বাড়ি ফিরলেন রাজ্যের প্রথম করোনা সংক্রমিত মহিলা।জানা যায় বুধবার ঐ মহিলাটি কে করোনা আক্রান্ত থেকে সুস্থ দেখে হাসপাতালের কর্তবরত চিকিৎসকরা মহিলাটিকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়। পাশাপাশি মহিলাটিকে ১৪দিনের উদয়পুর স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে ১৪দিনের প্রতিষ্ঠানিক কোয়ারিন্টিনে রাখা হয় বলে জানা যায়।
Author
janatar kalam
গোটা বিশ্ব মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে বিরাজমান। তাই আমাদের দেশকে এই আতঙ্কের হাত থেকে আমাদের রক্ষার্থে গত ২৪শে মার্চ থেকে এপ্রিলের ১৪তারিখ অবধি দেশব্যাপী লক ডাউন ঘোষনা করেছিল দেশের প্রধানমন্ত্রী। জানা যায় দেশের প্রধানমন্ত্রী দেশকে করোনা থেকে বাঁচাতে লক ডাউনের মেয়াদ আগামী ৩রা মে অব্দি বাড়িয়ে দেয়। দ্বিতীয় দফায় লক ডাউন বাড়ার পরেও মানুষের অসচেতনতা পরিলক্ষিত করা গেলো রাজধানীতে। প্রশাসন চেষ্টার উপর চেষ্টা চালিয়ে ও বের্থ। বিগত দিনের মতো লক্ষ করা গেছে বেশ কিছু যানবাহন চলাচল ও জনজামায়েত । মানুষের এই খামখেয়ালি পনা মনোভাবকে দূরে সরিয়ে একটু সচেতন করার দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের প্রশাসন। আশা আগামী দিনগুলিতে মানুষ একটু সচেতন হয়ে নিজেকে সুরক্ষিত রাখতে ও দেশকে সুরক্ষিত রাখতে দায়বদ্ধ হবে।
আজ সকালে রাজধানীর রাজবাড়ীর প্রাঙ্গনস্থিত ড: বিআর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল ও মাল্য দান করে সংবিধান প্রনেতা ড: বিআর আম্বেদকরের জন্মদিবস পালন করলো রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন শ্রী দেব সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন ড: বিআর আম্বেদকরের আদর্শ ও বাণী অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে এবং আম্বেদকরের যে রাষ্ট্রহিতি সেটাকে অনুসরন করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে আদর্শ রাষ্ট্রে পরিনত করতে সক্ষম হবে বলে জানান তিনি। পাশাপাশি দেশে এই মুহূর্তে যে মহামারী করুন ভাইরাসের প্রকোপ রয়েছে তা থেকে দেশের মানুষকে রক্ষা করতে সক্ষম হবেন বলেও আশা ব্যাক্ত করেন তিনি।
সময় উপযোগী ব্যাবস্থা নিলেন উপজাতি মহিলা, গ্রামাঞ্চলে করোনা রোধে যার গুরুত্বপূর্ণ ভূমিকা
written by janatar kalam
হাতের কাজের উপর নির্ভর করে চলে তার সংসার। লক ডাউনের ফলে ক্ষতির সম্মুখীন তিনিও। নাম রতনমালা দেববর্মা , বাড়ি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লক এলাকায়। যে জায়গায় বাজারে মুখের মাস্ক পাওয়া কঠিন হয়ে দাড়িয়েছে জানা যায় সে জায়গায় তিনি নিজের উদ্যোগে মাস্ক বানিয়ে বাজারে ২০টাকা করে বিক্রি করে নিজের সংসারের পাশাপাশি জনজাতি অংশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। সংসারে শত অভাব থাকলেও মহিলার এই হার না মণ মানসিকতা দেখিয়ে দিলো জীবন যুধ্য়ে লড়াইয়ে জয়ের পথ।
রাজ্যে লকডাউনের মধ্যে রাজ্যের খেতে খাওয়া মানুষেদের যেন খাদ্যাভাবে অনাহারে দিন যাপন করতে না হয় তার জন্যে বিভিন্ন সংস্থা সংঘটন তাদের জন্য খাবারের বেবস্থা করে চলছেন। জানা যায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যোগেশ্বর সাহার উদ্যোগে তেলিয়ামুড়া নেতাজীনগরস্থিত যুগরসী বাবা লোকনাথ সেবা মন্দির প্রাঙ্গনে এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের উপস্থিতিতে মন্দির এলাকার এলাকাবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।
রাজ্যে গরিবদের জন্য রাজ্য সরকারের পাশাপাশি ক্রমশই কাজ করে চলছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘটন। আমরা রোজ সকালে উঠে খবরে কাগজ পড়ার অভ্যাস রাখি কিন্তু সেটা যে পত্রিকার হকারদের ছাড়া সম্ভব না এটা সকলেরই জানা। তাই আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গনে নর্থইস্ট ফাউন্ডেশনের উদ্যোগে সাংসদ প্রতিমা ভৌমিকের হাত দিয়ে পত্রিকা হকারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।
এবার করোনায় সংক্রমিত হলো রাজ্যের প্রশাসনের সৈনিক। উল্লেক্ষিত ব্যাক্তিটি টিএসআর জওয়ান, জানাযায় ব্যাক্তিটি মধ্যপ্রদেশ থেকে এসে ধর্মনগর বন্ধুর বাড়িতে থাকে এরপরদিন সেখানথেকে ক্যাম্পে যায়। তারপর প্রাথমিক চিকিৎসার জন্য কাঞ্চনপুর হাসপাতালে যায়, স্বাস্থ্য কর্মীরা খবর পেয়ে উল্লেক্ষিত বন্ধু, ক্যাম্পে কর্তবরত আরেক জন জওয়ান সহ কাঞ্চনপুর হাসপাতালের ডাক্তার কে হোম কোয়ারেন্টিনে রাখা হয় বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি ব্যাক্তিটির সংস্পর্শে আশা ক্যাম্পটিকে লকডাউন করা হয়
বৃহস্পতিবার রাজধানীর জিবি ও আইজিএম হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । পর্যাপ্ত পরিমানে চিকিৎসা সামগ্রী ও সুরক্ষা সামগ্রী রয়েছে কিনা সে বিষয়ে ও তিনি খতিয়ে দেখেন । এদিন মুখ্যমন্ত্রী জানান জিবি হাসপাতালে পর্যাপ্ত পরিমানে সব কিছুই মজুত রয়েছে এবং গত কালকে যে নার্সরা পর্যাপ্ত পরিমানে কিছুওই নেই বলে বিভ্রান্তিমূলক মন্তব্য করেছেন তাদের বিরুধ্যে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। এবং করোনা আক্রান্ত বেক্তির চিকিৎসার কাজে যেসব নার্স বা ডাক্তার নিয়োজিত রয়েছেন তাদের সাথে যদি কেও দুর্ব্যবহার করেন তাদের বিরুধ্যে করা পদক্ষেপ নেওয়াহবে। পাশাপাশি শ্রী দেব করুন আক্রান্ত রোগিনীর সাথে কথা বলেন ফোন করে এবং তিনি জানান আগে থেকে সুস্থ আছেন তিনি। এবং আগামীতে যা যা রিপোর্ট আসবে তা সব জানানো হবে ডাক্তারদের মাধ্যমে রোগীনিকে জানান মুখ্যমন্ত্রী।
সারা দেশের সাথে রাজ্যেও পালিত হলো এন এস ইউ আইয়ের ৫০তম প্রতিষ্ঠা দিবস। রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ কংগ্রেস ভবনে। সেখানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে দিনটি উদযাপিত করা হয়। তাছাড়া এই দিনটি রাজ্যের বিভিন্ন জেলায় লক ডাউন কে মান্যতা দিয়ে ৬জনের প্রতিনিধি নিয়ে পতাকা উত্তোলনে মাধ্যমে পালন করা হয়েছে। এদিন এন এস ইউ আই সভাপতি বক্তব্য রাখতে গিয়ে আজকের এই দিনে ছাত্র ছাত্রীদের সাহাৰ্য্যার্থে নেওয়া শপথের কথা তুলে ধরেন।
রাজ্যে লক ডাউনের ফলে ক্ষতির মুখ দেখছেন অনেক রোড সাইডে বসে বিক্রি করা ব্যাবসাহীরা। তাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ৮৬৬৬জন রোড সাইড ব্যাবসাহীদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এককালীন ১০০০টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষনা দেন। মুখ্যমন্ত্রীর এই ধরনের পদক্ষেপে রাজ্যের রোড সাইড ব্যাবসাহীদের সাময়িক সাহায্য হবে বলে দাবি একাংশের তবে প্রশংসনীয় ।
