জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার আগরতলা-আখাউড়া রেল পরিষেবা সম্প্রসারণের অগ্রগতি দেখতে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন এবং ট্র্যাক নির্মাণের স্থান পরিদর্শন করেছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাটিল ধনভি। তিনি নিশ্চিন্তপুরে রেলস্টেশন ও ট্র্যাক নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্ত, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জেএস লকার, রাজ্য পরিবহণ দফতরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী প্রমুখ। কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন। পরে, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাটিল ধনভি বলেছেন যে তিনি আগরতলা-আখাউড়া রেল পরিষেবা সম্প্রসারণের অগ্রগতি পর্যালোচনা করেছেন। তিনি সীমান্তে গিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশ বর্ডার গার্ডের কর্মীরা কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন যে ভারত-বাংলাদেশ সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এই বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে রেল পরিষেবা শেষ হবে। এতে দুই দেশের মানুষের রেলে যাতায়াত সহজ হবে। ঢাকা থেকে আগরতলা হয়ে ১৮ ঘণ্টার মধ্যে কলকাতায় পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, এটি দেশের জন্য একটি ভালো প্রকল্প। মালবাহী গাড়ি ব্রডগেজ দিয়ে আসবে। অন্যদিকে যাত্রীবাহী ট্রেন মিটারগেজ দিয়ে চলবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছে। ডাবল ট্র্যাক নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাটিল ধনভি বলেছেন, ডাবল লাইনের জন্য সমীক্ষার কাজ শীঘ্রই শুরু হবে।
April 2022
ক্রীড়ামন্ত্রীর হাতে অত্যাধুনিক বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার ২-মোহনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলাবাগানস্থিত উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অত্যাধুনিক বিশ্বমানের সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা ও আইন দপ্তরের মাননীয় মন্ত্রী তথা মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী রতন লাল নাথ এবং যুব ক্রীড়া এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বলেন খেলাধুলা মানুষের শারীরিক, চারিত্রিক এবং মানসিক বিকাশে সহায়ক । যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন । সেই ডাকে সাড়া দিয়ে আমাদের সবাইকে এই ধ্বংসাত্মক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তবেই আমরা সফল হতে পারবো । তাছাড়া রাজ্য সরকারও ছাত্রছাত্রী ও যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান। এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক শ্ৰী দেবপ্রিয় বর্ধন,মোহনপুর পৌরসভার চেয়ারপার্সন শ্রীমতি অনিতা দেবনাথ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা,মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত সহ এলাকার অসংখ্য ক্রীড়াপ্রমীরা
জনতার কলম ত্রিপুরা কলানপুর প্রতিনিধিঃ- কল্যাণপুর বিদ্যুৎ নিগমের বিদ্যুৎ পরিষেবা দিনের-পর-দিন মুখ থুবরে পড়ছে । জানা-অজানা কারণেই দিনে কয়েক শত বার বিদ্যুৎ আসে আর যায় । কল্যাণপুর মিনি শহর, পশ্চিম ঘিলাতলী , কমলনগর, আমপুরা , ফিডার গুলিতে বিদ্যুৎ চপলতা ঊর্ধ্বমুখী । বৃহস্পতিবার কল্যাণপুর বিদ্যুৎ নিগমের অধীন পশ্চিম ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের অধীন মনিপুরী বস্তি এলাকার মানুষজন রা কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরে এসে রাত দশটার পর হাজির হন। কেননা বিদ্যুৎ নেই গ্রামে। জানা যায় গত তিনদিন ধরে ওই এলাকায় বিদ্যুতের আলো নেই । দফতরে কলের পর কল দেওয়ার পরও বিদ্যুৎ নিগম আর কোনো উদ্যোগ না গ্রহণ করায় এলাকাবাসীরা রাতে এসে বিদ্যুৎ সরাই করার কথা বলেন। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। ছুটে আসে পুলিশ।পরবর্তী সময়ে সিনিয়র ম্যানেজার নিহার রঞ্জন দাস এলাকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রামপ্রসাদ পাল এর সঙ্গে কথা বলে জানান আগামীকাল বিদ্যুৎ সারাই করা হবে, আজ রাতটা কষ্ট করে থাকার জন্য অনুরোধ জানালে পরবর্তী সময়ে এলাকাবাসীরা বাড়ি ফিরে যান। কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরে ক্ষোভের বহিঃপ্রকাশ যেকোনো সময় ঘটতে পারে বলে আশঙ্কা করা যেতে পারে। যেকোনো সময় বড় ধরনের কোনো আন্দোলন করতে পারে সাধারণ জনগণ। তাই এ কথা চিন্তা করে কল্যাণপুর থানার পুলিশ বিদ্যুৎ নিগম অফিসে গভীর রাত পর্যন্ত সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো কল্যাণপুরে এই বিদ্যুতের সমস্যা মানুষ আর কতদিন সহ্য করবে। একদিন না একদিন তো সহ্যের সীমা পেরিয়ে যাবে। কল্যাণপুরের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে জনসাধারণের গনরোষ তৈরি হলে তখন কি আটকাতে পারবে পুলিশ। কল্যাণপুরের ভাঙ্গা বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় প্রচণ্ড ক্ষোভ তৈরি হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে। এই গণক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু যে কোন সময় হতে পারে। এদিকে কল্যাণপুর বিদ্যুৎ নিগমের কর্মীরাও যথাসাধ্য চেষ্টা করছেন বিদ্যুৎ সঠিক রাখার। তবে প্রশ্ন উঠছে কেন এত ফল্ট।
উত্তর-পূর্বাঞ্চলের সাথে বহি রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য রাজ্যে আসলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাউ সাহেব পাতিল ধনভী
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য সফরে আসেন মাননীয় রেল কয়লা ও খনি প্রতিমন্ত্রী শ্রী রাওসাহেব পাতিল দানবে, রাজ্যে আসার পর শুক্রবার আগরতলার রাজ্য অতিথি শালায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে তিনি উত্তর পূর্বাঞ্চলের রেল যোগাযোগ এবং আখাউড়া রেল প্রকল্প অতিদ্রুত চালানো হবে বলে জানানোর পাশাপাশি তিনি জানান ভারতের প্রধানমন্ত্রী সব কেন্দ্রীয় মন্ত্রীদের আদেশ দিয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের ১১৫ টি জেলায় গিয়ে পরিদর্শন করার জন্য পাশাপাশি সেখানে মিটিং করার জন্য। তার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী প্রথমে আসামের বড়পেটা জেলায় আসেন সেখানে গিয়ে এই সব জেলার জনগনের সাথে কথা বলে তাদের অসুবিধা গুলো নিয়ে। উত্তর পূর্ব যেই ৮ টি রাজ্য সেই রাজ্য গুলিকে কিভাবে দিল্লির সাথে যোগাযোগ করা যায় সেই দিকে তাকিয়ে রেল দপ্তর কাজ করছে আখাউড়া দিয়ে রেল যোগাযোগ এর জন্য ভারত সরকার এর পক্ষ থেকে সব কিছু ঠিক হয়ে আছে কিন্তু বাংলাদেশে সরকারের সাথে কথা বলে এই রেলপথ চালু করা হবে। এই রেল পথ চালুহলে পরে কলকাতা থেকে মাল পএ আনা নেওয়ার পক্ষে সুবিধা হবে বলে জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধিঃ- দুঃসাহসিক কায়দায় চুরি সংঘটিত হলো কল্যাণপুরে। চোরের দল কল্যাণপুর রামঠাকুর পারাস্থিত সরঞ্জয় স্কুলের নিকটের বিপুল দাস নামের জনৈক ব্যবসায়ীর ঘরের টিন কেটে ফ্রিজ সহ নানা সামগ্রী নিয়ে চম্পট দেয়। এতো বড় ফ্রিজ কি করে নিশিকুটুম্বের দল নিয়ে গেলো তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বুধবার সাত সকালে দোকানের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যান দোকান মালিক বিপুল দাস। তিনি খবর দেন কল্যাণপুর থানায়। থানার অফিসার প্রীতম চাকমা এসে সব প্রত্যক্ষ করেন। একটি মামলা ও হয়। এমনিতেই কল্যাণপুরে চুরি ভয়ানক ভাবে বাড়ছে। কিছুদিন পূর্বে কল্যাণপুর নব নির্মিত হাসপাতালের বৈদ্যুতিক সরঞ্জাম চুরি যায় বহু লক্ষ টাকার। এই চুরির ও কোন কিনারা হয় নি। বিপুল দাসের দোকানের চুরির ব্যাপারে সাধারণ মানুষের দাবি হলো অবিলম্বে চোর কে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে হবে।
গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেগা আয়ুর্বেদিক স্বাস্থ্য শিবিরের আয়োজন
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ বিবেকানন্দ বিচার মঞ্চের উদ্যোগে সিল্ক গার্ডেন অ্যাথলেটিকস ক্লাবে ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত একটি মেঘা আয়ুর্বেদিক স্বাস্থ্য শিবির। ক্যাম্পে ডাক্তারদের দ্বারা বিনামূল্যে পরামর্শ এবং চেকআপ এবং সকলের জন্য বিনামূল্যে মেডিটেশন দেওয়া হয়। জনগণের সাড়া ছিল প্রশংসনীয় এবং বিপুল সংখ্যক মানুষ শিবিরে পরামর্শ পেয়েছিলেন। সমস্ত পরামর্শ একটি নিরাপদ এবং নিরাপদ পরিবেশে সম্পন্ন করা হয়েছে.
ডাক্তারদের একটি দল ক্যাম্পে কাজ করছিলেন বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় মানুষকে পরামর্শ দিতে এবং তাদের সুস্থ ও সুখী জীবনযাপনে সহায়তা করার জন্য। এই উদ্যোগ এই কঠিন সময়ে অভাবী মানুষদের সাহায্য করেছে। এই শিবিরের মাধ্যমে, তারা স্বাস্থ্য এবং সুস্থতা অর্জনে আয়ুর্বেদিক চিকিত্সার প্রধান ভূমিকাও তুলে ধরতে সক্ষম হয়েছিল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী জন বার্লাকে সংবর্ধনা দেওয়া হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে বৃহস্পতিবার। এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, মাইনরিটি মোর্চার সভাপতি, হজ কমিটির চেয়ারম্যান জসীমউদ্দীন ও বিজেপি নেএি পাতাল কন্যা জমাতিয়া। এই দিন কেন্দ্রিয় সংখ্যালঘু মন্ত্রী জন বার্লা সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের কাজ করার জন্য তাকে এই দপ্তর দিয়েছে তাই তিনি সংখ্যালঘুদের সমস্যাগুলো দেখবেন পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সংখ্যালঘুদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন বলে জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৈশাখ মাসের সপ্তম দিনে হয় মূল গড়িয়া পূজা। এদিন গ্রাম ঘুরে যে চাঁদা সংগ্রহ হয়, তা দিয়ে পূজার আয়োজন করা হয়। হিন্দুদের অন্য সব মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা বাবা গড়িয়ার মূর্তি। গড়িয়া মূর্তি তৈরি হয় বাঁশ, আদিবাসীদের হস্ত-তাঁতে তৈরি কাপড় ও জুমের চাল দিয়ে।গড়িয়া পূজার জায়গাও তৈরি করা হয় বাঁশ দিয়ে। পূজার দিন হাঁস, মুরগি, কবুতর ও পাঠা বলি দেওয়া হয়। আবার কেউ কেউ কবুতর বলি না দিয়ে গড়িয়ার কাছে উৎসর্গ করে ছেড়ে দেন। পূজাতে প্রয়োজন হয় বাড়িতে তৈরি বিশুদ্ধ মদ ও মুরগির ডিম। মূলত গ্রামের মানুষের মঙ্গল কামনা করে ও জুমে অধিক ফসল ফলনের প্রার্থনার আশায় গড়িয়া দেবতাকে সন্তুষ্ট করতে যুগ যুগ ধরে ত্রিপুরার সনাতন আদিবাসীরা এ পূজার আয়োজন করে আসছেন। তারই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি মধ্য দিয়ে আগরতলা উজান অভয়নগর নেতাজি ক্লাবের উদ্যোগে 30 তম বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয় এদিনে গড়িয়া পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মহোদয় এদিন মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের মানুষের মঙ্গল কামনায় রাজ্যের উপজাতি অংশের মানুষেরা বাবা গড়িয়া পূজার্চনা করে থাকেন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজাতি অংশ মানুষদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গোপন খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যারাতে আমতলী থানার পুলিশ আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে এক প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করে। আটককৃত ব্যক্তির নাম সুবীর সাহা এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ি বিশালগড় এলাকায় জানায় এবং বাড়িতেও বেশ কিছু পরিমান ব্রাউন সুগার মজুত রয়েছে বলে জানাই। তারপর তৎক্ষণাৎ বিশালগড় পুলিশের সহযোগিতায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুই প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করে, পাশাপাশি ক্যাশ ৪৭৫০০ টাকা খালি কৌটা সহ একটি গাড়ি আটক করা হয়। এদিন সংবাদমাধ্যমকে পুলিশ আধিকারীক জানান উদ্ধারকৃত ব্রাউন সুগারের পরিমান ৩০ গ্রাম যার বাজার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা বলে। তাছারা এন বি পি এস আইনের অধিন তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে এবং কাল ওই ব্যক্তিকে কোর্টে তোলা হবে বলে জানান আমতলী থানার এস ডি পিও আশিস দাস গুপ্ত।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- যথাযথ মর্যাদায় রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী গড়িয়া পূজো। ধর্মীয় রীতিনীতি মেনে জনজাতি-দের জনপ্রিয় উৎসব গড়িয়া পূজা রাজ্যের অন্যান্য অংশের ন্যায় রাজধানীতে ত্রিপুরার সনাতনী সমাজের উদ্যোগে বাবা গড়িয়া পূজার আয়োজন করা হয়। এই গড়িয়া পূজা উপলক্ষে বিনামূল্যে গাছের চারা, বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ মেলার আয়োজন করা হয়েছে। তাছাড়া বেশ জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে। ৭ ই বৈশাখ অর্থাৎ বৃহস্পতিবার জনজাতি -দের জনপ্রিয় উৎসব গুড়িয়া পূজার শেষ দিন। আর গড়িয়া পূজোর এই দিনটি -কে সনাতন ধর্মাবলম্বী জনজাতি অংশের মানুষজনেরা নিজেদের কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী বেশ উৎসবের মেজাজে পালন করছে। গড়িয়া পূজাকে কেন্দ্র করে চিরাচরিত পোশাকাদি পরিধান করে গড়িয়া দেবতাকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে গড়িয়া পূজার আনন্দে মেতে উপভোগ করছেন এই ঐতিহ্যবাহী উৎসবটি -কে। জানা গিয়েছে ত্রিপুরার রাজা ধন্য মানিক্যের শাসনকাল থেকে রাজ্যে পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী গড়িয়া পূজো। প্রতি বছর ৩০ শে চৈত্র থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী পালিত হয় এই গড়িয়া উৎসব।।
