জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- .কেন্দ্রীয় কমিটির নির্দেশে মঙ্গলবার সি পি আই এম, সি পি আই, সি পি আই এম এল, আর এস পি এবং ফরওয়ার্ড ব্লক যৌথভাবে রাজধানী শহরে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করে। এদিন বটতলা থেকে কামান চৌমুহনী পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে কর্মীরা সরকারের কাছে দাবি তুলে। সরকার যাতে বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করে। পেট্রোপণ্যের মূল্য হ্রাস করা, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করা, আয়কর প্রদান করে না সেইসব পরিবারের মধ্যে ৭,৫০০ টাকা নগদ প্রদান করা সহ ১০ কেজি করে খাদ্যশস্য প্রদান করার দাবি তোলা হয় এদিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, বামফ্রন্টের চেয়ারম্যান বিজন ধর সহ অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ কর্মসূচিতে শেষে বক্তব্য রাখেন সিপিআইএম চেয়ারম্যান বিজন ধর। তিনি বক্তব্য রাখতে গিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন জনগণের স্বার্থে বিজেপি সরকারের বিরুদ্ধে অন্য কোন দল আওয়াজ না তুললেও, বামপন্থী সংগঠনগুলি সরকারের কাছে দাবিগুলি তুলে ধরেছে। কারণ অন্যান্য দল শুধুমাত্র ক্ষমতা দখল এবং জাতপাত দিয়ে জনগণকে ধরে রাখতে চায়। কিন্তু বামপন্থী সংগঠনগুলি মানুষকে তার অধিকারের জন্য লড়াই করতে নতুন দিশা দেখাতে দাবি তুলে ধরছে। আজকে আন্দোলনের মূল উদ্দেশ্য হলো যাতে সরকার চাপে পড়ে জনগণের স্বার্থে দাবিগুলো পূরণ করতে এগিয়ে আসে। করোনা প্রতিরোধ করার একমাত্র বিকল্প ব্যবস্থা হলো ভ্যাকসিন। কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো সাফল্য দেখাতে পারছে না। সরকারের কাছে বামপন্থী সংগঠনগুলোর দাবি টিকা পুরো দেশবাসীর জন্য নিশ্চিত করতে হবে। তাহলে মৃত্যুর হার রদ করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
Monthly Archives
June 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দীর্ঘদিন ধরে যারা ছোট বড় ব্যবসায়ীরা মহারাজগঞ্জ বাজার পাতিল পট্টি এলাকায় অবৈধ ভাবে দোকানপাট করছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সেই দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে । এখন অব্দি ৭টি দোকান ভাঙ্গা হয়েছে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বলে জানা যায়। তাছাড়া এএমসির এই কর্মসূচি নিয়ে ব্যবসায়ীদের একাংশ ক্ষতির সন্মুখীন এবং ক্ষুব্দ। কেননা তাদের অভিযোগ এই বাজারের পার্শ্ববতী এলাকার বাজার যেমন নেতাজি মার্কেট সেখানে ও অবৈধ অনেক দোকানপাট রয়েছে সেগুলিকে ভাঙা হচ্ছে না শুধু ওদেরটা ভাঙা হচ্ছে বলে জানান। আগরতলা পুর নিগমের এই উদ্যোগে নারাজ ক্ষুদ্র ব্যবসায়ী মহলের একাংশ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীতে আবারো উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ। ঘটনা আমতলী থানার অন্তর্গত মহেষখলা দাসপাড়া বাইপাসের রাস্তার পাশে। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি , বয়স আনুমানিক ৫৫।ঘটনার বিবরণে জানা যায় আজ সকালে রাস্তার পথচারীরা ঘুরতে এসে দেখতে পায় বৃদ্ধ লোকটিকে। দেখতে পেয়ে সাথে সাথে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেন। মৃত দেহটিকে হাপানিয়া হাসপাতলে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। বলা বাহুল্য প্রতিনিয়ত রাজধানীর নানা প্রান্তে এইভাবে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনমনে। হত্যা না আত্মহত্যা তা নিয়ে রয়েছে সংশয় , পুলিশ প্রশাসন রয়েছে শীতঘুমে এবং ঘটনার সঠিক রহস্য খুঁজে বের করতে পুলিশ প্রশাসনের উপর নজর টিকিয়ে রেখেছে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন জনগণ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায়শই রাজধানীর হাসপাতালগুলিতে রোগীর পরিবার লোক কিংবা আত্মীয় পরিজনদের সাথে হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের মধ্যে বাক বিতন্ডা লেগেই থাকে। এরকমই একটি ঘটনা ঘটলো মঙ্গলবার রাজধানীর আইজিএম হাসপাতালে। জানা যায় মঙ্গলবার রাজধানীর আইজিএম হাসপাতালে এক অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসে পরিবারের লোকজন , ঠিক তখনই দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষী তাদেরকে বাধা দেন করতেই বাধে বিপত্তি। রোগীর পরিবারের অভিযোগ অন্তঃসত্ত্বা মহিলা ব্যাথায় কাবু হয়ে রয়েছেন এবং ওনার কাছে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে টেনে হিচড়ে রোগীর আত্মীয়ের ব্যাগ চিরে ফেলে বলে জানায়। বলা বাহুল্য রাজধানীর হাসপাতালগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার উদ্দেশ্যে লোকজন আসেন কিন্তু , কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ রোগী থেকে রোগীর আত্মীয় পরিজন। তা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সব জেনেও না জানার মত রয়েছেন। এখন দেখার বেসরকারি এই নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে রাজ্যের প্রশাসন কি ভূমিকা নেন।
জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি :- অনলাইনে আবারো প্রতারণার শিকার এক যুবক। জানা যায় কাকড়াবন রানী এলাকার বাসিন্দা সজুন মিয়া নামে এক যুবকের মোবাইল ফোনে গত কয়েকদিন আগে অচেনা নাম্বার থেকে একটি ফোন আসে । তাকে বলা হয় আপনি একটি দামি মোবাইল ফোন লটারির মাধ্যমে জয়ী হয়েছেন। তার জন্য আপনাকে দেওয়া হবে একটি মোবাইল ফোন। আর এই অনলাইন ফাঁদে পড়ে সাথে সাথে মোবাইল ফোন বুকিং করেন সুজন মিয়া। যথারীতি মোবাইল ফোনের পার্সেলটি কাকড়াবন রানী ডাকঘরে সোমবার দুপুরে চলে আসে। যখন সজুন মিয়া দামি মোবাইলের পার্সেলটি নেওয়ার জন্য গিয়েছেন তখন তের হাজার টাকার দামের মোবাইল চার হাজার টাকায় পেয়ে যাওয়ার ফলে সাথে সাথে সুজন মিয়া চার হাজার টাকা দিয়ে দেন সেই অনলাইন কোম্পানিকে। আনন্দে আত্মহারা হয়ে সুজন বাড়ি গিয়ে দেখতে পায় তার মোবাইল ফোনের বাক্সের মধ্যে শুধুমাত্র একটি মানিব্যাগ ও কোমরের বেল্ট দিয়ে দেওয়া হয় তাকে। এই ঘটনা দেখতে পেয়ে চক্ষু চড়ক গাছ সুজনের। সাথে সাথেই ফোন করা হয় অনলাইন কোম্পানির ঐ নাম্বারে। তখন তাদের কোম্পানি থেকে টাকা ফেরত দেওয়ার জন্য কোন ধরনের সুস্পষ্ট জবাব তিনি পাননি বলে জানান। পরবর্তী সময় বাধ্য হয়ে সোমবার বিকেলে কাকড়াবন থানায় একটি প্রতারণার মামলা দায়ের করে সুজন মিয়া। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কাকড়াবন রানীর গ্রাম জুড়ে।
জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :- গোটা দেশজুড়ে বর্তমানে মহামারীর কঠিন সময়ে দাঁড়িয়ে সোমবার সকালে উদয়পুরে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠিত হয় উদয়পুর ভগিনী নিবেদিতা বিদ্যালয়ের কনফারেন্স হলে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর উদ্যোগে। প্রদীপ জ্বালিয়ে যোগা দিবসের শুভ উদ্বোধন পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী, উদয়পুর পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর এর আধিকারিক মিহির শীল সহ আরো অনেকে। অপরদিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে উদয়পুর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে যোগা দিবস অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আধিকারিক সহ অন্যান্যরা। এই দুইটি অনুষ্ঠানে যোগব্যায়ামে অংশগ্রহণ করেন মন্ত্রী সহ বিধায়কগণ। যোগা দিবসে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন যোগা এর আগেও ভারতবর্ষে ছিল। কিন্তু তা প্রচারের আলোতে কখনোই আসেনি। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমেই যোগ দিবস সামনে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন এবং ২০১৫ সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী যোগ দিবস শুরু করেন। এই বিশাল ভারতবর্ষে যোগা দিবস বিভিন্ন রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আজকের দিনে পালন করা হচ্ছে। শুধু তাই নয় গোটা বিশ্ব ভারতের এই যোগা দিবস কে আন্তর্জাতিকভাবে যোগা দিবসের স্বীকৃতি দিয়েছে। তাই একমাত্র সফল হয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারণে। উনার একান্ত চেষ্টায় আজকের দিনে একুশে জুন গোটা বিশ্বে পালন করা হচ্ছে আন্তর্জাতীক যোগা দিবস। মন্ত্রী বলেন যদি কোন মানুষ প্রতিদিন যোগ ব্যায়াম করেন তাহলে শরীর ও মন দুইটি ভালো থাকে। শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে এর যোগ ব্যায়াম। বর্তমান সময়ে দাঁড়িয়ে কর্ম ব্যস্ততার মধ্যে মানুষ তার শরীর গঠনের দিক দিয়ে একেবারে সময় দিতে পারছে না। তার কারণে বিভিন্ন রোগ শরীরে বাসা বাধতে শুরু করেছে । এর ফলে অল্প সময়ের মধ্যেই মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। তাই প্রতিদিন যোগব্যায়ামে নিজেকে অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে সুন্দর মন ও শরীর গড়ে উঠবে একটি মানুষের। একুশে জুন আজকের এই দিনে গোমতী জেলার উদয়পুরের বিভিন্ন জায়গায় এই যোগ দিবস পালন করা হচ্ছে। এদিন পর্যটনমন্ত্রী ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যোগ দিবস কে কেন্দ্র করে এই দুইটি অনুষ্ঠানেই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশের ১৩০ কোটি মানুষকে রক্ষা করতে লকডাউন ঘোষণা করেছিলেন- বিপ্লব
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ আগরতলার আইএমএ হাউজে দু’দিন ব্যাপী বিশেষ টিকাদান অভিযানের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কোভিডের প্রথম পর্বে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেশের ১৩০ কোটি মানুষকে রক্ষা করতে লকডাউন ঘোষণা করেছিলেন। তখন অনেকে সমালোচনা করেছিলেন। কিন্তু সবাই ঘরে থাকলেও প্রধানমন্ত্রীজি বসে ছিলেন না। সারা দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে নিরলস ভাবে কাজ করে গিয়েছেন তিনি। তার ফল আজ চাক্ষুষ করা যাচ্ছে। তাছাড়া নিন্দুকদের একটা অংশ বসেছিল এই ভেবে যে, মহামারীতে অনাহারে মৃত্যু হবে এবং সেই সংখ্যাকে ইস্যু করে তাঁরা রাজনীতি করবেন। কিন্তু মাননীয় মোদীজির দিশায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার দৌলতে দেশের মানুষকে এই সঙ্কটের মধ্যেও অভুক্ত থাকতে হয়নি এবং তার পাশাপাশি রাজ্য সরকারও সমান্তরাল ভাবে কাজ করে গিয়েছে। ৫৭৯ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সাত লক্ষ পরিবারকে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে অর্থ সাহায্য করা, সাত লক্ষ পরিবারের কাছে ফুড প্যাকেট পৌঁছে দেওয়া, সামাজিক পেনশনের দুমাসের টাকা অগ্রিম দেওয়ার মতো একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে। এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেব প্রিয় বর্ধন, NHM মিশন ডাইরেক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সহ অন্যান্যরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার ক্রীড়া দপ্তর, স্বাস্থ্য দপ্তর ও আয়ুস মিশনের যৌথ উদ্যোগে রাজ্য ভিত্তিক 7তম আন্তর্জাতীক যোগা দিবস পালন করা হয়েছে , এন এস আর সি সি হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব ক্রীড়া পরিষদের সচিব অমিত রক্ষিত সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যোগা আমাদের প্রাচীন পরম্পরা।কোভিডের এই সময়ে যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়। করোনা সংক্রমণের প্রথম পর্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আয়ুষের গাইডলাইন জারি করেছিলেন। সুস্থতার ক্ষেত্রে তা আমাদের সকলের অনুসরণীয় হওয়া উচিত। তাছাড়া মহামারীর এই সঙ্কটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে অর্থনীতিতে স্থিতি বজায় রয়েছে এবং তা প্রবাহমান। সকলের সহযোগিতায় আমরা কোভিডের প্রথম ঢেউকে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় ঢেউও অনেকটাই সামলে উঠতে পেরেছি বলে অভিমত ব্যাক্ত করলেন।
জনতার কলম, ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক যোগা দিবসে সারা দেশের সাথে যথাযত মর্যাদায় রাজ্যে ও পালিত হলো যোগা দিবস। এদিন বিভিন্ন সামাজিক সংস্থা ও সংগঠনের পাশাপাশি প্রত্যয় সামাজিক সংস্থার উদ্যোগেও পালিত হলো বিশ্ব যোগ দিবস । সংস্থার কর্মকর্তারা ও সংস্থার সম্পাদক অর্জুন সাহার উপস্থিতিতে যোগাসন করেন । প্রত্যয় সামাজিক সংস্থা নানা সময়ে নিজেদের সংগঠনের কর্মসুচির অঙ্গ হিসেবে পিছিয়ে পরা মানুষের সাহায্যার্থে নানাবিধ কর্মসূচি হাতে নিয়ে থাকেন,এদিনের কর্মসূচিতে সংস্থার কার্য্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ৩৭ টি নেশার-ড্রাগসের কৌটো সহ এক যুবককে আটক করে প্রমিলা বাহিনী । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায় । জানা যায়, জনতার হাতে আটককৃত ওই যুবকের নাম বিশাল দেববর্মা । বাড়ি মানিক বাজারের দক্ষিণ গকুলনগর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি ৩ দিন ধরে তেলিয়ামুড়ার মানিক বাজার এলাকায় নেশার রমরমা বাণিজ্য ও নেশার অবাধ বিচরণ লাগামহীনভাবে বেড়েই চলেছে । যার ফলে বর্তমান যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে । আর এরই পরিপ্রেক্ষিতে সুস্থ সমাজ ও পরিবেশ গঠনে বর্তমান যুব সমাজকে রক্ষা করতে প্রমিলা বাহিনী বরাবরই মাঠে নেমে পড়েছে । আর এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজারের দক্ষিন গকুলনগর এলাকায় স্থানীয় প্রমিলা বাহিনী বিশাল দেববর্মা নামে এক নেশা-কারবারিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে । পরবর্তীতে বিশাল দেববর্মার কাছ থেকে প্রমিলা বাহিনী তল্লাশি চালিয়ে উদ্ধার করে ৩৭ টি ড্রাগসের কৌটো ও অন্যান্য নেশা সামগ্রী । সঙ্গে সঙ্গেই তাকে দেওয়া হয় উত্তম-মধ্যম । পরবর্তীতে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায় । খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তড়িঘড়ি করে ঘটনাস্থল মানিক বাজারে গিয়ে প্রমিলা বাহিনী দ্বারা আটককৃত ওই নেশা-কারবারী বিশাল দেববর্মাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে । তবে উল্লেখ্য, প্রায় প্রতিদিনই তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় নেশার রমরমা বাণিজ্যের মাধ্যমে বর্তমান যুব সমাজকে ধ্বংসের অভিনব পন্থা-কে ঘিরে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহলে ইতিমধ্যে একপ্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে ।।
