জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি:- একদিনের সফরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে আসেন এিপুরা প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। প্রয়াত আসাম রাজ্যের কংগ্রেস এর প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈই ও সাংসদ আহমেদ পেটেল মৃত্যুতে শোকসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এদিনের শোকসভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা কংগ্রেস সভাপতি সৌমিএ বিশ্বাস, রাজ্যে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি বাপ্পী ভৌমিক, কংগ্রেস নেতা মিলন কর সহ আরো অনেকে। পরে দুপুর দেড়টায় সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন এিপুরায় বতমান শাসক দল যে কোন মুহুর্তে ভেঙে যেতে পারে,এবং শাসক দলের সাতজন বিধায়ক এিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে যোগাযোগ রাখছেন বলে তিনি দাবি করেন। সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্যের পর গোটা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে যায়। শাসকদলের কোন সাতজন বিধায়ক যোগাযোগ রেখে চলেছে কংগ্রেস দলের সাথে। সেই বিষয়ে কোন বিধায়কের নাম বলেননি এিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। ধোয়াশা জিয়ে রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
Monthly Archives
November 2020
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বর্তমান সরকার স্কিম চালু করলে সময়ের মধ্যে ফল আসে। যেমন বছর বাঁচাও পরীক্ষা। এই স্কিম দিয়ে ছাত্র-ছাত্রীরা যখন সুবিধা নিতে পারে তখন অভিভাবকরা অনুধাবন করতে পারে। শুক্রবার চিফ মিনিস্টার এনোয়াল স্ট্রেইট এওয়াড এবং একাডেমিক এক্সিলেন্ট টু স্কুল স্টুডেন্ট ২০২০ অনুষ্ঠানে বক্তব্য রেখে এমনটা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পূর্বে বৃক্ষরোপণ করা হলে পরিচর্যার অভাবে মাত্র ২৫ শতাংশ গাছ বাঁচত। বর্তমানে ৭০ থেকে ৮০ শতাংশ গাছ বাঁচতে পারে। আর সেই গাছগুলি সাক্ষী সরকার কাজ করছে বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শ্রীদেব আরো বলেন, ২০১৮ সালে মাধ্যমিকে এডিসি এলাকায় পাসের হার ছিল ৩৯.৪ শতাংশ, ২০২০ সালে মাধ্যমিকে পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮.৩ শতাংশ। ২০১৮ সালে উচ্চমাধ্যমিকে এডিসি -তে মাধ্যমিকে পাশের হার ছিল ৭৮.৬ শতাংশ, ২০২০ -তে বেড়ে হয়েছে পাশের হার ৮০.৮ শতাংশ। আর এটা সম্ভব হচ্ছে সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নেওয়ার ফলে। কিন্তু কেউ কেউ আঙুল তুলে বলছেন, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সকালে একটা করে বিকেলে আরেকটা করেন। তাহলে মুখ্যমন্ত্রী বলেন তিনি তিনটা করেন। কিন্তু শিক্ষা মন্ত্রী রাজ্যে শিক্ষার মান উন্নয়নের জন্য সেটা করছে বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আমাদের দেশ এক দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল আরএসএস পরিচালিত বিজেপি দলের হাতে বিনষ্ট হচ্ছে কেননা দেশের পুঁজিপতি তথা কর্পোরেটদের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে এই দলটি কিন্তু গরিব শ্রমিক মেহনতি মানুষের যে দুরাবস্থা সেই দুরাবস্থা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই এই সরকারের শুক্রবার ত্রিপুরার তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আয়োজিত দলিত শোষন মুক্তি মঞ্চের সপ্তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বি আর আম্বেদকর ভবনে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন করলেন রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার রক্তদানের যুবসমাজকে এগিয়ে আসার আহবান রাখার পাশাপাশি অভিভাবকদের কাছে নতুন প্রজন্মদের রক্তদানে অনুপ্রাণিত করার আবেদন রাখেন। এদিনের কর্মসূচিতে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এবং এই অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- লাভ জিহাদ নিয়ে রাষ্ট্রবাদী হিন্দু সংগঠনগুলো পুলিশের উপর আস্থা হারিয়ে প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধে বাসেন উদয়পুর নেতাজী সুভাষ ব্রীজের উপর। শুক্রবার গোমতী জেলার হিন্দু সংগঠনের প্রায় 3000 মহিলা-পুরুষ,যুবকরা আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে বসেন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারন প্রশাসনের পদস্থ আধিকারিকরা অবরোধ স্হলে ছুটে গেলও কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করাতে ব্যর্থ হন। পরবর্তীতে আন্দোলনকারীদের দাবির অনুসারে জেলা পুলিশ সুপার লাকি চৌহান উপস্থিত হয়ে আগামী 24 ঘন্টার মধ্যে লাভ জেহাদে অভিযুক্ত এরশাদ খানকে গ্রেফতার করা লিখিত দিলে এদিনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন। উল্লেখ্য গত দুর্গাপূজার সপ্তমী সকালে এরসাদ খাঁন নামে অভিযুক্ত হিন্দু পরিচয় দিয়ে চন্দ্রপুর থেকে এক হিন্দু নাবালিকাকে অপহরণ করে নিয়ে যান। এবং ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতার পক্ষে থানায় অভিযোগ জানাতে গেলে মহিলা থানার ওসি আলপনা সরকার অভিযুক্তদের পার পাইয়ে দেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে নানা ধরনের ভয়-ভীতি দেখান এবং মানসিক হেনস্থা করেন বলে অভিযোগ তোলেন। এ ঘটনার পর জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানালে পুলিশ সুপার ঘটনা তদন্ত করবেন বলেও দীর্ঘ প্রায় একমাস সময় পেরিয়ে যায়। পরিশেষে একের পর এক হিন্দু নাবালিকাদের উপর লাভ জিহাদের ঘটনা ঘটতে থাকায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে দিন। পরে কৃষিমন্ত্রী প্রনজিত সিংহ রায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে। কথা বলেন পুলিশ প্রশাসনের সাথে। পরে আলোচনার মাধ্যমে রাস্তা অবরোধ প্রতাহ্যার করে রাষ্ট্রবাদী হিন্দু সংগঠনগুলো।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শুক্রবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের সামনে নিজেদের দাবি দাওয়া পুরন এ দাবিতে অনিয়মিত স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতিতে বসেন। এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক কর্মকর্তা জানান রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে তৎকালীন বিরোধী দল প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠনের পর তাদের দাবিগুলো পূরণ করা হবে বলে কিন্তু নতুন সরকার গঠিত হবার তিন বছর হয়ে গেল সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হেলদোল লক্ষ্য না করতে পেরে একপ্রকার বাধ্য হয়ে কর্মবিরতিতে বসেন বলে জানান। অনিয়মিত স্বাস্থ্যকর্মীদের নিয়মিত করার দাবীতে কর্মবিরতিতে বসলেন এরা ঠিক কিন্তু এর ফলে রাজ্যের হাসপাতালগুলোতে চিকিৎসার উদ্দেশ্যে আসা সাধারণ জনগণকে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার দায়ী কে থাকবে রাজ্য সরকার না সংগঠন? অনিয়মিত স্বাস্থ্যকর্মীদের দাবি পূরণে কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার সেটাই এখন দেখার বিষয়।
গার্দ্দাং গুনরাম পাড়া এলাকায় নিম্নমানের রাস্তার তৈরির অভিযোগ উঠালো এলাকাবাসী।
written by janatar kalam
জনতার কলম,ত্রিপুরা,শান্তির বাজার প্রতিনিধি:- শান্তির বাজার মহকুমার অন্তর্গত গার্দ্দাং অশ্বীনি ত্রিপুরা পাড়া থেকে গুনরাম পাড়া যাতায়তের সুবিধার্থে পুর্তদপ্তরের উদ্দ্যোগে নতুনকরে পীচ রাস্তা নির্মানের কাজশুরু করাহয়েছে। কিন্তু দুর্ভাগ্য বশত নতুন ঠিকেদারের জন্য এই কাজটি হচ্ছে নিম্নমানের এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বর্তমানে রাজ্যে নতুন সরকার গঠনের পর ঠিকেদারী ব্যাবসা বেঙের ছাতার মতো গজেউঠেছে। নতুন নতুন ঠিকেদারদের একটাই মুখ্যউদ্যেশ্য রাতারাতি বড়লোক হোওয়া। এই উদ্দ্যেশ্যকে পাথেয়করে ঠিকেদারি কাজকরে চলছে নব্যঠিকেদাররা। আর এদের অধিকাংশদের মদত যোগিয়ে যাচ্ছে কিছুসংখ্যক নেতৃত্বস্থানের লোকজন ও দপ্তরের আধিকারিকরা। শান্তির বাজার পূর্তদপ্তরের আধিকারিক প্রবীর বরন দাস ওরফে কুট্টি স্থানীয় বাসিন্দা হবার কারনে এক অংশের অর্থের বিনিময়ে এইসব নিম্নমানের কাজকে পশ্রয় দিচ্ছেবলে অভিযোগ উঠে আসছে একাংশমহল থেকে। এমনই একটি ঘটনা লক্ষ্যকরাগেলো গার্দ্দাং গুনরাম পাড়ায়। এই এলাকার রাস্তা নির্মানের দায়িত্ব দেওয়াহলো নব্য ঠিকেদার শান্তির বাজারের বাসিন্দা রাজু দত্তকে। ঠিকেদারবাবু পকেট পুরানোর জন্য মেটিলিং এর জায়গায় রাবিশ দিয়ে কাজকরে চলছে। এতেকরে বিক্ষুব্ধ এলাকাবাসী অসহায় অবস্থায় সংবাদমাধ্যমের দারস্তহলো। উনাদের দাবি সঠিকভাবে এই রাস্তা নির্মানকরাহোক। নাহলে আগামীদিনে এলাকাবাসী এই রাস্তা নির্মানের কাজবন্ধকরে দেবেন বলে জানান। এখন দেখারবিষয় এলাকাবাসীর উন্নয়নস্বার্থে দপ্তর কিপ্রকার পদক্ষেপগ্রহন করে।
আগামী ২৬ শে নভেম্বর রাজনৈতিক অভিসন্ধি পূরনের লক্ষে ধর্মঘট ডেকেছে বিরোধীরা- সরকারী কর্মচারী ফেডারেশন
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি পরিচালিত এনডিএ জোট জনগণের রায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর শিল্প বাণিজ্য কৃষি ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান উন্নতি পৃথিবীর অন্যান্য শক্তিধর রাষ্ট্র গুলির কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্বব্যাপী অতিমাত্রিক করোনা আক্রমণে সমগ্র বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। মঙ্গলবার আগরতলার জ্যাকসন গেট স্থিত ফেডারেশনের কার্যালয় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের চেয়ারম্যান সমর রায় সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ সহ কর্মচারী ফেডারেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ জানান নিয়ন্ত্রণে আমাদের দেশে দীর্ঘদিন লকডাউন থাকার শিল্পক্ষেত্রে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তার কারণে দেশের জিডিপি হার নেমে গেছে 24 শতাংশ কর্মহীন হয়ে পড়ে কোটি কোটি মানুষ কিন্তু লকডাউন শিথিল হবার পর কেন্দ্রীয় সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসনীয় ও সাহসী ভূমিকা দেশের বিশাল অংশের গরিব মেহনতী শ্রমজীবী অংশের বেঁচে থাকার অবলম্বন খুঁজে পেয়েছে বলে জানান সভাপতি শান্তি রঞ্জন ভৌমিক। কেন্দ্র ও রাজ্য সরকার বিনামূল্যে অতিরিক্ত রেশন সামগ্রী সরবরাহের ব্যবস্থা করেছে। বিশেষ ক্ষেত্রে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করা হয়েছে এক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের ভূমিকাও প্রশংসার দাবি রাখে। সিপিআইএম সহ কিছু বামপন্থী ও অন্যান্য বিরোধী দলের এতে গাত্রদাহ শুরু হয়েছে তাই তারা শ্রমিক সংগঠনের আড়ালে নিজেদের রাজনৈতিক অভিসন্ধি পূরণের লক্ষ্যে আগামী 26 শে নভেম্বর 2020 ইং তারিখে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন মনে করে এই রাজ্যের গরীব মেহনতী মানুষের জীবন-জীবিকার উপর নির্মম আঘাত আনতে চলেছে সিপিআইএম সহ বাম সংগঠনগুলোর। আগামী 26 শে নভেম্বর দশটি ট্রেড ইউনিয়নের ধাকা বন্ধকে সমর্থন করেন না ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এই বন্ধের পুরোপুরি বিরোধিতা করেন। 26 শে নভেম্বর রাজ্যের সমস্ত স্কুল-কলেজ অফিস-আদালত সব কিছু খোলা রাখার আহ্বান জানান ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আগরতলার মঠ চৌমুনী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিগত সোমবার ভোররাতে মোঠ চৌমুনী বাজারে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে অগ্নিকাণ্ড ঘটে তাতে করে বাজারের প্রায় বারোটি দোকান বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এখন কি করবেন সেই চিন্তায় মগ্ন। সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে তাদেরকে সাহায্যের কথা জানানো হলো কিন্তু তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে করে সামান্য অর্থ রাশির মাধ্যমে তারা আবার ব্যবসা শুরু করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অনেকের ইন্সুরেন্স করানো আছে আবার অনেকের নেই সেই অবস্থাতে কিভাবে আবার নতুন করে দোকান খুলে ব্যবসা করবেন তা তারা বুঝে উঠতে পারছেন না। আগরতলার মঠ চোমুনি বাজারের ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ীরা আছেন যারা একমাত্র এই ব্যবসার উপর ভর করেই সংসার প্রতিপালন করছেন বর্তমানে এখন দোকান পুড়ে ছায় সেই অবস্থায় কিভাবে পরিবার পরিচালনা করবেন কোথায় থেকে রোজগার করবেন সেই চিন্তায় মগ্ন। মঙ্গলবার আগরতলা মোঠ চৌমুনী বাজারে পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদব সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান। এদিকে রাজ্যের রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা মঠ চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানান এই ধরনের অগ্নিকাণ্ডে অনেকগুলি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে। আগরতলার মঠ চৌমুনী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আবার নতুন করে দোকান খুলতে পারে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বর্তমানে সর্বস্বান্ত হয়ে পড়েছে তারা আবার কিভাবে আগের মত ব্যবসা করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে জানান তার সাথে সাথে কাঞ্চনপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিগত বেশ কিছুদিন যাবত ধরে কাঞ্চনপুর ও পানিসাগর এলাকায় রিয়াং শরণার্থীদের পুর্নবাসনের জন্য যেভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে বোঝানোর পর তারা আন্দোলন থেকে বিরত হন। রাজ্য সরকারের পক্ষ থেকে রিয়াং শরণার্থীদের জন্য কাঞ্চনপুর মহাকুমা তাদেরকে পূর্ণবাসন দেওয়ার কথা বলেছিলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার কিন্তু সবকিছু চুক্তি স্বাক্ষরিত হবার পরও কেনই বা নাগরিক সুরক্ষা মঞ্চ আন্দোলন করতে যাচ্ছেন সেই প্রশ্ন রাজ্যবাসীর।
সামাজিক পেনশনের আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 30শে নভেম্বর অবধি বর্ধিত করা হলো
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সাথে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিদ্ধান্ত অনুসারে রাজ্য সরকার 30 হাজার মানুষকে সামাজিক পেনশনের আওতায় আনার চিন্তা-ধারা করেন। যারা সামাজিক পেনশন এর সুবিধা নিতে ইচ্ছুক তাদের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছিল 18 নভেম্বর দুই হাজার কুড়ি অবধি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকে পিছিয়ে রয়েছে বলে তাই রাজ্য সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা ভাবনা করে সময়সীমা বাড়িয়ে 30 শে নভেম্বর দুই হাজার কুড়ি অবধি বর্ধিত করা হয়েছে। পাশাপাশি রাজ্যবাসীর কাছে অনুরোধ করা হয়েছে যারা এখনো আবেদনপত্র জমা দেননি তারা যেন 30 শে নভেম্বর এর মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদনপত্র জমা দেন।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি:- শুক্রবার এক বাড়ি থেকে প্রচুর পরিমানে কাঠ উদ্ধার করলো গর্জি বন সুরক্ষা ইউনিট এর কর্মীরা। নেতৃত্বে ছিলেন সুমন বক্সী। ঘটনা, শুক্রবার উদয়পুর বাগমা বিধানসভা কেন্দ্র বারভাইয়া স্থিত নিখিল পালের বাড়িতে। বাড়িতে চোরাই কাঠ রাখার ঘটনার খবরে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়।ঘটনার বিবরণে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার উদয়পুর গর্জি স্থিত বন সুরক্ষা ইউনিট এর কর্মীরা বাগমা বিধানসভা কেন্দ্র অধীন বারভাইয়া স্থিত নিখিল পালের বাড়িতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে প্রায় ৩৫ফুট কাঠ উদ্ধার করে। এই বিষয়ে বন সুরক্ষা ইউনিট এর দায়িত্বপ্রাপ্ত বন আধিকারিক সুমন বক্সী জানান উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য প্রায় চল্লিশ টাকা হবে বলে জানা যায়। এদিকে বিশাল পরিমাণ এই কাঠ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।
