জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রিপসেট বিশ্ব ফার্মাসিস্ট দিবসকে সামনে রেখে ছাত্রী আবাসের শিলান্যাস হলো আজ । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও অন্যানরা । মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন বিগত দিনের ছাত্র স্বল্পতা, ভবিষ্যত অনিশ্চিয়তা কাটিয়ে সাফল্যের পথে এগিয়ে চলেছে রিপসেট। বর্তমানে সঠিক ব্যবস্থাপনার ফলে রাজ্যের বাইরের বহু ছাত্রছাত্রীরা এখানে শিক্ষা গ্রহণে আগ্রহী। এখন এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য ওয়েটিং লিস্টে থাকতে হয়। স্পিড ও স্পিরিট লক্ষ্য অর্জনের পথে চালিত হতে সহায়তা করে। আজকের ছাত্র ছাত্রীদের হাতেই আগামীর দায়িত্ব। আর এই প্রজন্মের উজ্জ্বল স্বনির্ভর ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তৈরীর লক্ষ্যে একাধিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।পূর্বোত্তরের বিকাশে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে, এক নতুন দিশায় চলার পথে গতি সঞ্চারিত হয়েছে। এরই অঙ্গ হিসেবে এই প্রতিষ্ঠানে পূর্বোত্তরের অনেকেই যুক্ত। ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ স্বনির্ভরতা ও নিশ্চিত উপার্জনের পথকে মসৃন করার লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি বিশেষ উল্লেখযোগ্য। স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নে একাধিক ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়েছে। বেড়েছে রোজগারের সুযোগও। বর্তমানে জনকল্যাণমুখী বিভিন্ন ক্ষেত্রের কাজে দ্রুততার লক্ষ্যে অধিকারিকদের কাজের সুষ্ঠু পরিবেশ তৈরী হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ।পাশাপাশি আজ রিপসেট আয়োজিত অনুষ্ঠানে লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড দেওয়া হয় অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট শ্রী মনোরঞ্জন নাহাকে। তাঁর পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন তাঁর ছেলে।
Monthly Archives
September 2021
একাত্ম মানবতাবাদের প্রবর্তক পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৫তম জন্মশতবার্ষিকী পালন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথা যত মর্যাদায় রাজধানীর বিজেপির সদর কার্য্যালয়ে পালিত হলো একাত্ম মানবতাবাদের প্রণেতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৫তম জন্ম শতবার্ষিকী ।মহান জাতীয়তাবাদী, অসামান্য সংগঠক, অন্ত্যোদয় এবং একাত্ম মানবতাবাদের প্রবর্তক ছিলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়। তিনি (২৫ সেপ্টেম্বর ১৯১৬ – ১১ ফেব্রুয়ারি ১৯৬৮) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ডানপন্থী হিন্দুত্ববাদী মতাদর্শ দ্বারা পরিচালিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এর অগ্রদূত, এবং ভারতীয় জনসংঘ, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা। ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি-কুর্তা এবং টুপি পরে সিভিল সার্ভিসেস পরীক্ষার হলে উপস্থিত হওয়ার জন্য তিনি পণ্ডিতজি নামেও পরিচিত ছিলেন। উপাধ্যায় ১৯৪০-এর দশকে হিন্দুত্ববাদী আদর্শ প্রচারের জন্য আরএসএসের সাথে জড়িত থাকার পরে রাষ্ট্র ধর্ম মাসিক প্রকাশ শুরু করেছিলেন। [৩] ১৯৬৭ সালের ডিসেম্বর থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি সংক্ষেপে বিজেএসের সভাপতি ছিলেন। তিনি ১৯৬৩ সালে লোকসভা নির্বাচন লড়েছিলেন এবং হেরেছিলেন। ১৯৬৮ সালের ফেব্রুয়ারিতে তিনি মুঘলসরাই জংশন রেলস্টেশনের কাছে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। [৪] তাঁর মৃত্যুর ৫০ বছর পরে,২০১৮ সালে এই রেলস্টেশনটির তার নামে নামকরণ করা হয়। তবে এক কথায় আধুনিক ভারতের মার্গ দর্শক ও মহান রাষ্ট্রভক্ত কর্মযোগী হিসেবে তিনি অমর হয়ে রয়েছেন।
শান্তির বাজারেও মহকুমা ভিত্তিক পালিত হলো পন্ডীত দিনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা শান্তিরবাজার প্রতিনিধি :-যথাযথ মর্যাদার সহিত শান্তির বাজার মহকুমা ভিত্তিক পণ্ডীত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালনকরহয়। শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বিবেকানন্দ ক্লাবের যৌথ উদ্দ্যোগে শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোড সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠান পালন করাহয়। তথ্য ও সংস্কৃতি দপ্তর ও বিবেকানন্দ ক্লাব কতৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বি এ সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, বগাফা ব্লকের পঞ্চায়েত সিমিতর চেয়ারম্যান শ্রীদাম দাস, শান্তির বাজার মহকুমার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধীকারিক রক্ষিত দের্বমা, শান্তির বাজার পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, প্রাক্তন কাউন্সিলার শ্যামলাল দেবনাথ, প্রাক্তন কাউন্সিলার স্বপ্না বৈদ্য সহ ক্লাবের সদস্যরা। পন্ডীত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তীকে কেন্দ্রকরে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পন্ডীত দীনদয়াল উপাধ্যায়ের জীবনের বিভিন্ন তথ্য সকলের সামনে উপস্থাপন করেন। আজকের অনুষ্ঠানে আগত লোকজনেরা ব্যাপক উৎসাহের সহিত বক্তাদের বক্তব্য শ্রবন করেন।
জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :- স্বামীর রহস্যজনক মৃত্যুর পর স্ত্রীরও বিষ পানে আত্মহত্যার চেষ্টা। ঘটনা বিশালগড় থানাধীন হরিশ নগর 2 নং গেট এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ গৃহবধূ পূর্ণিমা সরকার শ্বশুর বাড়ির লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফিনাল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা যায়। পরবর্তী সময় বাড়িঘরের লোকজন উনার চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা অবনতি দেখে হাপানিয়া হাসপাতালে রেফার করে। অপরদিকে জানা যায় গৃহবধূর স্বামী সুজিত ঘোষের গত 20 সেপ্টেম্বর নিজ ঘরে রহস্যজনক ভাবে মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর সময় ঘরে শুধুমাত্র স্বামীর সঙ্গে পূর্ণিমা সরকার ছিল, যার জন্য পরবর্তী সময়ে বাড়িঘরের লোকজন এবং এলাকাবাসী স্বামীর মৃত্যুর জন্য পূর্ণিমা সরকারকে দায়ী বলে অভিযোগ করেন এবং তাদের বক্তব্য গৃহবধূ নিজে তার স্বামীকে খুন করে ঘরে ঝুলিয়ে রেখেছে। অপরদিকে গৃহবধূর বক্তব্য উনি সেদিন ঘরে ঘুমিয়ে ছিলেন ওনার ছেলে এবং মেয়ে কে নিয়ে। রাতে হঠাৎ দেখতে পায় উনার স্বামী ঘরের সিলিং এ ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে রয়েছে। সঙ্গে সঙ্গে গৃহবধূ তার স্বামীর প্রাণ আছে বলে নিজেই ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে নেয়।
যদিও পুরো ঘটনাটা এখনও পুলিশের তদন্তাধীন রয়েছে। এর মধ্যে গৃহবধূর আত্মহত্যার চেষ্ঠা উক্ত তদন্তাধীন মামলায় নতুন মোর এনে দিয়েছে বলে বিশিষ্ট মহলের ধারণা। এখন দেখার গোটা বিষয়ে পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে?
জনতার কলম ত্রিপুরা, আমবাসা,প্রতিনিধি :- পূর্বের শত্রুতার জেরে আমবাসা মহকুমার কুলাই হামলা চালায় একই দলের বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি লাল্টু সাহা, এমনই অভিযোগ করেন অমল দেবনাথ, ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে অমল দেবনাথ এর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। এই সময় অমল দেবনাথ বাড়ির বাইরে ছিল, তার স্ত্রী ও মেয়ে অনুষ্ঠানে ছিল, সেই কাজে লাগিয়ে পূর্বশত্রুতার জেরে অমল দেবনাথ এর বাড়িতে হামলা চালায় বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি লান্টু সাহা, এমনই অভিযোগ করেন তিনি।
অমল দেবনাথ জানায় তার বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা, ঘরের বিভিন্ন জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয়। এ বিষয়ে অমল দেবনাথ আমবাসা থানায় নামধাম সহকারে অভিযোগ করেছে,
এখন দেখার বিষয় আমবাসা থানার পুলিশ কতটুকু বাহাদুরি দেখায়। নাকি মীমাংসার পথে হাঁটে পুলিশ ।শাসক দলের মধ্যে দুই নেতার এমন কর্মকান্ড দেখে হতভম্ব সাধারণ মানুষ।
জনতার কলম ত্রিপুরা, বিলোনিয়া প্রতিনিধি :- ইট ভাট্টার অফিস কক্ষে ঢুকে এক ব্যাক্তি হঠাৎ তান্ডব চালিয়ে , সহ কারি ম্যানেজারকে মারধর সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করে ভেঙ্গে ফেলে , মাটিতে ছুঁড়ে ফেলে দেয় টিকেট । ঘটনা বিলোনিয়া থানাধীন উত্তর সোনাইছড়ি এস এস বি নামে ইট ভাট্টায় । বিলোনিয়া থানাতে নাম ধাম দিয়ে মামলা দায়ের করে এসএসবি নামক ইট ভাট্টার কর্তৃপক্ষের থেকে ।এই ইট ভাটার সহকারী ম্যানেজারের নাম সাগর বনিক । যার বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে সে হলো ,কালা চরন বসু ওরফে বাসু । খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সংবাদ সংগ্ৰহ করতে গিয়ে ঘটনাস্থলে উপস্থিত সহকারী ম্যানেজারের কাছ থেকে জানা যায়, কালা চরন বসু ওরফে বাসু নাকি হঠাৎ বাইক নিয়ে ইট ভাট্টার মধ্যে ঢুকে, বাইক থামিয়ে অফিস কক্ষে এসে গালিগালাজ ও হুমকি দিতে থাকে । এরপর অফিস কক্ষের টেবিলের উপর রাখা বিভিন্ন জিনিস পত্র লন্ডভন্ড করে ফেলে দেওয়ার পর অভিযোগ সহ সহকারী ম্যানেজারকে মারধর করে পর নাকি বাসু । বাসুর বিরুদ্ধে আরো অভিযোগ, এই বাসু অফিসের কক্ষ থেকে বাইক নিয়ে বের হয়ে যাওয়ার সময় নাকি হুমকিও দিয়ে যায়, তোদের মালিক জীবন ভৌমিক যদি সাত দিনের মধ্যে জায়গা না ছাড়ে , মালিক কর্মচারি সকলকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করবে । এদিকে এস এস বি ইট ভাট্টাতে কাজ করতে আসা শ্রমিকদের কাজ না করার জন্য হুমকি দেয় বলে ও অভিযোগ উঠেছে শ্রমিকদের পক্ষ থেকে ।
স্পট বিল নিয়ে গ্রাহকদের সুবিধা-অসুবিধার খোঁজ নিলেন বিদ্যুৎ নিগমের ডি জি এম
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরার, চড়িলাম প্রতিনিধি :-
কল সেন্টারে বসে স্পট বিল নিয়ে গ্রাহকদের সুবিধা-অসুবিধার খোঁজ নিলেন খোদ বিদ্যুৎ নিগমের ডি জি এম
চরিলাম বিদ্যুৎ কলসেন্টার অফিসে বসে স্পট বিলের এর ক্ষেত্রে গ্রাহকদের কোন অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখলেন এবং গ্রাহকদের সঙ্গে কথা বললেন খোদ বিদ্যুৎ নিগমের বিশালগড় ইলেকট্রিক ডিজিএম অর্থাৎ ডিভিশনাল জেনারেল ম্যানেজার রাজীব কুমার রায়। সঙ্গে ছিলেন বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার সজল কান্তি ভৌমিক এবং ম্যানেজার বাইথু্্ দেববর্মা। চরিলাম এ নতুন করে চালু হয়েছে স্পর্ট বিলিং। এই নতুন সিস্টেমে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গ্রাহকদের বিল দিয়ে দেওয়া হবে। পুরাতন সিস্টেম সম্পূর্ণরূপে বাতিল হয়েছে। এই নতুন r.m.s. অর্থাৎ রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম এ গ্রাহকদেরকে সঙ্গে সঙ্গে স্পোর্ট বিল দেওয়া হবে। এই সিস্টেমে স্পর্ট কালেকশন ও দেওয়ার সুযোগ রয়েছে গ্রাহকদের। তবে সেটা এখন চরিলাম এ চালু হবে না। নি গম স্পট কালেকশন নিয়ে ও ভাবছে বলে জানান ডিজিএম রাজীব কুমার রায়। গ্রাহকদের কিভাবে আরো উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় তা নিয়ে নিগম আরো বেশি চিন্তাভাবনা করছে। পূর্বে যারা বাড়ি বাড়ি গিয়ে বিল করত তাদেরকে দুইবার গ্রাহকদের বাড়িতে যেতে হতো। একবার মিটার রিডিং দেখে লিখে নিয়ে যেত। তারপর আবার বিলের কাগজ গ্রাহকদের বাড়ি দিয়ে আসতে হতো। অনেক সময় যারা বিল করত অনেক গ্রাহকের বিলে ভুলভ্রান্তি থাকতো জানিয়ে সমস্যা হতো। এই নতুন সিস্টেমে বিল্ডিং এর ক্ষেত্রে কোন সমস্যা হবে না বলে জানান ডিজিএম। কারণ যারা বিল করবে গ্রাহকদের বাড়ি বাড়ি যাবে তাদেরকে নি গম থেকে নতুন মোবাইল দেওয়া হয়েছে এবং নতুন আরএমএস অ্যাপস দেওয়া হয়েছে। যারা বিল করবে তারা গ্রাহকদের বাড়ি গিয়ে মোবাইল দিয়ে মিটার রিডিং ছবি তোলা মাত্র বিল জেনারেট হয়ে যাবে। এক্ষেত্রে ভুলের কোন সম্ভাবনা থাকবে না। এবং প্রত্যেক বাড়ির বিল হতে হবে এবং বিল করতে হবে মিটার রিডার দেয়। এমনটাই জানান নিগমের আধিকারিকরা শুক্রবার চরিলাম বিদ্যুৎ কল সেন্টার অফিসে বসে। আধিকারিকরা দীর্ঘক্ষন চরিলাম কল সেন্টারে বসে স্পোর্ট বিলিং এ গ্রাহকদের বিভিন্ন অভাব-অভিযোগ শুনেছেন এবং উত্তর দিয়েছেন। কিছু কিছু গ্রাহক বলেছেন স্পট বিলিং এ বিল বেশি এসেছে। তখন আধিকারিকরা বলেন এমনটা নয়। আসলে নতুন আরএমএস সিস্টেম এ লাগু করতে দুই মাস সময় লেগেছে। যার ফলে দুই মাসের বিল একসঙ্গে এসেছে যার জন্য গ্রাহকদের একটু বেশি মনে হচ্ছে বলে জানান ডিজিএম। প্রথম প্রথম একটু সমস্যা হবে। ধীরে ধীরে ঠিক হয়ে। কারণ হঠাৎ করে নতুন একটা সিস্টেম চালু হলে কয়দিন একটু সমস্যা হয় বলে আধিকারিকরা জানিয়েছেন। ডিজিএম আরো জানান অন্যান্য বছর দুর্গা পূজার আগে কর্পোরেট থেকে মেনটেনিস বাবদ যা দেওয়া হতো এই বছর মেনটেনিস বাবদ অনেক বেশি অর্থ বরাদ্দ করেছে কর্পোরেট। যাতে করে দুর্গাপূজা এবং অন্যান্য দিনগুলোতে লোডশেডিং না হয় এবং গ্রাহকরা যাতে পরিষেবা পায়।
জনতার কলম ত্রিপুরা, বিশালগড় প্রতিনিধি :-অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাওয়ার পথে চলন্ত অটো গাড়ি থেকে ছিটকে পরে গুরুতর ভাবে আহত হয় এক বৃদ্ধ। ঘটনা শুক্রবার দুপুর দেড়টা নাগাদ বিশালগড় করইমুরা রাস্তায়। জানা যায় করইমুড়া এলাকার বাসিন্দা সুভাষ সাহা (৭২) TR 07 4377 নাম্বারের অটোতে করে বিশালগড় নিচের বাজার থেকে করইমুরা স্থিত নিজের বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে তড়িঘড়ি আহত বৃদ্ধকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তার মাথা সহ শরীরের বেশ কিছু স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটো চালানোর জন্যই ঘটেছে এই দুর্ঘটনা। ট্রাফিক দপ্তরের উদাসীনতার দরুন নিত্যদিনই বিশালগড়ের বিভিন্ন এলাকায় ঘটে চলেছে ছোট-বড় যান দূরর্ঘটনা।
জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রীর ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সেবা সমর্পণ অভিযানের অঙ্গ হিসেবে 35 বিলোনিয়া মন্ডল তপশিলি জাতি মোর্চা এবং ডক্টরস সেল এর উদ্যোগে মাইছড়া ভারতমাতা কমিউনিটি হলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং ঔষধ প্রদান। বিলোনিয়া মহকুমার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীন মাইছড়া ভারতমাতা কমিউনিটি হলে এই স্বাস্থ্য শিবির কে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। উপস্থিত ছিলেন 35 বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার, তপশিলি জাতির মোর্চার মন্ডল সভাপতি রঞ্জিত দাস, তপশিলি জাতি মোর্চা মন্ডল সাধারণ সম্পাদক অমল মজুমদার, তপশিলি জাতি মোর্চার জেলা সাধারণ সম্পাদক রাজেশ দাস। ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার অজয় বিশ্বাস, ববিতা দেবনাথ এবং ডক্টর সেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাক্তার তন্ময় দাস, পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান স্বরবিন্দু মজুমদার সহ আরো অন্যান্যরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১২তম ত্রিপুরা বিধানসভার ১০তম অধিবেশনে আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অধিবেশণের প্রথম পর্যায়ে নিজ আলোচনায় তুলে ধরেন যে বর্তমান সরকারের আমলে গত সাড়ে তিন বছরে একটিও রাজনৈতিক হত্যা রাজ্যে হয়নি। রাজ্যে বিদ্বেষের রাজনীতি করার যে স্বভাব সৃষ্টি হয়েছিল, বর্তমান সরকারের আমলে তার থেকে মুক্তি পেয়েছে জনগণ। তা বলেননি যে সব ঠিক হয়ে গেছে, কারণ ৩৫ – ৪০ বছর ধরে জাত-পাত, শাসক দল, বিরোধী দল সকল ক্ষেত্রে বিভেদ নীতির পরম্পরা কারা শুরু করছিল সেটা সকলে জানে। সেটা ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি – এর সরকার তৈরি করেনি। আগে মানুষের এফআইআর টুকু করার অধিকার ছিলোনা। বর্তমানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির ‘সবকা সাথ সবকা বিকাশ’ – দিশাতে রাজ্য সরকার কাজ করছে এবং মানুষ তার মৌলিক অধিকার ফিরে পেয়েছে।রাজ্য সরকারের কাজের মাধ্যমেই প্রমাণ পাওয়া যায় সবকা সাথ, সবকা বিকাশের। শিক্ষা, স্বাস্থ্য, টিকাকরণ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, মুখ্যমন্ত্রীর ত্রানসামগ্রী বিতরণ সবকিছুতেই সবকা সাথ সবকা বিকাশের ছাপ। ৩৫-৪০ বছর ধরে রাজ্যে যে একদলীয় শাসন ও মানসিকতা সৃষ্টি করা হয়েছিল তার পরিসমাপ্তি ঘটছে বলে মনে করেন তিনি এর জন্য আমি সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানায় ।পাশাপাশি তিনি আরো জানান সম্প্রতি রাজ্যের শান্তি শৃংখলা বিনষ্ট করার এক পরিকল্পিত চক্রান্ত লক্ষ্য করা যাচ্ছে। রাজ্য সরকার এই উন্নয়নবিরোধী চক্রান্তের বিরোধীতা করে। রাজ্য পুলিশের দক্ষতা বৃদ্ধি করতে অপরাধের ধরন অনুযায়ি ইতিমধ্যে ৪টি ইউনিট গঠন করা হয়েছে। সিরিয়াস ক্রাইম ইউনিট, সাইবার ক্রাইম ইউনিট, ইকোনমিক অফেন্স ইউনিট, এন্টি নার্কোটিক্স ইউনিটগুলিকে পরিচালনা করবে এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক। তাছাড়া নেশা বিরোধী অভিযান জোরদার করা হয়, বিট পেট্রোলিং এর ব্যবস্থা চালু করা হয়, আগরতলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়, রাজ্য পুলিশে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের ১০% সংরক্ষণ প্রদান করা হয় ও পুলিশকে আধুনিক সরঞ্জাম দেওয়া হচ্ছে।রাজ্যে পূর্বের তুলনায় অনেকাংশে বিভিন্ন অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে। উন্নত হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। সম্প্রতি রাজ্যের বেশ কয়েকটি জেলায় কিছু রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কিন্তু সরকার রাজ্যে সামগ্রীক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়বদ্ধ। তাই উক্ত ঘটনা সমূহের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সকল ক্ষেত্রেই সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান ।
