রাজ্যে নারীঘটিত অপরাধ ক্রমাগতভাবে দিন পর দিন বৃদ্ধি পেয়ে চলছে। প্রত্যেকদিন রাজ্যের কোন না কোন প্রান্তে এই অপরাধ সংগঠিত হচ্ছে। রাজ্যের শাসক থেকে বিরোধি দল এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। তা সত্বেও বিরোধি দল সিপি আইএমের এক নেতার বিরুদ্ধে উঠল জোরপূর্বক এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার জঘন্যতম অভিযোগ। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর থানাধীন কইয়াডেপা এলাকায়। অভিযুক্ত সিপিআইএম নেতার নাম রুস্তম আলম। জানা যায় অভিযুক্ত রুস্তম আলম গৃহবধুটিকে ধর্ষনের চেষ্টা চালায় বলে, গৃহবধুর চিৎকার শুনতে পেয়ে এলাকাবাসীরা এগিয়ে আসলে অভিযুক্ত নেতা সেখান থেকে পালিয়ে যায় বলে। ঘটনার বিবরনে গৃহবধূটি জানায় ধর্ষনের চেষ্টার পাশাপাশি গলায়, হাতে, এবং মাথায় বেধরক আক্রমণ করে এবং প্রানে মারারও চেষ্টা চালায় বলে এবং এই ঘটনার বিরুদ্ধে নির্যাতিতা গৃহবধু মধুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। তাছাড়া অভিযুক্ত রুস্তম আলম রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন নানা ধরনের অবৈধ কার্যকলাপের সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। এদিকে মধুপুর থানার পুলিশ সেই মামলা হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্দেশ্যে মাঠে নেমেছে। মধুপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কিনা অন্য কয়েকটি মামলার মত এই ন্যাক্কারজনক ঘটনাটিও চাপা পড়ে যায় সেটাই এখন দেখার।
Monthly Archives
November 2020
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ থেকে আটত্রিশ বছর আগে দেশের ভুল কৃষি নীতির কারণে গ্রামীণ কৃষকদের ক্ষেতমজুর এ পরিণত হওয়ার যে ভয়াবহ চিত্র তার পরিপ্রেক্ষিতে 1982 সালের 11 নভেম্বর কৃষকদের স্বার্থে সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠিত হয়েছিল। রাজ্যে মহামারীর পরিস্থিতির পূর্বে যে সমস্ত শ্রমিকরা কোন না কোন প্রতিষ্ঠানে কাজ করতো মহামারী পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে আজ তারা বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বলে সারা দেশের সাথে রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হয় সারা ভারত কৃষক সভা প্রতিষ্ঠা দিবসে এখনই বক্তব্য রাখলেন সিপিআইএম বিধায়ক ভানু লাল সাহা। এদিন তিনি এই পরিস্থিতির নিরিখে যে সমস্ত শ্রমিকরা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের পরিবার পিছু 10 কেজি চাল এবং সাড়ে সাত হাজার টাকা নগদ আর্থিক সাহায্যের দাবি রাখেন তাছাড়া এতে শ্রমিকদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ক্রয় ক্ষমতা বাড়ার ফলে দেশের জিডিপি যে জায়গায় নিচের দিকে নামছে সেই জায়গায় উন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। দেশ ও রাজ্যের সরকার শ্রমিক কৃষকদের উন্নয়নের স্বার্থে নানা ধরনের পরিকল্পনা নিলেও এই মহামারী পরিস্থিতিতে তাদের জীবন-জীবিকা পরিচালনা করার জন্য কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয়।
মারনব্যাধী ক্যান্সার রোগের জন্য বহিরাজ্যে যাওয়ার দরকার নেই, কম খরচেই রাজ্যে হচ্ছে চিকিৎসা সুস্থ এক ব্যাক্তিও
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বিগত ২০১২ সালে খাদ্যনালীতে ক্যান্সার রোগে আক্রান্ত হন ফুলচান মুন্ডা । তারপর রাজধানি আগরতলা ক্যান্সার হাসপাতালে এসে নিয়মিতভাবে চিকিৎসা চালিয়ে যান তাছাড়া চিকিৎসার অঙ্গ হিসাবে করা হয় ক্যামিও ও। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং মারনব্যাধী ক্যান্সার রোগের চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার দরকার নেই তাছাড়া সরকারীভাবে সমস্ত সু্যোগ সুবিধা নিয়ে নিজ রাজ্যেই চিকিৎসা করানোর আহবান রাখলেন ক্যান্সার জয়ী ফুলচান মুন্ডা। রাজ্য সরকার বরাবরই রাজ্যের চিকিৎসা পরিষেবা উন্নয়নের দিকে এগুচ্ছে বলে নানা সমাবেশে ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আজ ক্যান্সার জয়ী ফুলচান মুন্ডা তারই এক প্রকৃত উদাহরন।
নিজের সংস্কৃতি ও সমাজকে শ্রদ্ধা করা দরকার প্রত্যেক জাতিগোষ্ঠীকে- সান্তনা চাকমা
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সোমবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের সিলেটের মসিমপুর নামক বিষ্ণুপ্রিয়া মনিপুরীদের একটি গ্রাম পরিদর্শনে যাওয়ার ১০১ বর্ষ পূর্তি ও সংগীত নাট্য একাডেমির মধ্য দিয়ে মনিপুরী নৃত্য প্রচলিত হবার দিন হিসাবে বিষ্ণুপ্রিয়া মনিপুরী সোসিও কালচার সোসাইটির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যবাসীর কাছে নিজেদের সংস্কৃতি ও সমাজকে তুলে ধরার এবং যেকোন জাতিগোষ্ঠী যদি নিজের সংস্কৃতিকে ভালবাসেন তাহলে সেই সমাজ এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি তাছাড়া নিজেদের সংস্কৃতি ও সমাজকে শ্রদ্ধা করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।
সুষ্ঠ তদন্তের দাবিতে গোমতী জেলা পুলিশ সুপারের নিকট উদয়পুর প্রেস ক্লাবের সদস্যরা
written by janatar kalam
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি:- প্রতিবাদী কলম পত্রিকার উদয়পুর মহকুমা সাংবাদিক অলক সূত্রধর কে অজ্ঞাত পরিচয়ের কিছু দুস্কৃতিকারীরা হুমকি ধমকি ও প্রাণনাশের হুমকি দেয়। এদিন পেশাগত দায়িত্ব পালন করে উদয়পুর শহর থেকে রাত আনুমানিক নয়টায় চন্দ্রপুর স্থিত বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় কিছু অজ্ঞাত পরিচয়ের দুস্কৃতিকারীরা কয়েকটা গাড়ি ও বাইক নিয়ে পিছু পিছু ধাওয়া করে প্রাণনাশের চেষ্টা করে। এই ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য সোমবার গোমতী জেলা পুলিশ সুপার লাকি চৌহান এর নিকট ডেপুটেশন প্রদান করেন উদয়পুর প্রেস ক্লাবের সদস্যরা। এদিন এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন উদয়পুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক দিলীপ দত্ত, তাপস মজুমদার সহ অন্যান্যরা। এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়।
জনতার কলম, ত্রিপুরা আগরতলা, প্রতিনিধি:- সিমনা বিধানসভার মেঘলিবন্দ ভিলেজ এড়িয়ার দলদলি সারের স্টোর সংলগ্ন পরিত্যাক্ত ঘর থেকে প্রদুপ সাওতাল নামে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার,সে মেঘলিবন্দ ভিলেজ এড়িয়ারই বাসিন্দা, সোমবারদিন দুপুরে স্থানীয় কিছু লোকেদের নজরে আসে দেহটি মৃতদেহ লোকজনরা চিনতে পেরে প্রদুপের বাড়িতে খবর দিলে ছুটে আসে তার পরিবারের সদস্যরা,জানা যায় প্রদুপ পরসু তথা শনিবারদিন সকালে বাড়ি থেকে বের হলে আর ফিরেনি অবশেষে আজ উদ্ধার হল তার মৃতদেহ, তবে মৃত্যুর কারণ নিয়ে তেমন কিছু জানা যায়নি সুন্দরটিলা ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সেরে দেহ নিয়ে চলে আসে মোহনপুর হাসপাতালের মর্গে ,
মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির ‘ভোকাল ফর লোকাল’ আহ্বানে সাড়া দিয়ে হস্ততাত শিল্পের প্রদর্শনী হল আজ
written by janatar kalam
জনতার কলম, ত্রিপুরা আগরতলা,প্রতিনিধি:- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্লোগান তুলেছেন লোকাল ফর ভোকাল। আর এই শ্লোগানের মূল উদ্দেশ্য হলো সকলে যাতে নিজ রাজ্য, নিজ শহর এবং নিজ গ্রামের তৈরি সামগ্রী ব্যবহার করে। আর সেটা বাস্তবায়িত হলে রাজ্যের মানুষ, নিজ গ্রাম শহরের মানুষ লাভানীত হবে। আর সেই লক্ষে সরকার চালছে রাজ্যের অর্থ রাজ্যেই আয় হোক। সেই দিশায় কাজ করছে বর্তমান সরকার। সোমবার মুখ্যমন্ত্রী হস্ততাত শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী দেখে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই হস্ততাতের একটি শোরুম আগামী ১৪ নভেম্বর উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির উদ্বোধন করা হবে। যারা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাবেন তাদের সকলকে সেই শোরুম থেকে রিশা পড়ে মন্দিরে প্রবেশ করতে হবে। এটা রাজ্যের এক ঐতিহ্য প্রথা হবে। এতে করে হস্ত তাঁত শিল্পে যারা আছেন তারা লাভানীত হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন দ্রব্যমূল্যের প্রসঙ্গে এনে বলেন, বর্তমান সরকার সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন প্রদান করেছে। আর আলুর মূল্য বৃদ্ধি পেয়েছে বলে আওয়াজ উঠছে। আসলে আলুর মূল্য বৃদ্ধি পায়নি। জেলাশাসক, সদর মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিক বাজারের অভিযানের নামে বাজার নিয়ন্ত্রণে রাখছে। আগামী কিছুদিনের মধ্যে ডেটা তৈরি করা হবে। বিগত দু’তিন বছর এবং চলতি বছরে রাজ্যে দ্রব্যমূল্যের ডেটা। কেন্দ্রীয় সরকার সম্প্রতি নয়া কৃষি আইন চালু করে সমস্ত দালালদের দালালী শেষ করে দিয়েছে।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যের সংবাদপত্রের উপর প্রতিনিয়তই আক্রমণ সংঘটিত হচ্ছে দুষ্কৃতিদের দ্বারা। গনতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এধরনের বর্বরোচিত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন সমাজের বুদ্ধিজীবী অংশের মানুষ থেকে শুরু করে সমগ্র সাংবাদিক মহল। তারই পরিপ্রেক্ষিতে এই ঘটনার সাথে জড়িত দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারে ডিজির কাছে ডেপুটেশনে মিলিত হন ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি। এদিন রাজধানী আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গণতন্ত্রের উপর এই আক্রমণ নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয়। রাজ্যে আবারো অন্ধকাররাজ কায়েম করার চেষ্টা চলছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তাছাড়া এদিন তিনি আরও বলেন দোষীদের যদি দ্রুত গ্রেপ্তার না করা হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন চালাবে বলে রাজ্যের সংবাদ মাধ্যমের উপর এধরনের অমানবিক ব্যবহার অতীতে কখনো দেখা যায়নি, তাছাড়া সংবাদমাধ্যমের উপর এধরনের আক্রমণ মেনে নেওয়া কষ্টকর বলে মনে করছেন বুদ্ধিজীবী মহল।
উদয়পুরে দৈনিক পত্রিকা ছুড়ে ফেলার সাথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা জড়িত নই- নবেন্দু
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার সকালে উদয়পুর রাজ্যের একটি দৈনিক পত্রিকা রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। কিন্তু এই ধরনের ঘটনার সাথে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা জরিত ছিল না। একটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। যার বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয় সাংবাদিক সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একথা বলেন ভারতের জনতা পার্টির মুখপত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন পুলিশের ঘটনা বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তার দাবি জানানো হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।
অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়ে গোমতী জেলা পুলিশ সুপারের নিকট প্রনব সরকার
written by janatar kalam
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- উদয়পুর রাজারবাগ বাস স্ট্যান্ডে আগরতলা সাব্রুম রুটে চলাচলকারী মনসা ট্র্যাভেলস্ থেকে রাজ্যের প্রভাতী পত্রিকা প্রতিবাদী কলম ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী জানিয়ে গোমতী জেলা পুলিশ সুপারের সাথে দেখা করেন আগরতলা প্রেস ক্লাব সম্পাদক প্রনব সরকার। সাথে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাব নির্বাচনে ফোরামের সভাপতি পদপ্রার্থী জয়ন্ত ভট্টাচার্য। এদিন উনারা গোমতী জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাত করে ছুটে যান রাজারবাগ ঘটনাস্থলে। সেখানে বাস স্ট্যান্ডের পেছনে ও রাস্তার পাশে থাকা ড্রেইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিবাদী কলম পত্রিকা গুলিকে তুলে গাড়ি নিয়ে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যান প্রনব বাবু। এরপর উদয়পুর রাধাকিশোরপুর থানায় এসে ফোরামের পক্ষে এই ঘটনায় মামলা দায়ের করা হয়।
