টাকারজলা থেকে খুমলুং—বাইক র‍্যালিতে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) ভিলেজ নির্বাচনকে সামনে রেখে গোলাঘাটি মন্ডলের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য বাইক র‍্যালিতে জনজাতি এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল।

র‍্যালিটি ১৭ পেকুয়ারজলা, জন্মজয়নগর, মুসরাই ও গারুল বাজার এলাকা থেকে শুরু হয়ে টাকারজলা ও গাবোরদী অতিক্রম করে খুমলুং পর্যন্ত পৌঁছায়। দীর্ঘ পথজুড়ে দলীয় পতাকা, স্লোগান এবং কর্মী-সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

র‍্যালিতে বিপুল জনসমাগম ও মানুষের উচ্ছ্বাস থেকে স্পষ্ট হয়ে ওঠে যে জনজাতি সমাজ উন্নয়ন, স্থিতিশীলতা ও ইতিবাচক রাজনীতির পথকেই সমর্থন করছে। পাশাপাশি যারা বিভ্রান্তি ছড়িয়ে মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা করছে, তাদের অপপ্রচারের জবাবও এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই দিয়েছেন সাধারণ মানুষ।

এদিন উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, মানুষের এই ভালোবাসা ও সমর্থন সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে। পাশাপাশি জনজাতি এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনেও কাজ চালিয়ে যাওয়ার প্রেরণা

More like this
Related

সোনার ওজনে গরমিলের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলায় বসুন্ধরা...

দক্ষিণ জেলায় অশান্তি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, শান্তির আশ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ জেলার বিভিন্ন...

লোক ভবনে হাঁসের ছানা বিতরণ, স্বনির্ভরতার বার্তা রাজ্যপালের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ সন্ধ্যায় লোক...

উত্তর মনুবনকুলে বিজেপি কার্যালয়ে হামলা, তীব্র নিন্দা রাজীব ভট্টাচার্যের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর মনুবনকুলে এডিসি...