চাকুরীচ্যূতির পর পেটের দায়ে এবং নিজেদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে ১০৩২৩ শিক্ষকরা, কিন্তু হঠাৎই ১০৩২৩ এড-হক শিক্ষক সংগঠনের ১৫ জন শিক্ষক চড়াও হয় ১০৩২৩ ভিক্টিমাইসড শিক্ষক সংগঠনের এক শিক্ষকের উপর, অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করে বলে জানা যায়. থানায় মামলা গড়ায় এফআইআর করা হয় শিক্ষক সঞ্জয় শর্মা ও কমল দেবের বিরুদ্ধে, দাবী রাখা হয় তাঁদের বিরুদ্ধে আইনিভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করার. নিজেদের মধ্যে লাগা এই বিবাদের জেরে ১০৩২৩ শিক্ষকের আন্দোলনের ভবিষ্যত কি হবে? এবং তাঁদের এই আন্দোলনের ফল বাকি বেকাররা না পেয়ে যায় সেটাই দেখার বিষয় বলে ধারণা অভিজ্ঞ মহলের একাংশের.
Monthly Archives
May 2020
বিশ্ব তামাক দিবস উপলক্ষে আজ জনসচেতনতামূলক এক কর্মসূচি পালন করলো স্বাস্থ্য দপ্তর ও ভলান্টারি হেলথ এসোসিয়েশন
by prasenjit
written by prasenjit
আগামী ৩১শে মে বিশ্ব তামাক দিবস উপলক্ষে আজ ৩০শে মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ও ভলান্টারি হেলথ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশা বিরোধী অভিযানকে লক্ষ রেখে যুব সমাজ যাতে নিকোটিন জাতীয় নেশা দ্রব্যে আসক্ত না হয় তাঁরই পরিপ্রেক্ষিতে এসোসিয়েশনের পক্ষ থেকে তিনটি জনসচেতনতা মূলক গাড়ি ছাড়া হয় প্রচারের উদ্দেশ্যে. এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিম জেলা সাংসদ প্রতিমা ভৌমিক এবং এদিন শ্রীমতি ভৌমিক রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ও হেলথ এসোসিয়েশনের এই উদ্যোগকে ধন্যবাদ জানান.
শ্রমজীবী অংশের মানুষের পাশে দাঁড়ালো অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ত্রিপুরা ফুটপাত হকার্স সংগ্রাম সমিতি
written by janatar kalam
রাজ্যে এই বিপন্ন মুহূর্তে শ্রমজীবী অংশের মানুষরা বিভিন্ন আইনি জটিলতায় জড়িয়ে আছেন, তাঁদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ত্রিপুরা ফুটপাত হকার্স সংগ্রাম সমিতি উদ্যোগে এক কর্মসূচি নেওয়া হয়েছে. কর্মসূচিতে মাননীয় হাই কোর্ট ও মাননীয় সুপ্রিম কোর্টের ৭ জন এডভোকেটের প্রতিনিধি দলের সহযোগিতায় আজ ৪০ জন শ্রমজীবী মানুষদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের আইনি জটিলতাগুলো শুনবেন এবং তা থেকে রেহাইয়ের পথের সন্ধান ও দেবেন আইনজীবীরা. এদিনের কর্মসূচি থেকে সংগঠনের সভাপতি শ্রমজীবী মানুষদের সাহায্যার্থে তাঁদের এই কর্মসূচি আগামীদিনেও জারি থাকবে বলে জানান.
করোনা মোকাবিলার প্রধান সৈনিক প্রশাসনের পাশে দাঁড়ালো ত্রিপুরা টি কর্পোরেশন
by prasenjit
written by prasenjit
রাজ্যের বিপন্ন মুহূর্তে রাজ্য সরকারের পাশাপাশি জনস্বার্থে কাজ করে চলছেন রাজ্যের প্রশাসন. তাই রাজ্যের প্রশাসনের কাছে এসে দাঁড়ালো ত্রিপুরা টি কর্পোরেশন. এদিন ত্রিপুরা টি কর্পোরেশন এর উদ্যোগে বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহার হাত দিয়ে রাজ্যের সমস্ত প্রশাসন কর্মীদের উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা এসপি মানিক দাসের হাতে ২ হাজার ত্রিপুরেস্বরী চাপাতার প্যাকেট তুলে দেওয়া হয়. এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি কর্পোরেশনের এমডিসহ অন্যান্য কর্মকর্তারা.
জমি দখল করতে চলছে মিজু সম্প্রদায়ের কিছু লোকরা, জম্পুই কাংরাই এলাকায় ঘটনা
by prasenjit
written by prasenjit
কাঞ্চনপুর মহকুমার কাংরাই এ ডি সি ভিলেজের ধনঞ্জয় পাড়া এলাকায় পাট্টার জমিতে জম্পুই হিলের কিছু মিজো যুবকরা গতকাল এসে জাগায় জাগায় টংঘর তৈরি করছে।অনেক সুপারি গাছ কেটে নষ্ট করেছে তাই কাংরাই এলাকার রাজেন্দ্র রিয়াং , ধনচড়ায় রিয়াং, হেমেন্দ্র রিয়াং, রামজয় রিয়াং পাট্টা জমির মালিকরা আজ কাঞ্চনপুর মহকুমা শাসকের অফিসে লিখিত অভিযোগ তুলে দেন রাজু চক্রবর্তীর হাতে। উল্লেক্ষ মিজু কনভেনশনের কিছু লোক এবং ওয়াই এম র এর যুবকরা এসে এই পাটার জাগাতে রাতারাতি টং ঘর তৈরি করছে এবং রিয়াং সম্প্রদায়ের লোকেরা বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়েছে বলে জানান এলাকাবাসী।গোপন সূত্রের খবর 1997 সালে মিজোরাম আসা কাঞ্চনপুর ও পানিসাগর মহকুমায় উদ্বাস্তু পরিবারদের জন্য জায়গা নিধারন করতে সরকারের প্রতিনিধি দল আজ গেলেন আনন্দবাজার সি সি আর এফ। জম্পুই হীলের নীছে এলাকা গুলিতে বড়ছড়া,পুর্বকাংরাই এরিয়া,পুর্ব হাজাছড়াতে চলছে জায়গা নিধারন বাতিল করার চেষ্টা, আজকের জায়গা পরিদর্শন স্থলে উপস্থিত মহকুমা শাসিকা চাদিনী চন্দ্রন ,এস ডি পি ও বিক্রম জিৎ শুক্লা দাস সঙ্গে উপস্থিত ছিলেন উদ্বাস্তু লিডাররাও।
চরিলাম মন্ডল কার্যালয়ের নতুন পাকা বাড়ি উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা
by prasenjit
written by prasenjit
চরিলাম বিজেপি কার্যালয় উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী চরিলাম প্রতিনিধি শুক্রবার বিকেলে চরিলাম মন্ডল কার্যালয়ের নতুন পাকা বাড়ি উদ্বোধনের পতাকা উত্তোলন করেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। পার্টি অফিসে ফিতা কাটেন সিপাহী জলা জেলা বিজেপি সভাপতি অঞ্জন পুরকায়স্থ পার্টি অফিসের ভিতরে প্রদীপ প্রজ্জ্বলন করেন মন্ত্রী এছাড়া চরিলাম মন্ডল কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চরিলাম মন্ডল সভাপতি রাজ কুমার দেবনাথ বিএসসি চেয়ারম্যান রাজিব দেববর্মা প্রাক্তন মন্ডল সভাপতি তাপস দাস এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে লকডাউন এর মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে আজ চরিলাম নতুন মন্ডল কার্যালয়ের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী বলেন আমাদের ঘর বড় রয়েছেঃ লোক সংখ্যা বেড়েছে তাই মন্ডল কার্যালয় কেউ বড় করতে হয়েছে পার্টি অফিসে শুধু কর্মীরাই বসবে না সকলে এসে পার্টি অফিসে বসতে পারবে এটা অন্যান্য সংগঠনের মতো বিজেপি সংগঠন নয় একথা তিনি সংবাদমাধ্যমের কর্মীদের জানান লকডাউন এর ফলে বৃহৎ আকারে মন্ডল কার্যালয় উদ্বোধন লোক জমায়েত করা হয়নি সামাজিক দূরত্ব বজায় রেখে চরিলাম মন্ডল কার্যালয় নতুন ভবনের সূচনা হয়
আগরতলার বিমান পরিষেবার স্বাভাবিকতা ও আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিমান উঠানামা যাতে পর্যাপ্ত হয় সে বিষয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর সাথে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরির সঙ্গে কথাবার্তা হয়. এদিনের আলাপচারিতায় শীঘ্রই এক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী. সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন বন্ধ থাকার পর বিমান পরিষেবা চালুর পর শুক্রবার কলকাতা থেকে ১৬৬ জন যাত্রী নিয়ে প্রথম বিমান রাজ্যে অবতরণ করে, পরবর্তী সময় রাজ্য থেকে ১৬৭ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় বিমানটি.
প্রধানমন্ত্রী কৃষক সন্মান বিধি প্রকল্পের অনুদান প্রাপকদের মধ্যে ৠন প্রদান
by prasenjit
written by prasenjit
গ্রামীন এলাকার কৃষকদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে ত্রিপুরা গ্রামীন ব্যাঙ্ক গকুলপুর শাখার উদ্যোগে উদয়পুর মহকুমা ধীন ধ্বজনগর কমিউনিটি হলে ধ্বজনগর, পূর্ব ধ্বজনগর, পশ্চিম ধ্বজনগর এবং ছাতারিয়া পঞ্চায়েত এলাকার প্রধানমন্ত্রী কৃষক সন্মান বিধি প্রকল্পের অনুদান প্রাপকদের মধ্যে ৠন প্রদান করা হয়। এই ৠন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায় সহ গ্রামীন ব্যাঙ্ক এর আধিকারিক ও কর্মকর্তারা। এদিন এই অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকার মানুষের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। গ্রামীন ব্যাঙ্ক এর এই উদ্যোগে এদিন খুশি ৠন প্রাপকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন কৃষক দের উন্নয়ন হলে রাজ্য ও দেশের উন্নয়ন সম্ভব। তাই কৃষক দের স্বার্থে বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে। কৃষকদের স্বাবলম্বী করে তুলতে ৠন প্রদান করা সহ নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক থেকে ৠন নিয়ে কৃষিক্ষেত্রে তা সঠিক ভাবে ব্যায় করে উৎপাদিত ফসল বিক্রি করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে সঠিক সময়ে ঐ ৠন ব্যাঙ্ক কে পরিশোধ করে দিতে কৃষক দের কাছে এদিন আহ্বান জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।
করুনা পরিস্থিতিতে বহি রাজ্য থেকে রাজ্যে আসা রাজ্য বাসীদের দেখভালের জন্য এলাকার পঞ্চায়েত সদস্য-সদস্যাদের নিয়ে সভায় মিলিত হন মুখ্যমন্ত্রী
by prasenjit
written by prasenjit
শুক্রবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোকুলনগর রাস্তার মাতা কমিউনিটি হলে সকল পঞ্চায়েত সদস্য সদস্যাদের নিয়ে এক সভায় মিলিত হন. এদিনের সভার মুখ্য উদ্দেশ্য ছিল করোনা পরিস্থিতিতে এলাকার মধ্যে যারা বহিঃরাজ্য থেকে এসেছে তাদের ব্যবস্থা কিভাবে রাখা হয়েছে তা ক্ষতিয়ে দেখার পাশাপাশি তাদের দেখভালের জন্য পঞ্চায়েত সদস্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয় এবং পঞ্চায়েতের সকল সদস্যাদের জানিয়ে দেন কোন ঘাটতি রাখা যাবে না সকলে এগিয়ে আসতে হবে এই মুহূর্তে, পরে তিনি গোপালনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন সুকান্ত কলোনি এলাকার দুইজন যুবক যারা বহি রাজ্য থেকে এসেছে এবং বর্তমানে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা আছেন তা দেখে আসেন এবং পরে তিনি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন.
বহি রাজ্য থেকে রাজ্যে আসা ছাত্রকে বাড়ির মালিক বাড়িতে ঢুকতে না দেওয়ায় সরকার কাছে আবেদন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য
by prasenjit
written by prasenjit
লক ডাউনের এই বিপন্ন মুহূর্তে বহি রাজ্য থেকে রাজ্য আসা এক ছাত্রকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না বাড়ির মালিক বলে অভিযোগ ওই ছাত্রের, জানা যায় গতকাল রাত ১ ঘটিকায় সে চেন্নাই থেকে রাজ্যে ফিরে আসে, তখন বাড়িতে ঢুকতে গেলে বাড়ির মালিক আপত্তি দেখালে সে আশ্রয় নেই রাজধানীর পশ্চিম থানায় এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানালে প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোন হেলদোল পরিলক্ষিত না হওয়ায়, রাজ্য সরকারের কাছে আবেদন রাখে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়ার জন্য.
