ইন্টার্ন ছাত্র-ছাত্রীরা সাংবাদিক সম্মেলন করেন এদিন তারা বলেন যেহতু মেডিক্যাল কলেজের পক্ষ থেকে তাদের বিষয় টি দেখবেন বলে জানিয়েছে তাই তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন, পাশাপাশি তারা আরো বলেন তাদের কর্মবিরতি ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে পারমিশন নিয়ে কর্মবিরতি করেছেন তাই গতকালকে মেডিকেল কলেজের সুপার যে কথা বলেছেন তা সত্যি নয় বলেও কর্মবিরতির পার্মিশন লেটার সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর শিল্পী সেন, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য ও পুরনিগমের আধিকারিকরা ৩৬ নং ওয়ার্ড অন্তরগত মহাবীর ক্লাব থেকে হাওড়া নদীর বাঁধের পার যে সমস্ত বস্তিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকা পরিদর্শন করেন। বিগত কিছু দিন আগে ভারী বর্ষণের ফলে নদীর বাঁধের পাড়ের বস্তি এলাকায় অনেকগুলো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময়ে পৌরনিগমের পক্ষ থেকে তাদেরকে পুনরায় বাড়ি ঘর নির্মাণের জন্য সাহায্য করা হবে জানিয়েছিলেন, কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পর বুধবার পৌরনিগমের মেয়র গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য করবেন বলে জানান পৌরনিগমের মেয়র দীপক মজুমদার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আদর্শ মাতৃত্ব অভিযান গর্ভবতী মহিলা ও গর্ভজাত শিশুর স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে ১ জুলাই ২০২২ থেকে আদর্শ মাতৃত্ব অভিযান – র রাজ্যব্যাপী সূচনা হতে চলেছে। চলবে ১৪ জুলাই অবধি, ২০২২-২৩ অর্থবছরে সারা রাজ্যে গর্ভবর্তী মহিলার সংখ্যা প্রায় ৫৯ হাজার ৮৭০ জন ধরা হয়েছে। প্রথম পর্যায়ে আদর্শ মাতৃত্ব অভিযান – সারা রাজ্যে প্রায় ২৯ হাজার ১৩৭ জন গর্ভবতী মহিলাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এই অভিযানের প্রথম ৫ দিন আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এলাকার প্রজননক্ষম দম্পতি এবং গর্ভবর্তী মহিলাদের তালিকা তৈরি করবেন । বুধবার আগরতলার জাতীয় স্বাস্থ্য মিশনের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সিদ্ধার্ত শিব জয়সওয়াল, এই দিন সাংবাদিক সম্মেলনে জাতীয় স্বাস্থ্য মিশনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজ্য সচিবালয় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য মন্ত্রিসভার আজকের বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্তের কথা তুলে ধরেন। এদিন তিনি সচিবালয়ের প্রেস কনফারেন্সে বলেন , স্বরাষ্ট্র দপ্তরে ১ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে । এরমধ্যে ৫০০ পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এবং ৫০০ পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনের আগেই নেওয়া হয়েছিল । এছাড়াও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ১০০ জন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর নিয়োগের সিদ্ধান্তও আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। তাছাড়া এর পাশাপাশি কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে টিপিএসসি – র মাধ্যমে ৬০ জন এগ্রিকালচার অফিসার পদে নিয়োগের সিদ্ধান্তও আজ মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে বলে জানান। তিনি আরও জানান , মন্ত্রিসভার বৈঠকে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের আইসিডিএস প্রজেক্টের অধীনে ২৫ জন সুপারভাইজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রাণীসম্পদ বিকাশ দপ্তরে ১৭৯ জন অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও শিল্প ও বাণিজ্য দপ্তরে মোট ২২ জন লোক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাছাড়া শ্রম দপ্তরে মোট ২০ টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পদগুলির মধ্যে রয়েছে লেবার অফিসার ৬ টি , অফিস সুপারিনটেনডেন্ট ১ টি , অ্যাকাউন্টেন্ট ৬ টি , হেড ক্লার্ক ৫ টি এবং ইউডি ক্লার্ক ২ টি । এছাড়াও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরে ৬ টি ইয়ুথ অর্গানাইজার পদ সৃষ্টি করা হয়েছে । সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , মন্ত্রিসভার বৈঠকে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নতুন ৪ টি ডিভিশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই ৪ টি ডিভিশন হলো জিরানীয়া ডিভিশন , অমরপুর ডিভিশন , কাঞ্চনপুর ডিভিশন এবং সাব্রুম ডিভিশন । রাজ্যে বর্তমানে পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মোট ৯ টি ডিভিশন রয়েছে । আজকের মন্ত্রিসভার বৈঠকে ডাই – ইন – হারনেসে বিবাহিত মেয়েরাও এখন থেকে চাকরি পাওয়ার যোগ্য বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এক্ষেত্রে মেয়ের স্বামী যদি অর্থ উপার্জনে অক্ষম হন তবেই মেয়ে চাকরি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন । এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে পূর্ত দপ্তরের অধীন বিভিন্ন রাস্তা নির্মাণে বিটুমিনের পরিবর্তে বর্জ্য প্লাস্টিকের ব্যবহার সংক্রান্ত একটি পলিসি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- উপনির্বাচনের চারটি আসনের মধ্যে তিনটিতে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি এবং একটি আসন পেয়েছে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস। উপনির্বাচনের যেসব আসনগুলিতে লড়াই হয়েছিল তা হল ৬ আগরতলা, ৮ বরদোয়ালী, সুরমা এবং যুবরাজ নগর কেন্দ্রে। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাজ্য বিধানসভার প্রেক্ষাগৃহে উপনির্বাচনে জয়ী প্রার্থীরা রাজ্য বিধানসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এদিন শপথ বাক্য পাঠ করার পাশাপাশি নবনিযুক্ত সদস্য সদস্যারা আগামী দিনে জনস্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন। শপথ গ্রহণের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্য সভাপতি ও দলীয় নেতৃত্বদের পাশাপাশি কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। কেননা কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তাদেরকে জনপ্রতিনিধি বানিয়ে বিধানসভার মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে বলে, তাই নব নির্বাচিত জনপ্রতিনিধিরা কথা দেন যে নিজ নিজ কেন্দ্রের উন্নয়নের স্বার্থে নিঃস্বার্থভাবে নিজ দায়িত্বে সচল থাকবেন বলে। এদিনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বার্তা দেন যে রাজ্যের উন্নয়নের উন্নয়নের ধারা বহাল রাখতে সকল অংশের মানুষদের এগিয়ে আসতে হবে রাজ্য সরকারের হাত শক্ত করার জন্য কেননা বর্তমান রাজ্য সরকারের একটাই মূলমন্ত্র সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস রাজ্যের উন্নয়নের সবাই যেন অংশীদারিত্ব পায় তার জন্যে এই আহ্বান বলে জানান তিনি। তাছাড়া এদিন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে শিক্ষা মন্ত্রী বলেন সিপিএম এই রাজ্যে দেউলিয়া হয়ে গিয়েছে। ও বর্তমান রাজ্য সরকারের সাথে সিপিআইএম দল টক্কর দেবে তার কোন সম্ভাবনাই নেই। সুতরাং বামফ্রন্ট কি বলছে আর কিনা বলছে তার প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রয়োজন তিনি মনে করছেন না বলে। এদিনের শপথগ্রহণ সমারোহে উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়িকা মিমি মজুমদার, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্য বিধানসভা অন্যান্য সদস্য সদস্যারা।
উদ্বোধন হল উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তর কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সমন্বিত প্যাক হাউস উদ্যানতত্ত্ব গবেষণা কমপ্লেক্সের
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজাদী কা অমৃত মহোৎসব ত্রিপুরা সরকারের উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তর কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সমন্বিত প্যাক হাউস উদ্যানতত্ত্ব নাগিছড়া গবেষণা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান করেন কেন্দ্রীয় কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কৈলাস চৌধুরী, তাছাড়া ও উপস্তিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কৃষি মন্ত্রি প্রানজিত সিংহ রায়, সহ অন্যান অধিকারিকরা। এ দিন কিভাবে রাজ্যের কুইন আনারস, ও কিউ আনারসকে মেশিনের মধ্যেমে পরিস্কার করে বহি রাজ্যে পাঠানো হয় তা সরজোমিনে পরিদশন করেন কেন্দ্রীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাস চৌধুরী সহ অন্যান অতিথিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাস চৌধুরী বলেন কৃষকরা আত্মনির্ভর হতে হলে কৃষকদের বীজ,এবং কোল্ড ষ্টোরেজ এর ব্যবস্থা করা হলে এবং সেই কৃষি পণ্য গুলো বাজারজাত করা হলো করে কৃষকদের আয় দ্বিগুণ হবে, এদিন কেন্দ্রীয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাস চৌধুরী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও কৃষিমন্ত্রী প্রানজিত সিংহ রায় সহ অন্যান্য অতিথিরা সবুজ পতাকা নাড়িয়ে বহিরাজ্যে আনারসের গড়ির যাএা সুচনা করেন।
