গুপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের জালে আটক নেশা বোঝাই একটি গাড়ি। জানা যায় টিআর ০১n ১৫৫৬ নাম্বারের একটি টাটা এইচ গাড়ি নেশা দ্রব্য নিয়ে রাজধানীর আড়ালিয়া ব্রিজ হয়ে শহরের দিকে আসছিলো। গাড়িটিকে আড়ালিয়া ব্রিজ এলাকায় আটক করে ঘটনাস্থলে কর্তবরত পুলিশ বাহিনী। ঘটনাস্থলেই গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পূর্ব থানা ও কলেজটিলা ফাঁড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পূর্ব থানার ওসি এবং কলেজটিলা ফাঁড়ির পুলিশ। গাড়িটিকে সিজ করে নিয়ে আশা হয় কলেজটিলা ফাঁড়িতে। উদ্ধার করা হয় প্রায় ৬থেকে সাড়ে ৬হাজার এসকফ বোতল। যার বাজার মূল্য জানা যায় প্রায় লক্ষাধিক টাকা।
Author
janatar kalam
প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের গরিব ও দুস্তদের মধ্যে চলছে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচি, এগিয়ে এসেছে রাজধানীর বিভিন্ন ক্লাব ,সংস্থা থেকে শুরু করে বিশিষ্ট বেক্তিরাও। বুধবার রাজধানীর হাপানিয়া স্থিত যুবক বিন্দ ক্লাবের সম্পাদক স্বপন সেনগুপ্তের উদ্যোগে এলাকার বিধায়িকা মিমি মজুমদার ও টিটিডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়ের উপস্থিতিতে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এলাকার দুস্ত গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ভারতীয় জনতা পার্টির ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মিষ্টি বিতরন করলেন আরক্ষা বাহিনীর কর্মীদের মাঝে মুখ্যমন্ত্রী
written by janatar kalam
আজ ভারতীয় জনতা পার্টির ৪০তম প্রতিষ্ঠাতা দিবস। সারা দেশের সাথে যথাযোজ্ঞ মর্যাদায় লক ডাউনের মাঝেও পার্টির কর্মকর্তারা নিজ বাড়িতেই পালন করে এই দিন। তারই পরিপেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে পালন করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরক্ষা কর্মীদের মধ্যে মাস্ক ওহ মিষ্টি বিতরন করেন। এবং এএমসি ক্যাজুয়াল কর্মীদের মধ্যে ওহ মিষ্টি বিতরন করেন ।
শনিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এদিন পুর নিগমের মেয়র ড: প্রফুল্লজিৎ সিনহা রাজ্যের উন্নয়নের জন্য নেওয়া কিছু সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এদিন মেয়র বর্ষার জল থেকে রাজধানীর পথকে সুরক্ষিত রাখতে জরুরিকালীন কাজ দ্রুত সারাইয়ের পাশাপাশি ১০হাজার মাস্ক বানিয়ে ১০টাকা করে রাজ্যের স্বাস্থ্য কর্মী ও পুর নিগমের কর্মীদের দেওয়া হবে বলে জানান। এবং রাজ্যে টুয়েবের কাজের জন্য বরাদ্ধ অৰ্থ পুরোটাই ম্যানেজিংয়ের খাতে ব্যায় করা হবে বলে জানান। পাশাপাশি এদিন মেয়র আরও জানান গত ২৩ তারিখ থেকে প্রতিষেধক ক্যমিক্যাল স্প্রে করা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতাল, পেট্রোলপাম্প,ও শহরের বিভিন্ন জায়গাগুলিতে। গত ২৬তারিখ থেকে আজ অব্দি ১০০০ তৈরী করা খাবার মানুষের কাছে পৌছে দিয়েছে। ২৮০০ শ্রমিক ভবগুরেদের জন্য খাবারের ব্যবস্থা করেছে ৩১শে মার্চ থেকে এবং রাজ্যের ক্যাজুয়েল কর্মীদের এই লক ডাউন চলাকালিন তাদের প্রতিদিন ১০০টাকা করে হাজিরা দেওয়ার কথা ও পুর নিগমের বাড়ি বাড়ি আবর্জনা গ্রাহক শ্রমিকদের ২১ দিনে এককালীন ১০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্তের কথা ও জানান তিনি।
রাজ্যে এই করুনাময় পরিস্থিতিতে এবার গরিব ও গৃহহীনদের ত্রাতা হয়ে এগিয়ে এলো হোটেল ওয়েলকাম প্লেস । জানা যায় রাজ্যে লক ডাউন চলাকালীন গরিব ও গৃহহীনদের খাবারের দায়িত্ব বহন করেছে হোটেল ওয়েলকাম প্লেস। তাছাড়া এদিন হোটেল কর্মকর্তাদের উদ্যোগে নিজেদের হোটেলে তৈরী খাবার গরিব ও গৃহহীনদের উদ্যেশে পুলিশ প্রশাসনের হাতে তুলে দেয় যাতে করে প্রকৃত দুস্ত ও গৃহহীনরা সেই খাবার পায় ।
আধুনিক ইন্টারনেটের যুগে স্যোশাল মিডিয়ায় সমাজের বিভিন্ন ঘটনা ও করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানো এবং ভুল তথ্যের খবরের জেরে বিভ্রান্ত হচ্ছেন অনেকেই। তাই সুপ্রিম কোর্টের রিটপিটিশন অনুযায়ী রাজ্যের আই সি এ দপ্তর রাজ্যের বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বৈঠক করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। বৈঠকে মূলত স্যোশাল মিডিয়ায় ছড়ানো গুজব নিয়ে আলোচনা হয়। এদিনের বৈঠক থেকে সাংবাদিকদের কাছে আহব্বান রাখেন যে এরা যেন সঠিক তথ্য নিয়ে জনস্বার্থে সংবাদ প্রকাশ করেন।
সারা দেশের সাথে রাজ্যের এই করুন পরিস্থিতির মোকাবেলার ক্ষেত্রে রাজ্য সরকারের সাথে এবার এগিয়ে এলো ত্রিপুরার জনজাতি অংশের মানুষরাও। উল্লেক্ষ মঙ্গলবার ৭রামনগর এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের উদ্যোগে এলাকার গরিব অংশের মানুষের মধ্যে খাবার ও জানাজাতীদের হাতের তৈরী মাস্ক ও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর জায়া শ্রীমতি নীতি দেব সহ এলাকার অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর জায়া শ্রীমতি নীতি দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এলাকার বিধায়ক সুরজিৎ দত্তের এই রকম কাজের উদ্যোগের প্রশংসা করে সাধারণ মানুষকে এই ধরণের কর্মসূচিতে এগিয়ে আসার আহব্বান রাখেন তিনি
সুস্থ থাকুন এবং দেশকে করোনা মুক্ত করতে সরকারের হাত শক্ত করুন : শিক্ষামন্ত্রী
written by janatar kalam
দেশের সরকার করোনা ভাইরাস মোকাবেলায় যে পদক্ষেপ গুলি নিয়েছেন তা অতি প্রশংসনীয় বলে বক্তব্য রাখেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ. পাশাপাশি তিনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের কাছে আহ্বান রাখেন রাজ্যে এই পরিস্থিতিতে প্রশাসনের কঠোর মনোভাব দেখে ওহ এড়িয়ে চলার জন্য. তিনি এ ওহ পরিষ্কার করে দেন যে পুলিশের পক্ষে বলছেন না. তাছাড়া তিনি রাজ্যবাসীর কাছে আহ্বান রাখেন যে নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্যের কল্যানার্থে ঘর থেকে না বেরহয়ে সরকারের হাত এই মোকাবেলায় আরো মজবুত করার জন্য.
দেশের সরকার মহামারী করোনা সংক্রমনের হাত থেকে রক্ষা করতে সারা দেশে লক ডাউন ঘোষনা করেছেন. লক ডাউনের কারনে বড় ছোট শপিং কমপ্লেক্স থেকে একাংশ ছোটোখাটো দোকানপাটও বন্ধ . একদিকে দেশের সরকারের এই সিদ্ধান্তে কিছুটা কষ্ট হলেও সারা দেশের মানুষ ছুটির আমেজে লক ডাউন কাটাচ্ছেন ঘরে বসেই . অন্যদিকে এই লক ডাউনের ফলে একটি অংশের মানুষের অবস্থা কস্টার্জিত হয়ে পড়েছে. উল্লেক্ষ রাজধানীর গোয়ালাবস্তির গোয়ালারা এই পরিস্থিতিতে ব্যবসা মন্দ হওয়ায় এবং পুলিশের ব্যাটিং এর ভয়ে ঘর থেকে বেরোতে না পাড়ার জেরে সাংবাদিকদের সামনে সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিলো গোয়ালারা. তারা দাবী রাখেন সরকার যেন এই পরিস্থিতিতে তাদের এবং তাদের পরিবার যাপনের জন্য ব্যবস্থা নেয়.
রাজ্যে করোনা আতঙ্কের মাঝে রানীর বাজার পিএস এলাকার স্টেট ব্যাঙ্কের এটিএম এ টাকা ফেলতে আসা এটিএম কর্মীদের উপর স্থানীয় যুবকদের আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ দেখাচ্ছে এটিএম কর্মীরা। বৃহস্পতিবার রাজধানীতে লক ডাউনে কর্মরত আরক্ষা কর্মী যখন পেট্রোলিং করছিলেন তখন তাদেরকে দেখে ঘটনার কারণ জানতে চাইলে তাদের দেওয়া বক্তব্যের পর পুলিশ সর্ব প্রথম এনিয়ে ঐ যুবকদের বিরুদ্ধে রানীবাজার পুলিশ স্টেশনে মামলা করার জন্য বলেন তারপর পুলিশ ঘটনার তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন ।
