জনতার কলম ত্রিপুরা সোনামুড়া প্রতিনিধি: পর্দার আড়ালে গাঁজা মাফিয়াদের দম্ভের কারণে সোনামুড়া মহকুমা গাঁজার সাম্রাজ্যে পরিণত হয়েছে। এই গাঁজার সাম্রাজ্য ধ্বংস করতে মাঠে নেমেছে কালামচৌড়া থানার পুলিশ ও ১৫০ ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান। গোপন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকবার গাঁজা বিরোধী অভিযান পরিচালনা করেছেন পালমাচুড়া থানার এসআই রথিন্দ্র দেবতোরকাসহ বিএসএফ কর্মকর্তারা। বিএসএফ মোবাইল ফোন ট্র্যাকের মাধ্যমে গাঁজা বাগান চিহ্নিত করে গাঁজা বিরোধী অভিযান শুরু করে। কলমচৌড়া থানাধীন উত্তর কালামচৌড়া এলাকার জঙ্গলে গাঁজা বিরোধী অভিযান পরিচালনা করা হয়। পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে ১০ হেক্টর এলাকা থেকে ৫০,০০০ গাঁজার গাছ অপসারণ করেছে। প্রাথমিকভাবে এর বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে অনুমান করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে কালামচৌড়া থানাধীন উত্তর কালামচৌড়া গভীর জঙ্গলে বন বিভাগের বনভূমির বিস্তীর্ণ এলাকাজুড়ে বিভিন্ন স্থানে গাঁজা বিচরণ করছে বলে গোপন সূত্রে পুলিশ ও বিএসএফের কাছে খবর আসে। সেই সংবাদের ভিত্তিতে বক্সনগর বন দফতরের কর্মীরা সহ পুলিশ ও টিএসআর বাহিনী গভীর বনের পাহাড়ি এলাকায় অভিযান চালায়। কলম চৌরা থানার এসআই রথীন্দ্র দেববর্মা, বক্সনগর বন বিভাগের টহলের ইনচার্জ চিন্ময় মালাকার, বক্সনগর বিওপির 150 তম ব্যাটালিয়নের কমান্ডিং কমান্ডার অশোক কুমার, গলাচিপা বিওপির কোম্পানি কমান্ডার অখিলেশ যাদব, বিএসএফ জওয়ান এবং ইনস্পেক্টর সহ বিশাল টিএসআর বাহিনী। রবিবার অভিযানে উপস্থিত ছিলেন গকুল নগরের পবন কুমার। অভিযানটি 10 হেক্টর জমিতে ক্রমবর্ধমান গাঁজা বাগানের একটি বিশাল এলাকা উদ্ধার করেছে। তৎক্ষণাৎ আর্চে বাহিনী বাগানটি ধ্বংস করে এবং গাছ কেটে আগুন ধরিয়ে দেয়। তবে মূল আসামিকে গ্রেপ্তারে তদন্ত চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে পুলিশ জানায়, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্নকে ‘মাদকমুক্ত ত্রিপুরা’ গড়তে এবং বর্তমান যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে পুলিশের মাদকবিরোধী অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান।
Monthly Archives
December 2021
এলাকার মানুষের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রীর “মন কী বাত” অনুষ্ঠানটি শুনলেন এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজ ২৬-শে ডিসেম্বর, রবিবার তাঁর “মন কি বাত” অনুষ্ঠানে দেশবাসীর চিন্তাভাবনা তাঁর সাথে ভাগ করে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই অনুযায়ী রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ১০-মজলিশপুর নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯নং বুথে এলাকার গুরুজন এবং মা-বোন ও যুবা ভাইদের সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রীর “মন কী বাত” অনুষ্ঠানটি শুনেন। প্রধানমন্ত্রীর আজকের দেওয়া বক্তব্য সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত চিন্তাভাবনা এবং তৃণমূল পর্যায়ে পরিবর্তন আনতে সাহায্য করবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি যে প্রেরণাদায়ক ও ইতিবাচক কিছু বার্তা দিয়েছেন তা জনপ্রতিনিধিদের কর্মক্ষেত্রে কাজ করার জন্য মার্গ দর্শনের কাজ করবে। পাশাপাশি এদিন “মন কী বাত” শুনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে ১০ মজলিশপুর বিধানসভা এলাকার মানুষদের নানা সমস্যা ও অভিযোগ সম্পর্কে অবগত হই এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে সেগুলোর অতিদ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রায় 20 হাজার বেকার যুবক-যুবতীকে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করেছে বিজেপি আইপিএফটি জোট সরকার। 2018 সালের মার্চ মাসে ক্ষমতায় এসে বিজেপি বামফ্রন্ট সরকারের সম্পন্ন করা নিয়োগ প্রক্রিয়া গুলি বাতিল করে দিয়ে বিশাল অংকের বেকার যুবক-যুবতীদের বঞ্চিত করেছে, শনিবার ছাত্র-যুবভবনে ডাকা এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, এদিন শ্রী দেব আরও অভিযোগ করে বলেন, বর্তমানে কর্মসংস্থানের কথা নিয়ে মিথ্যাচার করছে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী, তিনি অস্বীকার করছেন দলের দেওয়া ভিশন ডকুমেন্টস এর কথা। তাছাড়া এদিন তিনি আরও বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ বিলুপ্ত করে দিয়েছে, যেটা বামফ্রন্ট সরকারের 25 বছরেও হয়নি ,তথ্য তুলে ধরে বললেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব। এদিনের বৈঠকে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বেকারত্বের পরিসংখ্যানে জাতীয় গড় থেকে ত্রিপুরা রাজ্যের বেকারত্বের সংখ্যা অনেক বেশি, সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে রাজ্যে বর্তমানে বেকারত্বের হার 13 দশমিক 04 শতাংশ,যেখানে জাতীয় গড় 7 দশমিক 0 7 শতাংশ বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও সংগঠনের সাধারণ সম্পাদক।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজধানী আগরতলার মঠ চৌমুহনী সংলগ্ন স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন স্কুলে “সেবা ও সহায়তা পরিষদ” এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী স্বেচ্ছায় রক্তদানকারীদের তাদের সেবামূলক মানসিকতা ও কাজের জন্য ধন্যবাদ জানিয়ে উৎসাহীত করেন। আজকের এই মহতী রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ রতন চক্রবর্তী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও গুরুজনেরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ খ্রিস্টান ধর্মালম্বী লোকেদের অন্যতম প্রধান উৎসব বড়দিন। সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বড়দিন, করোনা মহামারীর কারনে বিগত দিনগুলিতে বড়দিন পালন ক্ষুদ্র পরিসরে করা হলেও এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বড় পরিসরে রাজধানীর মরিয়ম নগরে চার্চে পালিত হল বড়দিন আর এই বড়দিন উপলক্ষে মরিয়ম নগর চার্চ প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে মিলন মেলার। আজ সকালে মরিময় নগর চার্চে কেক কেটে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন ঐক্যের ভিত সুদৃঢ়করণ ও সমৃদ্ধির অন্যতম শর্ত, শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সবার কল্যাণের পথ প্রদর্শক প্রভু যীশু। রাজ্যবাসী দ্বারা ন্যস্ত দায়িত্ব যথার্থ প্রতিপালনের লক্ষ্যে অন্তিম ব্যক্তির কল্যাণের আমরাও নিরন্তন কর্মপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রভু যীশুর জন্মদিন উপলক্ষ্যে মরিয়মনগর শান্তির রানী ক্যাথলিক চার্চ-এ উপস্থিত হয়ে রাজ্যবাসীর কল্যানার্থে প্রাথনা করেছেন বলে জানান। তাছাড়া এদিন তিনি নতুন বছরে ৪ জানুয়ারি রাজ্যবাসী নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের পথচলার সাক্ষী থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বলেও জানান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শিক্ষাকে ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে এগিয়েনিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, সেইসঙ্গে রাজ্যের বর্তমান সরকার অতি দ্রুততার সাথে সেই পথে এগিয়ে যাচ্ছে, এটা কোনভাবে হতে দেওয়া যায় না, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বর্তমান প্রজন্মকে। রাজ্য সরকার সেই পথে না হেঁটে বরং বিদ্যালয়গুলিতে কেন ছাত্র-ছাত্রী সংখ্যা কম হচ্ছে সেটা বুঝার চেষ্টা করুক, শনিবার সিপিআইএম সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই আবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা উপ বিরোধী দলনেতা বাদল চৌধুরী, সিপিআইএম নেতা রতন ভৌমিক, সহিদ চৌধুরী।
নেশার সংস্পর্শ থেকে যুব সম্প্রদায়কে সুরক্ষা করে তাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ নির্মাণে মায়েদের অগ্রণী ভূমিকা আবশ্যক – মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ আগরতলার ধলেশ্বরে প্রান্তিক উত্সব – 2021 উদ্বোধন করা হয়েছে৷ সেখানে রক্তদান শিবিরের আয়োজন দেখে খুশি হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন রক্তদান প্রতি বছর লক্ষাধিক জীবন বাঁচায়। তাই এই ধরনের শিবিরে আন্তরিকভাবে অংশ নেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ রাখেন। তাছাড়া এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন যে নেশার সংস্পর্শ থেকে যুব সম্প্রদায়কে সুরক্ষা করার মাধ্যমে তাদের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণে অভিভাবক বিশেষ করে মায়েদের অগ্রণী ভূমিকা গ্রহণ আবশ্যক । এক্ষেত্রে রাজ্যের ক্লাবগুলিরও সামাজিক কর্মসূচির পাশাপাশি নেশার মত অশুভ শক্তিকে পরাভূত ও নির্মূলীকরনে সদর্থক পদক্ষেপ গ্রহণ কাঙ্খিত l এদিনের অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষনীয়।
যথাযথ মর্যাদায় পালিত হল প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করে বিজেপি। ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অটল বিহারী বাজপেয়ী। পরাধীন ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় জেল খেটেছেন। ১৯৫৭ সালে প্রথম নির্বাচিত হন লোকসভায়। তার পর পাঁচ দশক ধরে ব্যাপ্ত ছিল তাঁর সংসদীয় জীবন। ১৯৯৬ সালে মাত্র ১৩ দিন বসেছিলেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। তার পর ১৯৯৮ সালে ফের প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে জোট রাজনীতির চক্করে সরকার পড়ে গেলে ফের ভোট হয়। আবার জিতে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দেশ শাসন করেন। তাছাড়া তিনি একজন ভালো সাহিত্য সমালোচকও ছিলেন। আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি জন্ম দিবস কে কেন্দ্র করে প্রদেশ বিজেপি কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়, এদিনের সভায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এদিন প্রদেশ বিজেপি সভাপতি ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কর্মকাণ্ড এবং ভারতীয় জনতা পার্টিতে উনার অবদান তুলে ধরেন সংবাদমাধ্যমের সামনে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
স্বাধীনতা সম্পর্কে নব প্রজন্মকে অবগত করার লক্ষেই আয়োজিত হচ্ছে আজাদিকা অমৃত মহোৎসব : রেবতী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আাগামীকাল থেকে রাজ্যের আমবাসায় উদযাপিত হতে চলছে সাংস্কৃতিক ও আধুনিক সঙ্গীত সন্ধ্যা। এই উৎসব মূলত দেশের স্বাধীনতা সম্পর্কে নব প্রজন্মকে অবগত করার লক্ষেই আয়োজিত হচ্ছে। তাছাড়া এদিন রাজ্যের সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সংবাদ মাধ্যমকে জানান ৭৫ বছর ধরে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করে আসছি কিন্তু এবার দেশের যশস্বী প্রধানমন্ত্রী দিনগুলিকে একটু অন্যরকম ভাবে পালন করার ইচ্ছা প্রকাশ করেন তারই পরিপ্রেক্ষিতে আমরা এই দিনটিকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা চালাচ্ছি বলে জানান। তাছাড়া এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জাতির শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করার সুযোগ দেওয়া হয়েছে বলে মত প্রকাশ করার পাশাপাশি বহিঃরাজ্যের শিল্পী যেমন সালমান আলি, অন্বেষার মত শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেদের অনুষ্ঠানকে মাতিয়ে তুলবেন বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদিন তিনি আগামীকাল বড়দিন উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
ওমিক্রণের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের হাত শক্ত করার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার সন্ধ্যায় রাজ্য মহাকরণে রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠকে মিলিত হন। এদিন তিনি ওমিক্রন ভ্যারিয়েন্ট সচেতনতা নিয়ে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে অনুষ্ঠিত হওয়া বৈঠকের কথা জানান এই বৈঠকে উপস্থিত ছিলেন চীফ সেক্রেটারিও। এই বৈঠক মূলত গতকাল দেশের প্রধানমন্ত্রীর পৌরহিত্যে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠকের পর রাজ্যস্তরে আসা নির্দেশনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয়েছে। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যে করোনা মহামারীর পরিস্থিতিতে যেভাবে আমরা সবাই মিলে একত্রে লড়াই চালিয়েছি ঠিক একইভাবে সবাইকে চলতে হবে এবং করোনার সময় আমরা যে অভ্যাসটা শিখেছিলাম, মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহার করা তা আবার শুরু করতে হবে এবং রাজ্য সরকারের যে বিধিনিষেধ ছিল তা আবার মেনে চলা, করোনা ভাইরাস থেকে ওমিক্রনের ছড়ানোর ক্ষমতা অনেক বেশী কিন্তু ভয়াবহতা কম, চিকিৎসা একই রকম সুতরাং ভয় পাবার কিছু নেই করোনাকালে যেভাবে লড়াই করা হয়েছিল ঠিক একই কায়দায় লড়বো শুধুমাত্র জনগনের কাছে এই লড়াইয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান রাখেন।
