জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অ্যানিমিয়া ও টিবি মুক্ত ত্রিপুরা গড়তে পক্ষকালব্যাপি বিশেষ অভিযান এবং ইনটেনসিফায়েড পাল্স পোলিও ইমিউনাইজেশন কর্মসূচির রাজ্যভিত্তিক শুভ সূচনা হবে ২৪ ফেব্রুয়ারি। বুধবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা। ২৭ ফেব্রুয়ারী রাজ্যে শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের ২ ফোঁটা পোলিও ড্রপ খাওয়ানো হবে। এদিকে সুস্থ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই লক্ষ্যে রাজ্য সরকার ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত পক্ষকালব্যাপি বিশেষ অভিযান কর্মসূচি গ্রহণ করেছে। আনিমিয়া মুক্ত ত্রিপুরা গড়তে এবং ত্রিপুরাকে টিবি মুক্ত করতে গোটা রাজ্যে ১৫ দিন এই কর্মসূচি চলবে। অ্যানিমিয়া মুক্ত ভারত কর্মসূচিতে আশা ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ৬-৫৯ মাস বয়সের শিশুদের দু-বার আয়রন এন্ড ফলিক অ্যাসিড সিরাপ খাওয়াবেন। ৫-৯ বছর বয়সের শিশুদের সপ্তাহে একটি গোলাপী আয়রন এন্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হবে। ১০-১৯ বছর বয়সের কিশোর-কিশোরীদের সপ্তাহে একটি নীল আয়রন এন্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হবে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম ৪ মাস থেকে ১৮০ দিন অব্দি লাল আয়রন এন্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হবে।
Monthly Archives
February 2022
ভৌগোলিক সীমারেখা কখনই পারস্পরিক হৃদ্যতার পথে অন্তরায় হতে পারে না- মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলায় দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 2022 অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তাছাড়া এদিনের উদ্বেধক হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। এদিন বাংলাদেশের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ জিকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাকে একটি স্মারক উপহার দেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা এবং বাংলাদেশের সংস্কৃতিতে অনেক মিল রয়েছে এবং এই ধরনের অনুষ্ঠান পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে এই অঞ্চলে সম্প্রীতি বৃদ্ধির দিকে একটি বড় পদক্ষেপ। তাছাড়া এদিন তিনি আরও বলেন ভৌগোলিক সীমারেখা কখনই পারস্পরিক হৃদ্যতার পথে অন্তরায় হতে পারে না। ত্রিপুরায় চলচ্চিত্র চিত্রায়নের বিপুল সম্ভবনাময় দিক সহ জল, রেলপথ-সহ যোগাযোগের নয়া দিগন্ত উন্মোচনের দ্বারা উত্তর পূর্বের বাণিজ্যিক করিডোর হয়ে উঠছে ত্রিপুরাl ভারত বাংলাদেশ দুই প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় সুদীর্ঘ আত্মিক সম্পর্ক, বর্তমানে সাংস্কৃতিক ও বাণিজ্যিক বিকাশেও স্বার্থকভাবে প্রতিফলিত এবং ত্রিপুরায় শিল্পের অনুকূল বিভিন্ন সুযোগ ও আগামী ২৫ বছরের রূপরেখা সম্বলিত “লক্ষ্য – -২০৪৭” কে সামনে রেখে বাংলাদেশের শিল্প উদ্যোগীদের বাণিজ্যিক বিনিয়োগ ও শিল্প স্থাপনের বিশাল সম্ভবনা তৈরি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার সারা রাজ্যে ২৩ টা মহকুমার সমস্ত মহকুমা শাসকের নিকট ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এর এস সি সেলের উদ্যোগে ১৫ দফা দাবি নিয়ে গণডেপুটেশন প্রত্যেকটা মহাকুমার শাসকের নিকট প্রদান করা হয়। তারই অঙ্গ হিসাবে বুধবার আগরতলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজপথ দাপিয়ে সদর মহকুমা শাসকের নিকট রাজ্য তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন।এই দিনের ডেপুটেশন এ উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের তপশিলি নেতা প্রকাশ দাস, অন্যান্যদের মধ্যে ছিলেন রসিকলাল বিশ্বাস, অনিতা মালাকার সুজিত কুমার দাস, সুকুমার সরকার। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক বলেন তপশিলি জাতি অংশের মানুষেরা দীর্ঘদিনের বঞ্চনার শিকার, তাদের উপর প্রতিনিয়ত অত্যাচার জুলুম সংগঠিত হচ্ছে। আমাদের রাজ্যে সরকারের মধ্যে গত সাড়ে তিন বছরে এসসি প্রতিনিধি ছিল না মন্ত্রিসভায়, মাত্র 6 মাস হয়েছে মন্ত্রিসভায় প্রতিনিধি নিয়েছেন। তপশিলি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড, হোস্টেল এগুলো বন্ধ হয়ে গেছে। তফসিলি বেকারদের চাকরি বন্ধ হয়ে গেছে, রাজ্যে তপশিলি জাতি জনগণ কুড়ি শতাংশের কাছাকাছি কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আজকে সারা রাজ্যে আমাদের তপশিলি জাতির নেতা প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাসের নেতৃত্বে আজকে এসসি সেলের উদ্যোগে ১৫ দফা দাবি নিয়ে গন ডেপুটেশন হচ্ছে বলে জানান তিনি।
রাষ্ট্রবিরোধী কংগ্রেসকে নিয়ে রাজ্য শাসনের প্রচেষ্টা সফল হবে না বিরোধী দলের- যীষ্ণু দেববর্মা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২৫ বছরের সিপিএম জমানাকে কালোদিন আখ্যায়িত করে বুধবার রাজধানী আগরতলা রবীন্দ্র ভবন এর সামনে থেকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে বের করা হয় বাইক রেলী, উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা, রাজ্যের কারা মন্ত্রী রামপ্রসাদ পালসহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিজেপি দলের তরফে এই ইস্যুতে আগামী ২৫ শে ফেব্রুয়ারি শুক্রবার আগরতলায় বাইক রেলী ডাক দেওয়া হয়েছে। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন এই বাইক রেলি বিজেপি কর্মকর্তারা করছেন, সিপিএমের বিরুদ্ধে সিপিএম কে শায়েস্তা করার জন্য। ২৫ বছর পাপ করার পরেও ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে ক্ষমা করেছিল যেহেতু ভারতীয় জনতা পার্টির মতো একটা রাজনৈতিক দল যারা হিংসা খুন,খারাপি বিশ্বাস করে না তারা কাজের মাধ্যমে ভরসার মাধ্যমে তারা কাজ করে। বিগত 25 বছর যারা এই রাজ্যকে ধ্বংস করেছিল আমরা তাদেরকে ক্ষমা করব না এবং আগামী দিন সবাই মিলে এই ত্রিপুরা রাজ্য কে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তুলবো। কিন্তু দুঃখের বিষয় বামফ্রন্ট নামক এই ধ্বংসকারীরা তারা দীর্ঘ ২৫ বছর স্বৈরাচারী ভাবে রাজ্যের জনগণকে শোষণ করেছে তারা আবার নাকি ওই পূর্বের মত শোষণ করতে চাই বলে জানান তিনি। এই দিন বাইক রেলিতে রাজ্যের উপমুখ্যমন্ত্রী উপস্থিত থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এ বাইক রেলির উদ্দেশ্য হল আজকে ত্রিপুরাতে ষড়যন্ত্র চলছে, রাষ্ট্রবিরোধী শক্তি কংগ্রেসের কে নিয়ে রাজ্যে শাসন ক্ষমতায় ফিরে আসার জন্য প্রয়াস চালাচ্ছে কিন্তু সেটা সম্ভব হবে না তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করার জন্য ভারতীয় জনতা পার্টির এই রেলি বলে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনের মধ্য দিয়ে মানুষ হতে হবে- রামপ্রসাদ পাল
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার ডুকলি আর ডি ব্লকের অন্তর্গত আনন্দনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এন এস এসের সমাপ্তি অনুষ্ঠানে রক্তদান শিবির করা হয় ও ভবনস কলেজের সাত দিনব্যাপী এনএসএস ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারা ও অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী রামপ্রসাদ পাল বক্তব্য রাখতে গিয়ে বলেন যে ছেলে সারাদিন বই নিয়ে বসে থাকে কিন্তু সমাজ এবং দেশের কাজে আসে না ছেলে আমরা চাই না, যে ছেলে শিক্ষার পাশাপাশি সমাজ এবং দেশের জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত আমরা সেই ছেলে চাই, এদিন মন্ত্রী রামপসাদ পাল কবির ভাষায় বলেন “বিধানের কলমের কালীর চেয়ে সৈনিকের রক্ত পবিত্র “। তাছাড়া এদিন মন্ত্রী রামপসাদ পাল আরও বলেন ছাত্র-ছাত্রীরা যেন শুধুমাত্র শিক্ষার দ্বারাই যেন মানুষ না হয় চরিত্র গঠনের দিক দিয়েও মানুষ হয়, কেননা যারা শিক্ষা অর্জনের পর দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে সবসময় এগিয়ে আসে এবং মৃত্যুবরন করতেও প্রস্তুত তাদেরকেই আমরা প্রকৃত মানুষ বলি বলে অভিমত ব্যক্ত করেন।
লতা মঙ্গেশকরের শ্রদ্ধায় ইন্ডিয়া পোস্টে’র বিশেষ প্রচ্ছদ প্রকাশ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের’
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গঁলবার সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ‘ ইন্ডিয়া পোস্ট’ নামক এক বিশেষ প্রচ্ছদ প্রকাশ করলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ‘ কলকাতার জিপিওর রটন্ডায়ে তিনদিনব্যাপী এই শীর্ষক এই অনুষ্ঠানটিতে মুখ্য অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবাংলার সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল সম্মানীয় জে চারুকেশী, কলকাতা জোনের পোস্টমাস্টার জেনারেল সম্মানীয় নীরাজ কুমার, বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ ও সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী। এদিন প্রতিষ্ঠানের অন্যতম কর্নধার অর্পিতা সাহা জানান, ‘ আমাদের সংস্থা গুণগতমানের উপর নির্ভরশীল। বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়ে আমরা তা আনন্দের সঙ্গে উদযাপন করি।’ তাছাড়া সংস্থার কর্নধার রূপক সাহার কথায়, ‘ পণ্ডিত বিরজু মহারাজ, ড. এল সুব্রহ্মণ্যম ও উস্তাদ আমজাদ আলী খানের মতো কিংবদন্তিদের আমরা সর্বোত্তম সম্মানে ভূষিত করেছি। লতা মঙ্গেশকরের মতো এক অধ্যায়ের ওপর বিশেষ প্রচ্ছদ বের করতে পেরে আমরা ধন্য। সত্যি তিনি সর্বোত্তম- কাল, আজ ও পরশু।’
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীর ইন্দ্রনগর মহিলা আইটিআই এর রাজ্য শিল্প ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল মঙ্গলবার। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই মহিলা আইটিআই এর রাজ্য শিল্প ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে , নারীর ক্ষমতায়নই ডবল ইঞ্জিন সরকারের প্রধান লক্ষ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এবং আমরা নারীদের দক্ষতা-ভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মমানীরভার তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে অভিমত ব্যাক্ত করেন। তাছাড়া তিনি এদিন মুখ্যমন্ত্রী আগামী দিনে রাজ্যের নাম উজ্জ্বল করতে যাওয়া ছাত্রছাত্রীদের সাথে কিছু সময় কাটান এবং তাদের নতুন জিনিস শেখার কৌতূহলী এবং বিভিন্ন দক্ষতায় তাদের হাত চেষ্টা করার আগ্রহে অত্যন্ত খুশি বলে ব্যাক্ত করার পাশাপাশি ,তাদের সবাইকে আগামী দিনের প্রচেষ্টার জন্য শুভ কামনা জানান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- এসসিইআরটি ত্রিপুরা কর্তৃক আয়োজিত প্রজ্ঞা ভবনে নয়া দিল্লি থেকে এনসিইআরটি দলের উপস্থিতিতে কেআরপি’র অধীনিস্থ ২.০ এর ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তাছাড়া এদিন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য প্রয়াস স্কিমের অধীনে SCERT কর্তৃক প্রস্তুতকৃত ওয়ার্ক বই উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রয়াস স্কিমের অধীনে SCERT কর্তৃক প্রস্তুতকৃত ওয়ার্কবই রাজ্যের সমস্তটা বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে জানান এবং এই উদ্যোগ ছাত্রছাত্রীদের উপকারে আসবে যাতে ছাত্রছাত্রীদের সঠিকভাবে গাইড করে তাদের সেরাটা বের করতে পারবে বলে আশা ব্যাক্ত করেন। তাছাড়া এদিন তিনি আর ও বলেন শিক্ষা মানে জ্ঞানের বিকাশ আর এই বিকাশের প্রক্রিয়ায় শিক্ষার্থী ও শিক্ষক অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। শিক্ষার্থীর জ্ঞানের বিকাশে শিক্ষকের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আর এই জন্য প্রয়োজন শিক্ষকের নিরন্তন নিরবিচ্ছিন্নভাবে নিজেকে উন্নত করার প্রচেষ্টা। এই উদ্দেশ্যেই রাজ্য সরকার NCERT -এর সহযোগিতায় শিক্ষকদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। NCERT Curriculum চালু করার পর ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রাথমিক ভাবে ১৭,৫০০ জন এলিমেন্টারি শিক্ষক-শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ২০২১-২২ শিক্ষাবর্ষে সেকেন্ডারি, প্রি-প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষকদের প্রাথমিকভাবে অনলাইনে প্রশিক্ষণ শুরু হয় বর্তমানে কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় অফ-লাইনে অর্থাৎ ফিজিক্যাল মোডে প্রশিক্ষণ শুরু হচ্ছে। আমি আশাবাদী এই প্রশিক্ষণ শিক্ষকদের শিক্ষাদানে সহায়ক হবে এবং শিক্ষার্থীরাও উপকৃত হবে। পাশাপাশি, গুনগত শিক্ষা প্রদানে অন্যন্য ভূমিকা গ্রহণ করবে।
টি এস আরের চাকরি থেকে বঞ্চিত বেকারদের পাশে দাঁড়ালো সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা: ত্রিপুরা স্টেট রাইফেল তথা টি এস আর বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে বিক্ষোভ সৃষ্টি হয়েছে তা দিন দিন আরো বড় আকার নিচ্ছে। এই সকল বঞ্চিত যুবকদের পাশে দাঁড়ালেন ত্রিপুরার বিজেপি বিধায়ক পদত্যাগকারী সুদীপ রায় বর্মন এবং আশিষ সাহা। মঙ্গলবার আগরতলার রাধানগর এলাকায় বেসরকারি বিয়ে বাড়িতে জমায়েত হয় এবং এখানে প্রাক্তন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন ও আশিষ সাহার সঙ্গে দেখা করেন। এদিন সুদীপ রায় বর্মন বলেন- এই রাজ্যের বেকার এবং ছাত্রসমাজ বর্তমান সরকারের দ্বারা প্রতারিত। সুষ্ঠু নিয়োগ নীতির নামে অর্থ কেমন চলছে বলে অভিযোগ করেন। মুখ দেখে চাকরি দেওয়া হচ্ছে এক্ষেত্রে শারীরিক ভাবে আনফিট ব্যক্তিদেরকে নিয়োগ করা হচ্ছে। তিনি আরো বলেন এই সরকার কারো যুক্তিসংগত কথা শুনে না, কারণ এই সরকার একরোখা মনোভাব নিয়ে পরিচালিত হচ্ছে। অহংকারী সরকার যা খুশি তাই করে বেড়াচ্ছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। তারা হিংসা এবং পেশী শক্তিতে বিশ্বাসী। ভাবা যায় গণতান্ত্রিক দেশে বঞ্চিত মানুষ আদালতে গিয়ে মামলা করতে পারে না তাদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হয় বলেও মন্তব্য করেন তিনি।
নেশার বাণিজ্য করে অল্প সময়ে প্রচুর সম্পত্তি করেছে তাদের ধরতে ও অবৈধ সম্পত্তির হিসাব নিতে আমি টিম বানাচ্ছি: মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ এমবিবি কলেজ মাঠে স্বর্গীয় হিরুধন দেব স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের নুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন অনুষ্ঠানের উদ্বোধনের পর তিনি যুবকদের সাথে আলাপ করেন এবং রাজ্যে খেলাধুলার প্রচারের জন্য ত্রিপুরা সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাদের অনুমোদন করেন। এদিনের অনুষ্ঠানে ইন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী জি এবং প্রদেশ বিজেপি সভাপতি ডঃ মানিক সাহাসহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমার পিতা ১৯৬৭ থেকে প্রথমে জনসংঘ ও পরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তখন অনেকেই বলত যে বিজেপি কোনদিন ক্ষমতায় আসবেনা তাই এই দল করে কি লাভ? কিন্তু আমার বাবা দলের জন্য কাজ করে গেছেন যার ফলস্রুতি হচ্ছে আজ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই সকলকে অনুরোধ করছি ব্যক্তি স্বার্থ ছেড়ে সার্বিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে আসুন। তাছাড়া এদিন তিনি আরো বলেন এ রাজ্যে নেশা কারবারিদের প্রশ্রয় দিয়েছে পূর্বতন শাসকদলের নেতারা। তাদের কারনেই এ রাজ্যের যুবসমাজ নেশার অন্ধকারে নিমজ্জিত। কিন্তু এখন আমরা ঐ অবৈধ নেশা বাণিজ্য বন্ধ করতে কাজ করছি। বর্তমানে রাজ্যে রয়েছেন একজন তরুন তুর্কি ক্রীড়ামন্ত্রী। তাঁর নেতৃত্বে রাজ্য ক্রীড়া ক্ষেত্রে নতুন সোপান লাভ করছে। আমি যুবসমাজকে অনুরোধ করবো নেশার পথ ছেড়ে এগিয়ে আসুন ও খেলাধুলায় মনোযোগী হোন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
