জনতার কলম ত্রিপুরার আগরতলা প্রতিনিধি :- আমতলী বাজার এলাকায় ওএনজিসির টি এস আর বাহিনীর একটি জিপসি গাড়ি TR01F 3350 নম্বরের একটি বাইককে স্বজুড়ে ধাক্কা দেয় সাথে সাথে আশঙ্কা জনক অবস্থায় গুরুতর আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর প্রতিবাদে ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করে বসে। যতদূর জানা যায় গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল যার কারণে এই দুর্ঘটনা ঘটে।
Monthly Archives
September 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মানুষের স্বপ্নকে বাস্তব রূপ দিতে আজ জিরানিয়ার অগ্নিবীণা হল ঘরে আয়োজিত “প্রধানমন্ত্রী আবাস যোজনার” মাধ্যমে ১৬৮ টি পরিবারের সুবিধাভোগীদের মধ্যে ঘর তেরীর জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য সংক্রান্ত ওয়ার্ক অর্ডার বন্টন করা হয় আজ ।যেসকল বাড়িগুলিতে সৌভাগ্য যোজনার বিদ্যুৎ সংযোগ থাকবে,জল জীবন মিশন প্রকল্পের জলের কল থাকবে, সেই নলের মাধ্যমে পানীয় জল আসবে, বাড়িতে স্বতন্ত্র শৌচালয় থাকবে, যাতে বাড়ির সবার মনে হয় যে, জীবন এখন বেঁচে থাকার যোগ্য হয়ে উঠেছে। দরিদ্র থেকে দরিদ্র মানুষ শুধু বিশ্রাম নেওয়ার জায়গা পাবেন না, মান-সম্মান এবং পারিবারিক গরিমা বৃদ্ধির সুযোগও পাবেন। সকলের জন্য নিজস্ব বাড়ি – এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন এবং এর বাস্তবায়ন সরকার এবং সকলের সংকল্প। জিরানিয়া নগর পঞ্চায়েতের ১১ নম্বর ওয়ার্ডের বিকাশ সাহা সহ আরও অনেকেই এখন থেকে নতুন পাকা বাড়িতে থাকবেন বলে জানন মন্ত্রী সুশান্ত চৌধুরী । এছাড়াও আজকের অনুষ্ঠানে ১৩ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ব্যবসার মাধ্যমে স্বনির্ভর হওয়ার জন্য এক লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় দু’লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান সহ অনেকের মধ্যে ত্রি-চক্রযান ও ই-রিক্সা প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তাছাড়া এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্তিতি ছিল লক্ষনীয় ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিধানসভার অধ্যক্ষ পদে মনোনয়ন জমা দিলেন বিধায়ক রতন চক্রবর্তী। বৃহস্পতিবার বিধানসভার সচিব এর নিকট মনোনয়নপত্র জমা করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যদি কাল নির্বাচিত হন ১৯৯৩সালের পর আবার কোন আসনে বসার সুযোগ ফিরে পাবেন এবং যা কিছু সম্ভব হবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ আরো অন্যান্য কর্মকর্তাদের সহযোগিতায় আজকে সম্ভব বলে জানান তিনি।
জনতার কলম ত্রিপুরার আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার তৃতীয় বর্ষ পূর্তিতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা । মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যে বড় মাত্রায় সুবিধাভোগীরা এই প্রকল্পের সুফল পাচ্ছেন। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে রূপরেখা তৈরী ও পরিকল্পনা স্থির করে, কিভাবে আরও অধিক সংখ্যায় মানুষের মধ্যে এই প্রকল্পের সুযোগ পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে রাজ্যে মিশন মুডে কাজ চলছে। বিশেষ করে আর্থিক অস্বচ্ছল পরিবারের কাছে স্বাস্থ্য পরিষেবার সমস্ত সুযোগ পৌঁছে দিতে সরকার আন্তরিক। স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের পাশাপাশি এই ক্ষেত্রের স্থায়ী সমাধানের লক্ষ্যে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্য পরিষেবায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মানিত করা হয়। প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড পরিষেবা দিতে গিয়ে আত্ম বলিদানে মানবতার অনন্য নজির তৈরী করেছেন আশা কর্মী উমা দে ও টিএমসির ল্যাব ট্যাকনিশিয়ান অনিন্দ্য দালাল। তাদের কর্মনিষ্ঠা ও স্মৃতি প্রতি সম্মান স্বরূপ, তাদের প্রতিবারের সদস্যদের সম্মাননা জ্ঞাপণ করি। তাদের এই আত্মত্যাগ, প্রতিটি নাগরিকের হৃদয় গহীনে চির সংরক্ষীত থাকবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।
পূজার মরশুমে রক্তের স্বল্পতা মেটাতে রক্তদানের কর্মসূচি নিয়ে এলো রামনগর স্থিত রামঠাকুর সেবা মন্দির
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরার আগরতলা :-রাজধানী রামনগর রোড নাম্বার ৪ স্থিত রাম ঠাকুর সেবা মন্দির এর উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর রবিবার আশ্রম প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করার কর্মসূচী হাতে নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই রক্তদান শিবিরের ঘোষণা দেন মন্দিরের সভাপতি দীপক মজুমদার। তিনি জানান পূজার মরশুমে রক্তদানের শিবির গুলি একটু কমে যায় তারফলে ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দেখা এমন অবস্থায় রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগকে তিনি সাধুবাদ জানায় এই ধরণের কর্মসূচি হাতে নেওয়ায় ।পাশাপাশি তিনি আরো বলতে গিয়ে জানান যে এই রামঠাকুর সেবা মন্দির শুধু রক্তদান নয় করোনা প্রতিস্থিতিতে এলাকার সাধারণ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী পর্যন্ত তুলে দেয় এবং প্রয়োজনে আগামী দিনেও এই ধরণের কর্মসূচি নিয়ে থাকবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সচিব আশীষ পাল সহ অন্যান্য কতৃপক্ষরা ।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এগিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনা হল ১.৭০ লক্ষ কোটি টাকার এক ব্যাপক ত্রাণ প্যাকেজ যা দরীদ্রদের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আশীর্বাদ স্বরূপ। ২০২০ সালের মার্চ মাসে এটি প্রথম ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জী। গরীবদের হাতে খাবার ও টাকা পৌঁছানোর মাধ্যমে দরিদ্রতম মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যাতে তাদের অপরিহার্য সামগ্রী কিনতে এবং প্রয়োজনীয় চাহিদা মেটাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় তারই পরিপেক্ষিতে আজ আগরতলায় বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের ভূমি কন্যা প্রতিমা ভৌমিক এবং গরিব অংশের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তবে এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে মুখে খুশি পরিলক্ষিত করা হলো,
জনতার কলম ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :-বুধবার গোমতী জেলার চন্দ্রপুরে রাজ্যের প্রথম সিন্থেটিক ফুটবল টার্ফ এর আনুষ্ঠানিক সূচনা হয়। গোমতী ও দক্ষিণ জেলার মধ্যে প্রথম বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ দিয়ে খেলার সূচনা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা সহ অন্যান্য কর্মী বৃন্দরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ক্রীড়া ক্ষেত্রের অনুকূল পরিবেশ ও সুযোগ আম্প্রসারণের মাধ্যমে যুব সম্প্রদায়কে নেশার কড়াল গ্রাস থেকে সুরক্ষিত রাখা সম্ভব। ক্রীড়াভ্যাস শুধুই শারীরিক সুস্থতাকে নিশ্চিত করে না, রোজগারের পথকেও মসৃন করে। রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি খেলোয়াড়দের আধুনিক প্রশিক্ষনের ও দক্ষতাবর্ধক পরিবেশ তৈরীতে আমরা গুরুত্বের ভিত্তিতে কাজ করছি । তবে এদিনের খেলাতে খেলোয়াড়দের উচ্ছাস উদ্দীপনা ছিল লক্ষণীয় ।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সহায়তায় মানুষের পাশে থাকার লক্ষ্যে সরকার কাজ করে চলছে – মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি:- শুধু করোনাকে তাড়ানোই যথেষ্ট নয়, যারা বিগত দিনে রাজ্যকে পিছিয়ে রেখেছেন, রাজ্যের উন্নয়ন ও জাতীয়তা বিরোধী শক্তিকেও প্রতিরোধ করতে হবে। ভূয়ো টেলিফোনের মাধ্যমে যারা রাজ্যে নতুন সংস্কৃতির আমদানি করে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টায় লিপ্ত, জনগণকে ঠকানোর তাদের ঐ চক্রান্ত সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। বর্তমানে মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত ও জনকল্যানে একাধিক প্রকল্প সফল ভাবে বাস্তবায়িত হলেও বিগত দিনে আন্তরিকতার ঘাটতি ছিল। আজ আগর, রাবার সহ সম্ভাবনাময় নানান দিক রোজগারের নয়া দিগন্তের সূচনা করছে। বুধবার ভারতীয় জনতা পার্টির কাকড়াবন শালগড়া মন্ডলের উদ্যোগে আয়োজিত মহা জনসমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া এদিন তিনি আরো জানান নানান অজুহাতে চাঁদা সংগ্রহের বদলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সহায়তামূলক প্রকল্পের সহায়তায় মানুষের পাশে থাকার লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে চলেছি। সদ্য সংগঠিত উদয়পুর বার এসোসিয়েশন নির্বাচনে বিজয়ী বিজেপি প্রার্থীরা আজ জনসভা মঞ্চে এসে আমার সঙ্গে দেখা করেন। আজকে জনসভার মঞ্চ থেকে যখন আমি সাধারন মানুষকে জিজ্ঞেস করি যে তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা তখন তারা সবাই দুহাত তুলে আমাকে জানায় যে তারা সকল সুবিধা পাচ্ছে।
জনতার কলম প্রতিনিধি:- ভারতীয় জনতা পার্টির কাকড়াবন শালগড়া মন্ডলের উদ্যোগে এক মহা জনসমাবেশের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের কর্মসূচিতে ৭২০ পরিবারের ২৮৯১ জন রাজ্যের মূল উন্নয়নের ধারার সঙ্গে যুক্ত হন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপির পৃষ্ঠা প্রমুখদের নিঃস্বার্থ পরিশ্রম, কর্মনিষ্ঠা ও রাজ্যবাসীর আশীর্বাদ আমাকে এই এই দায়িত্বে বসিয়েছে। রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ ভাবে কর্মপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে সমগ্র রাজ্যে। কিন্তু বিগত দিনে এই কাকড়াবন এলাকা থেকে একজন প্রতিনিধি মন্ত্রীসভার সদস্য হওয়ার পরেও এই অঞ্চল উন্নয়নের প্রশ্নে ছিল উপেক্ষিত। কিন্তু বর্তমানে মোদীজির বিকাশের ভাবনায় রাজনৈতিক সংকীর্ণতার উর্দ্ধে উঠে সমস্ত ক্ষেত্রেই উন্নয়নের নিরিখে সফলতা এসেছে। এখানেই নীতিগত পার্থক্য। ভারতীয় জনতা পার্টির ১১ জন নিষ্ঠাবান কর্যকর্তা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার মৃত্যুর পরেও পাশে থাকে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বুধবার আগরতলার বেসরকারি হোটেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় এবং তার পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কর্মী বাট্টু চক্রবর্তী সহ কংগ্রেস দলের বেশ কয়েকজন কর্মী পশ্চিমবঙ্গের সাংসদ ডঃ শান্তনু সেন এবং তৃনমুল কংগ্রেস এর নেএি সুস্মিতা দেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।শেষ মুহূর্তে বাতিল হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর৷ ফলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ত্রিপুরা সফরে আদালত অবমাননা হতে পারে, এমন আশঙ্কা থেকেই শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল করা হল বলেই তৃণমূল কংগ্রেস এর সাংসদ জানান তিনি আরো বলেন তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ত্রিপুরায় বিজেপি সরকারের অনুমতি নিয়েই আইন অনুযায়ী সমস্ত কর্মসূচির অনুমতি চেয়ে বার বার প্রত্যাখ্যাত হতে হয়েছে তাদের৷ বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হতে হয়েছিল বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে৷ ‘আদালতের দ্বারস্থ হয়ে আমরা জানতে পারলাম, পশ্চিম জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷’ তৃণমূলের তরফে অবশ্য স্পষ্ট করে দেওয়া হয়েছে, আদালতের নির্দেশ মেনেই ত্রিপুরায় দলের কর্মসূচি পিছিয়ে দেওয়া হচ্ছে৷ তবে ত্রিপুরা সরকার একতরফা ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই ক্ষমতা তাদের আছে কি না, তা জানতে ফের আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে তৃণমূল সাংসদ ডঃ শান্তনু সেন।
