আজ থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ . এই খাতা মূল্যায়নের কাজ মোট ১৩ টি কেন্দ্র চলছে এবং এই কাজের জন্য ২৫০০ শিক্ষক নিয়োগ করা হয়েছে. এদিন রাজধানীর তুলসীবতী পরীক্ষার খাতা মূল্যায়ন কেন্দ্র ঘুরে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা. পরিদর্শন শেষে পর্ষদ সভাপতিকে বাকি পরীক্ষাগুলো কবে হবে বলে জিজ্ঞেস করা হলে তিনি জানান লক ডাউনের পরে নিজেদের মধ্যে মিটিং করে সপ্তাহখানেকের মধ্যেই পরীক্ষার আয়োজন করা হবে বলে জানান.
Monthly Archives
April 2020
শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাস . ইংরেজি ও বাংলা ১২ মাসের মতো রমজান হলো আরবি ভাষায় একটি মাস. এই মাসটিকে মূলত ৩টি ভাগে ভাগ করা হয়েছে যথাক্রমে এই মাসের প্রথম ১০ দিন হলো রহমতের মাস , এরপরের ১০ দিন মাগফিরত মাস , অবশেষের ১০ দিনটিকে নাজাতের মাস বলে ব্যখ্যা করেন মুসলিম ধর্মাবলম্বীরা. রমজান মাসটিকে আল্লার দেওয়া আনন্দের ৩০ দিনের একটি মাস বলেও মানেন এরা. পাশাপাশি এই মাসটি যারা প্রাপ্তবয়স্ক তাদের বাধ্যতামূলক এই উৎসবটি পালন করতে হয় বলে জানা যায় এবং এই মাসটি পালনের মাধ্যমে মানুষের মধ্যে যে হিংসা বিদ্বেষ ঘৃণা রয়েছে সেগুলোকে ত্যাগ করে ৩০ দিন পর ঈদ পালনের মধ্য দিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় হলো এই উৎসবটি মূল উদ্দেশ্য.
পরীক্ষার খাতা মূল্যায়নের কেন্দ্র গুলিকে সেনেটাইজ করা হয়েছে আগরতলা পুর নিগমের উদ্যোগে
by prasenjit
written by prasenjit
রাজ্য সরকার ও রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী কাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ . তারই পরিপ্রেক্ষিতে আজ রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রগুলিকে আগরতলা পুর নিগমের উদ্যোগে স্যানেটাইজ করা হয়েছে এবং যেসব শিক্ষক শিক্ষকরা খাতা মূল্যায়নের কাজে আসবেন তাদের দেওয়া হবে মাস্কও.
শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ
written by janatar kalam
কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ . এনিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন এ বছর খাতা মূল্যায়নের কেন্দ্র করা হয়েছে ১৩ টি যেটা অতীতে ছিল ৬টি , খাতা মূল্যায়নের জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে ২৫০০ এবং যেসব শিক্ষক শিক্ষিকারা খাতা মূল্যায়নের কাজে আসবেন তাদের জন্যে টিআরটিসি বাসের আয়োজন করা হয়েছে পাশাপাশি যেসব শিক্ষক শিক্ষিকারা নিজস্ব উদ্যোগে আসবে তাদের ছাড় দেওয়া হবে বলে জানান তিনি.
লক ডাউনের মাঝে রাজ্য প্রশাসন ও সরকার মানুষকে বার বার সচেতন করার চেষ্টা করলেও মানুষের অসচেতনশীল মনোভাব দিন পর দিন পরিলক্ষিত হচ্ছিলো পথে ঘাটে দেখা যা যাচ্ছিলো জনসমাগম. তারই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ বৃহস্পতিবার নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সাক্ষাৎকারে বলেন মুখ্যমন্ত্রীর দেওয়া কড়া নির্দেশের উপর ভিত্তি করে যারা এই লক ডাউনে বিনা প্রয়োজনে ঘর থেকে বেরুচ্ছেন আড্ডা দিচ্ছেন তাদের উপর প্রশাসনের কড়া মনোভাব প্রদর্শনের নির্দেশ জারি হওয়ার কথা জানান তিনি.
ফটিকছড়া ও নোয়াগাঁও এলাকার গরিবদের মাঝে সার্বিক বিকাশ সামাজিক সংস্থা প্রতিদিন প্রতিনিয়তই বিভিন্ন শাখা সংঘটনের উদ্যোগে চলছে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচি। জানা যাই সার্বিক বিকাশ সামাজিক সংস্থার উদ্যোগে বিধায়ক কৃষ্ণধন দাসের উপস্থিতিতে ফটিকছড়া ও নোয়াগাঁও এলাকার ২০০গরিব ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
করোনা ভাইরাস থেকে রক্ষার্থে স্যানিটাইজার প্যানেলের স্থাপন তেলিয়ামুড়া বাজারে
by prasenjit
written by prasenjit
তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে তেলিয়ামুড়া ফল বাজারের মাস্টার দা সূর্যসেন এর প্রতিমূর্তির পাদদেশে বাজারে আসা প্রত্যেকে যাতে বাজারে আসার সময় ও যাওয়ার সময় করোনা ভাইরাসের এর আক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারে সেই জন্য স্যানিটাইজার প্যানেলের ব্যবস্থা করেছেন তেলিয়ামুড়া পৌর পরিষদ । যাতে করে জনগণ তার সারা শরীর স্যানিটাইজ করাতে পারেন সেই জন্যই তেলিয়ামুড়া পৌর পরিষদের এই উদ্যোগ । উক্ত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পৌর পিতা নিতীন সাহা সহ আরও অন্যান্যরা । এ নিয়ে বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায় নিজ প্রতিক্রিয়ায় আশা ব্যাক্ত করেন যে বাজারে আসা জনগণ যেন সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব বজায় রেখে বাজারে ক্রয় -বিক্রয় করেন
বর্ষার মরশুমে কিছুটা রেহাই পাওয়ার আশা শহরবাসী কিন্তু লক ডাউনে পিছিয়ে গেলো কাজ
by prasenjit
written by prasenjit
বিগত সরকারের আমল থেকেই রাজ্যের শহরবাসী বর্ষার মরশুমে শহর গড়তলাকে বানভাসিতে পরিনত হতে দেখেছেন। কিন্তু এবছর নতুন সরকারের আমলে একটু রেহাই পাবার আশা জাগছে মানুষের মনে। তারই পরিপ্রেক্ষিতে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব । তিনি জানান আগামী বর্ষার মরশুমের আগে যেন ৫০ শতাংশ কাজ শেষ করা যায় তারই জন্যে চলছে পুরোদ্যমে কাজ , খতিয়ে দেখছেন নর্দমা নির্মাণের কাজও , কেননা একদিকে লক ডাউনের ফলে পিছিয়ে গেছে কাজ তাই বর্ষার আগে ৫০ শতাংশ না হলেও ৩০ শতাংশ কাজ যেন শেষ করা যায় তার চেষ্টা চালাচ্ছেন বলে জানান পুর কমিশনের শৈলেশ কুমার যাদব , পাশাপাশি বহিরাজ্যের শ্রমিকদেরও যেন কাজে নিয়োজিত করা যায় সেটা নিয়েও চিন্তাভাবনা করছেন বলে জানান তিনি।
জন দোয়ারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত
by prasenjit
written by prasenjit
রাজ্যের শাসক দলের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা ও নিয়ে গেলো রাজ্যের জনগনের দুয়ারে. জানা যায় মঙ্গলবার রাজ্য বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্তের উদ্যোগে ডাক্তার অরূপ রায় বর্মনের উপস্থিতিতে রাজধানীর রামনগর ও ভাত্তপুকুর এলাকার বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষার মতো কর্মসূচি করা হয়. রাজ্য বিজেপি সম্পাদিকার এধরণের কর্মসূচির উদ্যোগ রাজ্যের মানুষকে সাহসের যোগান দেবে বলে ধারণা শুভবুদ্ধিসম্পন্ন একাংশের .
এবার করোনা সচেতনতায় এগিয়ে শিশুরা,গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন রাজধানীতে
by prasenjit
written by prasenjit
জনগনকে সচেতন করার উদ্যেশে সরকার ও প্রশাসনের সাথে এবার মাঠে নামলো শিশুরাও। জানা যায় রাজধানীর মেলারমাঠস্থিত ৭লাখি পুকুরপাড় এলাকার শিশুরা করোনা সচেতনতা মূলক নানা ধরনের চিত্র অঙ্কন করতে দেখা যায়। অঙ্কিত চিত্রগুলিতে মূলত মাস্ক পড়া ব্যাক্তি এবং করোনা ভাইরাসের ছবি দেখতে পাওয়া যায়। এদিনের কমসূচি নিয়ে তাদেরকে জিজ্ঞেসা করা হলে এরা জানায় মানুষ যেন বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হয় ও করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ অবলম্বনে যেন মানুষ সচেতন হয় তারেই উদ্যেশে আজকের এই কর্মসূচি বলে জানান
