Connect with us

Uncategorized

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর শিল্পী সেন, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য ও পুরনিগমের আধিকারিকরা ৩৬ নং ওয়ার্ড অন্তরগত মহাবীর ক্লাব থেকে হাওড়া নদীর বাঁধের পার যে সমস্ত বস্তিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকা পরিদর্শন করেন। বিগত কিছু দিন আগে ভারী বর্ষণের ফলে নদীর বাঁধের পাড়ের বস্তি এলাকায় অনেকগুলো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময়ে পৌরনিগমের পক্ষ থেকে তাদেরকে পুনরায় বাড়ি ঘর নির্মাণের জন্য সাহায্য করা হবে জানিয়েছিলেন, কিন্তু অনেকদিন হয়ে যাওয়ার পর বুধবার পৌরনিগমের মেয়র গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য করবেন বলে জানান পৌরনিগমের মেয়র দীপক মজুমদার।