জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সাংবাদিকরা হল প্রথম সারির যোদ্ধা এবং এ রাজ্যে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম। মহামারীর পরিস্থিতিতেও এরা নিজেদের জীবনের ঝুকি নিয়ে জনস্বার্থে নিজেদের কর্তব্যে সচল রয়েছেন। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের মধ্যে টিকাকরন কর্মসূচীতে উপস্থিত থেকে এমনটাই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তাছাড়া তিনি এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে আগরতলা প্রেস ক্লাবের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং তিনি জানান আজ রাজ্যে ফ্লাইটের মাধ্যমে আরো ৭৬০০০ ভ্যাক্সিন আসছে বলে। এদিনের কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার এবং সমস্ত সাংবাদিকরা।
Monthly Archives
May 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে গোটা বিশ্বের সাথে রাজ্যের অবস্থাও নাজেহাল। এই মহামারী সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যে রাজ্য সরকার এবং প্রশাসন রাজ্যে করোনা কারফিউ জারি করেন। তাছাড়া এই কারফিউ চলাকালীন বিনা প্রয়োজনে ঘর থেকে না বেরোনোর আদেশ জারি করেন, কিন্তু তা সত্বেও করোণা কারফিউর ৫ম দিনেও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষ ঘর থেকে বের হচ্ছেন তাই বিশেষ কোনো কাজে নাকি অপ্রয়োজনে বেরিয়েছেন তা খতিয়ে দেখার উদ্দেশ্যে শহরের বিভিন্ন জায়গায় নাকা বসানো হয়েছে এবং গাড়ি, বাইক, স্কুটি বিভিন্ন যানবাহন চেকিং করা হচ্ছে। এদিন এক পুলিশ আধিকারিক বলেন আননেসেসারি যে দোকানগুলো খোলা হয়েছিল তাদেরকে ডিটেইন করা হয়েছে এবং যে সমস্ত গাড়ি আটক করা হয়েছে তাদেরকে চেকিং করা হচ্ছে এবং যারা কাগজপত্র দেখাতে পারছেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে বলো জানান তিনি। করণা কার্ফু চলাকালীন শহরের বিভিন্ন জায়গায় কড়া মনোভাব নিয়ে পুলিশ প্রশাসন নিজেদের কর্তব্যে সচল থাকলেও রাজধানী আগরতলা শহরের বিভিন্ন অলিগলি গুলোতে যেসব আননেসেসারি দোকানপাট খোলা রয়েছে হাফ শাটার করে হাফ দরজা বন্ধ করে। সেই দোকানপাট গুলোতে কিন্তু পুলিশ প্রশাসনের সেই রকম ভূমিকা দেখা যাচ্ছে না। তাই প্রশাসনকে এ বিষয়ে গুরুত্বপূর্ন পদক্ষেপ নেওয়ার আহবান অভিজ্ঞ মহলের একাংশের।
যথাযথ মর্যাদায় পালিত হল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩১তম মৃত্যু দিবস
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজীব গান্ধী ছিলেন ভারতের সপ্তম প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর মায়ের মৃত্যুর দিন মাত্র চল্লিশ বছর বয়সে তিনি দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীরূপে কার্যভার গ্রহণ করেন। ১৯৮৯ সালের ২রা ডিসেম্বর সাধারণ নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করার আগে পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাছাড়া জানা যায় রাজনীতিতে পদার্পণের পূর্বে রাজীব ছিলেন ইন্ডিয়ান এয়ারলাইনসের এক পেশাদার বিমানচালক। মা দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও, ১৯৮০ সালে কনিষ্ঠ ভ্রাতা সঞ্জয় গান্ধীর মৃত্যুর আগে পর্যন্ত রাজীব রাজনীতি থেকে দূরেই ছিলেন। । ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী নিহত হলে জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ রাজীবকেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে। ওনার নেতৃত্বে ১৯৮৪ সালে কংগ্রেস সংসদের ৫৪২টি আসনের ৪১১টিতে জয়লাভ করে। এই জয় ছিল ভারতীয় সংসদে কংগ্রেসের সর্বকালের রেকর্ড। রাজীব গান্ধী লাইসেন্স প্রথা, শুল্ক ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যকলাপের জন্য অনুমতি প্রদানের নিয়মনীতি ঢেলে সাজান; টেলিযোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ তথা বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতিসাধন প্রভৃতি নানা কাজ শুরু করেন। তাই আজও সন্মানের সহিত আধুনিক ভারতের রূপকার রাজীব গান্ধীকে দেশের মানুষ স্মরন করে। শুক্রবার সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 31 তম মৃত্যু দিবস, এদিন রাজধানীর প্রদেশ কংগ্রেস কার্যালয় এর সামনে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে ও পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস নেতারা। এভেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বলেন পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চিন্তাধারা ও আদর্শ নিয়ে চলা উচিত কেননা তিনি সমস্ত অংশের মানুষরা যেন সমান অধিকার পায় সেদিকে লক্ষ রেখে কাজ করছিলেন এবং তিনি ভারতবর্ষকে বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিশালী রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং আজ আমরা যারা গর্ব করছি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে অন্যতম ভারত বর্ষ সেটা ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অবদান বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
মন্ত্রীর কনভয় নিয়ে ছেলে খেলা মদমত্ত এক যুবকের, পরে যুবকটিকে তোলে দেওয়া হয় পুলিশের হাতে
written by janatar kalam
জনতার কলম, ত্রিপুরা , উদয়পুর প্রতিনিধি :- আগরতলা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে উদয়পুরে আসার পথে বাগমা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় আসতেই জাতীয় সড়কের উপর থাকা এক উপজাতি যুবক রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের কনভয়ের মধ্যে প্রাইভেট গাড়ি প্রবেশ করিয়ে দেয় । বারবার মন্ত্রী এসকর্টের গাড়ি ওই যুবকটির গাড়িকে রাস্তার মাঝ পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য বলতে থাকে। কিন্তু তখনও ওই যুবক বারবার গাড়িটিকে সামনের দিকে এগিয়ে এবং পিছিয়ে নিয়ে নিয়ে মন্ত্রীর কনভোকে বারবার আটকানোর চেষ্টা করে। পরবর্তী সময় গাড়িটিকে ধরার জন্য ধাওয়া শুরু করে মন্ত্রীর স্কট গাড়ি। সূত্রের খবর পরবর্তী সময়ে মন্ত্রীর সাথে থাকা ওনার ব্যক্তিগত সহকারী দেহরক্ষীকে বলে গাড়িটিকে আটক করার জন্য। মন্ত্রীর নির্দেশ পেয়ে পরে মন্ত্রীর কনভয়ে থাকা পেছনে স্কটের টি এস আর বাহিনীর জওয়ানরা টেপানিয়া ইকো পার্কের সামনে এসে প্রাইভেট গাড়িটিকে আটক করে। পরে রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর দিলে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মদমত্ত এই যুবক কে তার গাড়ি সহ আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর যুবকটি নাম কামথাই পদ জমাতিয়া । তার বাড়ি 30 বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন কিল্লা রাইয়াবাড়ী এলাকায়। সূত্রের দাবি মদমও যুবকটি একটি সামাজিক অনুষ্ঠান সেরে উদয়পুরের দিকে আসছিল। আসার পথেই মন্ত্রীর কনভয়ে সোজা ঢুকিয়ে দেয় সেই গাড়িটি। কিন্তু এই দিনের সন্ধ্যা রাতের ঘটনায় কোন হতাহতের খবর নেই। পরবর্তী সময়ে ঘটনা খোঁজখবর নিয়ে জানা গিয়েছে কৃষিমন্ত্রী নিরাপদে তার উদয়পুরের নিজ বাসভবনে পৌঁছে গিয়েছেন। এবং উনার সাথে থাকা কনবয়ের প্রত্যেক টিএসআর বাহিনীও সুরক্ষিত অবস্থায় রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থক সহ গোটা উদয়পুর শহরের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়।
হামলা ও অব্যাহত সহিংসতার প্রতিবাদে শনিবার এডিসি অঞ্চলে আইপিএফটি চব্বিশ ঘন্টা ‘বন্ধ’ ডাকল
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- 2021 সালের 10 এপ্রিল নির্বাচনের ফলাফল ঘোষণার পরে ভিলেজ কমিটি এবং ব্লক পর্যায়ের সংস্থা জোর করে দখলের চেষ্টা করার কারণে রাজনৈতিক সহিংসতা ও হামলার কারণে এডিসি অঞ্চলগুলি তীব্র অস্থিরতার মধ্যে পড়েছে বলে মনে হচ্ছে। বর্তমান পরিস্থিতি এবং গতকাল টাকারজলায় দলীয় সুপ্রিমো এবং রাজ্য সরকারের রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার উপর হামলার প্রতিবাদ এবং বেলবাড়িতে দলের বিধায়ক ধীরেন্দ্র চন্দ্র দেববর্মার উপস্থিতিতে আজ রাজ্যের জোট সরকারের সহযোগী আইপিএফটি চব্বিশ ঘন্টা বনধের ডাক দিয়েছে।আজ সকালে আইপিএফটি-র কোর কমিটির দীর্ঘ বৈঠক শেষে সিনিয়র নেতারা উপস্থিত হয়ে এই সিদ্ধান্ত নেয়। সভা শেষে আইপিএফটি নেতৃত্ব এক বিবৃতিতে দলীয় সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা ও বিধায়ক ধীরেন্দ্র চন্দ্র দেববর্মার উপর হামলার ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। আইপিএফটি খোয়াই, পশ্চিম ত্রিপুরা ও সিপাহিজালা জেলায় দলীয় কর্মী ও সমর্থকদের উপর হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে এবং এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে । এ ছাড়া আইপিএফটি-এর বিবৃতিতে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলির স্থলে সমস্ত ৫ 58 Village টি গ্রাম কমিটিতে মনোনীত সংস্থা গঠনের জন্য আগত এডিসি কর্তৃপক্ষ কর্তৃক 10 মে, 2021-এ জারি করা নির্দেশকে সম্পূর্ণ ‘অসাংবিধানিক’ বলে বর্ণনা করা হয়েছে। বিবৃতিতে অবিলম্বে ‘অসাংবিধানিক বিজ্ঞপ্তি’ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে কোনও জায়গায় আইপিএফটি বিবৃতিতে বর্তমানে এডিসির শাসনকারী ‘তিপ্রামথা’ দলের নাম নেওয়া হয়নি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী 22 শে মে শনিবার এডিসি এলাকায় শাসক দলের জোট শরিকের 24 ঘন্টা বন্ধের ডাকের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক সংবাদিক সম্মেলনের ডাক দেন। এদিন মহারাজা বলেন যে জায়গায় মহারাজা নিজের অর্থ ব্যায় করে রাজ্যের বাইরে আটকে থাকা ব্যাক্তিদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আনার চেষ্টা করছেন সে জায়গায় শাসক দলের জোট শরিকের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং তিনি বলেন সবাই যাতে কোভিদ পরিস্থিতিতে রাজনীতি না করে গরীব মানুষের পাশে দাঁড়ান। তাছাড়া আপনাদের যদি সমস্যা থাকে তাহলে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করার কথা বলেন এবং এটা নির্বাচনের সময় নই এটা মানুষের পাশে দাড়ানোর সময়, তাছাড়া এই সময় রাজনীতি করলে রাজ্য অন্য রাজ্যের সামনে হাসির খোরাক হয়ে যাবে। কেননা এমনিতে মানুষ মহামারীর দরুন ভোগান্তির শিকার তাই এই সময় বনধ ডেকে সাধারণ মানুষের অসুবিধা না বাড়ানোর আহ্বান রাখেন ও এ বিষয়ে রাজ্য সরকারকে মানবিক দৃষ্টিভঙ্গী দিয়ে বিবেচনা করার আবেদন রাখেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বৃহস্পতিবার রাজধানীর লেইক চৌমুহনী বাজার থেকে এক যুবককে নেশা সামগ্রীসহ আটক করে পুলিশ। ঘটনাস্থলে ১৯নং ওয়ার্ড প্রেসিডেন্ট নন্দলাল বণিক ওকে জিজ্ঞাসাবাদ চালালে সে জানায় এগুলি সে ব্যবসার জন্য নয় নেশা করার জন্য নিয়েছে বলে। তাছাড়া যুবকটি এই নেশা সামগ্রীগুলি কথা থেকে এনেছে এবং মূল অভিযুক্তের নাম বললেও পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এদিন ওয়ার্ড প্রেসিডেন্ট নন্দলাল বণিক সংবাদ মাধ্যমকে জানান পুলিশকে সমস্ত তথ্য দেওয়ার পর ও পুলিশের ভূমিকা নিন্দনীয় এবং পুলিশের কাছে ওই নেশার আঁতুড়ঘরে অভিযান চালানোর অনুরোধ জানালেও পুলিশে ভূমিকা নির্বিকার বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। শুধু তাই নয় মহামারীর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নেশা কারবারিরা নিজেদের ব্যবসা রমরমাভাবে চালিয়ে যাচ্ছে , রাজ্য প্রশাসনের অভিযানের উপর অভিযানের পরেও এক দুজন আটক হলেও মূল অভিযুক্ত ধরা না পড়ায় এই নেশা কারবার বন্ধ করতে পারছেনা পুলিশ প্রশাসন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজধানীতে আবারো উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ। বর্তমানে এমনিতেই মহামারীর জেরে হাবুডুবু খাচ্ছে সাধারণ মানুষ তারই মধ্যে ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জনমনে। জানা যায় বৃহস্পতিবার বটতলা ফ্লাই ওভারের নিচে সুমন সাহা নামক এক যুবকের মৃত্যু হয়। বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় হলেও দীর্ঘদিন ধরে সে এই বটতলা বাজার এলাকায় ভবঘুরের মত থাকতো বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান সে ছোটবেলা থেকেই এই জায়গাতেই থাকতো এবং পারিবারিক কলহের কারণে হয়তোবা সে বাড়িতে যায় না বলে জানান। ঘটনাস্থল থেকে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত করে এবং ময়না তদন্তের জন্য মৃতদেহ হাপাতালে পাঠিয়ে দেয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার মহাকরণে ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন। এদিন তিনি জানান করোনার এই কঠিন সময়ের মধ্যেও, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে কলেজ পড়ুয়াদের (Final Year, Degree Course) স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। প্রায় ১৫,০০০ শিক্ষার্থীকে এই সুবিধা (৫০০০ টাকা) প্রদান করার জন্য, চলতি বছরে সরকার রাজ্য বাজেটে মোট ৭ কোটি ৫০ লক্ষ টাকার সংস্থান রেখেছে ও গত বছর ৭,২৭৪ জন ছাত্র-ছাত্রী এই সুবিধা পেয়েছে বলে জানান। তাছাড়া তিনি জানান খুব শীঘ্রই পোস্টিং পেতে চলেছেন ৪৮৭ স্নাতক এবং ১৯৮ অস্নাতক শিক্ষক-শিক্ষিকা। স্নাতকদের মধ্যে ১৩৭ জন এবং অস্নাতকদের মধ্যে ৭২ জনকে বিভিন্ন অ্যাসপিরেশনাল ব্লকে নিযুক্তি দেওয়া হয়েছে। গ্রীস্মের ছুটি শেষ হলেই, চাকরীতে যোগ দেবেন এই শিক্ষক-শিক্ষিকাগন। এদিন তিনি আরও বলেন প্রথমবারের মত উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের ২২টি সরকারি ডিগ্রি কলেজে ককবরক বিষয়ের জন্য ২২ জন রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২২টি পদে নিয়োগ হবে টিপিএসসি’র মাধ্যমে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজ কেন্দ্রে দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার হলেন এলাকার বিধায়ক এন সি দেব্বর্মা। জানা যায় বিধায়ক এনসি দেববর্মা বর্তমান পরিস্থিতিতে এলাকার মানুষজন কি অবস্থায় রয়েছেন তা খতিয়ে দেখতে এবং মহামারীর এই পরিস্থিতি থেকে নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায় ও বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা কিভাবে সৎ কাজে ব্যয় করা যায় সে বিষয়ে গ্রামবাসীদের সাথে আলোচনা করার জন্য টাকারজলা এলাকায় যান রাজ্যের মৎস্য মন্ত্রী এনসি দেববর্মা। সেখানে গিয়ে তিনি উক্ত বিষয়গুলো নিয়ে গ্রামবাসীদের সাথে বৈঠকে বসেন এবং বৈঠক চলাকালীন তিপ্রামথা দলের সমর্থকরা বৈঠক বানচাল করার উদ্দেশ্যে নানা রকম কুরুচিকর মন্তব্য করেন বলে জানান এবং তাদেরকে উক্ত বিষয়গুলো সম্পর্কে জানালেও এরা তা মানতে নারাজ এবং গো ব্যাক স্লোগান দিতে থাকেন বলে জানান তিনি। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনেন বলেও জানান।
