মাশুল বৃদ্ধি ও বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিদ্যুৎ গ্রাহকদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা ইলেকট্রিসিটি কনসিউমার্স এসোসিয়েশন। মঙ্গলবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের সামনে বিদ্যুৎ গ্রাহকরা সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মাশুল বৃদ্ধি না করার দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলাটোরি কমিশনের চেয়ারম্যানের কাছে একটি আবেদনপত্র জমা দেন।

জানা গেছে, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড আগামী ১লা এপ্রিল থেকে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রস্তাব রেগুলেটরি কমিশনের কাছে পাঠিয়েছে। এর আগেও ২০২৫ সালের নভেম্বর মাসে বিদ্যুৎ নিগম একই ধরনের প্রস্তাব দিয়েছিল, যার বিরুদ্ধে শুনানিতে উপস্থিত থেকে তীব্র আপত্তি জানিয়েছিল বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন।

এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের প্রতিনিধিরা দাবি জানান, কোনো অজুহাতেই ত্রিপুরায় বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা যাবে না। পাশাপাশি প্রতিটি বিষয়ে যুক্তিসহ একটি আবেদনপত্র রেগুলেটরি কমিশনের কাছে জমা দেওয়া হয়।

উল্লেখ্য, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ইলেকট্রিসিটি (আমেন্ডমেন্ট) বিল ২০২৫-এর বিরুদ্ধেও দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনসিউমার্স এসোসিয়েশন। সেই কর্মসূচির অংশ হিসেবেই ত্রিপুরাতেও এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের কনভেনার সঞ্জয় চৌধুরী বিদ্যুৎ ক্ষেত্রের বেসরকারীকরণ এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধির তীব্র বিরোধিতা করেন। তিনি রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের স্মার্ট মিটার স্থাপন, বিদ্যুৎ বেসরকারীকরণ এবং মাশুল বৃদ্ধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

More like this
Related

সোনার ওজনে গরমিলের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলায় বসুন্ধরা...

দক্ষিণ জেলায় অশান্তি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, শান্তির আশ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ জেলার বিভিন্ন...

লোক ভবনে হাঁসের ছানা বিতরণ, স্বনির্ভরতার বার্তা রাজ্যপালের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ সন্ধ্যায় লোক...

উত্তর মনুবনকুলে বিজেপি কার্যালয়ে হামলা, তীব্র নিন্দা রাজীব ভট্টাচার্যের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর মনুবনকুলে এডিসি...