আজ থেকে শুরু হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা । এদিন পরীক্ষার বিষয় ছিল ইংরেজি । এদিনের পরীক্ষা নিয়ে পর্ষদ সভাপতিকে জিজ্ঞেস করা হলে তিনি জানান এবছর পরীক্ষার্থীর সংখ্যা হলো ৫০ হাজার ৫৬৯ জন । মোট ৭৭ টি সেন্টারে এবছর চলছে মাধ্যমিক পরীক্ষা ।পাশাপাশি তিনি জানান ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৩০ জন আর ছাত্রের সংখ্যা ২৩ হাজার ৫৩৯ জন। এবছর দিব্যাঙ্গ পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৫ জন এর মধ্যে ছাত্রের সংখ্যা ২৭ জন এবং ছাত্রীর সংখ্যা ৮ জন ।
Monthly Archives
March 2020
ত্রিপুরার মাটিতে দুবছর আগে ভারতীয় জনতা পার্টি ২৫ বছর ক্ষমতায় থাকা বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করে যেভাবে ঐতিহাসিক জয় হাসিল করেছিল আজ সেই দিন ৩রা মার্চ । আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে উদয়পুর মাতাবাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ।সেখানে তিনি মা ত্রিপুরেশ্বরীর স্মরণাপন্ন হয়ে ৩৭লক্ষ ত্রিপুরাবাসীর জন্য প্রার্থনা করেন । পাশাপাশি তিনি রাজ্যের জনগণকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রাজ্যের জনগণ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় ত্রিপুরা একদিন মডেল রাজ্যে পরিণত হবে বলে বিশ্বাস রাখেন তিনি ।
নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত অক্ষয় ঠাকুর, পবন গুপ্তা, মুকেশ সিং ও বিনয় শর্মার আবেদন খারিজ করে দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামিকালই ওই ৪ জনের ফাঁসির দিন ঠিক হয়েছে। সেই ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ করে। তাদের দাবি, ফাঁসি কার্যকর করার আদেশে স্থগিতাদেশ দেওয়া হোক। কারণ নির্ভায়াকাণ্ডে রায় সংশোধনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আসামী পবন গুপ্তা। সোমবার সুপ্রিম কোর্টে সেই আবেদন খারিজ হয়েছে। এরপরই তড়িঘড়ি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে সে। তবে আজই যদি রাষ্ট্রপতি সেই আবেদন খারিজ করে দেন তাহলেও ৩ মার্চ ফাঁসি হচ্ছে না। কারণ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন খারিজ করে দেওয়ার ১৪ দিন পরই ফাঁসি কার্যকর হতে পারে।
আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারকে স্বর্ণশ্রী সম্মানে ভূষিত করা হল
by prasenjit
written by prasenjit
আগামী ৮ই মার্চ আসন্ন নারী দিবস উপলক্ষে রাজধানীর বনেদি জুয়েলারি সংস্থা স্বর্ণকমল জুয়েলার্সের উদ্যোগে আয়োজিত হল স্বর্ণশ্রী সন্মান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিল বিধায়ক আশীষ কুমার সাহা , মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার ও সংস্থার কর্ণধার গোপাল চন্দ্র নাথ সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে এদিন রাজ্যের ১৫জন বিশিষ্ট মহিলাকে স্বর্ণশ্রী সম্মানে ভূষিত করা হয়।
রাজ্য সরকারের দেওয়া সব ধরণের সুযোগ সুবিধা পৌঁছে দেব এলাকার জনগনের কাছে : বিধায়ক রতন চক্রবর্তী
written by janatar kalam
রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক ঘোষিত ৫-নং খয়েরপুর বিধানসভায় ডিগ্ৰী কলেজের অবিলম্বে ক্লাস শুরুর জন্য তোলাকোনা হাইস্কুলের ২২কানি জয়গার মধ্যে আপাতত ৫টি ক্লাস রুমের মাধ্যমে আগত শিক্ষাবর্ষে ক্লাস শুরুর পরিকল্পনা গ্ৰহন করা হয়। ৩টি খালি রুম আছে আর দুটি অবিলম্বে ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে আর ডি দপ্তর একটি বিল্ডিংয়ের কাজ শুরু করবে ও শিঘ্রই ই-টেন্ডারের মাধ্যমে নতুন কলেজের নির্মাণে কাজও শুরু হবে। এদিন বিধায়ক রতন চক্রবর্তী বলেন এই পরিকল্পনার মাধ্যমে এলাকার বহুদিনের একটা স্বপ্ন পূরণ হবে শুধু তাই নয়, এতে ভবিষ্যতে খেলার মাঠ, হোস্টেল বা মিনি ষ্টেডিয়ামের সুযোগ থাকবে।আজকের এই শুভদিনে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজুওয়াহিড ও সদর মহকুমা শাসকসহ অন্যান্য আধিকারিকরা ।
এডিসি নির্বাচনকে পাখির চোখ করছে ইউনাইটেড প্রগ্রেসিভ রিজিওনাল এলায়েন্স
by prasenjit
written by prasenjit
এন আর সি , এন পি আর, সি এ এ ও জনবিরোধী বিভিন্ন আইন এবং এডিসি এলাকাকে তিপ্রাল্যান্ড করার দাবি নিয়ে গঠিত হলো ইউনাইটেড প্রগ্রেসিভ রিজিওনাল এলায়েন্স । মূলত এই এলায়েন্স টি এস পি ও আই পি এফ টির কর্মীদের দ্বারা গঠিত । এদিন ফোরামের উদ্দেশ্য নিয়ে এক কর্মকর্তা জানান রাজ্যে আরো বিভিন্ন আঞ্চলিক দল রয়েছে তাদেরকে নিয়েই ফোরামের মূল দাবি নিয়ে আন্দোলনে নামাই হল তাদের মূল লক্ষ । পাশাপাশি আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে এই ফোরাম কাজ করবে বলে জানান ফোরামের কার্যকর্তারা ।
বদলে যাচ্ছে সাপ্লিমেন্টারি কম্পাউন্ড পরীক্ষার নাম ও নিয়ম : পর্ষদ সভাপতি ভবতোষ সাহা
by prasenjit
written by prasenjit
আজ থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যামিক পরীক্ষা । প্রথম পরীক্ষার বিষয় ছিল ইংরেজি । এদিন পরীক্ষা কেন্দ্র বড়দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান পর্ষদের সভাপতি ভবতোষ সাহা । এবছরের মোট পরীক্ষা কেন্দ্র ৬০টি । পরীক্ষার্থীর সংখ্যা এবছর ২৭ হাজার ১৪২ জন । ছাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় একটু কম বলে জানা যায় । পরীক্ষা সম্পর্কিত পর্ষদের সভাপতি ভবতোষ সাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান বিগত বছরের যে সাপ্লিমেন্টারি কম্পাউন্ড পরীক্ষা ছিল সেটা বদলে যাবে , এই নিয়ম অনুসারে ২টা বিষয়ে যদি কোন পরীক্ষার্থী পাশ না হয় তাহলে সে সেই দুটো বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে ।
Older Posts
