জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজনৈতিক কৌশলবিদ এবং বিশ্লেষক প্রশান্ত কিশোর দিল্লিতে কংগ্রেস সদর দফতরে যাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন তবে কি কংগ্রেসের ভাগ্য ফেরাতে পিকে-এর ওপরেই ভরসা রাখতে চলেছে হাত শিবির? যদিও বিজেপি কিংবা তৃণমূল, দুই বিরোধী দল সূত্রেই খবর ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে সোনিয়া শিবিরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করবেন না পিকে৷। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, “প্রশান্ত কিশোর একজন রাজনৈতিক কৌশলবিদ এবং বিশ্লেষক। তিনি কখনও তৃণমূলে যোগদান করেননি। তিনি কোনও তৃণমূল নেতা নন। তাই তিনি যেকোনও রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে পারেন। আমরা জানি কংগ্রেসের ব্যর্থতার ইতিহাস রয়েছে। কংগ্রেস যদি নিজেকে পুনরুজ্জীবিত করতে চায় তবে তা করতে পারে। চেষ্টা করুক। আমাদের মূল লক্ষ্য বিজেপিকে হারানো।” বলা চলে ১০ জনপথের অন্দরে যাওয়া আসা বাড়ছে প্রশান্ত কিশোরের। তীব্র হচ্ছে কংগ্রেসে যোগদানের জল্পনা। পর্যবেক্ষকদের একাংশ মনে করছে ভোটকুশলি পিকের কংগ্রেসে যোগদান কার্যত সময়ের অপেক্ষা। এখন চলছে শেষ মুহুর্তের কাটাছেঁড়া। যদিও সূত্রের খবর প্রশান্তকে নিয়ে দলেরই একাংশের রয়েছে সংশয়।
Monthly Archives
April 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিগত কিছুদিন পূর্বে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ উঠেছিল। কিন্তু একনায়কতন্ত্র তথা স্বৈরশাসনের কথা বলতে গিয়ে এ বার ভারতের উল্লেখ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন । ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তের ব্যাখ্যাও দিলেন তিনি। শুক্রবার সিয়াটলে ত্রাণ সংগ্রহের একটি অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানেই বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন তিনি। বাইডেন জানান, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ মহড়া চালাতে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারতের চতুর্দেশীয় জোট গড়া হয়েছে। তা নিয়ে আপত্তি তুলেছিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং। চিনের উদ্বেগ বাড়াতেই আমেরিকা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু সকলকে একজোট করতে, পারস্পরিক সহযোগিতা গড়ে তুলতেই এমন পদক্ষেপ বলে তাঁকে সাফ জানিয়ে দেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে পা রাখলেন মহান সঙ্গীত শিল্পী অনুরাধা পাডোয়াল। ত্রিপুরায় আসার কারণ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাবেন এই দিন তিনি সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বলেন আগের ত্রিপুরা বর্তমান ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে একদিনের সফরে শেষে কালকে তিনি চলে যাবেন এই দিন তিনি তার কন্ঠে গান গেয়ে মুগ্ধ করেছেন। এই দিন এম বি বি বিমানবন্দর উনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।
জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধিঃ- বিধায়ক পিনাকি দাস চৌধুরী জনসম্পর্ক অভিযান করলেন রতিয়া এলাকায়। শনিবার সকালে রতিয়া এলাকার সমস্ত বিজেপি দলের কর্মী-সমর্থকদের নিয়ে স্লোগানে মুখরিত করে এলাকার এপাড়া থেকে ওই পাড়া এই গ্রাম থেকে ওই গ্রামে চষে বেড়ান বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সাথে ছিলেন বিজেপি দলের খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত সাহা। মূলত আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে চলে বাড়ি বাড়ি অভিযান। সাথে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এলাকার মানুষরা কি কি পেয়েছেন বা আর কি কি দরকার এবং কি কি সমস্যা রয়েছে সে সম্পর্কে সবার সাথে সম্মিলিত ভাবে কথা বলেন এবং জন সম্পর্ক অভিযান করেন বিধায়ক সহ অন্যান্যরা। বেশ সাড়া পরিলক্ষিত হয় এলাকায় এমন অভিযানকে কেন্দ্র করে। কেননা এলাকার সব অংশের মানুষ মিছিলে শামিল হলেন সকালেই। শেষে বিধায়ক সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আমরা প্রত্যেকটি গণদেবতার বাড়িতে যাচ্ছি। প্রত্যেকই উৎসাহের সহিত আমাদের সাথে সামিল হচ্ছেন। প্রত্যেক বুথ লেভেল এ সব অংশের মানুষ যাতে এই মন কি বাত অনুষ্ঠান শুনে তার ব্যবস্থা করা হয়েছে। শুধু রতিয়া এলাকা নয় গোটা খোয়াই জেলাতেই বিজেপি দলের উদ্যোগে জনসম্পর্ক অভিযান চলছে। এতে সাড়া মিলছে ব্যাপকহারে। প্রত্যেকটা মানুষের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা মানুষের সুখে-দুখে পাশে থাকবো। তিনি বলেন জন সম্পর্ক অভিযানে গিয়ে মানুষের আর কি কি সমস্যা রয়েছে সেগুলি উত্তরণের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব বা করার চেষ্টা করব এই আশ্বাস দিচ্ছি। এতে করে খুশি সাধারণ অংশের মানুষ। কারন মানুষ ও তাদের নেতৃত্বে কে কাছে পেয়ে বিভিন্ন সুখ-দুঃখের কথা অংশীদার করতে পারছে। মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা হচ্ছে আমাদের কাজ। যাই হোক সব মিলিয়ে এদিন সকালে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। সত্যিকার অর্থে বলাই যায় যেন বিধানসভা নির্বাচনের আগেই প্রচার শুরু করে দিলো ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে অবশ্য কংগ্রেস সিপিএম সহ বিরোধী দলগুলি অনেকটাই পিছিয়ে।
সেবামূলক কাজ ও মানসিকতার জন্য হৃদয়ের অন্তস্থল থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে “অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ” উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী এই মহতী রক্তদান শিবিরে রক্তদানকারী সকল রক্তদাতাদের তাদের এই সেবামূলক কাজ ও মানসিকতার জন্য হৃদয়ের অন্তস্থল থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী, “সোসাইটি অব ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স” সভাপতি চন্দন সরকার সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও সদস্য-সদস্যরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এদিন তিনি জানান অটল বিহারী হিন্দু ফাউন্ডেশন নামে একটি সংস্থা তাদের বিজেপি সমর্থিত বলে প্রচার করছেন, কিন্তু বিজেপি সমর্থিত এমন কোন এন জি ও নেই বলে দলের অবস্থান ব্যাক্ত করলেন তিনি। এটা আগরতলা শহরে কেবল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ফ্ল্যাক্স লাগানোর অভিযোগ এসেছে। এই এন জি ও-র ঠিকানা স্পষ্ট করে লেখা আছে। কিন্তু তার উপর ভিত্তি করে প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না। মানুষ যাতে প্রতারিত না হয় তার জন্য তিনি স্পষ্ট করে বলেন বিজেপি সমর্থিত কোন এন জি ও- হতে পারে না। এর সঙ্গে কোন সম্পর্ক নেই বিজেপি-র। মানুষকে বিভ্রান্ত না হতে আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই মন্ত্রী সহ বেশ কিছু মানুষের নামে ভুয়া হোয়াটসআপ প্রোফাইল খুলে তাদের বদনাম করার জন্য ষড়যন্ত্র চলছে। এই ধরনের সংস্থা আরও থেকে থাকলে সাধারন মানুষকে সতর্ক থাকতে আবেদন জানান মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী।
জনতার কলম প্রতিনিধিঃ- অবশেষে পশ্চিমবঙ্গের মালদহ ও বাংলাদেশের রাজশাহী জেলার জিরো পয়েন্টে চালু হতে চলেছে আন্তর্জাতিক সীমান্ত হাট। দুই দেশের সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারা এই বাজারে তাদের পণ্যসামগ্রী বিক্রি করতে পারবে। আগামী মাসের মধ্যেই প্রথম হাট শুরুর পরিকল্পনা রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের। নিরাপত্তার দায়িত্বে থাকবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। জানা গিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে এইরকম পাঁচটি হাট চালুর পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে দুই দেশের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। পাইলট প্রজেক্ট হিসেবে মালদহ-রাজশাহীর এই সীমান্ত হাটটি চালু হতে যাচ্ছে। সীমান্ত এলাকার আরও চারটি জিরো পয়েন্টকে ভারতের কেন্দ্রীয় সরকার হাটের জন্য চিহ্নিত করেছে বলে জানা গেছে। সেগুলো হল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত, উত্তরবঙ্গের হিলি সীমান্ত, বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা এবং নদীয়া জেলার গেদে-দর্শনা সীমান্ত এলাকা।
জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধিঃ- কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘিলাতলী চৌমুনী বাজারে আজ অর্থাৎ শুক্রবার বিকেলে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ীদের স্বার্থে মার্কেট স্টলের শিলান্যাস করলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সৌমেন গোপ, ভাইস চেয়ারপার্সন রাজীব পাল, কল্যাণপুর কৃষি দপ্তরের আধিকারিক প্রশান্ত দেববর্মা, আতমা কমিটির চেয়ারপারসন জীবন দেবনাথ, সমাজকর্মী নিতাই বল সহ অন্যান্য আধিকারিকরা। কৃষি আধিকারিক প্রশান্ত দেববর্মা জানান ৭২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে বাজার মার্কেট স্টল। কৃষি দপ্তর থেকেই এই টাকা ব্যয় করা হবে। স্টলে থাকবে সবজি ব্যবসায়ী মাছ ব্যবসায়ী এবং মাংস ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই এই বাজারের ব্যবসায়ীরা কষ্ট করে আসছিলেন। অবশেষে দাবি মিটতে চলল। আগামী ছয় মাসের ভিতরেই এই কাজ সম্পন্ন হবে। মাথা তুলে দাঁড়াবে পাকা স্টল। এমন খবরে বেজায় খুশি এলাকার প্রত্যেকটি ব্যবসায়ী। অনুষ্ঠানে বেশ লোক জমায়েত হয়। শেষে বিধায়ক পিনাকি দাস চৌধুরী ভাষণ রাখতে গিয়ে বলেন বর্তমান রাজ্য সরকার সবার কল্যাণেই কাজ করছে। ব্যবসায়ীরা যাতে সঠিকভাবে তাদের ব্যবসা করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই কাজ করছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই একটা চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল যে ব্যবসায়ীরা যাতে স্থায়ীভাবে তাদের ব্যবসা করতে পারেন। কোন অসুবিধা যাতে না হয় ব্যবসায়ীদের। আমি যতটুকু জানি গিলাতলী বাজার একটা পুরনো বাজার ।এই বাজারে একটা ঐতিহ্য রয়েছে। বিগত দিনে যারা রাজ্য সরকারের চালিয়েছিল তাদের অকর্মণ্যতার কারণে এই বাজার গুলি নষ্ট হয়েছে। তাদের কথা বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। যাইহোক এলাকার উন্নয়নের স্বার্থে তথা কল্যাণপুর সহ গোটা বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়ন চলছে তারই একটা কর্মযজ্ঞ হবে এই কল্যাণপুরের ঘিলাতলী এলাকায়। রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের যৌথ সহায়তায় গড়ে উঠবে পাকা স্টল। তিনি বলেন আমি কথা দিয়ে যাচ্ছি আগামী দূর্গা পুজোর আগেই এই স্টলের উদ্বোধন হবে। আরো বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করে।
হচ্ছেনা উপনির্বাচন! সময়ের আগে অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন, প্রস্তুতি চূড়ান্ত করতে রাজ্যসফরে অজয় জাম্বুয়াল, বিস্তারিত পড়ুন
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধিঃ- রাজ্য সফরে এসেছেন উত্তরপূর্বাঞ্চলের বিজেপির সাংগঠনিক মহামন্ত্রী অজয় জাম্বুয়াল। জানা গিয়েছে সাংগঠনিক স্থিতি ক্ষতিয়ে দেখতে এবং প্রার্থীপদ চূড়ান্ত করার উদ্দেশ্যে রাজ্যে এসেছেন তিনি। কিন্তু সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে রাজ্যে হচ্ছে না উপনির্বাচন, কেননা ইতিমধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন বাতিল করা হয়েছে, যদি উপনির্বাচন করা হয় তাহলে ভিলেজ কাউন্সিল নির্বাচন করানো নিয়ে জোরালো দাবি উঠতে পারে বিরোধীমহল থেকে। তাছাড়া সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে সময়ের আগেই আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে রাজ্য বিধানসভা নির্বাচন। রাজ্যের যেহেতু অনুষ্ঠিত হচ্ছে না উপনির্বাচন সেহেতু সময়ের আগে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক শক্তি কিভাবে বাড়ানো যায় এবং প্রার্থীপদ চূড়ান্ত করতেই অজয় জাম্বুয়ালের এই রাজ্য সফর বলে জানা গেছে।
জনতার কলম প্রতিনিধিঃ-
দুদিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। বিজ্ঞান, শক্তি এবং প্রতিরক্ষা নিয়ে কথা হয়েছে। তাছাড়া কথা হয়েছে কূটনীতি এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়েও। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক এলাকায় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। তাছাড়া ভারতকে ফার্মাসি অফ ওয়ার্ল্ড বলেও সম্বোধন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কেননা ভারতে তৈরী টিকা গ্রহন করেছেন তিনি, এবং তিনি, ‘ভারতে তৈরি কোভিড ভ্যাকসিন নিয়েছি আমি। আমার হাতে ভারতীয় ভ্যাকসিন দেওয়া হয়েছে। ধন্য়বাদ ভারত।’ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে নিয়ে এভাবেই ভারতে তৈরি কোভিড ভ্যাকসিনের সুখ্যাতি করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
