শুক্রবার ভারতের গণতান্ত্রিক নারী সমিতি জেলে ভরো আন্দোলনে মিছিল করে রাজধানীর পথ কাঁপালো। মিছিলটি রাজধানীর সি আই টি ইউ সদর কার্যালয়ের সামনে থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে রাজধানীর অফিস লেনস্থিত বীরেন্দ্র ক্লাব সংলঙ্গ এলাকায় জমায়েত হয়ে আন্দোলন করে। পরে রাজ্যের পুলিশ তাদের সেখান থেকে এরেস্ট করে নিয়ে উমাকান্ত স্টেডিয়ামে নিয়ে বসায় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য, নারী নেত্রী রমা কর দাস , প্রাক্তন সংসদ শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ সংগঠনের অন্যান্য নেত্রীসহ কর্মীরা।
Monthly Archives
March 2020
ব্রয়লারে করুনা নিয়ে ব্রয়লার ফার্মার্স এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল সচেতনতা শিবির
by prasenjit
written by prasenjit
ব্রয়লার ফার্মার্স এসোসিয়েশনের পক্ষ থেকে রাজধানীর মুক্তধারা হলে আয়োজিত হয় এক সচেতনতা শিবিরের । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, পুর নিগমের মেয়র ড: প্রফুল্লজিৎ সিনহাসহ অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা ব্রয়লার মোরগে করুনা আতঙ্ক নিয়ে মুখ খুলেন তিনি জানান বিভিন্ন সোশ্যাল মিডিয়া , পত্র পত্রিকাতে করুনা ভাইরাস নিয়ে যে গুজব রটছে তাতে কান না দেওয়া , বরং মানুষ যদি একটু সচেতন হয় তাতেই করুনা রোধ যথেষ্ট । পাশাপাশি ব্রয়লার মোরগ, ছাগল অথবা হাঁস খেলে এই ভাইরাস ছড়ায়না বলে জানান তিনি ।
বৃহস্পতিবার রাজ্যের মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকের ডাক দেন রাজ্যের শিক্ষামন্ত্রী । এদিন তিনি বলেন ২০১৮ সালে ৩রা মার্চ আজকের এই দিনটি রাজ্যের মানুষ মুক্তি দিবস হিসাবে পালন করেছে । এই ধরণের ল্যান্ড স্লাইড জয় রাজ্যবাসী আগে কোনোদিন দেখেনি । সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ আজকের দিনটিকে কালো দিন ঘোষণা করে রাজ্যের মানুষকে অপমান করেছে , তার রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি তিনি বিগত সরকারের ক্রাইম রিপোর্ট তুলে ধরে বিগত সরকারকে একহাত নেন ।
পবন গুপ্তার কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। তারপরেই সে তড়িঘড়ি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ খারিজ করে দেওয়ার পরই নতুন তারিখ জানিয়ে দেওয়া হয় জেল কর্তৃপক্ষের তরফে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা আবেদন খারিজ হওয়ার পরই, আর কোনও আইনি দরজা খোলা রইল না চার দণ্ডিতদের কাছে।এবার ২০ মার্চ ভোর সাড়ে ৫টায় চার দোষীর ফাঁসির পরোয়ানা জারি করলেন তিহাড় জেল কর্তৃপক্ষ।
আগরতলা প্রেস ক্লাবে আই এন পি টির বর্ধিত কার্যকরী কমিটির বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন আই এন পিটি সুপ্রিমো বিজয় রাঙ্খল, আই এন পিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাসহ অন্যান্য কার্যকর্তারা। এদিন সংগঠনের সম্পাদক জানান বৈঠকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিভাগীয় ভিত্তিক ৫ ঘন্টার গণবস্থান ও সংগঠন ভিত্তিক যে আন্দোলনগুলি রয়েছে সেগুলিকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি । পাশাপাশি আসন্ন এডিসি নির্বাচনে দলীয় কৌশল নিয়েও আলোচনা হবে বলে জানান ।
রাজধানীর এডি নগরস্থিত পঞ্চায়েত রাজ্ প্রশিক্ষণ কেন্দ্রে সদর জেলা অন্তর্গত ৫টি ব্লকের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যাদের ৫দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , পঞ্চায়েত সচিব সোমা গুপ্তা, পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা দেব সরকারসহ পঞ্চায়েত কেন্দ্রের আধিকারিকরা ও অন্যান্য কর্মকর্তারা । এদিন মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বলেন সশক্ত গ্রামই সশক্ত রাজ্যে পরিণত হয় , গ্রাম পঞ্চায়েত যদি সঠিকভাবে কাজ করে তাহলে রাজ্যের উন্নয়ন নিশ্চিত । পাশাপাশি তিনি নবনির্বাচিত সদস্য সদস্যাদের উদ্দ্যেশে বলেন জনপ্রতিনিধি হওয়া খুব কঠিন জিনিস, তাছাড়া আয়ুষ্মান ভারত ঘটালে নিয়েও বিগত সরকারকেও এক হাত নেন তিনি ।
জয়পুর রাজস্থানের স্কুল অফ ল এবং মহারাজ বিনায়ক গ্লোবাল ইউনিভার্সিটির উদ্যোগে জাতীয় স্তরের মোট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে রাজ্যের মডার্ন ল কলেজ থেকে রাজধানীর লেক চৌমুহনীর অনুসূয়া দেববর্মা নামের এক আইন পড়ুয়া ছাত্রীসহ দেশের বিভিন্ন রাজ্যের আরো ২৫ জন প্রতিযোগী অংশগ্রহন করে। সেখানে হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে একটি প্রতিযোগিতা হয় সেখানে রাজ্যের মডার্ন ল কলেজের ছাত্রী অনুসূয়া দেববর্মা দেশের বিভিন্ন রাজ্যের ২৬ টি কলেজের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করে ।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজ্যের বিভিন্ন এলাকার নানান সমস্যা নিয়ে শহরের ৪৫টি ওয়ার্ডে ডেপুটেশন দেওয়ার কর্মসূচির সূচনা হলো। আজ আগরতলা পুর নিগমের ১৮নং ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির ৭ রামনগর মন্ডল কমিটির উদ্যোগে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে এলাকার কাউন্সিলর দুর্গাপ্রসাদ চক্রবর্তীর কাছে একটি ডেপুটেশন প্রদান করেন । এদিন উপস্থিত ছিলেন ৭ রামনগর মন্ডল কমিটির সভাপতি তাপস দেব ও ভারতীয় জনতা পার্টির সদর জেলা কমিটির সভাপতি আলোক ভট্টাচার্যসহ অন্যান্য কার্যকর্তারা । এদিন সদর জেলা কমিটির সভাপতি অলক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন জেগে ঘুমুচ্ছেন আগরতলা পুর নিগমের তথাকথিত ভদ্রলোক মেয়র সাহেব , উনার নেতৃত্বে শহরবাসী নাকাল হয়ে যাচ্ছে ,বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা থেকে বন্চিত হচ্ছে পুরবাসী। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারকে বদনাম করার জন্য শহরের বিভিন্ন ধরণের সমস্যা নর্দমা পরিষ্কার করা, মশার উপদ্রব থেকে রেহাই দেওয়ার মত সমস্যা দূরীকরণের ক্ষেত্রে সিপিআইএম সমর্থিত কাউন্সিলররা তাদের অর্থ খরচ করছেননা বলে অভিযোগ করেন তিনি ।
আজ থেকে শুরু হয়েছে সমস্থ অংশের ছাত্র ছাত্রীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা ঘিরে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে বিদ্যালয়গুলি ব্যতি ব্যাস্ত থাকে পরিক্ষাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে তারজন্য কোন সুব্যবস্থা নেই শিক্ষাদপ্তরের। যানবাহনের অভাবে মালগাড়ি করে পরীক্ষা হলে যেতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। এমনই বাস্তব চিত্র সামনে এলো তবে চিত্রটা কোন গ্রাম পাহাড়ের কিংবা প্রত্যন্ত এলাকার নয় খোদ রাজধানীর শহরতলি ডুকলি এলাকায়।
