জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বর্তমানে রাজ্যে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা দিন পর দিন বৃদ্ধি পেয়ে চললেও সংক্রমণ করার কোন উপায় চিকিৎসকরা বের করতে এমনি পারেননি কিন্তু রাজ্যের বনদপ্তর একটি শাখা পঞ্চকর্ম রিসার্চ ট্রেনিং এর উদ্যোগে করোনাসহ অন্যান্য ভাইরাস থেকেও বাঁচার পথ এর রূপে একটি প্রতিষেধক বের করেছেন যার মাধ্যমে মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ, নাক, কান,গলাকে অন্যান্য ভাইরাস সংক্রমণের হাত থেকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে বলে জানালেন পঞ্চকর্মের এমডি।
Monthly Archives
October 2020
বিদ্যালয় স্তর থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সচেতনতার উদ্দেশ্যে পালিত হল আন্তর্জাতিক ডিজাস্টার রিডাকশন ডে
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ 13 ই অক্টোবর পশ্চিম জেলা ডিজাস্টার দফতরের উদ্যোগে আন্তর্জাতিক ডিজাস্টার রিডাকশন ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের উপস্থিত ছিলেন জেলাশাসক শৈলেশ কুমার যাদব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে আজকের এই দিনটির গুরুত্ব তুলে ধরে তিনি জানান রাজ্যে বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প এই সমস্ত যে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেই সমস্ত দুর্যোগ থেকে কিভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে অবগত করার উদ্দেশ্যেই 1 সচেতনতা কর্মসূচি আয়োজন বলে। তাছাড়া এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে দপ্তরের এর সমস্ত কর্মীদের জন্য শপথ নেওয়া এবং এই দিনটিকে কেন্দ্র করে রাজধানী বনেদি স্কুল উমাকান্ত স্কুল ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় পাশাপাশি রাজ্যের প্রাথমিক বিদ্যালয় স্তর থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে সচেতনতা বজায় রাখার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান তিনি।
মন্দির নগরী উদয়পুরে আদর্শ গ্রাম প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব
written by janatar kalam
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :-মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার মন্দির নগরী উদয়পুর সফর করেন l তিনি উদয়পুরে বেশ কয়েকটি প্রকপ্লের উদ্ভোদন করেন l মুখ্যমন্ত্রীর আদর্শ গ্রাম অভিযান জামজুড়ি আদর্শ গ্রাম প্রকল্প উদ্বোধন করেন l মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এই প্রকল্পের সূচনা হয় l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ , পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় , দুই বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ও রামপদ জমাতিয়া ।ত্রিপুরা গ্রামীণ ব্যাংককে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, উদয়পুরের জামজুড়িতে উদ্বোধন হলো এটিএম কাউন্টারের। মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এই এটিএম কাউন্টারটি মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
গ্রামীণ এলাকার উন্নয়নে সরকারের দায়বদ্ধতার আরও একটি বহিঃপ্রকাশ এই পরিষেবা। ৩৩কাকড়াবন শালগড়া লাভাথী সম্মেলনেরও উদ্ভোদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব l সরকারের জনকল্যাণমুখী কাজে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে,ফলস্রুতিতে কাকড়াবনে লাভার্থী সন্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১৩৩ পরিবারের ৪৫৯ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আমাদের সরকার। এরই অংশ হিসেবে উদয়পুরের জামজুড়িকে ‘মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম অভিযান’ প্রকল্পে অন্তর্ভুক্ত করার কর্মসূচীতে গ্রামীণ এলাকার আর্থিক স্থিতিকে আরও গতিশীল করার লক্ষ্যে, এই অভিযান সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
চাকুরীর স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব নয়ঃ- চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকা
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ কোনরকম প্রেস রিলিজ ছাড়াই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মৌখিক আশ্বাসে চাকরিচ্যুত 10323 শিক্ষক-শিক্ষিকারা আশার বাণী দেখছেন কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মৌখিক আশ্বাস কতটুক দূরত্ব কতটুকু বাস্তবে পরিণত হবে সেটা নিয়ে রয়েছে সংশয় তাদের মনে। 10323 শিক্ষক শিক্ষিকারা চাকুরিচ্যুতির পূর্বে গ্রামীণ ব্যাংক থেকে বিভিন্ন খাতে ঋণ নিয়েছিলেন তারপর চাকুরিচ্যুতির ফলে আর্থিক ভাবে ভেঙে পড়ায় ঋণ পরিশোধ করতে পারছেন না বলেই তারা সোমবার রাজধানীর উজান অভয়নগর স্থিত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দ্বারস্থ হন তাদের ঋণের নোটিশ যেন এই মাসে ইস্যু করা না হয়। তাছাড়া পুজোর এই দিনগুলি যেন ভালোভাবে কাটাতে পারেন এবং পুজোর পরে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে পুনরায় সাক্ষাৎ করে তাদের চাকরির ব্যাপারে আবার আলোচনা করে নিশ্চিন্ত হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেল ব্যাংকের ঋণ পরিশোধ করার ব্যাপারে চিন্তাভাবনা করবেন বলে জানিয়েছেন 10323 এর শিক্ষিকা ডালিয়া দাস। তাছাড়া এদিন 10323 শিক্ষক-শিক্ষিকারা আরো জানান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 10323 এর তিনটি সংগঠন কে ডেকে যে মৌখিক আশ্বাস দিয়েছিলেন তা যদি আগামী দু’মাসের মধ্যে পূরন না করা হয় তাহলে তারা আবার আলোচনায় যেতে বাধ্য হবেন বলে জানান। তাতে বোঝা যাচ্ছে যে 10323 এর চাকরি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মৌখিক আশ্বাস তাতে নিশ্চিত নন চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে নারী সংক্রান্ত অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে। কর্মসংস্থানের অভাব। বিরোধীদের উপর আক্রমণ বাড়ছে। বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। এবং সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা। চিকিৎসার জন্য রোগীদের বহিঃরাজ্যে ছুটে যেতে হচ্ছে। আড়াই বছরে এই সরকার দ্বারা কিছুই হয়নি। রাজ্যের মানুষ এখন উল্টো পথে ধাবিত হচ্ছে। এই সরকারের প্রতি মানুষের আস্থা নেই। সোমবার পোস্ট অফিস স্থিত প্রদেশ কংগ্রেস ভবনের এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ তুলেন প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নয়া পর্যবেক্ষক কুলজিৎ সিং নাগরা। তাই তিনি সরকারকে আহ্বান জানান অগণতান্ত্রিক কাজ বন্ধ করে, গণতন্ত্রের অর্থ বুঝার জন্য। জনস্বার্থমূলক কাজ করার আহ্বান জানান তিনি।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বীরচন্দ্র মনু 33 তম শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বর্তমানে রাজ্যের পরিস্থিতি দেখে আরও বৃহত্তর আন্দোলনের কথা বলেন। শুধু তাই নয় তিনি আরো বলেন বর্তমান বিরোধী দল যে আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে সেটা দে সমাজের সকল স্তরের যুবক-যুবতীদের এবং নারী-পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান। তাছাড়া তাতে করে যারা বীরচন্দ্র মনু ঘটনায় শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলে মন্তব্য করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। সোমবার আগরতলা রাজধানী আগরতলা ভানুঘোষ স্মৃতি ভবনে আয়োজিত শহীদদের স্মরণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে রাজ্যে বিরোধীদলের নেতাকর্মীরা যেন সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে গর্জে উঠেন তার জন্য উজ্জীবিত করেন দলীয় কর্মী সমর্থকদের।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যের বর্তমান রাজ্য সরকার বিরোধী অভিযানের উপর জোর দিলেও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসন সরকারের চোখে ধুলো দিয়ে নিজেদের অবৈধ ব্যবসা রমরমা ভাবে চালিয়ে যাচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার গঠনের পর রাজ্যকে নেশা মুক্ত করতে নেশা বিরোধী অভিযানের কর্মসূচি হাতে নিয়েছিলেন সেই পুরনো স্মৃতিতে বড় সাফল্য পেয়েছিল রাজ্য সরকার এবং প্রশাসন তা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা তাদের অবৈধ ব্যবসা বন্ধ রাখিনি কেননা প্রশাসন পেছনের দরজা দিয়ে অবৈধ কারবারিদের সহযোগিতা করে যাচ্ছিলেন বলে ধারণা একাংশের। তা সত্ত্বেও অবৈধ ব্যবসায়ীরা নিজেদের অবৈধ কারবার বন্ধ করেনি যার জন্য রাজ্যের যুব সম্প্রদায় দিন পর দিন নেশার কবলে আসক্ত হয়ে পড়ছেন। সোমবার রাজধানীর বাধারঘাট এলাকার সন্তোষ দেব নামক এক ব্যবসায়ীর গো-ডাউন থেকে প্রায় এক কোটি টাকার মত নেশা সামগ্রী উদ্ধার করে রাজ্যের প্রশাসন। এই ঘটনার সাথে জড়িত একজন কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বলে জানা যায়। নেশা সামগ্রী উদ্ধারে প্রশাসনের এই সফলতাকে জনগণ ভালো চোখে দেখছে। কিন্তু সেই অসাধু ব্যবসায়ীরা প্রশাসনের হেফাজতে থাকার পর বেরিয়ে এসে কিভাবে সেই অসাধু ব্যবসায় লিপ্ত হয়ে পড়ে সেটাই প্রশ্ন জনগণের। তাহলে প্রশাসন কি তাদেরকে মদদ দিচ্ছে’? তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন নেশা মুক্ত সমাজ বা রাজ্য কিভাবে গড়বে সেটা নিয়ে রয়েছে সংশয় সাধারণ মানুষের মনে।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শুরু হলো এসপিও নিয়োগে আবেদনপত্র জমা রাখার প্রক্রিয়া, শহর আগরতলা সহ অন্যান্য থানাগুলোতে বিগত কয়েক মাস ধরে চলছে এই প্রক্রিয়া, কে পাবে কে পাবে না এ নিয়ে রয়েছে প্রশ্ন আবেদনপত্র জমা দেওয়া যুবক-যুবতীদের মধ্যে। রাজ্যে বিজিপি আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পূর্বে বেকারদের কর্মসংস্থান নিয়ে ভিশন ডকুমেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠনের আড়াই বছর পরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে বলে ধারণা বেকারদের মধ্যে। রাজ্যের সমস্ত যুব সম্প্রদায় মিলে পঁচিশ বছরের বাম শাসিত সরকার কে উখরে ফেলেছিল কিছুটা সুযোগ-সুবিধা পাওয়ার আশায় নতুন সরকার গঠনের আড়াই বছর পরে তার কিছুটা আচ পাওয়া গেল। তারই পরিপ্রেক্ষিতে আজ থেকে রাজ্যের পশ্চিম থানায় শুরু হলো এসপিও নিয়োগ প্রক্রিয়ায় যুবক-যুবতীদের উচ্চতা মাপার প্রক্রিয়া। এদিনের এই প্রক্রিয়াটিকে ঘিরে যুবক-যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় তাছাড়া তাদের মধ্যে যারা স্বেচ্ছাসেবী সংস্থার ভলান্টিয়ার রয়েছে তারা এসপিওতপ নিয়োগের মাধ্যমে প্রশাসনের দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছেন। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া শুরু করেছেন বলে ধারণা করা হচ্ছে কিন্তু এই নিয়োগের ফলে কতজন বেকার যুবক-যুবতী সেই কর্মসংস্থানে সুযোগ পাবে সেটাই এখন দেখার।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সারা রাজ্যে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে বীরচন্দ্র মনুর 33 তম শহীদান দিবস। সোমবার রাজধানীর কের চৌমুহনী এলাকায় বীরচন্দ্র মনুর 33 তম শহীদান দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিপিআইএম নেতৃত্বরা বীরচন্দ্র মনুর ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলী বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান যে লাল পতাকা তুলতে গিয়ে আজকের এই দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের এই তাগ রাজ্যবাসী ভুলবে না বলে। এদিকে এদিন ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে বীরচন্দ্র মনুর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিনের এই কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম উপ বিরোধী দলনেতা বাদল চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে 32 তম শহিদান দিবসে বিজেপি শাসিত জোট সরকার এই শহীদান দিবসটিকে বানচাল করার চেষ্টা চালিয়েছিল কিন্তু শত শত মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন হওয়ায় এরা ব্যর্থ হয়েছিলেন। রাজ্যে কংগ্রেস এবং টি ইউ জি এস জোট সরকারের আমলে বীরচন্দ্র মনু তে দখল হওয়া পার্টি অফিসটি জনগণের স্বার্থে কাজ করার জন্য পুনরায় খোলার জন্য লাল পতাকা তুলতে গিয়ে যে 11 জন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যবাসী কোনদিন ভুলছেনা বলে দাবি করছেন সিপিআইএম নেতৃত্বরা। তাছাড়া এদিন সিপিআইএম দলীয় কার্যালয় বীরচন্দ্র মনুর শহীদান দিবস পালনের মধ্য দিয়ে অভিযোগ আনলেন বীরচন্দ্র মনু এলাকায় এ বছর এই শহীদান দিবস পালন থেকে স্থগিত রইলেন বিরোধী দলের নেতাকর্মীরা কেননা গতকাল বাইক মিছিল এর নাম করে বীরচন্দ্র মনু এলাকায় শাসক দলের গুন্ডা বাহিনীর বাড়ি বাড়ি গিয়ে যেভাবে হামলা হুজ্জুতি চালাচ্ছিল তা পরিলক্ষিত করে, কেননা এবার এই শহীদান দিবস পালন করার মানেই ছিল আরো কিছু নেতাকর্মীদের শহীদ হতে দেওয়া বলে ১৯৮৮ সালে যে মর্মান্তিক কায়দায় খুন করা হয়েছিল নেতৃত্বদের, বর্তমান সময়েও সেই একই কায়দায় বিরোধীদের দমানোর চেষ্টা চালাচ্ছে শাসক দল বলে মনে করছেন বর্তমান বিরোধী দল সিপিআইএম।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে- এন সি দেব্বর্মা
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- ১৩ অক্টোবর আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দিবস অনুষ্ঠিত হবে মহাকরণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিভিন্ন দিক অনুষ্ঠানে তুলে ধরা হবে। আর এই বিশেষ অনুষ্ঠানে রাজ্যের প্রত্যেক জেলার জেলাশাসক অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবে। সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্য ভূমিকম্প প্রবণতার দিকে পঞ্চম স্থানে রয়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কথা মাথায় রেখে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।
