জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম হলঘরে “রাজ্যভিত্তিক যুব উৎসব-২০২১” এর আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানের সূচনা করেন।রাজ্যস্তরের এই যুব উৎসবের প্রতিযোগিতায় ১৫ থেকে ২৯ বছর বয়সের ছেলে-মেয়েরা অংশ গ্রহণ করে। যুব উৎসব প্রতিযোগিতায় বাংলা এবং ককবরক ভাষায় সমবেত লোক সঙ্গীত, সমবেত লোক নৃত্য, তবলা বাদন, হারমোনিয়াম বাদন, ইংরেজী ও হিন্দি ভাষায় তাৎক্ষণিক বক্তৃতা, একাঙ্ক নাটক, মনিপুরী নৃত্য, ভারতনাট্যম, কথক নৃত্য ও হিন্দুস্থানী উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করা হবে। এছাড়াও দু’টি করে সমবেত জনজাতি লোকনৃত্য পরিবেশিত হবে। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে যুব উৎসবের সার্বিক সফলতা কামনা করেন এবং এই যুব উৎসবকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের জিলা-সভাপতি শ্রীমতি অন্তরা দেব (সরকার), যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী এবং অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা॥
Monthly Archives
December 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত বাম সরকারের আমলে টিএসআর এ নিয়োগের জন্য পরীক্ষা নেওয়র পরে ও তাদের চাকুরী হয়নি রাজ্যে 2018 সালে বিজেপি আইপিএফটি সরকার আসার পর ঐ সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেন তাতে করে অনেক বেকার এর বয়সসীমা পেরিয়ে গিয়েছে বর্তমানে তারা বিভিন্ন পেশায় কাজ করছেন। রাজ্যে নতুন সরকার আসার পর টিএসআর এ নিয়োগের জন্য সব ধরনের পরীক্ষা নেওয়ার পর ও অনেক বেকার এর নাম বিজ্ঞপ্তিতে নেই যার কারণে বুধবার আগরতলার উচ্চ আদালতের দ্বারস্থ হন বেকার যুবকরা। রাজ্যে নতুন সরকার সব নতুন পদ্ধতিতে কাজ করলেও অনেক জায়গায় রেখে যাচ্ছেন তার চলমান দৃশ্য ধরা পড়ল টিএসআর নিয়োগ এর ক্ষেত্রে বিগত কয়েক মাস আগে টিএসআর শারীরিক পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন তাদের লিস্টে কোন নাম নেই যার কারণে তারা বর্তমান সরকারের ওপর অধৈর্য হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন। যে সমস্ত বেকার যুবকরা ভর্তির জন্য সব ধরনের পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন তাদেরকে সঠিক মত নম্বর দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান যারা টিএস আর নিয়োগের জন্য সবকিছুতেই ভালোভাবে পরীক্ষা দিয়েছেন কিন্তু তারপরও তাদের নাম নেই কিন্তু যারা ভালোভাবে পরীক্ষা দেয়নি তাদের নাম লিস্টে এসে গিয়েছে কিভাবে তার জবাব চাইছেন, রাজ্য সরকার যতই নতুন পরিকল্পনায় রাজ্যকে চালানোর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলেও টিএসআর বেকাররা সঠিকভাবে পরীক্ষা দিয়ে তাদের নাম লিস্ট না আসায় তারা আদালতে মামলা করতে চলেছেন এবার দেখার বিষয় এই মামলা যদি করা হয় তাহলে অন্যান্য বেকার যুবকরা যাদের নাম এসেছেন তারাও চাকরি থেকে বঞ্চিত হতে পারেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আগামী ১৯ জানুয়ারি ২০২২ সালে রাজ্য পালিত হবে ককবরক দিবস এই ককবরক দিবসে সামনে রেখে আজ আয়োজক কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর বীরচন্দ্র লাইব্রেরীতে এক মিটিং এর আয়োজন হয়। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান করোনা বিধি মেনে ককবরক ভাষা দিবস এবছর রাজ্যের প্রত্যেকটি জেলায় পালন করা হবে, এবং মূল অনুষ্ঠানটি করা হবে রাজধানী আগরতলায় এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বর্ণাঢ্য র্যালী করা হবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং ককবরক ভাষা নিয়ে বক্তব্য রাখবেন। তাছাড়া এই ভাষাকে আরও কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে পৌছানো যায় সে বিষয়ে আলোকপাত করা হবে বলে জানানোর পাশাপাশি, দিনটিকে কেন্দ্র করে নাচ, গানসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন হাতে নেওয়া হয়েছে বলে জানান।
মনোযোগ সহকারে পড়াশোনা করে ভাল রেজাল্ট করে কলেজের সন্মান রাখার জন্য শিক্ষার্থীদের কাছে আহ্বান শিক্ষা মন্ত্রীর
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মহারাজা বিরবিক্রম কলেজে যারা শিক্ষা দেন তারা অন্তরিক এবং সবাই যেন সেই পড়াশোনায় মন যোগ দিয়ে পড়াশোনা করার জন্য। মহারাজা বীর বিক্রম কলেজে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্যের বহু ছাএ ছাএী পড়াশোনা করে পৃথিবীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই এই কলেজে যারা এখন পড়াশোনা করছেন তারা যেন কলেজের সন্মান কে রক্ষা করে পড়াশোনার মধ্যে দিয়ে। রাজ্যের সরকার শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে রাজ্যের বাইশটি ডিগ্রি কলেজের মধ্যে কুড়িটি ডিগ্রী কলেজ কে উন্নত স্তরে নিয়ে গেছেন।রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ পাশাপাশি তিনি আরো বলেন এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন এবং এই কলেজে যারা এখন নতুন এসেছেন তারা যেন মনোযোগ সহকারে পড়াশোনা করেন বলে বক্তব্য তুলে ধরেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর কলেজের নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ কলেজের অধ্যক্ষা দীপান্বিতা ভট্টাচার্যী ক্রাইম ব্রাঞ্চ ডি এস পি অজয় কুমার দাস সহ অন্যান্যরা।
নিজেদের দায়বদ্ধতা স্বিকার করে সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাড়াতে হবে- সুশান্ত চৌধুরী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের ইঞ্জিনিয়ার দের উদ্যোগে এক রক্তদান শিবির এর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের উন্নয়নে ইঞ্জিনিয়াররা যেভাবে কাজ করছে তার বাইরে এসে নিজেদের দায়বদ্ধতা স্বিকার করে সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাড়াতে হবে। তাছাড়া প্রতিটা উন্নয়নমূলক কাজ আমরা দানের মাধ্যমে শুরু করি, যেভাবে রাজ্যের অগ্রগতি হচ্ছে রাজ্যের প্রতিটা দপ্তর সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদানেও এগিয়ে আসছে ডি ব্লু এস দপ্তর ও তার বাইরে নয় তাদেরকে এই মহৎ উদ্যোগের জন্য অভিনন্দন জানান তিনি। পাশাপাশি রাজ্যে যে রক্তস্বল্পতা রয়েছে তা পূরন করার ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন দপ্তর, এন জি ও যদি উদ্যোগ না নেয় তাহলে সেই শুন্যতা পূরন করা সম্ভব না সুতরাং সেদিকে লক্ষ রেখেই আজকের এই কর্মসূচি বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়।
স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শীত সামগ্রী ও বিদ্যালয় সামগ্রী বিতরণ পূর্বদোয়া সামাজিক সংস্থার
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গরিব মানুষের সহযোগিতায় নান ধরণের সহযোগিতামূলক কর্মসূচি হাতে নিয়ে থাকেন পূর্বদোয়া সামাজিক সংস্থা। অন্য , বস্ত্র বিতরণ থেকে নানা ধরণের সহযোগিতা করে চলেছে এই সংস্থাটি। প্রত্যেক গরিব মানুষের সুখে দুঃখে পাশে স্তম্ভের মত দাঁড়ানো পূর্বদোয়া সামাজিক সংস্থা। মঙ্গলবার নিজেদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে পূর্বউদয় সামাজিক সংস্থার পক্ষ থেকে ITCT SCHOOL, DHANAMANI এবং ITCT SCHOOL, KALIKAPUR এর STUDENT দের মধ্যে শীতকালীন ,প্রয়োজনীয় কম্বল, স্কুল ব্যাগ, পেনসিল বক্স, মাস্ক ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বউদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব মহোদয়া, শ্রী দাম গোবিন্দ দাস প্রভু এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে স্কুলের কচিকাঁচাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।
শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসকে তামাক মুক্ত করা হবে সিদ্ধান্ত সরকারের – পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ২১ শে জানুয়ারী রাজ্যের ৫০তম পূর্ণ রাজ্য স্থাপিত দিবসকে সামনে রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসকে তামাক মুক্ত করা হবে বলে সরকারের সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষ্যে পশ্চিম জেলার জেলা শাসক ও সমাহর্তার অফিসের সমস্ত বিভাগের ইন্চার্জ অফিসারদের নিয়ে একটি আলোচনার আয়োজন করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় অফিসের ভেতরে অফিসের কোন অফিসার কর্মী ও অতিথিরা কোন ধরনের তামাক জাত দ্রব্য গ্রহণ করবে না এবং সংগ্রহ করে রাখবে না। এখন অবধী জিরানীয়ার ব্লক ও হেজমারা ব্লক অফিস ও স্কুল ইন্সপেক্টর অফিস, সেন্ট্রাল মেডিসিন স্টোর এবং নরসিংগড় হাসপাতাল এই অর্থ বৎসর সরকারি নুতন নিয়ম মেনে তামাক মুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। এর সঙ্গে এখন ৭৩টি বিদ্যালয় তামাক মুক্ত হিসেবে এই বছরেই ঘোষিত হয়েছে। সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মহাকরণে রাজ্যের তথ্য সংস্কৃতি ও যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আজকের মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা তুলে ধরেন। এদিন তিনি জানান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের পি ডব্লু ডি দপ্তরে ১১ টি অফিস সুপার ইনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, কেননা রাজ্যের বহু উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে এই দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা সুতরাং সেদিকে লক্ষ রেখে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তাছাড়া হোম ডিপার্টমেন্টের অধীনে জুনিয়র ফরেনসিক ডিজিটাল এনালিস্ট পদে দুটি পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কেননা সাইবার ফরেনসিক ডিভিশন এবং স্টেট্ ফরেনসিক সাইন্স এ অনেকগুলি মামলা পেন্ডিং রয়েছে সুতরাং সেগুলিকে দ্রুত মেটানোর উদ্দেশেই এই নিয়োগের সিদ্ধান্ত বলে জানান মন্ত্রী। পাশাপাশি এদিন রাজ্যের কোভিড সংক্রান্ত বিষয় নিয়ে বলতে গিয়ে মন্ত্রী জানান আগামী ৩রা জানুয়ারী থেকে ১৫ থেকে ১৮ বছরের শিশুদের কোভিড টিকাকরণ প্রদান করা হবে এবং বিগত দিনে যে পক্রিয়া ছিল সেই পক্রিয়ার মাধ্যমেই এই টিকা প্রদান করা হবে বলে জানান , তাছাড়া এদিন তিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দেওয়া করোনা গ্রাফ তুলে ধরে জানান যা পশ্চিম জেলা – .৭৫%, সীপাহীজলা – .১৫%, খোয়াই -.০%, গোমতি – .২৯%, দক্ষিন জেলা – .৩১%, ধলাই- .৩৪%, ঊনকোটি- .০%, উত্তর জেলা- .০৪% রাজ্যে কোরোনার গ্রাফ .৩৭% বলে এবং রাজ্যে ওমিক্রণ সংক্রমণের কোন খবর নেই যা অত্যন্ত সুখকর বলে স্বাস্থ দপ্তরের এই খবর ও জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার এসসি কল্যাণ দপ্তর এর উদ্যোগে আজ রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা হলে ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্টের জন্য নির্বাচিত এসসি ছাত্রদের সাথে ইন্টার অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এসসি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস। এদিন মন্ত্রী ভগবান দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন তফসিলি ছাত্রছাত্রীদের আরো কি ভাবে সহায়তা করা যায় সেই ভাবনা চিন্তাই করছে সরকার। তার কারন সরকার চায় এই সম্প্রদায়ের একজন ছাত্র ছাত্রীও যেন পড়াশোনা থেকে ড্রপ আউট না হয়। আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে উল্লেখিত সম্প্রদায় ভুক্ত পড়ুয়াদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হয়ে একথা বললেন দপ্তরের মন্ত্রী ভগবান দাস।
