জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গতকাল পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুরের কলকলিয়া, গজারিয়া ,হরিণখোলা সহ তিনটি গ্রামে মোট প্রায়ই ৩০টি বাড়িতেই হামলা করেছে বিজেপি বাইক বাহিনী বলে অভিযোগ। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনি অভিযোগ তোলেন মোহনপুর সিপিআইএম নেতারা। মোট দুই দফায় হামলা চালানো হয় বলে জানান পশ্চিম ত্রিপুরা সিপিআইএম রাজ্য সম্পাদক রতন দাস। তাদের অভিযোগ গতকাল মোহনপুর এলাকায় সিপিআইএম নেতারা ত্রাণ বণ্টন করেছিল এবং মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছিল সাধারণ মানুষদের মধ্যে। ঠিক তখনি হঠাৎ বিজেপি বাইক বাহিনী এসে তাদের উপর আক্রমণ করে সংঘটিত করে বলে জানান তিনি।রতন দাস আরও জানান, সে বাইক বাহিনী হুমকি দিয়ে যান মোহনপুরে থাকতে হলে সিপিএম করা যাবে না। কোনরকম মিছিল মিটিং করা যাবে না, এবং তাদের অনুমতি ছাড়া সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো যাবেনা। আর যদি তারা এটা রা।,তাহলে এর পরিণাম ভালো হবে না। এ ঘটনা নিয়ে আজ পশ্চিম জেলার অতিরিক্ত এসপি সঙ্গে দেখা করেন সিপিআইএম নেতৃত্বরা এবং এইরকম বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান সিপিআইএম দলের পক্ষ থেকে।
Monthly Archives
June 2021
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- সড়ক দুর্ঘটনার জন্য কোন কমতি নেই । আজ শুক্রবার সাত-সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল আনুমানিক ৭ টা নাগাদ আমবাসা থেকে আগরতলার দিকে যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ সকাল আনুমানিক ৭ টা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন ৩৭ মাইল এলাকায় TR01AC 1834 নম্বরের একটি LPG গ্যাসের ট্যাংকার গাড়ি ৩৬ মাইলে জাতীয় সড়কের মধ্যেই উল্টে খায় । তীব্র বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসে । খবর যায় মুঙ্গিয়াকামী থানায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাহিনী । এই সড়ক দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত দু’পাশে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী ছোট বড়ো লরি । যদিও উল্লেখ্য, এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায় নি । তবে জানা যায়, গাড়ির চালকের তীব্র নেশায় আসক্ত থাকার দরুনই সাত সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে । জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত এই ৬ চাকা LPG বুঝাই ট্যাঙ্কারটির চালকের নাম ঝিন্টু দত্ত (৪১) । বাড়ি লালগিরী থানাধীন বীরগঞ্জ এলাকায় ।।
জনতার কলম ,ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- গোটা রাজ্য জুড়ে বন্ধুর নাম সুদীপ সংস্থাটি প্রতিদিন ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বাড়ি বাড়ি সেনিটাইজার করা এবং মুমূর্ষ রোগীকে সাহায্য করা এই সকল সামাজিক কাজে এই সংস্থার কর্মীরা প্রতিদিন এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সেইমতো উদয়পুর মহকুমায় প্রতিদিন চলছে এই ধরনের সামাজিক কাজ। শুক্রবার দুপুরে একদিনের সফরে উদয়পুরে আসেন রাজ্যে শাসকদলের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। উনার সাথে ছিলেন বিধায়ক আশীষ কুমার সাহা সহ আরো অনেকে। বন্ধুর নাম সুদীপ সংস্থার উদয়পুর এর প্রধান কার্যালয় রমেশ চৌমুহনীতে এসে তিনি তার অনুগামীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং কিভাবে আগামী দিন কাজ করতে হবে তা নিয়ে রূপরেখা তৈরি করে দেন। পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন বন্ধুর নাম সুদীপ সংস্থার আইকন তথা বিধায়ক সুদীপ রায় বর্মন , সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন বৃহস্পতিবার রাতে মির্জা এলাকায় বন্ধুর নাম সুদীপ সংস্থার এক কর্মীকে মারধর করা হয় পাশাপাশি তার বাড়িতে থাকা গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনার সাথে বাইক বাহিনী জড়িত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি আইনিভাবে তা মোকাবেলা করা হবে বলে তিনি জানিয়ে দেন। এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে রাখা হচ্ছে বলে তিনি জানান এবং হুঁশিয়ারি দিয়ে রাখেন আগামী দিন তার কড়ায়-গণ্ডায় হিসাব করা হবে।
পরবর্তী সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুদীপবাবু কে প্রশ্ন করা হয় ত্রিপুরা নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিতে গিয়ে ,সেই বিষয়ে তিনি জানান এরাজ্যে সব দলেই আসতে পারে। তার জন্য তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তা করার ফলে তাতে কোনো আপত্তি নেই উনার।
কিন্তু এদিন সুদীপবাবুর উদয়পুর সফরকে কেন্দ্র করে রীতিমতো প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে রাখলেন যারা বন্ধুর নাম সুদীপ সংস্থার কর্মীদের কে আক্রমণ এবং হুমকি দিচ্ছে তাদেরকে আগামী দিন বুঝে নেয়া হবে। পাশাপাশি তিনি বলেন এই সকল ঘটনা যারা ঘটাচ্ছে তারা সমাজের একেবারে কিট বলে উল্লেখ করেন তিনি । সব মিলিয়ে এদিনের উলিপুরের সফরকে কেন্দ্র করে সুদীপ বর্মন এর অনুগামীদের মধ্যে এক বিশেষ উল্লাস ও উন্মাদনা লক্ষ্য করা যায় উদয়পুর রমেশ চৌহমুনী এলাকায়।
জনতার কলম ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- বনের বাঘের ছোট ছানা প্রকাশ্য লোকালয়ে ধানি জমিতে । শুক্রবার বিকেলে কাকড়াবন বিপিন নগর কলোনি গ্রামের বাসিন্দা বাবুল অধিকারী বাড়ির পাশে একটি ধানি জমিতে বাঘের ছোট ছানা টিকে দেখতে পায় গ্রামবাসীরা। গ্রামের লোকজন বাঘের ছানাটিকে ধরার জন্য গোটা জমিতে দৌড়ঝাঁপ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর গ্রামবাসীদের হাতে ধরা পড়ে এই বাঘের ছানাটি। পরবর্তী সময় স্থানীয় কাকড়াবন বন দফতরে অফিসে খবর দেওয়া হয়। বনদপ্তর এর কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বাঘের ছানাটিকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে এত ঘন বসতি এলাকায় বনের ভেতর থেকে এ বাঘের ছানা বেরিয়ে আসলো। যদিও ছানাটি জমিতে আসার ফলে তাকে ধরতে পেরেছে গ্রামবাসীরা । কিন্তু গ্রামবাসীদের মধ্যে এখন বর্তমানে ভয়ের আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীদের বক্তব্য এই জমির আশপাশ এলাকায় থাকতে পারে বাঘিনী। রাতের অন্ধকারে কীভাবে তারা গ্রামের ভেতর বসবাস করবে তা নিয়ে চিন্তার ভাঁজ গ্রামবাসীদের মধ্যে।
ডেপুটেশন প্রদান করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে সি আই টি ইউ – শংকর প্রসাদ দত্ত
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ভারতবর্ষের ট্রেড ইউনিয়নগুলি সিদ্ধান্ত গ্রহণ করে দেশের মানুষের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠির মাধ্যমে অবগত করে সমাধানের দাবি জানানো হবে। সেই মোতাবেক দেশের বিভিন্ন স্থান থেকে জেলাশাসকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করা হলেও ত্রিপুরা রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাসের কারণে বহু জায়গায় ডেপুটেশন প্রদান করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে সি আই টি ইউ। শুক্রবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুললেন সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত। তিনি বলেন, ১ জুন থেকে ডেপুটেশনে দেওয়া শুরু হলেও, করোনা কারফিউ এবং সন্ত্রাসের জন্য সমস্ত জায়গায় ডেপুটেশন প্রদান করা যায় নি। পানিসাগর মহকুমা রুয়া গ্রাম পঞ্চায়েত এবং ডুকলি ব্লক অন্তর্গত ডেপুটেশন প্রদান করতে বাধার মুখে পড়তে হয় সি আই টি ইউ কর্মীদের। এর মধ্যে কমলপুরের দুর্গা চৌমুহনী ব্লকের ডেপুটেশন গ্রহণ করায় ব্যপক ক্ষোভের মুখে পড়ে বিডিও। পানিসাগরের রোয়াগাও পঞ্চায়েতের প্রধান ডেপুটেশন প্রদানকারীদের মোবাইল ছিনিয়ে নেয়। ডুকলী ব্লকের দুটি স্থানেও অনুরূপ ভাবে আক্রমণ করা হয়। কিন্তু বাধাকে উপেক্ষা করে সি আই টি ইউ রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে যাবে বলে জানান তিনি। তিনি বলেন কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন নিয়ে প্রথম থেকেই দেশবাসীর সাথে গাফিলতি করে চলেছে। সঠিক সময় মতো ভ্যাকসিনে জন্য নির্দেশ দেন নি কেন্দ্রের মোদি সরকার। ভ্যাকসিনের দিকে বিশ্বের অন্যান্য দেশ থেকে পিছিয়ে আছে ভারত। এতদিনে মাত্র ৩.৩ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছে। দেশের মোদি সরকার কখনো ভ্যাকসিনের গুরুত্ব অনুভব করে নি। কারণ সরকার চেয়েছিল কর্পোরেটদের ভ্যাকসিনের দায়িত্ব তুলে দিতে। কিন্তু দেশে আগামী অক্টোবর মাসে করোনার তৃতীয় ঢেউ চলে আসছে। সরকারের কাছে দাবি জানানো হয় ভ্যাকসিন যাতে বিনামূল্যে সার্বজনীন করা হয়। তারপরও সরকার এখনো কার্যকরী ভূমিকা গ্রহণ করে নি। দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলিকে ভ্যাকসিন উৎপাদনের কাজে লাগাচ্ছে না। সবটাই সরকার কর্পোরেটদের স্বার্থে করে চলেছে। এতে দেশের চিকিৎসার পরিষেবা ভেঙে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জ্বালানির দাম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার কংগ্রেস দেশব্যাপী বাড়ানো জ্বালানির দামের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যা ত্রিপুরাকে প্রভাবিত করছে। দলটি রাজ্য সরকারকে ভ্যাট হ্রাস করতে বলেছিল যাতে লোকেরা কিছুটা স্বস্তি পেতে পারে। কংগ্রেস আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছিল, যখন তেলের আন্তর্জাতিক দাম কম হয়, তখন কেন এ দেশে উচ্চতর চার্জ নেওয়া হয় দেশে গত মার্চ মাস থেকে পেট্রোল ও ডিজেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। শুক্রবার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর দুর্গাবাড়ি বি ও সি-র সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্বে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্ব লক্ষ্মী নাগ জানান প্রতিনিয়ত বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে পেট্রোল এবং ডিজেলের মূল্য। পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্যও। দেশে করোনা পরিস্থিতিতে যখন মানুষ কর্মহীন হয়ে পড়ছে, তখন সরকারের এ ধরনের কঠোর মনোভাবাপন্ন সিদ্ধান্তে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। তাই কেন্দ্রের মোদি সরকারের ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলেন তিনি।
ত্রিপুরা মেডিক্যাল কলেজে আনুষ্ঠানিক উদ্বোধন হল ৬০০ এলপিএম-এর অক্সিজেন প্ল্যান্ট
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- করোনা মহামারীর প্রধান অস্ত্র হল অক্সিজেন। আর এই অক্সিজেনের অভাবে অনেক করোনা সংক্রমিত রোগী মারা গিয়েছেন। তাই এই অক্সিজেনের অভাবে যেন কোন রোগী মারা না যায় কেউ যেন নিজের আপন জনকে না হারায় সেদিকে লক্ষ রেখে রাজ্যের জিবি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টেশন প্ল্যান্ট নির্মাণ করা হয়। আজ এই অক্সিজেন প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ৪৫ ঊর্ধ্বদের টিকাকরণে দেশের শীর্ষে ত্রিপুরা। মানুষের সচেতনতার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। এখন আমাদের লক্ষ্য দেশের প্রথম রাজ্য হিসেবে ১০০ শতাংশ মানুষের টিকাকরণ সম্পন্ন করা। সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার।পিএম কেয়ার্সের অর্থে ত্রিপুরা মেডিক্যাল কলেজে ৬০০ এলপিএম-এর অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। যখনই রাজ্যের প্রস্তাব গিয়েছে তৎক্ষনাত এই প্ল্যান্ট মঞ্জুর করা হয়েছিল। এর থেকেই বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কোভিড মোকাবিলায় কতটা তৎপর।
গোটা দেশের কোভিড ম্যানেজমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পৃথিবীর বহু উন্নত দেশ যখন হিমশিম খাচ্ছে কোভিড সামলাতে তখন অর্থনীতিকে একটা জায়গায় স্থির রাখতে সক্ষম হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। নিন্দুকেরা বলেছিল ৩২ শতাংশ অর্থনীতর অধোগতি হবে। কিন্তু তাঁদের আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন এচ এম মিশন ডিরেক্টর সিদ্ধাত শিব যশপালসহ আরো অন্যান্যরা।
১৫ দিন অন্তর যেন রক্তদানের আয়োজন করা যায় সেদিকে লক্ষ রাখা হবে – ডঃ প্রদীপ ভৌমিক
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বর্তমানে মহামারীর পরিস্থিতিতে কোন মানুষ যেন রক্তের অভাবে মারা না যায় সেদিকে লক্ষ রেখে বিভিন্ন ক্লাব এবং সংঘ রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদানের মত মহৎ কর্মসূচি পালন করে চলছে। এখন জনগণের স্বার্থে এই মহৎ কাজের ধারা অব্যাহত রাখতে এগিয়ে এসেছেন হেপাটাইটিস ফাউণ্ডেশন অফ ত্রিপুরার। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার হেপাটাইটিস ফাউণ্ডেশন অফ ত্রিপুরার পক্ষ থেকে আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে ডঃ প্রদীপ ভৌমিক এর নেতৃত্বে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিনের কর্মসূচিতে রাজ্যের বিশিষ্ট চিকিৎসক বক্তব্য রাখতে গিয়ে ডঃ প্রদীপ ভৌমিক বলেন রাজ্য সরকারের আহবান অনুসারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং তিনি ১৫ দিন অন্তর অন্তর যেন এই রক্তদানের আয়োজন করা যায় সেদিকে লক্ষ রাখবেন বলে জানান তিনি। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউণ্ডেশন অফ ত্রিপুরার অন্যান্য কর্মকর্তারা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- চুরের তান্ডবে তঠস্থ রাজধানী বাসি। প্রতিদিনই কোন না জায়গায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন নির্বিকার। আজ অবধি চুর আটক করতে সফল হয়নি রাজ্য পুলিশ। কিন্তু আজ সুভাগ্যবশত রামনগর রোড নং ৯ এ দিনে দুপুরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা খেলো এক চুর । খবর দেওয়া হয় পুলিশে এবং পুলিশ এসে চুরটিকে নিয়ে যায়। এদিনের ঘটনার প্রসঙ্গে বাড়ির মালিক সংবাদ মাধ্যমকে জানায় কর্মসূত্রে সে বাড়ির বাইরে থাকে দীর্ঘদিন ধরেই , বাড়িতে এসে প্রতিবারই দেখতে পায় বাড়ির কোন না কোন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে চুরের দল। এদিনও তিনি কর্মসূত্রে বাইরে গিয়ে ফিরে এসে দেখতে পায় চোরটি তার ঘরে হানা দিয়েছে এবং ভয়ে সে নিজেকে স্নানাগারে বন্দি করে নেয় লুকানোর উদ্দেশ্যে তা জানতে পেরে বাড়ির মালিক স্নানাগারটি বাইরে থেকে লক লাগিয়ে এলাকাবাসীকে ডেকে এনে চুরটিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় বলে জানান। তাছাড়া তিনি রামনগর ৯নং এলাকার মত জায়গায় প্রতিদিন চুরির ঘটনা ঘটে চিন্তার বিষয় বলে অভিহিত করেন এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যাক্ত করলেন তিনি। এদিনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- দীর্ঘ দিন যাবৎ নড়েবড়ে অবস্থায় রয়েছে উদয়পুর চন্দ্রপুর কলোনী স্থিত সবজি ও মাছ মাংস শেড ঘরটি। ছাউনির টিন নষ্ট হয়ে যাবার ফলে সামান্য একটু বৃষ্টি হলেই উপর দিয়ে বৃষ্টির জল পড়তে থাকে। তাছাড়া বাজারে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শেডের মধ্যে জল ঢুকে একাকার হয়ে যায়। এই ব্যাপারে স্থানীয় ব্যবসায়ীরা জানান এই মার্কেট শেডটি বর্তমানে এটি একেবারেই নড়েবড়ে অবস্থায় রয়েছে। সামান্য একটু বৃষ্টি হলেই জল পড়তে থাকে বাধ্য হয়ে মাথায় ছাতা দিয়েই ব্যবসা বানিজ্য করতে হচ্ছে। গতবছর স্থানীয় পঞ্চায়েত থেকে কিছু বাঁশের খুটি লাগিয়ে জোড়াতালি দিয়ে গেলেও ঝড় তুফান ও বৃষ্টি আসলে এক প্রকার আতঙ্কের মধ্যে থাকতে হয় ব্যবসায়ীদের। তাই দাবী উঠছে দ্রুত যেন এটিকে সংস্কার করে দেওয়া হয়।
